[1] য়েই সমত উম্যতঅক্যলে ইসার হাছে আইয়েনে হইল্, “বেহেস্তি রাইজ্যত বেক্যিনর ত্যুন ডঁর হঅন?”
[2] তহন ইসা উগ্যুয়া গুরাফোয়ারে ডাকিয়েনে য়িতারার মইধ্যে থিয়া গরাইয়েনে হইল্,
[3] “আঁই তোঁয়ারারে আঁসাই হইর, যুদি তোঁয়ারা মন ফিরাইয়েনে গুরাফোয়াঅক্যলর মতন নঅ অঅ তইলে হনঅ মতেই বেহেস্তি রাইজ্যত ঢুকিত ফাইত্যা নঅ।
[4] যে কেউ এই গুরাফোয়ার মতন নিজরে নম্র গরে য়িবাই বেহেস্তি রাইজ্যর মইধ্যে বেক্যিনর ত্যুন ডঁর।
[5] আর যে কেউ ইবার মতন হনঅ গুরাফোয়ারে আঁর নামে গ্রঅন গরে য়িবা আঁরেই গ্রঅন গরে।
[6] আঁর উঅর ইমানদার এই ছোডঅক্যলর মইধ্যে কেউঅরে যুদি কেউ গুনাহ্র ফথদি লই যাআ তইলে য়িবার গলাত উগ্যুয়া ডঁর ফাত্যোর বাঁধিয়েনে য়িবারে সাগরর গভির ফানিত ডুফাই দঅন বরং য়িবার ফক্যে ভালা।
[7] আয় হায় দুনিয়া! গুনাহ্র ফথদি লই যাইবার লাই হত উস্কানিই না তোঁয়ার মইধ্যে আছে! অবইশ্য য়েই উস্কানিগিন আইবোই; তঅঅ আয় হায় য়েই মানুষ, যিবার মইধ্য দিয়েনে য়েই উস্কানি আইয়্যে!
[8] তোঁয়ার আত বা ঠেং যুদি তোঁয়ারে গুনাহ্র ফথদি টানে তইলে য়িয়ান হাডি ফেলি দঅ। দুই আত আর দুই ঠেং নিয়েনে চিরহালর আগুনত ফরিবারর ত্যুন বরং লুলা বা লেংগা অইয়েনে জিবনত ঢুকন তোঁয়ার ফক্যে ভালা।
[9] তোঁয়ার চোগ যুদি তোঁয়ারে গুনাহ্র ফথদি টানে তইলে য়িয়ান আঁআঁরি তুলি ফেলি দঅ। দুই চোগ লইয়েনে জাহান্যামর আগুনত ফরিবারর ত্যুন বরং হানা অইয়েনে জিবনত ঢুকন তোঁয়ার ফক্যে ভালা।
[10] “চাইয়্যো, তোঁয়ারা যেন্ এই ছোডঅক্যলর মইধ্যে একজনরেঅ তুচ্য নঅ গর। আঁই তোঁয়ারারে হইর, বেহেস্তত য়িতারার ফেরেস্তাঅক্যলে অক্যল সমত আঁর বেহেস্তি বাবার মুক দেকের।
[11] “যেগিন আআজি গেইয়্যে য়েগিন উদ্যার গরিবার লাই ইব্নে আদম আইস্যে।
[12] তোঁয়ারা কি মনে গর? ধর, একজন মানুষর একশউয়া ভেরা আছে। য়েগিনর মইধ্যে যুদি উগ্যুয়া ভুল ফথদি যাআ গই তইলে য়িবা কি নিরানব্যইউয়া ফাআরর ধারত রাকিয়েনে য়েই ভেরাউয়া টোয়াইতো নঅ যাআ না?
[13] আঁই তোঁয়ারারে আঁসাই হইর, যুদি য়িবা য়িয়ান ফাআ তইলে যে নিরানব্যইউয়া ভুল ফথদি নঅঅ যাআ, য়েগিনর ত্যুন যিবা ভুল ফথদি গেইয়্যেল্ গই য়িয়ানর লাই য়িবা আরো বউত আনন্দ গরে।
[14] ঠিগ য়েন্ গরিয়েনে, তোঁয়ারার বেহেস্তি বাবার ইছ্যা নঅঅ দে, এই ছোডঅক্যলর মইধ্যে একজনঅ নষ্ট অঅ।
[15] “তোঁয়ার ভাই যুদি তোঁয়ার বিরুদ্যে অন্যায় গরে তইলে য়িবার হাছে যাইয়েনে যহন আর কেউ থাইক্তো নঅ তহন য়িবার দোষ দেহ্যাই দিয়ো। যুদি য়িবা তোঁয়ার হতা উনে তইলে তুঁই তঅ তোঁয়ার ভাইঅরে ফিরি ফাইলা।
[16] কিন্তু যুদি য়িবা নঅ উনে তইলে অইন্য দুইজনরে তোঁয়ার লগে লই যাইয়ো, যেন্ দুই বা তিনজন সাক্যির হতাত এই বিষয়গিন আঁসা বুলি ফরমান অঅ।
[17] যুদি য়িবা য়িতারার হতা নঅ উনে তইলে জামাতরে হইয়্যো। য়িবা যুদি জামাতর হতাঅ নঅ উনে তইলে য়িবা তোঁয়ার হাছে অ-ইহুদি বা হ্যাজানা-আদায়হারির মতন অক।
[18] “আঁই তোঁয়ারারে আঁসাই হইর, তোঁয়ারা দুনিয়াত যেগিন বাঁধিবা য়েগিন বেহেস্ততঅ বাঁধি রাকা অইবো, আর যেগিন খুলিবা য়েগিন বেহেস্ততঅ খুলি দেয়া অইবো।
[19] “আঁই তোঁয়ারারে আরো হইর, তোঁয়ারার মইধ্যে দুইজন যুদি একমত অইয়েনে হনঅ বিষয়ে মুনাজাত গরে তইলে আঁর বেহেস্তি বাবা তোঁয়ারার লাই য়েগিন গরিবো,
[20] হারন যেডে দুই বা তিনজন আঁর নামে জমায়েত অঅ য়েডে আঁই য়িতারার মইধ্যে আজির থাকি।”
[21] তহন ফিতর আইয়েনে ইসারে হইল্, “উজুর, আঁর ভাই আঁর বিরুদ্যে অন্যায় গরিলে আঁই হতবার য়িবারে মাফ গইজ্যোম? সাতবার না?”
