Skip to content
Opens in a new window
Listen to this chapter • 8:46

[1] ইসা বউত মানুষ দেকিয়েনে ফাআরর উঅর উঢিল্। তেঁই বইবার ফর তেঁইর উম্যতঅক্যলে তেঁইর হাছে আইল্।

[2] তহন তেঁই উম্যতঅক্যলরে এই হইয়েনে শিক্যা দিতো লাগিল্:

[3] “মোবারক য়িতারা, যারা দিলত্ নিজরারে গরিব মনে গরে, হারন বেহেস্‌তি রাইজ্য য়িতারারই।

[4] মোবারক য়িতারা, যারা দুক্য গরে, হারন য়িতারা সান্তনা ফাইবো।

[5] মোবারক য়িতারা, যারার সভাব নরম, হারন দুনিয়া য়িতারারই অইবো।

[6] মোবারক য়িতারা, যারা জান-ফরান দিয়েনে আল্লাহ্‌র ইছ্যামতন সইল্‌তো চাআ। হারন য়িতারার য়েই ইছ্যা ফুরন অইবো।

[7] মোবারক য়িতারা, যারা দয়ালু, হারন য়িতারা দয়া ফাইবো।

[8] মোবারক য়িতারা, যারার দিল্ হ্যাঁটি, হারন য়িতারা আল্লাহ্‌রে দেকিত্ ফাইবো।

[9] মোবারক য়িতারা, যারা মানুষঅক্যলর জিবনত শান্তি আনিবার লাই মিন্যোত গরে, হারন আল্লাহ্ য়িতারারে নিজর ফোয়াছা বুলি ডাকিবো।

[10] মোবারক য়িতারা, যারা আল্লাহ্‌র ইছ্যামতন সইল্‌তো যাইয়েনে জুলুম সইজ্য গরে, হারন বেহেস্‌তি রাইজ্য য়িতারারই।

[11] “মোবারক তোঁয়ারা, যহন মাইন্‌ষ্যে আঁর লাই তোঁয়ারারে অফমান গরে আর জুলুম গরে ও মিছা হতা হইয়েনে তোঁয়ারার নামে অক্যল সমত হ্যারাফ হতা হঅ।

[12] তোঁয়ারা আনন্দ গইজ্যো আর খুশি অইয়্যো, হারন বেহেস্‌তত তোঁয়ারার লাই বিরাট ফুরস্কার আছে। তোঁয়ারার আগদি যে নবিঅক্যল আছিল্ মাইন্‌ষ্যে য়িতারারেঅ এন্ গরি জুলুম গইত্যো।

[13] তোঁয়ারা দুনিয়ার নুন, কিন্তু যুদি নুনর টেস নষ্ট অই যাআ তইলে কেন্ গরিয়েনে য়েগিন আবার নুন্‌সা গরা যাইবো? য়েই নুন আর হনঅ হামত নঅ লাগে। য়েগিন হ্যালি বাইরে ফেলি দিবার আর মানুষর ঠেংগে মারাইবার উফযুক্ত অঅ।

[14] “তোঁয়ারা দুনিয়ার ফঅর। ফাআরর উঅরর শঅর লুকাইন্যা থাকিত্‌ নঅ ফারে।

[15] কেউ বাত্যি জলাইয়েনে ঝুরির নিচে নঅ রাকে কিন্তু বাত্যিদানির উঅরদিই রাকে। ইয়ানত ঘরর বেক মানুষই ফঅর ফাআ।

[16] য়েন্ গরিয়েনে তোঁয়ারার ফঅর মানুষঅক্যলর সাম্‌নদি জলক, যেন্ য়িতারা তোঁয়ারার ভালা হাম দেকিয়েনে তোঁয়ারার বেহেস্‌তি বাবার ফশংসা গরে।

[17] “এই হতা মনত নঅ গইজ্যো, আঁই তোরাত কিতাব আর নবিঅক্যলর কিতাব বাতিল গইত্যাম আস্যি। আঁই য়েগিন বাতিল গইত্যাম নঅ আয়্যি বরং ফুরন গইত্যাম আস্যি।

[18] আঁই তোঁয়ারারে আঁসাই হইর, আসমান আর জবিন শেষ নঅ অঅন ফইয্যন্ত যেতদিন না তোরাত কিতাবর বেক হতা সফল অঅ য়েত দিন য়েই তোরাতর এক বিন্দু কি এক মাত্রা ফুছি যাইতো নঅ।

