Skip to content
Opens in a new window
Listen to this chapter • 4:58

[1] ফরদি হয়েকজন ফরিশি আর সদ্যুকি ইসারে ফরিক্যা গরিবার লাই তেঁইর হাছে আইল্ আর বেহেস্‌তর ত্যুন হনঅ চিন্য দেহ্যাইতো হইল্।

[2] ইসা জোয়াবে য়িতারারে হইল্, “আঁজুইন্যা অইলে অনরা হই থাকন, ‘দিনগান ফরিষ্কার অইবো হারন আকাশ লাল অইয়্যে।’

[3] আর ফজর বেলাত হঅন, ‘আজিয়া তুয়ান অইবো হারন আকাশ লাল আর আঁধার অইয়্যে।’ আকাশর অবস্তা অনরা ঠিগ গরিয়েনেই বিচার গরিত্ জানন, অথচ সময়র চিন্য বুঝিত্ নঅ ফারন।

[4] এই হালর দুষ্ট আর বেইমান মানুষঅক্যলে চিন্যর তালাইশ গরে, কিন্তু ইউনুস নবির চিন্য বাদে আর হনঅ চিন্যই য়িতারারে দেহ্যানো অইতো নঅ।” ইয়ার ফরদি ইসা য়িতারারে ছারিয়েনে গেল্ গই।

[5] সাগরর অইন্য ফারত যাইবার সমত উম্যতঅক্যলে রুটি নিতো ফঅরি গেল্

[6] ইসা য়িতারারে হইল্, “তোঁয়ারা সতর্ক থাক, ফরিশি আর সদ্যুকিঅক্যলর ইষ্টর ত্যুন সাবধান অঅ।”

[7] ইয়ানত উম্যতঅক্যলে নিজরার মইধ্যে হোয়াহই গইত্যো লাগিল্, “আঁরা রুটি নঅঅ আনি বুলিয়েনে তেঁই এই হতা হঅর।”

[8] এই হতা বুঝিত্ ফারিয়েনে ইসা হইল্, “অল্ফ বিশ্যাসিঅক্যল, তোঁয়ারা নিজরার মইধ্যে কিঅর লাই হোয়াহই গইত্যা লাইগ্যো দে, তোঁয়ারার রুটি নাই?

[9] তোঁয়ারা কি এহনও নঅ বুঝ বা মনতঅ কি নঅ ফরে না, য়েই ফাঁচ আজার মানুষর লাই ফাঁচ্যুয়া রুটির হতা, আর তার ফরদি হত টুঁরি তোঁয়ারা তুলি নিয়্যিলা?

[10] বা য়েই চাইর আজার মানুষর লাই সাত্যুয়া রুটির হতা, আর হত টুঁরি তোঁয়ারা তুলি নিয়্যিলা?

[11] আঁই দে তোঁয়ারার হাছে রুটির হতা নঅঅ হইয়্যি য়িয়ান কিল্যাই তোঁয়ারা নঅ বুঝ? ফরিশি আর সদ্যুকিঅক্যলর ইষ্টর ত্যুন তোঁয়ারা সাবধান অঅ।”

[12] তহন উম্যতঅক্যলে বুঝিত্ ফারিল্ দে, তেঁই রুটির ইষ্টর ত্যুন য়িতারারে সাবধান অইতো নঅ হঅঅ, কিন্তু ফরিশি আর সদ্যুকিঅক্যলর শিক্যার ত্যুন সাবধান অইতো হইয়্যে।

[13] ফরদি ইসা যহন সিজারিয়া-ফিলিফি এলাহাত গেল্ তহন উম্যতঅক্যলরে ফুছার গরিল্, “ইব্‌নে আদম হঅন, এই বিষয়ে মানুষে কি হঅ?”

[14] য়িতারা হইল্, “কেউ কেউ হঅ অনে তরিকাবন্দিদাতা ইয়াহিয়া; কেউ কেউ হঅ ইলিয়াস নবি; আবার কেউ কেউ হঅ ইয়ারমিয়া নবি বা নবিঅক্যলর মইধ্যে একজন।”

[15] তহন তেঁই য়িতারারে হইল্, “কিন্তু তোঁয়ারা কি হঅ, আঁই হঅন?”

