[1] ইসা বায়তুল মোকাদ্যসর ত্যুন বাইর অইয়েনে যাইতো গই আছিল্, এন্ সমত তেঁইর উম্যতঅক্যলে তেঁইরে বায়তুল মোকাদ্যসর দালানগিন দেহ্যাইবার লাই তেঁইর হাছে আইল্।
[2] তহন ইসা য়িতারারে হইল্, “তোঁয়ারা তঅ এগিন দেইক্তা লাইগ্যো, কিন্তু আঁই তোঁয়ারারে আঁসাই হইর, এডে উগ্যুয়া ফাত্যোরর উঅর আর উগ্যুয়া ফাত্যোর থাইক্তো নঅ; গোডাগানই ভাঁগি ফেলা অইবো।”
[3] ফরদি ইসা যহন জৈতুন ফাআরত বই আছিল্ তহন উম্যতঅক্যলে গোফনে তেঁইর হাছে আইয়েনে হইল্, “আঁরারে হঅন, হঁত্যে এগিন অইবো আর কি রহম চিন্য দিয়েনে বুঝা যাইবো অনর আইবার সময় আর কিয়ামতর সময় অইয়্যে?”
[4] জোয়াবে ইসা য়িতারারে হইল্, “চাইয়্যো, কেউ যেন্ তোঁয়ারারে নঅ ঠগাআ,
[5] হারন বউত কেউই আঁর নাম নিই আইয়েনে হইবো, ‘আঁইই মসিহ্,’ আর বউত মানুষরে ঠগাইবো।
[6] তোঁয়ারার হানত যুদ্যর আবাজ আইবো আর যুদ্যর হ্যবরাহ্যবরঅ তোঁয়ারা উনিত ফাইবা। কিন্তু হ্যবরদার! ইয়ানত নঅ ডরাইয়ো, হারন এগিন অইবোই; কিন্তু তহনঅ শেষ নঅ।
[7] এক জাতি অইন্য জাতির বিরুদ্যে আর এক রাইজ্য অইন্য রাইজ্যর বিরুদ্যে যুদ্য গরিবো। বউত জাগাত দুর্বিক্য আর ভুসাল অইবো।
[8] কিন্তু এগিন হ্যালি যন্ত্রনার শুরু।
[9] “য়েই সমত মানুষে তোঁয়ারারে হষ্ট দিবার লাই ধরাই দিবো আর তোঁয়ারারে খুন গরিবো। আঁর লাই বেক মানুষে তোঁয়ারারে ঘিনা গরিবো।
[10] য়েই সমত বউত কেউই ফিছাই যাইবো আর একজন অইন্যজনরে ধরাই দিবো ও ঘিনা গরিবো।
[11] বউত ভন্ড নবি আইয়েনে বউত কেউঅরে ঠগাইবো।
[12] দুষ্টতা বারি যাইবো বুলি বউত কেউঅর মহব্যত বউত হোমি যাইবো।
[13] কিন্তু যিবা শেষ ফইয্যন্ত ইস্তির থাকিবো য়িবা উদ্যার ফাইবো।
[14] বেক জাতির হাছে সাক্যি দিবার লাই বেহেস্তি রাইজ্যর সুহ্যবর গোডা দুনিয়াত তবলিগ গরা অইবো আর তার ফরদিই শেষ সময় আজির অইবো।
[15] “দানিয়াল নবির মইধ্য দিয়েনে যে সবর্নাশা ঘিনার জিনিসর হতা হোয়া অইয়্যেল্ য়িয়ান তোঁয়ারা ফবিত্র জাগাত রাকা অইয়্যে দেকিত্ ফাইবা। (যিবা ফরে য়িবা বুঝক।)
[16] য়েই সমত যারা এহুদিয়াত থাকিবো য়িতারা ফাআরি জাগাত ধাই যঅক।
[17] যিবা ছাদর উঅরদি থাকিবো য়িবা ঘরর ত্যুন জিনিসফাতি নিবার লাই নিচে নঅ লামক।
[18] খেতর মইধ্যে যিবা থাকিবো য়িবা য়িবার গাআর চাদ্যর নিবার লাই নঅ ফিরক।