[19] য়িয়ানর লাই মুসার শরিয়তর মইধ্যে ছোড উগ্যুয়া উকুমঅ যে কেউ অমাইন্য গরে আর মানুষঅক্যলরে য়েগিন অমাইন্য গরিবার লাই শিকাই দেএ য়িবারে বেহেস্‌তি রাইজ্যত বেক্যিনর ত্যুন ছোড হোয়া অইবো। কিন্তু যে কেউ শরিয়তর উকুমগিন ফালন গরে আর শিক্যা দেএ য়িবারে বেহেস্‌তি রাইজ্যত ডঁর হোয়া অইবো।

[20] আঁই তোঁয়ারারে হইর, আলেম আর ফরিশিঅক্যলর ধার্মিকতার ত্যুন তোঁয়ারার যুদি বেশি কিছু নঅ থাকে তইলে তোঁয়ারা হনঅ মতেই বেহেস্‌তি রাইজ্যত ঢুকিত্ ফাইত্যা নঅ।

[21] “তোঁয়ারা উইন্যো, আগর দিনর মানুষঅক্যলর হাছে এই হতা হোয়া অইয়্যে, ‘খুন নঅ গইজ্যো; যিবা খুন গরে য়িবা বিচারর দায়ত ফরিবো।’

[22] কিন্তু আঁই তোঁয়ারারে হইর, যে কেউ য়িবার ভাইঅর উঅর গোস্যা গরে য়িবা বিচারর দায়ত ফরিবো। যে কেউ য়িবার ভাইঅরে হঅ, ‘তুঁই অফদাত্য,’ য়িবা ডঁর মিটিংগর বিচারর দায়ত ফরিবো। আর যিবা য়িবার ভাইঅরে হঅ, ‘তুঁই বিবেকছারা,’ য়িবা জাহান্যামর আগুনর দায়ত ফরিবো।

[23] “য়িয়ানর লাই আল্লাহ্‌র উদ্যেশ্যে হোরবানগাহ্‌র উঅরদি তোঁয়ার দান হোরবানি দিবার সমত যুদি মনত ফরে দে, তোঁয়ার বিরুদ্যে তোঁয়ার ভাইঅর কিছু হইবার আছে,

[24] তইলে তোঁয়ার দান য়েই হোরবানগাহ্‌র সাম্‌নদি রাকিয়েনে যঅ গই। আগদি তোঁয়ার ভাইঅর লগে আবার মিলিত অঅ আর ফরদি আইয়েনে তোঁয়ার দান হোরবানি দঅ।

[25] “কেউ তোঁয়ার বিরুদ্যে মামলা-মোকাদ্যমা গরিলে আদালতত যাইবার আগদিই য়িবার লগে তরাতরি মিমাংসা গরি ফেল। য়েইল্যা নঅ অইলে য়িবা তোঁয়ারে বিচারকর আতত দিবো, আর বিচারক তোঁয়ারে ফুলিশর আতত দিবো, আর ফুলিশ তোঁয়ারে জেলত দিবো।

[26] আঁই তোঁয়ারে আঁসা হইর, শেষ ফুইসাউয়া নঅ দঅন ফইয্যন্ত তুঁই য়েই জাগার ত্যুন হনঅ মতেই ছারা ফাইতা নঅ।

[27] “তোঁয়ারা উইন্যো, এই হতা হোয়া অইয়্যে, ‘জেনা নঅ গইজ্যো।’

[28] কিন্তু আঁই তোঁয়ারারে হইর, যে কেউ হনঅ মাইয়্যাফোয়ার মিক্যা লালসার চোগে চাআ য়িবা তহনই মনে মনে য়িবার লগে জেনা গরিল্।”

[29] “তোঁয়ার ডাইন চোগ যুদি তোঁয়ারে গুনাহ্‌র ফথদি টানে তইলে য়িয়ান তুলিয়েনে দুরে ফেলি দঅ। তোঁয়ার গোডা শরিল জাহান্যামত যাইবার ত্যুন বরং য়িয়ানর উগ্যুয়া অংশ নষ্ট অঅন তোঁয়ার ফক্যে ভালা।

[30] যুদি তোঁয়ার ডাইন আত তোঁয়ারে গুনাহ্‌র ফথদি টানে তইলে য়িয়ান হাডিয়েনে ফেলি দঅ। তোঁয়ার গোডা শরিল জাহান্যামত যাইবার ত্যুন বরং উগ্যুয়া অংশ নষ্ট অঅন তোঁয়ার ফক্যে ভালা।

[31] “আবার হোয়া অইয়্যে, ‘যে কেউ য়িবার বউঅরে তালাক দেএ য়িবা য়িবারে তালাক-নামা দঅক।’

[32] কিন্তু আঁই তোঁয়ারারে হইর, যে কেউ জেনার দোষ বাদে অইন্য হনঅ হারনে বউঅরে তালাক দেএ য়িবা য়িবারে জেনাহারিনি গরি তুলে। আবার যিবারে তালাক দেয়া অইয়্যে য়েই বউঅরে যিবা বিয়া গরে য়িবাঅ জেনা গরে।

