[1] “বেহেস্তি রাইজ্য একজন গিরস্তর মতন। তেঁই একদিন ফজর বেলাত খেতর হামত লেবার লাগাইবার লাই বাইরে গেল্।
[2] তেঁই লেবারঅক্যলর লগে ঠিগ গরিল্ দে, দিনে এক দিনার গরিয়েনে দিবো। ইয়ার ফর তেঁই য়িতারারে তেঁইর আংগুর খেতত ফাটাই দিল্।
[3] অনুমান নঅটার সমত আবার তেঁই বাইরে গেল্ আর বাজারত আরও হয়েকজনরে হাম ছারা থিয়াই থাইক্তো দেকিল্।
[4] তেঁই য়িতারারে হইল্, ‘তোঁয়ারাঅ আঁর আংগুর খেতত হাম গইত্যা যঅ। আঁই তোয়ারারে উফযুক্ত মজুরি দিয়োম।
[5] য়িয়ানত য়েই মানুষঅক্যলেঅ হাম গইত্যো গেল।’ “য়েই গিরস্ত আবার অনুমান বারটার সমত আর তিনটার সমত বাইরে যাইয়েনে য়েই একই রহম গরিল্।
[6] অনুমান ফাঁচটার সমত বাইরে যাইয়েনে অইন্য হয়েকজনরে থিয়াই থাইক্তো দেকিয়েনে তেঁই য়িতারারে হইল্, ‘তোঁয়ারা হাম নঅ গরিয়েনে সারাদিন এডে থিয়াই আছ কিঅর লাই?’
[7] “য়িতারা তেঁইরে হইল্, ‘কেউ আঁরারে হামত নঅঅ লাগাআ।’ তেঁই য়েই মানুষঅক্যলরে হইল্, ‘তোঁয়ারাঅ আঁর আংগুর খেতর হামত যঅ।’
[8] “ফরদি আঁজুইন্যা অইলে আংগুর খেতর মালিক তেঁইর হর্মচারিরে হইল্, ‘লেবারঅক্যলরে ডাকিয়েনে শেষর জনর ত্যুন শুরু গরিয়েনে ফইল্যাজন ফইয্যন্ত ফত্যিজনরেই মজুরি দঅ।’
[9] “বিয়াল ফাঁচটার সমত যে লেবারঅক্যলরে হামত লাগাআ অইয়্যেল্ য়িতারা আইয়েনে ফত্যিজনে এক এক দিনার গরিয়েনে লই গেল্।
[10] ইয়ানত যারারে ফইল্যা হামত লাগাআ অইয়্যেল্ য়িতারা বেশি ফাইবো বুলি মনে গরিল্, কিন্তু য়িতারাঅ ফত্যিজনে এক এক দিনার গরিয়েনেই ফাইল্।
[11] য়িয়ানত য়িতারা য়েই মালিকর বিরুদ্যে বিরক্ত ফকাশ গরিয়েনে হইতো লাগিল্,
[12] ‘আঁরা গোডা দিন রোইদত ফুরিয়েনে হাম গজ্যি। কিন্তু যারারে শেষদি হামত লাগাআ অইয়্যেল্ য়িতারা হ্যালি একঘন্টা হাম গইজ্যে, অথচ য়িতারারে অনে আঁরার সমান মজুরি দিলান্।’
[13] “তহন মালিক য়িতারার মইধ্যে একজনরে হইল্, ‘বন্ধু, আঁই তোঁয়ার উঅর তঅ অন্যায় নঅঅ গরি। তুঁই কি এক দিনারে হাম গইত্যা রাজি নঅঅ অঅ না?
[14] তোঁয়ার ফাওনা নিয়েনে যঅ গই। তোঁয়ারে য়েইল্যা দিয়্যি, এই শেষর জনরেঅ য়েইল্যাই দিতে আঁর ইছ্যা।
[15] যেগিন আঁর নিজর, য়েগিন আঁর খুশিমতন বেবার গরিবার অধিকার কি আঁর নাই না? নাকি আঁই দয়ালু বুলিয়েনে তোঁয়ার চোগ ঠাটার?’”
