[1] জেরুজালেমর ত্যুন হয়েকজন ফরিশি আর আলেম ইসার হাছে আইয়েনে হইল্,
[2] “ফুরানা দিনর আলেমঅক্যলর দেয়া যে নিয়ম চলি আইয়ের অনর উম্যতঅক্যলে য়েগিন মানি নঅ চলে কিঅর লাই? হ্যাইবার আগদি য়িতারা আত নঅ ধুউ।”
[3] জোয়াবে ইসা হইল্, “যে নিয়ম চলি আইয়ের য়িয়ানর লাই অনরাই বা কিঅর লাই আল্লাহ্র উকুম অমাইন্য গরন?
[4] আল্লাহ্ হইয়্যে, ‘মা-বাবারে সম্যান গইজ্যো’ আর ‘যিবার হতাত মা-বাবার লাই অসম্যান থাকে য়িবারে অবইশ্যই মারি ফেলন ফরিবো।’
[5] কিন্তু অনরা হই থাকন, যুদি কেউ য়িবার মা বা বাবারে হঅ, ‘আঁর যে জিনিস দিয়েনে তোঁয়ার সাইয্য অইত্ ফাইত্যো, য়িয়ান আল্লাহ্র হাছে দেয়া অইয়্যে,’
[6] কিন্তু বাবা-মারে য়িবার আর সম্যান গরার দরহার নাই। অনরার এই চলতি নিয়মগিনর লাই অনরা আল্লাহ্র কালাম বাতিল গইজ্যোন।
[7] ভন্ডঅক্যল! অনরার সম্যন্দে নবি ইশাইয়া ঠিগ হতাই হইয়্যেল্ দে,
[8] এই মানুষঅক্যলে মুকেই আঁরে সম্যান গরে, কিন্তু য়িতারার দিল্ আঁর হাছর ত্যুন দুরে থাকে।
[9] য়িতারা মিছাই আঁর এবাদত গরে; য়িতারার দেয়া শিক্যা মানুষর বানাইন্যা হতাক্যিন নিয়ম মাত্র।
[10] ফরদি ইসা মানুষঅক্যলরে ডাকিয়েনে হইল্, “আঁর হতা উনন আর বুঝন।
[11] মুকর ভিতরে যেগিন যাআ য়েগিন মানুষরে নাফাক নঅ গরে, কিন্তু মুকর ভিতরর ত্যুন যেগিন বাইর অইয়েনে আইয়্যে য়েগিনই মানুষরে নাফাক গরে।”
[12] তহন তেঁইর উম্যতঅক্যলে আইয়েনে তেঁইরে হইল্, “ফরিশিঅক্যলে অনর এই হতা উনিয়েনে দে অফমান বোধ গইজ্যে, য়িয়ান কি অনে জানন না?”
[13] জোয়াবে তেঁই হইল্, “যে চারা আঁর বেহেস্তি বাবা নঅ লাগাআ য়েগিনর ফত্যিউয়ারে আঁআঁরি ফেলা অইবো। য়িতারার হতা বাদ দঅ।
[14] আঁধাঅক্যলরে ফথ দেহ্যাইবার হতা য়িতারারই, কিন্তু য়িতারা নিজরাই আঁধা। আঁধা আঁধারে ফথ দেহ্যাইতো গেলে দুইজনই গাঁতাত ফরে।”
[15] তহন ফিতর ইসারে হইল্, “অনে যে তুলানা দিলান য়িয়ান আঁরারে বুঝাই দঅন।”
[16] ইসা হইল্, “তোঁয়ারা কি এহনঅ অবুঝ রইয়্যো না? তোঁয়ারা কি নঅ বুঝ দে, যা কিছু মুকর মইধ্যে যাআ য়েগিন ফেডর মইধ্যে ঢুকে আর শেষদি বাইর অই যাআ?