[22] ইসা য়িবারে হইল্, “হ্যালি সাতবার নঅঅ, কিন্তু আঁই তোঁয়ারে সোত্যোর গুন সাতবার ফইয্যন্ত মাফ গইত্যাম হই।
[23] “চঅ, বেহেস্তি রাইজ্য এন্ একজন বাদশার মতন যিবা তেঁইর হর্মচারিঅক্যলর হাছে ইসাব চাইল্।
[24] তেঁই যহন ইসাব নিতো শুরু গরিল্ তহন য়িতারার মইধ্যর ত্যুন এন্ একজন হর্মচারিরে আনা অইল্, বাদশার হাছে যিবার লাক লাক টিঁয়া লোন আছিল্।
[25] য়িবার লোন ফরিশোধ গরিবার হ্যমতা নঅ আছিল্। তহন য়েই মালিক উকুম গরিল্ যেন্ য়েই মানুষ্যারে আর য়িবার বউ ও ফোয়ামাইয়্যারে আর য়িবার যা কিছু আছে বেক বেচিয়েনে ফাওনা আদায় গরা অঅ।
[26] য়িয়ানত য়েই হর্মচারি মেডিত ফরিয়েনে মালিকর ঠেং ধরিয়েনে হইল্, ‘উজুর, আঁর উঅর ধৈয্য ধরন, অনরে আঁই বেক্যিনই ফরিশোধ গরি দিয়োম।’
[27] তহন মালিক মমতা গরিয়েনে য়েই হর্মচারিরে ছারি দিল্ আর য়িবার লোন মাফ গরি দিল্।
[28] “ফরদি য়েই হর্মচারি বাইরে যাইয়েনে য়িবার একজন উঁয়াইজ্যা হর্মচারিরে দেকিত্ ফাইল্। য়িবার হাছে য়েই উঁয়াইজ্যা-হর্মচারিউয়ার অনুমান একশ টিঁয়া লোন আছিল্। য়েই হর্মচারিউয়া য়িবার উঁয়াইজ্যার গলা চিবি ধরিয়েনে হইল্, ‘তুই যে টিঁয়া উদার গইজ্যোস য়েগিন ফরিশোধ গর্।’
[29] “উঁয়াইজ্যা হর্মচারিউয়া তহন য়িবার ঠেংগত ফরিয়েনে য়িবারে অনুরোধ গরিয়েনে হইল্, ‘আঁর উঅর ধৈয্য ধর, আঁই বেক ফরিশোধ গরি দিয়োম।’
[30] কিন্তু য়িবা রাজি নঅ অইল্ বরং লোন ফরিশোধ নঅ অঅন ফইয্যন্ত য়িবারে জেলহ্যানাত আটকাই রাকিল্।
[31] “এই ঘটনাগিন দেকিয়েনে য়িবার অইন্য উঁয়াইজ্যা হর্মচারিগিনে বউত দুক্যিত অইল্। য়িতারা যাইয়েনে য়িতারার মালিকর হাছে বেক হতা জানাইল্।
[32] তহন মালিক য়েই হর্মচারিরে ডাকিয়েনে হইল্, ‘দুষ্ট হর্মচারি! তুঁই আঁরে অনুরোধ গজ্যিলা বুলি আঁই তোঁয়ার বেক লোন মাফ গজ্য্যিলাম।
[33] আঁই যেইল্যা তোঁয়ারে দয়া গজ্যিলাম য়েইল্যা তোঁয়ার উঁয়াইজ্যা হর্মচারিরে দয়া গরন তোঁয়ার উচিত আছিল্ দে নঅ না?’
[34] ফরদি য়িবার মালিক গোস্যা গরিয়েনে য়িবার বেক লোন ফরিশোধ নঅ গরন ফইয্যন্ত য়িবারে হষ্ট দিবার লাই জেলহ্যানার মানুষঅক্যলর আতত তুলি দিল্।
[35] “ঠিগ য়েন্ গরিয়েনে, তোঁয়ারা বেক্যিনে যুদি তোঁয়ারার ভাইঅরে দিল্ দিয়েনে মাফ নঅ গর তইলে আঁর বেহেস্তি বাবাঅ তোঁয়ারার উঅর এই ডইল্যা গরিবো।”