[19] তহন যারা গর্ভিতা আর যারা ফোয়াছারে বুগর দুধ হ্যাবাআ য়িতারার অবস্তা কি বিরাটই না অইবো।
[20] মুনাজাত গর যেন্ শিতহালে বা জিরাইবার দিনত তোঁয়ারার ত্যুন ধঅন নঅ ফরে।
[21] তহন এন্ বিরাট হষ্ট অইবো যেগিন দুনিয়ার শুরুর ত্যুন এই সময় ফইয্যন্ত হনঅ দিনঅ নঅঅ অঅ আর অইতোঅ নঅ।
[22] য়েই হষ্টর দিনগিন যুদি আল্লাহ্ হমাই নঅ দিতো তইলে কেউই নঅ বাঁইচ্তো। কিন্তু তেঁইর বাছাই গরা বান্দাঅক্যলর লাই আল্লাহ্ য়েই দিনগিন হমাই দিবো।
[23] “য়েই সমত যুদি কেউ তোঁয়ারারে হঅ, ‘চঅ, মসিহ্ এডে’ বা ‘চঅ, মসিহ্ অডে,’ তইলে য়িয়ান বিশ্যাস নঅ গইজ্যো;
[24] হারন তহন বউত ভন্ড মসিহ্ আর ভন্ড নবি আইবো আর ডঁর ডঁর আচ্যাইয্য আর চিন্য-হাম গরিবো যেন্ সম্ভব অইলে আল্লাহ্র বাছাই গরা বান্দাঅক্যলরেঅ য়িতারা ঠগাইত্ ফারে।
[25] চঅ, আঁই আগদিই তোঁয়ারারে এগিন হই রাকিলাম।
[26] “য়িয়ানর লাই মানুষে যুদি তোঁয়ারারে হঅ, ‘তেঁই মরুভুমিত আছে,’ তোঁয়ারা বাইরে নঅ যাইয়ো। যুদি হঅ, ‘তেঁই ভিতরর ঘরত আছে,’ বিশ্যাস নঅ গইজ্যো।
[27] বিজ্লি যেইল্যা ফুক মিক্যা দেহ্যা দিয়েনে ফছিম মিক্যা ফইয্যন্ত চম্কাই যাআ ইব্নে–আদমর আইয়োন য়েই রহমই অইবো।
[28] যেডে লাশ থাকিবো য়েডেই উক্যুম আইয়েনে একলগে জমা অইবো।
[29] “য়েই সময়র হষ্টর ঠিগ ফরদিই সুয্য আঁধার অই যাইবো, চাঁন আর ফঅর দিতো নঅ, তারাগিন আসমানর ত্যুন ঝরি ফরি যাইবো ও চাঁন-সুয্য তারা আর ইস্তির থাইক্তো নঅ।
[30] এন্ সমত আসমানত ইব্নে-আদমর চিন্য দেহ্যা দিবো। তহন দুনিয়ার বেক মানুষ দুক্যে বুক কিলাইবো। য়িতারা ইব্নে আদমরে শক্তি আর মইমার লগে মেউলাত গরিয়েনে আইস্তো দেকিবো।
[31] জোরে জোরে শিংগা বাজি উঢিবো আর লগে লগে ইব্নে-আদম তেঁইর ফেরেস্তাঅক্যলরে ফাটাই দিবো। য়েই ফেরেস্তাঅক্যলে দুনিয়ার এক মিক্যার ত্যুন অইন্য মিক্যা ফইয্যন্ত চাইরো মিক্যার ত্যুন তেঁইর বাছাই গরা বান্দাঅক্যলরে একলগে জমা গরিবো।
[32] “ডোংগুলা গাছ দেকিয়েনে শিক্যালাভ গর। যহন য়িয়ানর ঢেইলফালা নরম অইয়েনে য়িয়ানত ফাতা বাইর অঅ তহন তোঁয়ারা জানিত্ ফার দে, গরমহাল হাছে আইস্যে।
[33] য়েন্ গরিয়েনে তোঁয়ারা এই ঘটনাগিন দেকিলে ফর বুঝিত্ ফারিবা দে, ইব্নে-আদম হাছে আই গেইয়্যে, এন্ কি, দরজাত আজির।
[34] আঁই তোঁয়ারারে আঁসা হইর, যহন এগিন অইবো তহনঅ এই হালর কিছু মানুষ বাঁচি থাকিবো।