[16] শিমোন-ফিতর হইল্, “অনে য়েই মসিহ্, জিন্দা আল্লাহ্‌র ফোয়া।”

[17] জোয়াবে ইসা য়িতারারে হইল্, “শিমোন ইব্‌নে ইউনুস, মোবারক তুঁই, হারন হনঅ মানুষ তোঁয়ার হাছে ইয়ান নঅঅ জানাআ; আঁর বেহেস্‌তি বাবাই জানাইয়্যে।

[18] আঁই তোঁয়ারে হইর, তুঁই ফিতর আর এই ফাত্যোরর উঅরদিই আঁই আঁর জামাত বানাই তুইল্যোম। দোজকর হনঅ শক্তিই য়িয়ানর উঅর জয়লাভ গরিত্ ফাইত্যো নঅ।

[19] আঁই তোঁয়ারে বেহেস্‌তি রাইজ্যর চাবিগিন দিয়োম, আর তুঁই এই দুনিয়াত যেগিন বাঁধিবা য়েগিন বেহেস্‌ততঅ বাঁধি রাকা অইবো আর যেগিন খুলিবা য়েগিন বেহেস্‌ততঅ খুলি দেয়া অইবো।”

[20] ইয়ার ফরদি তেঁই তেঁইর উম্যতঅক্যলরে সাবধান গরি দিল্ যেন্ য়িতারা কেউঅরে নঅ হঅ দে, তেঁইই মসিহ্।

[21] য়েই সময়র ত্যুন ইসা তেঁইর উম্যতঅক্যলরে জানাইতো লাগিল্ দে, তেঁইর ত্যুন জেরুজালেমত যঅন ফরিবো আর বুরা নেতাঅক্যলর, মেইন ইমামঅক্যলর আর আলেমঅক্যলর আতত বউত দুক্য ভোগ গরন ফরিবো। ফরদি য়িবারে মারি ফেলা অইবো আর তিন দিনর দিনত মরনর ত্যুন জিন্দা অইয়েনে উঢন ফরিবো।

[22] তহন ফিতর তেঁইরে একফাশদি নিয়েনে নাহ্যোশ অইয়েনে হইল্, “উজুর, ইয়ান দুর অক। অনর উঅর হনঅ দিনঅ এইল্যা অইতো নঅ।”

[23] ইসা ফিরিয়েনে ফিতররে হইল্, “আঁর হাছর ত্যুন দুর অঅ, ইবিলিস। তুঁই আঁর ফথর বাধা। যিয়ান আল্লাহ্‌র য়িয়ান তুঁই নঅ ভাইব‌্‌তা লাইগ্যো কিন্তু যিয়ান মানুষর য়িয়ানই ভাইব‌্‌তা লাইগ্যো।”

[24] ইয়ার ফরদি ইসা তেঁইর উম্যতঅক্যলরে হইল্, “যুদি কেউ আঁর ফথদি আইস্‌তো চাআ তইলে য়িবা নিজর ইছ্যামতন নঅ চলক; নিজর কুরুশ বই নিয়েনে য়িবা আঁর ফিছদি আইয়্যোক।

[25] যে কেউ য়িবার নিজর লাই বাঁচি থাইক্‌তো চাআ য়িবা য়িবার আসল জিবন আরাইবো; কিন্তু যে কেউ আঁর লাই য়িবার ফরান আরাআ য়িবা য়িবার আসল জিবন রক্যা গরিবো।

[26] যুদি কেউ গোডা দুনিয়া লাভ গরিয়েনে য়িয়ানর বদলে য়িবার আসল জিবন আরাআ তইলে য়িবার কি লাভ অইল্? আসল জিবন ফিরি ফাইবার লাই য়িবার দিবার মতন কি আছে?

[27] ইব্‌নে আদম তেঁইর ফেরেস্‌তাঅক্যলরে লগে লইয়েনে তেঁইর বাবার মইমায় আইয়্যের। তহন তেঁই ফত্যিউয়া মানুষরে য়িবার হাম ইসাবে ফল দিবো।

[28] আঁই তোঁয়ারারে আঁসাই হইর, এডে এন্ হয়েকজন আছে যারার হাছে ইব্‌নে আদম বাদশা ইসাবে দেহ্যা নঅ দঅন ফইয্যন্ত য়িতারা হনঅমতেই মারা যাইতো নঅ।”

ফইল্যা লম্বর সিফারা: মতি — Chapters