Skip to content
Opens in a new window
Listen to this chapter • 6:23

[1] “হ্যবদ্যার, মানুষরে দেহ্যাইবার লাই ধর্মহর্ম নঅ গইজ্যো; যুদি গর তইলে তোঁয়ারার বেহেস্‌তি বাবার হাছর ত্যুন হনঅ ফুরস্কার নঅ ফাইবা।

[2] “ইতার লাই যহন তুঁই গরিবঅক্যলরে কিছু দঅ তহন ভন্ডঅক্যলর মতন নঅ গইজ্যো। য়িতারা তঅ মানুষর ফশংসা ফাইবার লাই মজলিস-হ্যানাত আর ফথে ফথে ঢাক-ঢোল বাজাইয়েনে হ্যরাত দেএ। আঁই তোঁয়ারারে আঁসাই হইর, য়িতারা য়িতারার ফুরস্কার ফাই গেইয়্যে।

[3] কিন্তু তুঁই যহন গরিবঅক্যলরে কিছু দঅ তহন তোঁয়ার ডাইন আত কি গরের য়িয়ান তোঁয়ার বাঁ আতরে জাইন্‌তো নঅ দিয়ো,

[4] যেন্ তোঁয়ার দান গরা গোফনত অঅ। তইলে তোঁয়ার বাবা, যিবা গোফনত বেক কিছু দেকে, য়িবাই তোঁয়ারে ফুরস্কার দিবো।

[5] “তোঁয়ারা যহন মুনাজাত গর তহন ভন্ডঅক্যলর মতন নঅ গইজ্যো, হারন য়িতারা মানুষঅক্যলর হাছে নিজরারে দেহ্যাইবার লাই মজলিস-হ্যানাত আর রাস্তার মোরত থিয়াইয়েনে মুনাজাত গইত্যো ফছন্দ গরে। আঁই তোঁয়ারারে আঁসাই হইর, য়িতারা য়িতারার ফুরস্কার ফাই গেইয়্যে।

[6] কিন্তু তুঁই যহন মুনাজাত গর তহন ভিতরর ঘরত যাইয়েনে দরজা বন্ধ গইজ্যো আর তোঁয়ার বাবা, যিবারে দেহ্যা নঅ গেলেঅ আজির আছে, তেঁইর হাছে মুনাজাত গইজ্যো। তোঁয়ার বাবা, যিবা গোফনত বেক কিছু দেকে, য়িবাই তোঁয়ারে ফুরস্কার দিবো।

[7] “যহন তোঁয়ারা মুনাজাত গর তহন অ-ইহুদিঅক্যলর মতন অত্যহিন হতা বার বার নঅ হইয়্যো। অ-ইহুদিঅক্যলে মনত গরে, বেশি হতা হইলেই আল্লাহ্ য়িতারার মুনাজাত উনিবো।

[8] য়িতারার মতন নঅ গইজ্যো, হারন তোঁয়ারার বাবার হাছে চাইবার আগদিই তেঁই জানে তোঁয়ারার কি দরহার।

[9] ইয়ানর লাই তোঁয়ারা এন্ গরিয়েনে মুনাজাত গইজ্যো: অঅ আঁরার বেহেস্‌তি বাবা, তোঁয়ার নাম ফবিত্র বুলি মাইন্য অক

[10] তোঁয়ার রাইজ্য আইয়োক। তোঁয়ার ইছ্যা যেন্ বেহেস্‌তত য়েন্ দুনিয়াতঅ ফুরন অক।

[11] যে হ্যানা আঁরার দরহার য়েগিন আজিয়া আঁরারে দঅ।

[12] যারা আঁরার উঅর অন্যায় গরে, আঁরা যেইল্যা য়িতারারে মাফ গজ্যি য়েইল্যা তুঁইঅ আঁরার বেক অন্যায় মাফ গর।

[13] আঁরারে তুঁই ফরিক্যাত ফইত্যো নঅ দিয়ো, বরং ইবিলিসর আতর ত্যুন রক্যা গর।

[14] তোঁয়ারা যুদি অইন্য অইন্যতারার দোষ মাফ গর তইলে তোঁয়ারার বেহেস্‌তি বাবা তোঁয়ারারেঅ মাফ গরিবো।

[15] কিন্তু তোঁয়ারা যুদি অইন্যতারার দোষ মাফ নঅ গর তইলে তোঁয়ারার বাবা তোঁয়ারারেঅ মাফ গইত্যো নঅ।

[16] “তোঁয়ারা যহন রোজা রাক তহন ভন্ডঅক্যলর মতন মুক হালা গরি নঅ রাইক্যো। য়িতারা দে রোজা রাকের য়িয়ান মানুষঅক্যলরে দেহ্যাইবার লাই য়িতারা মাথাত আর মুকত ছাই মাকিয়েনে বেড়াআ। আঁই তোঁয়ারারে আঁসাই হইর, য়িতারা য়িতারার ফুরস্কার ফাই গেইয়্যে।

[17] কিন্তু তুঁই যহন রোজা রাক তহন মাথাত্ তেল দিয়ো আর মুক ধুইয়ো,

[18] যেন্ অইন্য মানুষঅক্যলে জানিত্ নঅ ফারে দে, তুঁই রোজা রাইক্যো। তইলে তোঁয়ার বাবা, যিবা দেহ্যা নঅ গেলেঅ আজির আছে, হ্যালি য়িবাই য়েগিন দেকিত্ ফাইবো। তোঁয়ার বাবা, যিবা গোফন বেক কিছু দেকে, য়িবাই তোঁয়ারে ফুরস্কার দিবো।

