Skip to content
Opens in a new window
Listen to this chapter • 10:15

[1] য়েই দিনই ইসা ঘরর ত্যুন বাইর অইয়েনে সাগরর ধারত যাইয়েনে বইল্।

[2] তেঁইর হাছে এত মানুষ আইয়েনে জমা অইল্ দে, তেঁই উগ্যুয়া নোকাত উঢিয়েনে বইল্, আর বেক মানুষ সাগরর ধারত থিয়াই রইল্।

[3] তহন তেঁই গল্ফর মইধ্য দিয়েনে বউত বিষয় য়িতারারে শিক্যা দিতো লাগিল্।

[4] তেঁই হইল্, “একজন চাষি বিজ রুইক্‌তো গেল্। রুকিবার সমত হতাক্যিন বিজ ফথর ফাশদি ফরিল‌ আর ফাকিগিন আইয়েনে য়েগিন হ্যাই ফেলিল্।

[5] হতাক্যিন বিজ ফাত্যোইজ্যা জমিত ফরিল্। য়েডে বেশি মেডি নঅ আছিল্। মেডি গভির নঅ আছিল্ বুলি তরাতরি চারা জালাই উঢিল্,

[6] কিন্তু সুয্য উঢিলে ফর য়েগিন ফুড়ি গেল্ আর য়িঁওর ভালা গরিয়েনে নঅঅ বইয়্যে বুলিয়েনে উয়াই গেল্।

[7] আবার হতাক্যিন বিজ কেঁডাবনর মইধ্যে ফরিল্। য়িয়ানত কেঁডাগাছ বারি উঢিয়েনে চারাগিন চাবি রাকিল্।

[8] আর হতাক্যিন বিজ ভালা জমিত ফরিয়েনে হনঅগানত একশ গুন, হনঅগানত ষাইট গুন আর হনঅগানত তিরিশ গুন ফসল জন্মাইল।”

[9] গল্ফর শেষদি ইসা হইল্, “যিবার উনিবার হান আছে য়িবা উনক।”

[10] ফরদি উম্যতঅক্যলে ইসার হাছে আইয়েনে তেঁইরে হইল্, “অনে গল্ফর মইধ্য দিয়েনে মানুষঅক্যলরে শিক্যা দিতা লাইগ্যোন কিঅর লাই?”

[11] জোয়াবে তেঁই উম্যতঅক্যলরে হইল্, “বেহেস্‌তি রাইজ্যর গোফন সইত্যগিন তোঁয়ারারে জাইন্‌তো দেয়া অইয়্যে কিন্তু য়িতারারে জাইন্‌তো দেয়া নঅঅ অঅ,

[12] হারন যিবার আছে য়িবারে আরো দেয়া অইবো, আর য়িয়ানত য়িবার বউত অইবো। কিন্তু যিবার নাই য়িবার যেগিন আছে য়েগিনঅ য়িবার হাছর ত্যুন নিই নেয়া অইবো।

[13] য়িয়ানর লাই আঁই গল্ফর মইধ্য দিয়েনে য়িতারারে শিক্যা দিই, হারন য়িতারা দেকিয়েনেঅ নঅ দেকে উনিয়েনেঅ নঅ উনে আর নঅ বুঝে।

[14] ইতারার মইধ্য দিয়েনে ইশাইয়া নবির এই হতা ফুরন অঅর: তোঁয়ারা উইন্‌তা থাকিবা কিন্তু হনঅমতেই বুইজ্‌তা নঅ; দেইক্‌তা থাকিবা কিন্তু হনঅমতেই জাইন্‌তা নঅ।

[15] এই মানুষগিনর দিল্ অসার আর হান বন্ধ অই গেইয়্যে, আর য়িতারা য়িতারার চোগঅ বন্ধ গরি রাইক্যে, যেন্ য়িতারা চোগ দিয়েনে নঅ দেকে, হান দিয়েনে নঅ উনে ও দিল্ দিয়েনে নঅ বুঝে, আর ভালা অইবার লাই আঁর হাছে ফিরি নঅ আইয়্যে।

[16] “কিন্তু মোবারক তোঁয়ারা, হারন তোঁয়ারার চোগ দেকিত্ ফাআ আর তোঁয়ারার হান উনিত্‌ ফাআ।

