Skip to content
Opens in a new window
Listen to this chapter • 3:19

[1] ফরদি তরিকাবন্দিদাতা ইয়াহিয়া এহুদিয়ার মরুভুমিত আইয়েনে এই বুলি তবলিগ গইত্যো লাগিল্,

[2] “তঅবা গর, হারন বেহেস্‌তি রাইজ্য হাছে আই গেইয়্যে।”

[3] এই ইয়াহিয়ার বিষয়েই নবি ইশাইয়া হইয়্যেল্, মরুভুমিত একজনর গলার আবাজ চিল্যাইয়েনে জানার, “তোঁয়ারা মাবুদর ফথ ঠিগ গর; তেঁইর রাস্তা সুজা গর।”

[4] ইয়াহিয়া উঢর কেঁশর হঅর ফিন্‌তো আর য়িবার হোঁঅরত চামরার হোঁঅর-বাঁধনি আছিল্। য়িবা খেরগুয়া ফরিং আর বনর মধু হ্যাইতো।

[5] জেরুজালেম, গোডা এহুদিয়া আর জদ্যান দইজ্যার চাইরোফাশর মানুষঅক্যলে য়েই সমত য়িবার হাছে আইস্‌তো লাগিল্।

[6] এই মানুষঅক্যলে যহন নিজরার গুনাহ্ সিকার গরিল্ তহন ইয়াহিয়া জদ্যান দইজ্যাত য়িতারারে তরিকাবন্দি দিল্।

[7] ফরদি ইয়াহিয়া দেকিল্ বউত ফরিশি আর সদ্যুকি তরিকাবন্দি নিবার লাই য়িবার হাছে আইয়্যের। য়িবা য়িতারারে হইল্, “আঁফর বংশধরঅক্যল! আল্লাহ্‌র যে গজব লামি আইয়্যের য়িয়ানর ত্যুন ধাই যাইবার এই বুদ্যি তোঁয়ারারে হনে দিল্?”

[8] ভালা, তোঁয়ারা দে তঅবা গইজ্যো য়িয়ানর উফযুক্ত ফল তোঁয়ারার জিবনত্ দেহ্যঅ।

[9] তোঁয়ারা ইব্রাহিমর বংশর মানুষ, ইয়ান নিজরার মনত হইত্ ফারিবার হতা চিন্তাঅ নঅ গইজ্যো। আঁই তোঁয়ারারে হইর, আল্লাহ্ এই ফাত্যোরগিনর ত্যুন ইব্রাহিমর বংশধর বানাইত্ ফারে।

[10] গাছর গোড়াত্‌ কুরুইল লাগাইন্যাই আছে। যে গাছত ভালা ফল নঅ ধরে য়িয়ান হাডিয়েনে আগুনত ফেলাই দেয়া অইবো।

[11] তঅবা গইজ্যো বুলিয়েনে আঁই তোঁয়ারারে ফানিত তরিকাবন্দি দিইর, কিন্তু আঁর ফরদি যিবা আইয়ের য়িবা আঁর ত্যুন বউত শক্তিশালি। আঁই তেঁইর জুতা বইবারঅ যৈগ্য নঅঅ। তেঁই ফাক - রুহ্ আর আগুনত তোঁয়ারারে তরিকাবন্দি দিবো।

[12] কুলা তেঁইর আততই আছে আর তেঁইর ফসল মাড়াইবার জাগা তেঁই ভালা গরিয়েনেই সাফ গরিবো। তেঁই তেঁইর ফসল গোলাত জমাইবো, কিন্তু যে আগুন হনঅ দিনঅ নঅ নিফে য়েই আগুনত তুইষ ফোড়াই ফেলিবো।

[13] য়েই সমত ইসা তরিকাবন্দি লইবার লাই গালিলর ত্যুন জদ্যান দইজ্যার ফারত ইয়াহিয়ার হাছে আইল্।

[14] ইয়াহিয়া কিন্তু তেঁইরে এই হতা হইয়েনে বাধা দিতো চেষ্টা গরিল্, “আঁরই বরং অনর হাছর ত্যুন তরিকাবন্দি লঅন দরহার; আর অনে কিনা আইস্‌তা লাইগ্যোন আঁর হাছে।”

[15] তহন ইসা তেঁইরে হইল্, “কিন্তু এবার এইল্যাই অক, হারন আল্লাহ্‌র ইছ্যা এন্ গরিয়েনেই আঁরার ত্যুন ফুরন গরন উচিত।” তহন ইয়াহিয়া রাজি অইল্।

[16] তরিকাবন্দি নিবার ফর ইসা ফানির ত্যুন উঢি আইবার লগে লগেই তেঁইর সাম্‌নদি আসমান খুলি গেল্। তেঁই আল্লাহ্‌র রুহ্‌রে হইতোরর মতন অইয়েনে তেঁইর উঅরদি লামি আইস্‌তো দেকিল্।

[17] তহন বেহেস্‌তর ত্যুন হোয়া অইল্, “ইবাই আঁর মহব্যতর ফোয়া, ইবার উঅর আঁই বউত খুশি।”

ফইল্যা লম্বর সিফারা: মতি — Chapters