[1] ফজরত মেইন ইমামঅক্যল আর বুরা নেতাঅক্যল বেক্যিনে ইসারে মারি ফেলিবার হতাই ঠিগ গরিল্।
[2] য়িতারা ইসারে বাঁধি নিই যাইয়েনে রোমিয় মেইন শাসনহত্যা ফিলাতর আতত দিল্।
[3] ইসারে শত্রুঅক্যলর আতত যিবা ধরাই দিয়্যেল্ য়েই এহুদা যহন দেকিল্ ইসারে বিচারত দুষি বুলি ঠিগ গরা অইয়্যে তহন য়িবার মনত বউত দুক্য অইল্। য়িবা মেইন ইমামঅক্যল আর বুরা নেতাঅক্যলর হাছে য়েই তিরিশ্যুয়া রুফার টিঁয়া ফেরত দিয়েনে হইল্,
[4] “আঁই নিদ্যোষিরে মারি ফেলিবার লাই ধরাই দিয়েনে গুনাহ্ গজ্যি।” য়িতারা হইল্, “য়িয়ানত আঁরার কি? তুঁইই য়িয়ান বুঝিবা।”
[5] তহন এহুদা য়েই রুফার টিঁয়াগিন নিয়েনে বায়তুল মোকাদ্যসর মইধ্যে ফাক মারি ফেলি দিয়েনে গেল্ গই আর গলাত দরি দিয়েনে মরিল্।
[6] মেইন ইমামঅক্যলে য়েই রুফার টিঁয়াগিন নিয়েনে হইল্, “এই টিঁয়া বায়তুল মোকাদ্যসর তহ্বিলত্ রাকন ঠিগ নঅঅ, হারন ইয়ান রক্তর দাম।”
[7] ফরদি য়িতারা ফরামশ্য গরি য়েই টিঁয়া দিয়েনে বিদেশিঅক্যলর উগ্যুয়া হবরএস্তানর লাই কুঁয়ারর জমি কিনিল্।
[8] য়িয়ানর লাই য়েই জমিরে আইজঅ ‘রক্তর জমি’ হোয়া অঅ।
[9] ইয়ানত নবি ইয়ারমিয়ার মইধ্য দিয়েনে যে হতা হোয়া অইয়্যেল্ য়িয়ান ফুরন অইল্: “য়িতারা তিরিশ্যুয়া রুফার টিঁয়া নিল্। এই টিঁয়া তেঁইর দাম। বনি-ইসরাইলঅক্যলে তেঁইর লাই এই দাম ঠিগ গইজ্যেল্।
[10] মাবুদ যেইল্যা আঁরে উকুম দিয়্যেল্ য়েই মতনই য়িতারা কুঁয়ারর জমির লাই এই টিঁয়াগিন দিল্।”
[11] ইক্যাদি ইসা তহন মেইন শাসনহত্যা ফিলাতর সাম্নদি থিয়াই আছিল্। শাসনহত্যা তেঁইরে ফুছার গরিল্, “তুঁই ইহুদিঅক্যলর বাদশা নাকি?” ইসা জোয়াব দিল্, “অনে ঠিগই হইতা লাইগ্যোন।”
[12] মেইন ইমামঅক্যলে আর বুরা নেতাঅক্যলে ইসারে বউত দোষ দিল্ কিন্তু তেঁই হনঅ জোয়াব নঅ দিল্।
[13] তহন ফিলাত ইসারে হইল্, “য়িতারা তোঁয়ারে হত দোষ দেএর য়েগিন কি তুঁই নঅ উইন্তা লাইগ্যো না?”
[14] ইসা কিন্তু উগ্যুয়া হতারঅ জোয়াব নঅ দিল্। ইয়ানত য়েই শাসনহত্যা বউত তাইজ্যব অই গেল্।
[15] ফত্যি উদ্যার-ইদর সমত মেইন শাসনহত্যা মানুষঅক্যলর ফছন্দ গরা একজন হয়েদিরে ছারি দিতো। ইয়ানই আছিল্ য়িবার নিয়ম।
[16] য়েই সমত বারাব্যা নামর একজন কুক্যাত হয়েদি আছিল্।
[17] মানুষঅক্যলে একলগে জমা অইলে ফর ফিলাত য়িতারারে ফুছার গরিল্, “তোঁয়ারা কি চঅ? তোঁয়ারার হাছে আঁই হারে ছারি দিয়োম, বারাব্যারে নাকি যিবারে মসিহ্ হঅ য়েই ইসারে?”