[17] আঁই তোঁয়ারারে আঁসাই হইর, তোঁয়ারা যেগিন যেগিন দেইক্‌তা লাইগ্যো য়েগিন বউত নবি আর আল্লাহ্‌ভক্ত মানুষঅক্যলে দেইক্‌তো চাইয়েনেঅ দেকিত্ নঅঅ ফাআ, আর তোঁয়ারা যেগিন যেগিন উইন্‌তা লাইগ্যো য়েগিন য়িতারা উইন্‌তো চাইয়েনেঅ উনিত্ নঅঅ ফাআ।

[18] “এহন তোঁয়ারা চাষির গল্ফর মানি উন। যহন কেউ বেহেস্‌তি রাইজ্যর হতা উনিয়েনেঅ নঅ বুঝে তহন ইবিলিস আইয়েনে য়িবার দিলত যে হতা রুকি দেয়া অইয়্যেল্ য়েগিন হারি নেএ। য়েই ফথর ফাশদি ফরা বিজর মইধ্য দিয়েনে এই রহম মানুষঅক্যলর সম্যন্দে হতা হোয়া অইয়্যে।

[20] আর ফাত্যোইজ্যা জমিত রুকা বিজর মইধ্য দিয়েনে য়িতারার সমন্দে হোয়া অইয়্যে যারা বেহেস্‌তি রাইজ্যর হতা উনিয়েনে তহনই আনন্দর লগে য়েগিন গ্রঅন গরে,

[21] কিন্তু য়িতারার মইধ্যে য়িঁওর ভালা গরিয়েনে নঅ বইয়্যে বুলি য়িতারা অল্ফ সময়র লাই ইস্তির থাকে। যহন য়েই হতার লাই হষ্ট আর জুলুম আইয়্যে তহনই য়িতারা ফিছাই যাআ।

[22] কেঁডার মইধ্যে রুকা বিজর মইধ্য দিয়েনে য়িতারার সমন্দে হোয়া অইয়্যে যারা য়েই হতা উনে, কিন্তু সংসারর চিন্তা-ভাবনা আর ধন-সম্‌বত্যির মায়া য়েই হতারে চাবি রাকে। য়িয়ানর লাই য়িয়ানত হনঅ ফল নঅ ধরে।

[23] ভালা জমিত রুকা বিজর মইধ্য দিয়েনে য়িতারার সমন্দে হোয়া অইয়্যে যারা য়েই হতা উনিয়েনে বুঝে আর ফল দেএ। কেউ দেএ একশ গুন, কেউ দেএ ষাইট গুন আর কেউ দেএ তিরিশ গুন।”

[24] ফরদি ইসা মানুষঅক্যলরে শিক্যা দিবার লাই আর উগ্যুয়া গল্ফ হইল্। গল্ফগান এই: “বেহেস্‌তি রাইজ্য এন্ একজন মানুষর মতন যিবা নিজর জমিত ভালা বিজ রুকিল্।

[25] ফরদি যহন বেক্যিনে ঘুমাই ফরিল্ তহন য়েই মানুষর শত্রু আইয়েনে গেঁউঅর মইধ্যে ধান্যুয়াখেরর বিজ রুকিয়েনে গেল্ গই।

[26] শেষদি গেঁউঅর চারা যহন বারি উঢিয়েনে ফল ধরিল্ তহন য়েগিনর মইধ্যে আগাছাঅ দেহ্যা গেল্।

[27] য়েগিন দেকিয়েনে বাড়ির গোলামঅক্যলে আইয়েনে মালিকরে হইল্, ‘অনে কি জমিত ভালা বিজ নঅ রুকন না? তইলে আগাছা হডের ত্যুন আইল্?’

[28] “তেঁই য়িতারারে হইল্, ‘হনঅ শত্রু ইয়ান গইজ্যে।’ “গোলামঅক্যলে তেঁইরে হইল্, ‘তইলে আঁরা যাইয়েনে য়েগিন তুলি ফেইল্যোম না?’