[19] “এই দুনিয়াত তোঁয়ারা নিজরার লাই ধন-সম্ফদ জমা নঅ গইজ্যো। এডে জংগে ধরে ও ফোগে নষ্ট গরে আর চোর সিং হাডিয়েনে চুরি গরে।

[20] কিন্তু বেহেস্‌তত জংগেঅ নঅ ধরে, ফোগেঅ নষ্ট নঅ গরে আর চোরে সিং হাডিয়েনে চুরিঅ নঅ গরে। য়িয়ানর লাই বেহেস্‌তত নিজরার লাই ধন জমা গর,

[21] হারন তোঁয়ার ধন যেডে থাকিবো তোঁয়ার মনঅ য়েডে থাকিবো।

[22] “চোগ শরিলর বাত্যি। য়িয়ানর লাই তোঁয়ার চোগ যুদি ভালা অঅ তইলে তোঁয়ার গোডা শরিলই ফঅরে ফুরন অইবো।

[23] কিন্তু তোঁয়ার চোগ যুদি হ্যারাফ অঅ তইলে তোঁয়ার গোডা শরিল আঁধারে ফুরন অইবো। তোঁয়ার মাঝে যে ফঅর আছে য়িয়ান যুদি আসলে আঁধারই অঅ তইলে য়েই আঁধার কি জঘইন্য!

[24] “কেউই দুই মালিকর সেবা গরিত্ নঅ ফারে, হারন য়িবা একজনরে ঘিনা গরিবো আর অইন্য জনরে মহব্যত গরিবো। য়িবা একজনর উঅর মনোযোগ দিবো আর অইন্য জনরে তুচ্য গরিবো। আল্লাহ্ আর ধন-সম্‌বত্যি এই দুইঅর সেবা তোঁয়ারা একলগে গরিত্ নঅ ফার।

[25] “ইয়ানর লাই আঁই তোঁয়ারারে হইর, কি হ্যাইবা বুলি বাঁচি থাকিবার বিষয়ে বা কি ফিঁদিবা বুলি শরিলর বিষয়ে চিন্তা নঅ গইজ্যো। ফরানগান হ্যালি হ্যানা-দানার বেফার নঅ, আর শরিলগান হ্যালি হঅর-সোরর বেফার নঅ।

[26] “আকাশর ফাকিগিনর মিক্যাদি চঅ; য়িতারা বিজ নঅ রুকে, নঅ হাডেঅ, গোলাঘরত জমাঅ নঅ গরে, আর তঅ তোঁয়ারার বেহেস্‌তি বাবা য়েগিনরে হ্যাবাই থাকে। তোঁয়ারা কি য়েগিনর ত্যুন আরো মুইল্যবান নঅঅ?

[27] তোঁয়ারার মইধ্যে হনে চিন্তা-ভাবনা গরিয়েনে নিজর অয়াত এক ঘন্টা বারাইত্ ফারে?

[28] “হঅর-সোরর লাই চিন্তা গর কিঅর লাই? মাঢর ফুলগিনর হতা ভাবি চঅ য়েগিন কেন্ বারি উঢে। য়েগিনে মিন্যোত নঅ গরে, সুতাঅ নঅ হাডে।

[29] কিন্তু আঁই তোঁয়ারারে হইর, বাদশা সোলায়মান এত জাকজমকর মইধ্যে থাকিয়েনেঅ এগিনর উগ্যুয়ারঅ মতন য়িবা নিজরে সাজাইত্ নঅঅ ফারে।

[30] মাঢর যে খের আজিয়া আছে আর হালিয়া চুলাত ফেলি দেয়া অইবো, য়েগিনরে যহন আল্লাহ্ এই ডইল্যা সাজাআ তহন অঅ অল্ফ বিশ্বাসিঅক্যল, তেঁই দে তোঁয়ারারে নিচ্যয়ই সাজাইবো য়িয়ানত হনঅ সন্দঅ নাই।

[31] ইয়ানর লাই ‘কি হ্যাইয়োম’ বা ‘কি ফিঁন্দোম’ বুলি চিন্তা নঅ গইজ্যো।

[32] অ-ইহুদিঅক্যলেই এই বিষয়গিনর লাই বেস্ত অঅ; য়েগিন বাদে তোঁয়ারার বেহেস্‌তি বাবা তঅ জানে দে, এই জিনিসগিন তোঁয়ারার দরহার আছে।

[33] কিন্তু তোঁয়ারা ফইল্যা আল্লাহ্‌র রাইজ্যর বিষয়ে আর তেঁইর ইছ্যামতন চলিবার লাই বেস্ত অঅ। তইলে য়েই জিনিসগিনঅ তোঁয়ারা ফাইবা। হালিয়ার বিষয় চিন্তা নঅ গইজ্যো;

[34] হালিয়ার চিন্তা হালিয়ার উঅর ছারি দঅ। দিনর হষ্ট দিনর লাই বউত।

ফইল্যা লম্বর সিফারা: মতি — Chapters