[18] ফিলাত জাইন্তো, মানুষঅক্যলে ইংসা গরিয়েনেই ইসারে ধরাই দিয়্যে।
[19] ফিলাত যহন বিচারর আসনত বই আছিল্, তহন তেঁইর বউ তেঁইরে হই ফাটাইল্, “য়েই নিদ্যোষ মানুষ্যুয়ারে তুই কিছু নঅ গইজ্যো, হারন আজিয়া হ্যোয়াবত আঁই তেঁইর হারনে বউত হষ্ট ফায়্যি।”
[20] কিন্তু মেইন ইমামঅক্যলে আর বুরা নেতাঅক্যলে মানুষঅক্যলরে উস্কাই দিল্ যেন্ য়িতারা বারাব্যারে চাই লঅ আর ইসারে মারি ফেলিবার হতা হঅ।
[21] ফরদি মেইন শাসনহত্যা মানুষঅক্যলরে ফুছার গরিল্, “এই দুইজনর মইধ্যে আঁই তোঁয়ারার হাছে হারে ছারি দিয়োম?” য়িতারা হইল্, “বারাব্যারে।”
[22] তহন ফিলাত য়িতারারে হইল্, “তইলে যিবারে মসিহ্ হঅ য়েই ইসারে নিয়েনে আঁই কি গইজ্যোম?” য়িতারা বেক্যিনে হইল্, “য়িবারে কুরুশত দেয়া অক।”
[23] ফিলাত হইল্, “কিয়া, য়িবা কি দোষ গইজ্যে?” ইয়ানত য়িতারা আরো বউত চিল্যাচিল্যি গরিয়েনে হইতো লাগিল্, “য়িবারে কুরুশত দেয়া অক।”
[24] ফিলাত যহন দেকিল্ তেঁই কিছুই গরিত্ নঅ ফারের বরং আরো বেশি গোলমাল অঅর, তহন তেঁই ফানি নিয়েনে মানুষঅক্যলর সাম্নদি আত ধুইয়েনে হইল্, “এই মানুষর রক্তর লাই দায়ি আঁই নঅ; তোঁয়ারাই য়িয়ান বুঝিবা।”
[25] জোয়াবে মানুষঅক্যল বেক্যিনে হইল্, “আঁরা আর আঁরার ফোয়াছাঅক্যলে য়িবার রক্তর দায়ি অইয়োম।”
[26] তহন ফিলাত বারাব্যারে মানুষঅক্যলর হাছে ছারি দিল্, কিন্তু ইসারে বউত বেশি গরিয়েনে সঁঅক মারিবার উকুম দিয়েনে কুরুশর উঅরদি মারি ফেলিবার লাই দিল্।
[27] তহন মেইন শাসনহত্যা ফিলাতর সৈন্যঅক্যলে ইসারে নিয়েনে তেঁইর বাড়ির ভিতরে গেল্ আর বেক সৈন্যদলরে ইসার চাইরোমিক্যদি জমা গরিল্।
[28] য়িতারা ইসার হঅর-সোর খুলি নিয়েনে তেঁইরে লাল রংগর ফোশাক ফিঁদাইল্।
[29] ফরদি য়িতারা কেঁডা লতা দিয়েনে উগ্যুয়া তাজ বানাইয়েনে তেঁইর মাথাত ফিঁদাই দিল্, আর তেঁইর ডাইন আতত উগ্যুয়া লাঢি দিল্। তার ফরদি তেঁইর সাম্নদি আঁঢু গাঁরি তেঁইরে ঠঁঅশা গরিয়েনে হইল্, “মার্হাবা, ইহুদিঅক্যলর বাদশা!”