[29] “তেঁই য়িতারারে হইল্, ‘না, আগাছা তুইল্‌তো যাইয়েনে তোঁয়ারা অঅত খেরর লগে গেঁউঅ তুলি ফেলিবা।

[30] ফসল হাডিবার সময় ফইয্যন্ত য়েগিন একলগে বাইত্যো দঅ। যারা ফসল হাডে, আঁই তহন য়িতারারে হইয়্যোম যেন্ য়িতারা ফইল্যা আগাছাগিন জমা গরিয়েনে ফুরাইবার লাই ফোজা ফোজা গরিয়েনে বাঁধে, আর তার ফরদি গেঁউ আঁর গোলাত জমা গরে।’”

[31] ইসা য়িতারারে আর উগ্যুয়া গল্ফ হইল্। গল্ফগান এই: “বেহেস্‌তি রাইজ্য এন্ উগ্যুয়া ওউরগ্যুয়া দানার মতন যিয়ান একজন মানুষ নিয়েনে নিজর জমিত লাগাইল্।

[32] বেক বিজর মইধ্যে য়িয়ান আঁসাই বেক্যিনর ত্যুন ছোড, কিন্তু গাছ অইয়েনে বারি উঢিলে ফর য়িয়ান বেক শাক-সব্জির মইধ্যে বেক্যিনর ত্যুন ডঁর অঅ। য়িয়ান এন্ এক্যান ডঁর গাছ অইয়েনে উঢে দে, ফাকিগিনে আইয়েনে য়িয়ানর ঢেইল ফালাত বাসা বাঁধে।”

[33] তেঁই য়িতারারে আর উগ্যুয়া গল্ফ হইল্। গল্ফগান এই: “বেহেস্তি রাইজ্য ইষ্টর মতন। একজন মাইয়্যাফোয়া য়েগিন নিয়েনে আঢারো কেজি মোইদার মইধ্যে মিশাইল্। য়িয়ানত বেক মোইদাই ফাঁফি উঢিল্।”

[34] ইসা গল্ফর মইধ্য দিয়েনে মানুষঅক্যলরে এই শিক্যাগিন দিল্। তেঁই গল্ফ বাদে হনঅ শিক্যাই য়িতারারে নঅ দিতো।

[35] ইয়ান অইল্ যেন্ নবির মইধ্য দিয়েনে এই দে হতা হোয়া অইয়্যেল্ য়িয়ান ফুরন অঅ: শিক্যাভরা উদাআরনর মইধ্য দিয়েনে আঁই মুক খুইল্যোম; দুনিয়ার শুরুর ত্যুন যেগিন যেগিন লুকাইন্যা আছিল্, য়েগিন হইয়্যোম।

[36] ফরদি ইসা মানুষঅক্যলরে ছারিয়েনে ঘরত ঢুকিল্। তহন তেঁইর উম্যতঅক্যলে আইয়েনে তেঁইরে হইল্, “জমির য়েই আগাছার গল্ফউয়া আঁরারে বুঝাই দঅন।”

[37] জোয়াবে ইসা য়িতারারে হইল্, “যিবা ভালা বিজ রুকে তেঁই ইব্‌নে আদম।

[38] জমি এই দুনিয়া, আর বেহেস্‌তি রাইজ্যর মানুষগিন ভালা বিজ। ইবিলিসর মানুষগিন অইল্ এই আগাছা।

[39] যে শত্রু য়েগিন রুইক্যেল্ য়িবা অইল্ ইবিলিস, আর ফসল হাডিবার সময় অইল্ এই যুগর শেষ সময়। যারা শইস্য হাডিবো য়িতারা অইল্ ফেরেস্‌তা।

[40] আগাছা জমা গরিয়েনে যেন্ আগুনত ফুরাই ফেলা অঅ, যুগর শেষর সময়অ ঠিগ য়েইল্যাই অইবো। ইব্‌নে আদম তেঁইর ফেরেস্‌তাঅক্যলরে ফাটাই দিবো।

[41] যারা অইন্যতারারে গুনাহ্ গরাআ আর যারা নিজরা গুনাহ্ গরে য়িতারা বেক্যিনরে য়েই ফেরেস্‌তাঅক্যলে ইব্‌নে আদমর রাইজ্যর মইধ্যর ত্যুন একলগে জমা গরিবো আর জলন্ত আগুনর মইধ্যে ফেলি দিবো।

[42] য়েডে মানুষে হাঁদাহাঁদি গরিবো আর যন্ত্রনাত দাঁতে দাঁত ঘইষ্‌তো থাকিবো।

[43] য়েই সমত আল্লাহ্‌ভক্ত মানুষঅক্যলে য়িতারার বেহেস্‌তি বাবার রাইজ্যত সুয্যর মতন উজ্যল অইয়েনে দেহ্যা দিবো। যিবার উনিবার হান আছে য়িবা উনক।