[16] গল্ফর শেষদি ইসা হইল্, “এন্ গরিয়েনেই শেষদি যারা য়িতারা ফইল্যাদি অইবো, আর ফইল্যাদি যারা য়িতারা শেষদি ফরিবো।”
[17] ফরদি ইসা জেরুজালেমত যাইবার ফথদি তেঁইর বারজন উম্যতরে এক ফাশদি ডাকি নিয়েনে হইল্,
[18] “চঅ, আঁরা জেরুজালেমত যাইর। য়েডে ইব্নে-আদমরে মেইন ইমামঅক্যলর আর আলেমঅক্যলর আতত ধরাই দেয়া অইবো।
[19] য়িতারা তেঁইর বিচার গরিয়েনে তেঁইরে মরনর উফযুক্ত বুলি ইস্তির গরিবো। য়িতারা তেঁইরে ঠঅঁশা-বিদ্রুফ গরিবার লাই আর সঁঅক মারিবার ও কুরুশর উঅরদি মারি ফেলিবার লাই অ-ইহুদিঅক্যলর আতত দিবো; ফরদি তিন দিনর দিন তেঁই মরনর ত্যুন জিন্দা অইয়েনে উঢিবো।”
[20] ফরদি সিবদিয়র দুই ফোয়ারে য়িতারার মা লগে গরি নিয়েনে ইসার হাছে আইল্ আর তেঁইর হাছে কিছু চাইবার উদ্যেশ্যে তেঁইর সাম্নদি উইত্ অই ফরিল্।
[21] ইসা য়িবারে হইল্, “অনে কি সঅন?” য়িবা হইল্, “অনে এই উকুম দঅন যেন্ অনর রাইজ্যত আঁর এই দুই ফোয়ার একজন অনর ডাইন ফাশদি আর একজন বাম ফাশদি বইত্ ফারে।”
[22] জোয়াবে ইসা হইল্, “তোঁয়ারা কি চাইতা লাইগ্যো য়িয়ান নঅ জান। যে দুক্যর ফেঁলাত আঁই হ্যাইতাম যাইর য়িয়ানত কি তোঁয়ারা হ্যাইত্ ফার না?” য়িতারা তেঁইরে হইল্, “ফারি।”
[23] তহন ইসা য়িতারারে হইল্, “আঁসাই তোঁয়ারা আঁর ফেঁলাত হ্যাইবা, কিন্তু আঁর ডাইনে বা বাঁয়ে বইস্তো দিবার অধিকার আঁর নাই। আঁর বাবা যারার লাই য়েগিন ঠিগ গরি রাইক্যে য়িতারাই য়েগিন ফাইবো।”
[24] এই হতাগিন উনিয়েনে বাকি দশজন উম্যত য়েই দুইজন ভাইঅর উঅর বিরক্ত অইল্।
[25] তহন ইসা উম্যতঅক্যলরে ডাকিয়েনে হইল্, “তোঁয়ারা এই হতা জান দে, অ-ইহুদিঅক্যলর মইধ্যে শাসনহত্যাঅক্যলে য়িতারার ফভু অঅ আর নেতাঅক্যলে য়িতারার উঅর উকুম চালাআ।
[26] কিন্তু তোঁয়ারার মইধ্যে য়েইল্যা অঅন উচিত নঅ। তোঁয়ারার মইধ্যে যিবা ডঁর অইতো চাআ য়িবার ত্যুন তোঁয়ারার সেবাহারি অঅন ফরিবো,
[27] আর যিবা ফইল্যা অইতো চাআ য়িবার ত্যুন তোঁয়ারার গোলাম অঅন ফরিবো।
[28] মনত রাইক্যো, ইব্নে আদম সেবা ফাইতো নঅঅ আইয়্যে বরং সেবা গইত্যো আইস্যে আর বউত মানুষর মুক্তির মুইল্য ইসাবে য়িতারার ফরানর ফরিবত্যে নিজর ফরান দিতো আইস্যে।”
[29] ইসা আর তেঁইর উম্যতঅক্যলে জেরিকো শঅর ছারিয়েনে যাইবার সমত বউত মানুষ তেঁইর ফিছদি ফিছদি চলিল্।
[30] ফথর ধারদি দুই জন আঁধা মানুষ বই আছিল্। ইসা য়েই ফথদি যাআর উনিয়েনে য়িতারা চিল্যাইয়েনে হইল্, “উজুর, দাউদর বংশধর, আঁরারে দয়া গরন।”
[31] য়িতারা যেন্ চুব গরে য়িয়ানর লাই মানুষঅক্যলে য়িতারারে ধমক দিল্। কিন্তু য়িতারা আরো চিল্যাইয়েনে হইল্, “উজুর, দাউদর বংশধর, আঁরারে দয়া গরন।”
[32] তহন ইসা থিয়াইল্ আর য়িতারারে ডাকিয়েনে হইল্, “তোঁয়ারা কি চঅ? আঁই তোঁয়ারার লাই কি গইজ্যোম?”
[33] য়িতারা তেঁইরে হইল্, “উজুর, আঁরার চোগ খুলি দঅন।”
[34] তহন ইসা মমতায় ফুরন অইয়েনে য়িতারার চোগত আত দিল্, আর তহনই য়িতারা দেকিত্ ফাইল্ ও তেঁইর ফিছদি ফিছদি চলিল্।