Skip to content
Opens in a new window
Listen to this chapter • 4:50

[1] ইয়ার ছঅ দিন বাদে ইসা হ্যালি ফিতর, ইয়াকুব আর ইয়াকুবর ভাই ইউহোন্যারে লগে নিয়েনে উগ্যুয়া উচুল ফাআরত গেল্।

[2] য়িতারার সাম্‌নদি ইসার চিয়ারা বদ্‌লাই গেল্। তেঁইর মুক সুয্যর মতন উজ্যল আর

[3] তেঁইর হঅর ফঅরর মতন সাদা অই গেল্। য়িতারা নবি মুসা আর নবি ইলিয়াসরে ইসার লগে হতা হইতো দেকিল্।

[4] তহন ফিতর ইসারে হইল্, “উজুর, ভালাই অইয়্যে দে, আঁরা এডে আছি। অনে যুদি সঅন তইলে আঁই এডে তিন্যুয়া কুটুরি ঘর বানাইয়োম - উগ্যুয়া অনর, উগ্যুয়া মুসার আর উগ্যুয়া ইলিয়াসর লাই।”

[5] ফিতর যহন হতা হইতো আছিল্ তহন উগ্যুয়া উজ্যল মেউলা য়িতারারে ঝাফাই ফেলিল্। য়েই মেউলার ত্যুন এই হতা উনা গেল্, “ইবা আঁর মহব্যতর ফোয়া, ইবার উঅর আঁই খুবই খুশি। তোঁয়ারা ইবার হতা উন।”

[6] এই হতা উনিয়েনে উম্যতঅক্যলে বউত ডরাইয়েনে মেডিত উইত অই ফরিল্।

[7] তহন ইসা আইয়েনে য়িতারার গাআত আত দিয়েনে হইল্, “উঢ, নঅ ডরাইয়ো।”

[8] তহন য়িতারা উঅরর মিক্যা চাইয়েনে হ্যালি ইসা বাদে আর কেউঅরে দেকিত্ নঅ ফাইল্।

[9] যহন য়িতারা য়েই ফাআরর ত্যুন লামি আইস্‌তো আছিল্ তহন ইসা য়িতারারে এই উকুম দিল্, “তোঁয়ারা যেগিন দেকিলা, ইব্‌নে আদম মরনর ত্যুন জিন্দা অইয়েনে নঅ উঢন ফইয্যন্ত য়েগিন কেউঅরে নঅ হইয়্যো।”

[10] উম্যতঅক্যলে তেঁইরে ফুছার গরিল্, “তইলে আলেমঅক্যলে কিঅর লাই হঅ দে, ফইল্যা ইলিয়াস নবির ত্যুন আইয়োন দরহার?”

[11] ইসা য়িতারারে জোয়াব দিল্, “আঁসাই ইলিয়াস আইবো আর বেক কিছু আগর অবস্তাত ফিরাই আনিবো।

[12] কিন্তু আঁই তোঁয়ারারে হইর, ইলিয়াস আইস্যেল্ আর মানুষে য়িবারে চিনিত্ নঅঅ ফারে। মানুষে য়িবার উঅর যেন্ ইছ্যা য়েন্‌ই গইজ্যে। এন্ গরিয়েনে ইব্‌নে আদমর ত্যুনঅ মানুষঅক্যলর আতত হষ্টভোগ গরন ফরিবো।”

[13] তহন উম্যতঅক্যলে বুঝিত্ ফারিল্ দে, তেঁই য়িতারার হাছে তরিকাবন্দিদাতা ইয়াহিয়ার বিষয় হঅর।

[14] ইসা আর তেঁইর উম্যতঅক্যলে যহন মানুষঅক্যলর হাছে ফিরি আইল্ তহন একজন মানুষ আইয়েনে ইসার সাম্‌নদি আঁঢু গাঁরি বইয়েনে হইল্,

[15] “উজুর, অনে আঁর ফোয়াউয়ার উঅর দয়া গরন। য়িবা মির্‌গি বেরামে বউত হষ্ট ফাআর। ফ্রায় সমতই য়িবা আগুন আর ফানিত ফরি যাআ।

