[1] ইসা তেঁইর বারজন উম্যতরে উকুম দেয়া শেষ গরিল্। তারফর তেঁই গেরামে গেরামে শিক্যা দিবার লাই আর তবলিগ গরিবার লাই য়েডের ত্যুন গেল্ গই।
[2] ইয়াহিয়া জেলহ্যানার ত্যুন যহন মসিহ্র হামর হতা উনিল্ তহন তেঁইর উম্যতঅক্যলরে দিয়েনে ইসারে ফুছার গরি ফাটাইল্,
[3] “যিবার আইবার হতা আছে অনে কি তেঁই, নাকি আঁরা আর কেউঅর লাই অফেক্যা গইজ্যোম?”
[4] জোয়াবে ইসা য়িতারারে হইল্, “তোঁয়ারা যেগিন উইন্তা লাইগ্যো আর দেইক্তা লাইগ্যো য়েগিন যাইয়েনে ইয়াহিয়ারে হঅ।
[5] য়িবারে জানঅ দে, আঁধাঅক্যলে দেকের, লেংগাঅক্যলে আঁঢের, চামরা বেরাইম্যাঅক্যলে ফাক-সাফ অঅর, বঅরা মানুষঅক্যলে উনের, মরাঅক্যলে বাঁচি উঢের আর গরিব মানুষঅক্যলর হাছে সুহ্যবর তবলিগ গরা অঅর।
[6] আর মোবারক য়িবাই যিবা আঁরে নিয়েনে মনত হনঅ বাধা নঅ ফাআ।”
[7] ইয়াহিয়ার উম্যতঅক্যলে যাআর গই, এন্ সমত ইসা মানুষঅক্যলর হাছে ইয়াহিয়ার বিষয়ে হইতো শুরু গরিল্, “অনরা মরুভুমিত কি চাইতা গেইলান? বাতাসত দুলইন্যা নল-হ্যাগ্রা?
[8] য়িয়ান নঅ অইলে কি চাইতা গেইলান? সুন্দর হঅর ফিঁদা হনঅ মানুষরে চাইতা নাকি? আসলে যারা সুন্দর হঅর ফিঁদে য়িতারা বাদশার বাড়িত থাকে।
[9] য়িয়ান নঅ অইলে কি চাইতা গেইলান? হনঅ নবিরে নাকি? জি, আঁই অনরারে হইর, তেঁই নবির ত্যুনঅ ডঁর।
[10] ইয়াহিয়াই য়েই মানুষ যিবার বিষয়ে কিতাবত লেহ্যা আছে: চঅ, আঁই তোঁয়ার আগদি আঁর সংবাদদাতারে ফাটাইর। য়িবা তোঁয়ার আগদি যাইয়েনে তোঁয়ার ফথ রেডি গরিবো।
[11] আঁই অনরারে আঁসাই হইর, মানুষর মইধ্যে তরিকাবন্দিদাতা ইয়াহিয়ার ত্যুন ডঁর আর কেউ নাই। কিন্তু বেহেস্তি রাইজ্যর মইধ্যে যিবা বেক্যিনর ত্যুন ছোড য়িবাঅ ইয়াহিয়ার ত্যুন ডঁর।
[12] ইয়াহিয়ার সময়র ত্যুন এহন ফইয্যন্ত বেহেস্তি রাইজ্য বউত জোরর লগে আগাই আইয়্যের, আর যারা শক্তিশালি য়িতারা য়িয়ান জাফ্টাই ধরের।
[13] ইয়াহিয়ার সময় ফইয্যন্ত নবিঅক্যলর বেক কিতাব, এন্ কি, তোরাত কিতাবঅ ভবিষ্যতর হতা হইয়্যে।
[14] যুদি অনরা এই হতা বিশ্যাস গইত্যে রাজি থাকন তইলে উনন - যিবার আইবার হতা আছিল্ এই ইয়াহিয়াই য়েই নবি ইলিয়াস।
[15] যিবার উনিবার হান আছে য়িবা উনক।”
[16] “এই হালর মানুষঅক্যলরে আঁই হারার লগে তুলনা গইজ্যোম? ইতারা এন্ ফোয়ামাইয়্যাঅক্যলর মতন যারা বাজারত বইয়েনে অইন্য ফোয়ামাইয়্যাঅক্যলরে ডাকিয়েনে হঅ,