[30] তহন তেঁইর গাআত য়িতারা সেফ মারিল্ আর য়েই লাঢি দিয়েনে তেঁইর মাথাত বারবার বারি মারিল্।
[31] তেঁইরে ঠঁঅশা গরিবার ফর য়িতারা য়েই ফোশাক খুলি নিল্ আর তেঁইর নিজর হঅর-সোর ফিঁদাইয়েনে তেঁইরে কুরুশর উঅরদি মারি ফেলিবার লাই নিই চলিল্।
[32] য়েডের ত্যুন বাইর অইয়েনে যাইবার সমত সৈন্যঅক্যলে কুরিনি শঅরর শিমোন নামর একজন মানুষর দেহ্যা ফাইল্। সৈন্যঅক্যলে তেঁইরে ইসার কুরুশ বই লই যাইতো বাইধ্য গরিল্।
[33] ফরদি য়িতারা ‘গল্গথা,’ মানি ‘মাথার খুলির জাগা’ নামর উগ্যুয়া জাগাত আইয়েনে ইসারে তিতা মিশাইন্যা সির্কা হ্যাইতো দিল্। তেঁই য়েগিন মুকত দিয়েনে আর হ্যাইতো নঅ চাইল্।
[35] ইসারে কুরুশত দিবার ফর সৈন্যঅক্যলে লটারি গরিয়েনে তেঁইর হঅর-সোর নিজরার মইধ্যে ভাগ গরি নিল্।
[36] ফরদি য়িতারা য়েডে বইয়েনে তেঁইরে ফাআরা দিতো লাগিল্।
[37] য়িতারা কুরুশত ইসার মাথার উঅরর মিক্যা এই দোষ-নামা লাগাই দিল্, “ইবা ইসা, ইহুদিঅক্যলর বাদশা।”
[38] য়িতারা দুইজন ডাহাইতরেঅ ইসার লগে কুরুশত দিল্, একজনরে ডাইন মিক্যাদি আর অইন্যজনরে বাম মিক্যাদি।
[39] যে মানুষগিন য়েই ফথদি যাইতো আছিল্ য়িতারা মাথা লারিয়েনে ইসারে ঠঁঅশা গরিয়েনে হইল্,
[40] “তুঁই নঅ না বায়তুল মোকাদ্যস ভাঁগিয়েনে আবার তিন দিনর মইধ্যে বানাইত ফার! তইলে এহন নিজরে রক্যা গর। যুদি তুঁই ইব্নুল্লাহ্ অঅ তইলে কুরুশর ত্যুন লামি আইয়্যো।”
[41] মেইন ইমামঅক্যলে আর আলেমঅক্যলে ও বুরা নেতাঅক্যলেঅ তেঁইরে ঠঁঅশা গরিয়েনে হইল্,
[42] “য়িবা অইন্যতারারে রক্যা গইত্যো, নিজরে রক্যা গরিত্ নঅ ফারে। য়িবা তঅ ইসরাইলর বাদশা! এহন কুরুশর ত্যুন য়িবা লামি আইয়্যোক। তইলে আঁরা য়িবার উঅর ইমান আইন্যোম।
[43] য়িবা আল্লাহ্র উঅর ভরসা গরে; এহন আল্লাহ্ যুদি য়িবার উঅর খুশি থাকে তইলে য়িবারে তেঁই উদ্যার গরক। য়িবা তঅ নিজরে ইব্নুল্লাহ্ হইতো।”
[44] যে ডাহাইতঅক্যলরে তেঁইর লগে কুরুশত দেয়া অইয়্যেল্ য়িতারাঅ য়েই একই হতা হইয়েনে তেঁইরে টিট্কারি দিল্।
[45] য়েই দিন দুঁইজ্যা বারোটার ত্যুন দিনর তিনটা ফইয্যন্ত গোডা দেশ আঁধার অই রইল্।
[46] অনুমান তিনটার সমত ইসা জোরে চিল্যাইয়েনে হইল্, “ইলি, ইলি, লামা শবক্তানি,” মানি, “আল্লাহ্ আঁর, আল্লাহ্ আঁর, কিয়া তুঁই আঁরে তিয়াগ গইজ্যো?”