[16] আঁই য়িবারে অনর উম্যতঅক্যলর হাছে আন্যিলাম কিন্তু য়িতারা য়িবারে ভালা গরিত্ নঅ ফারিল্।”

[17] জোয়াবে ইসা হইল্, “বেইমান আর দুষ্ট মানুষঅক্যল! আর হত হাল আঁই তোঁয়ারার লগে লগে থাইক্যোম? হতদিন তোঁয়ারারে সইজ্য গইজ্যোম? ফোয়াউয়ারে এডে আঁর হাছে আন।”

[18] ইসা য়েই ভুতরে ধমক দিলে ফর য়িবা ফোয়াউয়ার মইধ্যর ত্যুন বাইর অই গেল্, আর ফোয়াউয়া তহনই ভালা অইল্।

[19] ইয়ার ফর উম্যতঅক্যলে গোফনে ইসার হাছে আইয়েনে হইল্, “আঁরা য়েই ভুতরে ছারাইত নঅ ফাইল্যাম কিল্যাই?”

[20] ইসা য়িতারারে হইল্, “তোঁয়ারার অল্ফ বিশ্যাসর লাইই নঅঅ ফার। আঁই তোঁয়ারারে আঁসাই হইর, যুদি উগ্যুয়া ওউরগুয়া দানার মতন বিশ্যাসঅ তোঁয়ারার থাকে তইলে তোঁয়ারা এই ফাআররে হইবা, ‘এডের ত্যুন সরিয়েনে অডে যঅ,’ আর য়িয়ানত য়িয়ান সরি যাইবো। তোঁয়ারার ফক্যে কিছুই অসম্ভব অইতো নঅ।

[21] মুনাজাত আর রোজা বাদে এইল্যা ভুত আর কিছুতই বাইর অইতো নঅ।

[22] ফরদি গালিল দেশর মইধ্য দিয়েনে যাইবার সমত ইসা তেঁইর উম্যতঅক্যলরে হইল্, “ইব্‌নে আদমরে মানুষঅক্যলর আতত ধরাই দেয়া অইবো।

[23] মানুষে তেঁইরে মারি ফেলিবো, আর তিন দিনর দিন তেঁই মরনর ত্যুন জিন্দা অই উঢিবো।” ইয়ানত উম্যতঅক্যলে বউত দুক্যিত অইল্।

[24] ফরদি ইসা আর তেঁইর উম্যতঅক্যলে যহন কফরনাহুমত গেল্ তহন বায়তুল মোকাদ্যসর হ্যাজানা-আদায়হারিঅক্যলে ফিতরর হাছে আইয়েনে হইল্, “অনরার ওস্তাদ কি বায়তুল মোকাদ্যসর হ্যাজানা নঅ দেএ না?”

[25] ফিতর হইল্ “জি, দেএ।” ইয়ার ফরদি ফিতর ঘরত আইয়েনে কিছু হইবার আগদিই ইসা য়িবারে হইল্, “শিমোন, তোঁয়ার কি মনে অঅ? এই দুনিয়ার বাদশাঅক্যলে হারার হাছর ত্যুন হর বা হ্যাজানা আদায় গরি থাকে? নিজর দেশর মানুষঅক্যলর হাছর ত্যুন, না বিদেশিঅক্যলর হাছর ত্যুন?”

[26] ফিতর হইল্, “বিদেশিঅক্যলর হাছর ত্যুন।” তহন ইসা য়িবারে হইল্, “তইলে তঅ নিজর দেশর মানুষঅক্যলে রেহাই ফাই গেইয়্যে।”

[27] কিন্তু আঁরার বেবারে হ্যাজানা-আদায়হারিঅক্যলে যেন্ অফমান বোধ নঅ গরে ইয়ানর লাই তুঁই সাগরত যাইয়েনে বোর্‌কি ফেল, আর ফইল্যা যে মাছ্যুয়া উঢিবো য়িয়ানর মুক খুলিলে উগ্যুয়া রুফার টিঁয়া ফাইবা। য়িয়ান লই যাইয়েনে তোঁয়ার আর আঁর হ্যাজানা দিই আইয়্যো।

ফইল্যা লম্বর সিফারা: মতি — Chapters