[33] “আবার তোঁয়ারা উইন্যো, আগর দিনর মানুষঅক্যলর হাছে হোয়া অইয়্যে, ‘মিছা সোঅন নঅ হ্যাইয়্যো, বরং মাবুদর উদ্যেশ্যে তোঁয়ার বেক সোঅন ফালন গইজ্যো।’

[34] কিন্তু আঁই তোঁয়ারারে হইর, এক্যবারেই সোঅন নঅ হ্যাইয়ো। বেহেস্‌তর নামে নঅ হ্যাইয়ো, হারন য়িয়ান আল্লাহ্‌র সিংহাসন।

[35] দুনিয়ার নামে নঅ হ্যাইয়ো, হারন য়িয়ান তেঁইর ঠেং রাকিবার জাগা। জেরুজালেমর নামে নঅ হ্যাইয়ো, হারন য়িয়ান মআন বাদশার শঅর।

[36] তোঁয়ার মাথার নামে নঅ হ্যাইয়ো, হারন য়িয়ানর এক্যান চুল সাদা কি হালা গরিবার হ্যমতা তোঁয়ার নাই।

[37] তোঁয়ারার হতার ‘জি’ যেন্ ‘জি’ আর ‘না’ যেন্ ‘না’অঅ; ইয়ার বেশি যেগিন, য়েগিন ইবিলিসর হাছর ত্যুন আইয়্যে।

[38] “তোঁয়ারা উইন্যো, হোয়া অইয়্যে, ‘চোগর বদলে চোগ আর দাঁতর বদলে দাঁত।’

[39] কিন্তু আঁই তোঁয়ারারে হইর, তোঁয়ারার লগে যে কেউ হ্যারাফ বেবার গরে য়িবার বিরুদ্যে কিছ্যুই নঅ গইজ্য্যে; বরং যে কেউ তোঁয়ার ডাইন গালত্ চোয়ার মারে য়িবারে অইন্য গালত্‌অ চোয়ার মাইত্যো দিয়ো।

[40] যে কেউ তোঁয়ার হোত্যা নিবার লাই মামলা গইত্যো চাআ য়িবারে তোঁয়ার চাদ্যরঅ নিতো দিয়ো।

[41] যে কেউ তোঁয়ারে য়িবার ফোজা লইয়েনে এক মাইল যাইতো বাইধ্য গরে য়িবার লগে দুই মাইল যাইয়ো।

[42] যিবা তোঁয়ার হাছে কিছু চাআ য়িবারে দিয়ো, আর যিবা তোঁয়ার হাছে উদার চাআ য়িবারে দিতো অসিকার নঅ গইজ্যো।

[43] “তোঁয়ারা উইন্যো, হোয়া অইয়্যে, ‘তোঁয়ার ফতিবাসিরে মহব্যত গইজ্যো আর শত্রুরে ঘিনা গইজ্যো।’

[44] কিন্তু আঁই তোঁয়ারারে হইর, তোঁয়ারার শত্রুঅক্যলরেঅ মহব্যত গইজ্যো। যারা তোঁয়ারারে জুলুম গরে য়িতারার লাই মুনাজাত গইজ্যো,

[45] যেন্ মাইন্‌ষে দেকিত্ ফাআ তোঁয়ারা আঁসাই তোঁয়ারার বেহেস্‌তি বাবার ফোয়াছা। তেঁই তঅ ভালা-হ্যারাফ বেক্যিনর উঅরদি তেঁইর সুয্য উঢাআ আর সত্ ও অসত্ মানুষঅক্যলর উঅরদি ঝর অইতো দেএ।

[46] যারা তোঁয়ারারে মহব্যত গরে হ্যালি য়িতারারেই যুদি তোঁয়ারা মহব্যত গর তইলে তোঁয়ারা কি ফুরস্কার ফাইবা? হ্যাজানা তুলইন্যাঅক্যলেঅ কি য়েইল্যাই নঅ গরে না?

[47] আর যুদি তোঁয়ারা হ্যালি তোঁয়ারার নিজরার মানুষঅক্যলরেই সালাম জানঅ তইলে অইন্য মানুষঅক্যলর ত্যুন বেশি আর কি গইত্যা লাইগ্যো? অ-ইহুদিঅক্যলেঅ কি য়েইল্যাই নঅ গরে না?

[48] ইয়ানর লাই হই, তোঁয়ারার বেহেস্‌তি বাবা যেইল্যা হ্যাঁটি তোঁয়ারাঅ য়েইল্যা হ্যাঁটি অঅ।

ফইল্যা লম্বর সিফারা: মতি — Chapters