[47] যারা য়েডে থিয়াই আছিল্ য়িতারার মইধ্যে হয়েকজন এই হতা উনিয়েনে হইল্, “য়িবা নবি ইলিয়াসরে ডাকের।”
[48] য়িতারার মইধ্যে একজন তহনই দুঁরি যাইয়েনে সির্কাত ভিজাইন্যা উগ্যুয়া এস্ফন্জ নিল আর উগ্যুয়া লাঢির মাথাত য়িয়ান লাগাইয়েনে ইসারে হ্যাইতো দিল্।
[49] অইন্যতারা হইল্, “থক্, চাই নবি ইলিয়াস য়িবারে রক্যা গইত্যো আইয়্যে কি না।”
[50] ইসা আবার জোরে চিল্যাইবার ফরদি ফরান তিয়াগ গরিল্।
[51] তহন বায়তুল মোকাদ্যসর ফদ্যাগান উঅরর ত্যুন নিচ ফইয্যন্ত চিরি দুইভাগ অই গেল্; আর ভুসাল অইল্ ও ডঁর ডঁর ফাত্যোর ফাডি গেল্।
[52] হতাক্যিন হব্যর খুলি গেল্ আর আল্লাহ্র যে বান্দাঅক্যলে মরি গেইয়্যেল্ য়িতারার বউত কেউঅর শরিল জিন্দা অই উঢিল্।
[53] য়িতারা হব্যরর ত্যুন বাইর অই আইল্, আর ইসা মরনর ত্যুন জিন্দা অই উঢিলে ফর ফবিত্র শঅরর মইধ্যে গেল্। য়িতারা য়েডে বউত কেউঅরে দেহ্যা দিল্।
[54] সেনাফতি আর তেঁইর লগে যারা ইসারে ফাআরা দিতো আছিল য়িতারা ভুসাল আর অইন্য বেক ঘটনা দেকি বউত ডরাইয়েনে হইল্, “আঁসাই য়িবা ইব্নুল্লাহ্ আছিল্।”
[55] বউত মাইয়্যাফোয়াঅ য়েডে দুরে থিয়াইয়েনে বেক কিছু দেইক্তো আছিল্। ইসার সেবা গরিবার লাই য়িতারা গালিলর ত্যুন তেঁইর লগে লগে আইস্যেল্।
[56] য়িতারার মইধ্যে আছিল্ মগ্দলিনি মরিয়াম, ইয়াকুব আর ইউসুফর মা মরিয়াম আর সিবদিয়র ফোয়া ইয়াকুব ও ইউহোন্যার মা।
[57] আঁজুইন্যা অইলে ফর অরিমাথিয়া গেরামর ইউসুফ নামর একজন ফুইসাআলা মানুষ য়েডে আইল্। ইবা ইসার উম্যত আছিল্।
[58] ফিলাতর হাছে যাইয়েনে য়িবা ইসার লাশগান চাইল্। তহন ফিলাত য়িবারে য়েই লাশ্যুয়া দিতো উকুম দিল্।
[59] ইউসুফ ইসার লাশ্যুয়া লই যাইয়েনে ফরিষ্কার হঅরত ফেঁচাইল্,
[60] আর যে নয়া হব্যর তেঁই নিজর লাই ফাআরর মইধ্যে হাডি রাইক্যেল য়েডে য়েই লাশ্যুয়া দাফন গরিল্। ফরদি য়েই হব্যরর মুকত ডঁর উগ্যুয়া ফাত্যোর গরাই দিয়েনে তেঁই গেল্ গই।
[61] কিন্তু মগ্দলিনি মরিয়াম আর য়েই অইন্য মরিয়াম য়েডে য়েই হব্যরর সাম্নদি বই রইল্।
[62] ফরর দিন, মানি আয়োজন-দিনর ফরর দিন মেইন ইমামঅক্যল আর ফরিশিঅক্যলে ফিলাতর হাছে জমায়েত অইয়েনে হইল্,
[63] “উজুর, আঁরার মনত ফইজ্যে, য়েই ঠগ্যুয়া বাঁচি থাইক্তে হইয়্যেল্, ‘আঁই তিন দিন ফরদি বাঁচি উইট্যোম।’
[64] য়িয়ানর লাই উকুম দঅন যেন্ তিন দিন ফইয্যন্ত হব্যরগান ফাআরা দেয়া অঅ। নইলে য়িবার উম্যতঅক্যলে অঅত আইয়েনে তেঁইর লাশ্যুয়া চুরি গরি লই যাইয়েনে মানুষঅক্যলরে হইবো, ‘তেঁই মরার ত্যুন বাঁচি উইট্যে।’ তইলে ফইল্যা ছল-ছাতুরির ত্যুন শেষ ছল-ছাতুরিগান আরো হ্যারাফ অইবো।”
[65] তহন ফিলাত য়িতারারে হইল্, “ফাআরাদারঅক্যলরে নিয়েনে অনরা যেন্ গরি ফারন য়েন্ গরি ফাআরা দিবার বেবস্তা গরন।”
[66] তহন য়িতারা যাইয়েনে ফাত্যোরর উঅরদি সিল্মোর গরিল্ আর ফাআরাদারঅক্যলরে য়েডে রাকিয়েনে হব্যরগান হরাহরি গরি ফাআরা দিবার বেবস্তা গরিল্।