[35] আসমান আর জবিন শেষ অই যাইবো, কিন্তু আঁর হতা চিরদিন থাকিবো।
[36] “য়েই দিন আর য়েই সময়র হতা কেউই নঅ জানে, বেহেস্তর ফেরেস্তাঅক্যলেঅ নঅ, ফোয়াঅ নঅ; হ্যালি বাবাই জানে।
[37] “নবি নুহ্র সমত যে অবস্তা অইয়্যেল্ ইব্নে আদমর আইবার সমত ঠিগ য়েই অবস্তাই অইবো।
[38] বইন্যার আগর দিনগিনত নুহ্ জাঁআসত নঅ ঢুকন ফইয্যন্ত মাইন্ষ্যে হ্যানা-দানা গইজ্যে, বিয়া গইজ্যে আর বিয়া দিয়্যে।
[39] যে ফইয্যন্ত না বইন্যা আইয়েনে য়িতারা বেক্যিনরে ভাআই লই গেল্ য়েই ফইয্যন্ত য়িতারা কিছ্যুই বুঝিত্ নঅ ফারিল্। ইব্নে–আদমর আইয়োনঅ ঠিগ য়েই রহমই অইবো।
[40] তহন দুইজন মানুষ মাঢত থাকিবো; একজনরে নেয়া অইবো আর অইন্যজনরে ফেলি যাআ অইবো।
[41] দুইজন মাইয়্যাফোয়া জাঁতা ঘুরাইবো; একজনরে নেয়া অইবো, অইন্যজনরে ফেলি যাআ অইবো।
[42] “য়িয়ানর লাই হই, তোঁয়ারা সতর্ক থাক, হারন তোঁয়ারার ফভু হঅন দিন আইবো য়িয়ান তোঁয়ারা নঅ জান।
[43] তঅ তোঁয়ারা এই হতা জাইন্যো, ঘরর হত্যা যুদি জাইন্তো হঅন সমত চোর আইবো তইলে তেঁই অঅজাগই থাইক্তো, নিজর ঘরত তেঁই চোররে ঢুইক্তো নঅ দিতো।
[44] য়িয়ানর লাই তোঁয়ারা রেডি থাক, হারন যে সময়র হতা তোঁয়ারা চিন্তাঅ গইত্যা নঅ য়েই সমতই ইব্নে-আদম আইবো।
[45] “য়েই বিশ্যস্ত আর বুদ্যিমান গোলাম হঅন, যিবারে য়িবার মালিক তেঁইর অইন্যাইন্য গোলামঅক্যলরে ঠিগ সমত হ্যানা দিবার ভার দিয়্যে?
[46] মোবারক য়েই গোলাম, যিবারে য়িবার মালিক আইয়েনে বিশ্যস্তভাবে হাম গইত্যো দেকিবো।
[47] আঁই তোঁয়ারারে আঁসাই হইর, তেঁই য়েই গোলামরেই তেঁইর বেক বিষয়-সম্বত্যির ভার দিবো।
[48] কিন্তু ধর, য়েই গোলাম দুষ্ট, আর য়িবা মনে মনে হইল্, ‘আঁর মালিক আইস্তে দেরি গরের।’
[49] য়েই সুযোগে য়িবা য়িবার উঁয়াজ্যা-গোলামঅক্যলরে মাইরধোইর গইত্যো লাগিল্ আর মাতালঅক্যলর লগে হ্যানা-দানা গরিয়েনে মদ হ্যাইতো লাগিল্।
[50] কিন্তু যেদিন আর যে সময়র হতা য়েই গোলাম চিন্তাঅ গইত্যো নঅ, জাইন্তোঅ নঅ, য়েই দিন আর য়েই সমতই য়িবার মালিক আইয়েনে আজির অইবো।
[51] তহন তেঁই য়িবারে হাডিয়েনে দুই টুঁরা গরি ভন্ডঅক্যলর মাঝে য়িবার জাগা ঠিগ গরিবো। য়েডে মাইন্ষ্যে হাঁদাহাঁদি গরিবো আর যন্ত্রনায় দাঁতে দাঁত ঘইষ্তো থাকিবো।