Skip to content
Opens in a new window
Listen to this chapter • 3:42

[1] ইসা মসিহ্ দাউদর বংশর আর দাউদ ইব্রাহিমর বংশর মানুষ। ইসা মসিহ্‌র বংশর তালিকা এই:

[2] ইব্রাহিমর ফোয়া ইসহাক; ইসহাকর ফোয়া ইয়াকুব; ইয়াকুবর ফোয়া এহুদা আর য়িবার ভাইঅক্যল;

[3] এহুদার ফোয়া ফেরস আর সেরহ - য়িতারার মা আছিল্ তামর; ফেরসর ফোয়া হিষ্রোন; হিষ্রোনর ফোয়া রাম;

[4] রামর ফোয়া অম্যিনাদব; অম্যিনাদবর ফোয়া নহশোন; নহশোনর ফোয়া সল্‌মোন;

[5] সল্‌মোনর ফোয়া বোয়স - য়িবার মা আছিল্ রাহব; বোয়সর ফোয়া ওবেদ - য়িবার মা আছিল্ রুত; ওবেদর ফোয়া ইয়াসি;

[6] ইয়াসির ফোয়া বাদশা দাউদ। দাউদর ফোয়া সোলায়মান - য়িবার মা আছিল্ উরিয়ার রারি বউ;

[7] সোলায়মানর ফোয়া রহবিয়াম; রহবিয়ামর ফোয়া অবিয়; অবিয়র ফোয়া আসা;

[8] আসার ফোয়া যিহোশাফট; যিহোশাফটর ফোয়া যোরাম; যোরামর ফোয়া উষিয়;

[9] উষিয়র ফোয়া যোথম; যোথমর ফোয়া আহস; আহসর ফোয়া হিষ্কিয়;

[10] হিষ্কিয়র ফোয়া মানশা; মানশার ফোয়া আমোন; আমোনর ফোয়া যোশিয়;

[11] যোশিয়র ফোয়া যিকনিয় আর য়িবার ভাইঅক্যল - ইসরাইল জাতিরে বেবিলন দেশত বন্দি ইসাবে লই যাইবার সমত ইতারা আছিল্।

[12] যিকনিয়র ফোয়া শল্‌টিয়েল - ইসরাইল জাতিরে বেবিলনত বন্দি গরিয়েনে নিই যাইবার ফরদি ইবার জন্ম অইয়্যেল্; শল্‌টিয়েলর ফোয়া সরুব্যাবিল;

[13] সরুব্যাবিলর ফোয়া অবিহুদ; অবিহুদর ফোয়া ইলিয়াকিম; ইলিয়াকিমর ফোয়া আসোর;

[14] আসোরর ফোয়া সাদোক; সাদোকর ফোয়া আখিম; আখিমর ফোয়া ইলিহুদ;

[15] ইলিহুদর ফোয়া ইলিয়াসর; ইলিয়াসরর ফোয়া মত্তন; মত্তনর ফোয়া ইয়াকুব;

[16] ইয়াকুবর ফোয়া ইউসুফ - ইবা মরিয়ামর জামাই। এই মরিয়ামর গর্ভত ইসা, যিবারে মসিহ্ হোয়া অঅ, য়িবার জন্ম অইয়্যেল্।

[17] এন্ গরিয়েনে ইব্রাহিমর ত্যুন দাউদ ফইয্যন্ত সৈদ্য ফুরুষ; দাউদর ত্যুন বেবিলনত বন্দি গরি লই যাইবার সময় ফইয্যন্ত সৈদ্য ফুরুষ; বেবিলনত বন্দি অইবার ফরর ত্যুন মসিহ্ ফইয্যন্ত সৈদ্য ফুরুষ।

[18] ইসা মসিহ্‌র জন্ম এন্ গরিয়েনে অইয়্যেল্। ইউসুফর লগে ইসার মা মরিয়ামর বিয়ার ঠিগ অইয়্যেল্, কিন্তু য়িতারা এক লগে থাকিবার আগদিই ফাক-রুহ্‌র কুদরতিত মরিয়াম গর্ভিতা অইয়্যেল্।

[19] মরিয়ামর জামাই ইউসুফ সত মানুষ আছিল্, কিন্তু তেঁই মানুষর সাম্‌নদি মরিয়ামরে শরমত ফেইল্‌তো নঅ চাইল্; য়িয়ানর লাই তেঁই গোফনে য়িবারে তালাক দিবো বুলিয়েনে ঠিগ গরিল্।

[20] ইউসুফ যহন এগিন লইয়েনে ভাইব্‌‌তো আছিল্ তহন মাবুদর এক ফেরেস্‌তা হ্যোয়াবত দেহ্যা দিয়েনে য়িবারে হইল্, “দাউদর বংশধর ইউসুফ, মরিয়ামরে বিয়া গইত্যে নঅ ডরাইয়ো, হারন য়িবার গর্ভত যিয়ান অইয়্যে য়িয়ান ফাক-রুহ্‌র কুদরতিতই অইয়্যে। য়িবার উগ্যুয়া ফোয়া অইবো।

[21] তুঁই য়িবার নাম ইসা রাকিবা, হারন য়িবা য়িবার মানুষঅক্যলরে য়িতারার গুনাহ্‌র ত্যুন নাজাত দিবো।”

[22] এগিন অইয়্যেল্ যেন্ নবির মইধ্য দিয়েনে মাবুদ এই দে হতা হইয়্যেল্ য়িয়ান ফুরন অঅ:

[23] “একজন আবিয়াতা সতি মাইয়্যা গর্ভিতা অইবো, আর য়িবার উগ্যুয়া ফোয়া অইবো; য়িবার নাম রাকা অইবো ইম্যানুয়েল।” এই নামর মানি অইল্, আঁরার লগে আল্লাহ্।

[24] মাবুদর ফেরেস্‌তা ইউসুফরে যেইল্যা উকুম দিয়্যেল্, ঘুমর ত্যুন উঢিয়েনে য়িবা য়েইল্যাই গরিল্। য়িবা মরিয়ামরে বিয়া গরিল্,

[25] কিন্তু ফোয়ার জন্ম নঅ অঅন ফইয্যন্ত য়িবার লগে একত্রে নঅ থাকিল্। ফরদি ইউসুফ ফোয়াউয়ার নাম ইসা রাকিল্।

ফইল্যা লম্বর সিফারা: মতি — Chapters