[44] “বেহেস্‌তি রাইজ্য জমির মইধ্যে লুকাই রাকা ধনর মতন। একজন মানুষ য়েগিন তালাইশ গরি ফাইয়েনে আবার লুকাই রাকিল্। তার ফর য়িবা খুশি মনে গেল্ গই আর য়িবার যা কিছু আছিল্ বেক বেচিয়েনে য়েই জমিগান কিনিল্।

[45] “আবার, বেহেস্‌তি রাইজ্য এন্ একজন সঅদরর মতন যিবা ভালা মুক্তার তালাইশ গইত্যো আছিল্।

[46] উগ্যুয়া দামি মুক্তার তালাইশ ফাইয়েনে য়িবা যাইয়েনে য়িবার যা কিছু আছিল্ বেক্যিন বেচিয়েনে য়েই মুক্তাগান কিনিল্।

[47] “আবার, বেহেস্‌তি রাইজ্য এন্ উগ্যুয়া ডঁর জালর মতন যিয়ান সাগরত ফেলা অইল্ আর য়িয়ানত বেক ডইল্যা মাছ ধরা ফরিল্।

[48] জাল ফুরাই গেলে ফর মানুষে য়িয়ান ফারত টানি তুলিল্। ফরদি য়িতারা বইয়েনে ভালা মাছগিন বাছি টুঁরিত্ রাকিল্ আর হ্যারাফগিন ফেলি দিল্।

[49] যুগর শেষর সমত এই ডইল্যাই অইবো। ফেরেস্‌তাঅক্যলে আইয়েনে আল্লাহ্‌ভক্ত মানুষঅক্যলর মইধ্যর ত্যুন দুষ্টঅক্যলরে আলিদা গরিবো আর জলন্ত আগুনর মইধ্যে য়িতারারে ফেলি দিবো

[50] য়েডে মানুষে হাঁদাহাঁদি গরিবো আর যন্ত্রনাত দাঁতে দাঁত ঘইষ্‌তো থাকিবো।”

[51] ইয়ার ফর ইসা তেঁইর উম্যতঅক্যলরে ফুছার গরিল্, “তোঁয়ারা কি এগিন বুঝিত্ ফাইজ্যো না?” য়িতারা তেঁইরে হইল্, “জি, ফাজ্যি।”

[52] তহন ইসা য়িতারারে হইল্, “বেহেস্‌তি রাইজ্যর বিষয়ে ফত্যিউয়া আলেম শিক্যা ফাইয়্যে য়িতারা বেক্যিনে এন্ একজন গিরস্তর মতন যিবা তেঁইর ভান্ডারর ত্যুন নয়া আর ফুরান জিনিস বাইর গরে।”

[53] শিক্যা দিবার লাই এই গল্ফগিন হোয়া শেষ গরিয়েনে ইসা য়েডের ত্যুন গেল্ গই।

[54] তার ফর নিজর গেরামত যাইয়েনে তেঁই মজলিস-হ্যানার মানুষঅক্যলরে শিক্যা দিতো লাগিল্। তেঁইর হতা উনিয়েনে মানুষে তাইজ্যব অইয়েনে হইল্, “এই গেয়ান আর এই কেরামতি হামগিন গরিবার হ্যমতা ইবা হডের ত্যুন ফাইল্?

[55] ইবা য়েই হাটমিস্‌তিরির ফোয়া নঅ না? য়িবার মার নাম মরিয়াম নঅ না? আর য়িবার ভাইগিন ইয়াকুব, ইউসুফ, শিমোন আর এহুদা নঅ না?

[56] য়িবার বইনগিন বেক্যিন আঁরার মইধ্যে আছে দে নঅ না? তইলে হডের ত্যুন য়িবা এগিন ফাইল্?”

[57] এন্ গরিয়েনে ইসারে লইয়েনে মানুষঅক্যলর মনত বাধা আইস্‌তো লাগিল্। তহন ইসা য়িতারারে হইল্, “নিজর গেরাম আর নিজর বাড়ি বাদে আর বেক জাগাতই নবিঅক্যলে সম্যান ফাআ।”

[58] মানুষঅক্যলর অবিশ্যাসর লাই তেঁই য়েডে বেশি কেরামতি হাম নঅ গরিল্।

ফইল্যা লম্বর সিফারা: মতি — Chapters