[17] ‘আঁরা তোঁয়ারার লাই বাঁশি বাজাইলাম, তোঁয়ারা নঅ নাচিলা; বিলাদ ধরি হাঁদিবার অঁঅঁলা গাইলাম, তোঁয়ারা বুক নঅ কিলাইলা।’
[18] ইয়াহিয়া আইয়েনে হ্যানা-দানা নঅ গরিল্ বুলি মানুষে হঅর, ‘য়িবারে ভুতে ফাইয়্যে।’
[19] আর ইব্নে আদম আইয়েনে হ্যানা-দানা গরিল্ বুলি মানুষে হঅর, ‘ঐ চঅ, একজন ফেট্যুয়া আর মদহ্যোর, হ্যাজানা-আদায়হারি আর হ্যারাফ মানুষঅক্যলর বন্ধু।’ কিন্তু গেয়ান দে হ্যাঁটি য়িয়ানর ফরমান য়িবার হামর মইধ্যেই রইয়্যে।”
[20] ইসা যে গেরামগিনত আর শঅরগিনত বেশির ভাগ কেরামতি হাম গইজ্যেল্ য়েই জাগাগিনর মানুষগিনে তঅবা নঅ গরে। ইয়ানর লাই য়েই জাগাগিনরে তেঁই ধিক্যার দিয়েনে হইতো লাগিল্,
[21] “আয় হায় কোরাসিন, আয় হায় বৈত্সৈদা! তোঁয়ারার মইধ্যে যেতাক্যিন কেরামতি হাম গরা অইয়্যে য়েগিন যুদি টায়ার আর সিডন শঅরত গরা অইতো তইলে বউত দিন আগেই য়িতারা ছালার চট ফিঁদিয়েনে ছাই মাকি তঅবা গইত্যো।
[22] আঁই তোঁয়ারারে আঁসাই হইর, রোজ আঁশরত টায়ার আর সিডনর অবস্তা বরং তোঁয়ারার ত্যুন বউত সইজ্য গরিবার মতন অইবো।
[23] আর তুঁই কফরনাহুম! তুঁই নাকি বেহেস্ত ফইয্যন্ত উচুলত উঢিবা? হনঅ দিনঅ নঅ, তোঁয়ারে নিচে মরা রুহ্গিনর জাগাত ফেলি দেয়া অইবো। যে কেরামতি হামগিন তোঁয়ার মইধ্যে গরা অইয়্যে য়েগিন যুদি সাদুম শঅরত গরা অইতো তইলে সাদুম আইজঅ টিগি থাইক্তো।
[24] আঁই তোঁয়ারারে আঁসাই হইর, রোজ আঁশরত সাদুমর অবস্তা বরং তোঁয়ারার ত্যুন বউত সইজ্য গরিবার মতন অইবো।”
[25] তারবাদে ইসা হইল্, “অঅ বাবা, তুঁই বেহেস্ত আর দুনিয়ার মালিক। আঁই তোঁয়ার ফশংসা গরি, হারন তুঁই এই বিষয়গিন গেয়ানি আর বুদ্যিমানঅক্যলর ত্যুন লুকাই রাইক্যো, কিন্তু লেদাফোয়াঅক্যলর মতন মানুষঅক্যলর হাছে ফকাশ গইজ্যো।
[26] জি বাবা, তোঁয়ার ইছ্যামতনই ইয়ান অইয়্যে।
[27] “আঁর বাবা বেক কিছুই আঁর আতত দিয়্যে। বাবা ছারা ফোয়ারে কেউ নঅ জানে আর ফোয়া ছারা বাবারে কেউ নঅ জানে, আর ফোয়া যিবার হাছে বাবারে ফকাশ গইত্যো ইছ্যা গরে য়িবাই তেঁইরে জানে।
[28] “তোঁয়ারা যারা অঅরান আর ফোজা বইয়েনে বেড়াইতা লাইগ্যো, তোঁয়ারা বেক্যিনে আঁর হাছে আইয়ো; আঁই তোঁয়ারারে জিরানি দিয়োম।
[29] আঁর জোয়াল তোঁয়ারার উঅর তুলি নঅ আর আঁর হাছর ত্যুন শিক, হারন আঁর সভাব নরম আর নম্র।
[30] ইয়ানত তোঁয়ারা দিলত জিরানি ফাইবা, হারন আঁর জোয়াল বই লই যঅন সঅজ আর আঁর ফোজা আল্হা।”