[18] কিন্তু যেগিন মুকর ভিতরর ত্যুন বাইর অইয়েনে আইয়্যে য়েগিন দিলর ত্যুন আইয়্যে, আর য়েগিনই মানুষরে নাফাক গরে।
[19] দিলর ত্যুনই হ্যারাফ চিন্তা, খুন, বেক রহম জেনা, চুরি, মিছা সাক্যি আর নিন্দা বাইর অই আইয়্যে।
[20] এগিন বেক্যিনই মানুষরে নাফাক গরে, কিন্তু আত নঅ ধুইয়েনে হ্যাইলে মানুষ নাফাক নঅ অঅ।”
[21] ফরদি ইসা য়েই জাগা ছারিয়েনে টায়ার আর সিডন এলাহাত গেল্ গই।
[22] য়েডিয়ার একজন কেনানিয় মাইয়্যাফোয়া আইয়েনে চিল্যাই হইতো লাগিল্, “অঅ উজুর, দাউদর বংশধর, আঁরে দয়া গরন। ভুতে ধরিবার হারনে আঁর মাইয়্যাউয়া বউত হষ্ট ফার।”
[23] ইসা কিন্তু য়িবারে উগ্যুয়া হতাঅ নঅ হইল্। তহন তেঁইর উম্যতঅক্যলে আইয়েনে তেঁইরে অনুরোধ গরিয়েনে হইল্, “য়িবারে বিদায় গরি দঅন, হারন য়িবা আঁরার ফিছদি ফিছদি চিল্যার।”
[24] জোয়াবে ইসা হইল্, “আঁরে হ্যালি বনি-ইসরাইলঅক্যলর আআজি যঅইন্যা ভেরাঅক্যলর হাছেই ফাটাআ অইয়্যে।”
[25] য়েই মাইয়্যাফোয়াউয়া কিন্তু ইসার হাছে আইয়েনে তেঁইর সাম্নদি উইত অই ফরিয়েনে হইল্, “উজুর, আঁর এই উফহারগান গরন।”
[26] ইসা হইল্, “ফোয়ামাইয়্যাঅক্যলর হ্যানা নিয়েনে কুত্যার সাম্নদি ফেলন ভালা নঅ।”
[27] য়িবা হইল্, “ঠিগ হতা, উজুর; তঅঅ মালিকর টেবিলর ত্যুন হ্যানার যে টুঁরাগিন ফরে য়েগিন কুত্যাই হ্যাআ।”
[28] তহন ইসা য়িবারে হইল্, “আঁসাই তোঁয়ার বিশ্যাস বউত বেশি। তুঁই যেইল্যা চঅ য়েইল্যাই অক।” আর তহনই য়িবার মাইয়্যাউয়া ভালা অই গেল্।
[29] ফরদি ইসা য়েই জাগা ছারিয়েনে গালিল সাগরর ফার দিয়েনে চলিল্ আর উগ্যুয়া ফাআরত উঢিয়েনে য়েডে বইল্।
[30] তহন মানুষঅক্যলে লেংগা, আঁধা, লুলা, বোবা ও আরো বউত কেউঅরে লগে নিয়েনে তেঁইর হাছে আইল্। য়িতারা য়েই মানুষঅক্যল বেক্যিনরে তেঁইর ঠেংগর হাছদি রাকিল্ আর তেঁই য়িতারারে ভালা গরিল্।
[31] মানুষঅক্যলে যহন দেকিল্ বোবা হতা হঅর, লুলা ভালা অঅর, লেংগা চলাফিরা গরের আর আঁধা দেকিত্ ফার, তহন য়িতারা আচ্যাইয্য অইল্ আর বনি-ইসরাইলঅক্যলর আল্লাহ্র ফশংসা গইত্যো লাগিল্।
[32] ইয়ার ফর ইসা তেঁইর উম্যতঅক্যলরে ডাকিয়েনে হইল্, “এই মানুষঅক্যলর লাই আঁর ত্যুন মমতা অঅর, হারন আইজ তিন দিন অইল্ ইতারা আঁর লগে লগে আছে, আর ইতারার হাছে হনঅ হ্যানা নাই। এই অবস্তাত আঁই ইতারারে বিদায় গরি দিতাম নঅ চাই; অঅত বা য়িতারা ফথত অগ্যেয়ান অই ফরিবো।”
[33] উম্যতঅক্যলে তেঁইরে হইল্, “এই নিঝাব জাগাত এত মানুষরে হ্যাবাইবার মতন রুটি আঁরা হডে ফাইয়্যোম?”
[34] ইসা য়িতারারে হইল্, “তোঁয়ারার হাছে হোয়্যা রুটি আছে?” উম্যতঅক্যলে হইল্, “সাত্যুয়া রুটি আর হঅউগ্যুয়া ছোড মাছ আছে।”
[35] মানুষঅক্যলরে মেডিত বইস্তো উকুম দিয়েনে ইসা য়েই সাত্যুয়া রুটি আর মাছগিন লইল্। ফরদি তেঁই আল্লাহ্রে শুকরিয়া জানাইয়েনে য়েগিন ভাঁগিল্ আর উম্যতঅক্যলর আতত দিল্, আর উম্যতঅক্যলে য়েগিন মানুষঅক্যলরে দিল্।
[37] মানুষঅক্যলে বেক্যিনে ফেট ভরিয়েনে হ্যাইল্, আর যে টুঁরাগিন ফরি রইল্ উম্যতঅক্যলে য়েগিন তুলি নিয়েনে সাত্যুয়া টুঁরি ফুরাইল্।
[38] যারা হ্যাইয়্যেল্ য়িতারার মইধ্যে মাইয়্যাফোয়া আর ছোড ফোয়াছা বাদে চাইর আজার মরতফোয়া আছিল্।
[39] ইয়ার ফর ইসা মানুষঅক্যলরে বিদায় দিয়েনে নোকাত উঢি মগদন এলাহাত গেল্।