Skip to content
Opens in a new window
Listen to this chapter • 6:01

[1] আঁরা সইসালামতে ফারত ফোঁছিয়েনে জানিত্ ফাইল্যাম দিফগানর নাম মাল্টা।

[2] য়েই দিফর মানুষঅক্যলে আঁরার লগে বউত ভালা বেবার গরিল্। তহন ঝর ফইত্যো আছিল্ আর ঠান্ডা আছিল্ বুলিয়েনে য়িতারা আগুন জলাইয়েনে আঁরার বেক্যিনরে ডাকিল্।

[3] ফোল এক ফোজা উয়ানা দার্‌গুয়া জমা গরিয়েনে আগুনত দিবার সমত উগ্যুয়া বিষাক্ত আঁফ আগুনর গরমে য়েই ফোজার ত্যুন বাইর অইয়েনে ফোলর আত হঁঅরাই ধরিল্।

[4] আঁফগানরে ফোলর আতত্ ঝুইলতো দেকিয়েনে য়েই দিফর মানুষঅক্যলে হোয়াহই গইত্যো লাগিল্, “এই মানুষ্যয়া নিচ্যয়ই খুনি, হারন সাগরর আতর ত্যুন রক্যা ফাইলেঅ নিয়াইদেবতা য়িবারে বাঁইচতো নঅ দিল্।”

[5] কিন্তু ফোল যহন আত ঝাড়া দিয়েনে আঁফ্যুয়ারে আগুনত ফেলাই দিল্ তহন তেঁইর হনঅই হোতি নঅ অইল্।

[6] মাইন্‌ষ্যে ভাইব্‌তো আছিল্ তেঁইর শরিল ফুলি উঢিবো বা আতিক্যা তেঁই মরি যাইবো। কিন্তু বউতক্যন অফেক্যা গরিয়েনেঅ তেঁইর কিছু নঅ অইল্ দেকিয়েনে য়িতারা মত্ বদ্‌লাইয়েনে হইতো লাগিল্, “তেঁই দেবতা।”

[7] য়েই জাগার হাছেই য়েই দিফর মেইন মানুষ ফুব্লিয়র উগ্যুয়া জমিদারি আছিল্। ফুব্লিয় তেঁইর বাড়িত আঁরারে ডাকিল্ আর তিন দিন ধরিয়েনে বউত আদরর লগে আঁরারে সেবা-যত্ন গরিল্।

[8] য়েই সমত ফুব্লিয়র বাবা জ্বর আর আমাশা বেরামে বিছানাত ফরিয়েনে ভুইগতো আছিল্। ফোল ভিতরে তেঁইর হাছে যাইয়েনে মুনাজাত গরিল্ আর তেঁইর গাআত আত দিয়েনে তেঁইর বেরাম ভালা গরিল্।

[9] এই ঘটনার ফরদি য়েই দিফর বাকি বেক বেরাইম্যাঅক্যলে আইয়েনে বেরামর ত্যুন ভালা অইল্।

[10] য়িতারা নানান ভাবেই আঁরারে সম্যান দেহ্যাইল্ আর ফরদি জাঁআস ছাড়িবার সমত আঁরার দরহারি বেক জিনিসফাতি জাঁআসত ফুরাই দিল্।

[11] ইয়ার তিন মাস ফরদি আঁরা উগ্যুয়া জাঁআসত গরিয়েনে যাত্রা গইল্যাম। জাঁআসগান য়েই দিফতই শিতহাল হাডাইয়্যেল‌্। য়িয়ান আছিল্ আলেকজান্দ্রিয়া শঅরর জাঁআস আর য়িয়ানর মাথাত জৈঁইক্যা দেবর মুত্যি হ্যোদাই গরা আছিল্।

[12] আঁরা সুরাকুষত্ জাঁআস বাঁধিয়েনে য়েডে তিন দিন থাকিলাম।

[13] য়েডের ত্যুন যাত্রা গরিয়েনে আঁরা রেজিওত ফোঁছিলাম। ফরর দিন দইনর বাতাস উঢিল্ আর য়িয়ানর ফরর দিন আঁরা ফুতিয়লিত ফোঁছিলাম।

[14] য়েডে আঁরা হয়েকজন ইমানদার ভাইঅর দেহ্যা ফাইলাম। য়িতারার লগে সাফ্‌তা হ্যানিক হাডাইবার লাই য়িতারা আঁরারে অনুরোধ গরিল্। এন্ গরিয়েনে আঁরা রোমত আইলাম।

[15] য়েডিয়ার ইমানদার ভাইঅক্যল আঁরার আইবার হ্যবর উইন্যেল্। ফথদি আঁরার উঁয়াইজ্যা অইবার লাই য়িতারার কেউ কেউ আফ্যিয়‌আঁট, কেউ কেউ তিন-সরাই গেরাম ফইয্যন্ত আইস্যেল্। এই মানুষঅক্যলরে দেকিয়েনে ফোল আল্লাহ্‌‍রে শুকরিয়া জানাইল্ আর তেঁই নিজে উত্‌সাঅ ফাইল্।

[16] আঁরা রোমত ফোঁছিবার ফর ফোল আলিদা ঘরত থাকিবার অনুমতি ফাইল্। একজন সৈন্য তেঁইরে ফাআরা দিতো।

[17] তিন দিন ফরদি ফোল য়েডিয়ার ইহুদি নেতাঅক্যলরে ডাকিয়েনে একলগে অঅত্যর গরিল্। য়িতারা অঅত্যর অঅনর ফর ফোল য়িতারারে হইল্, “আঁর ভাইঅক্যল, যুদিঅ আঁই আঁরার জাতির বিরুদ্যে বা ফুর্বফুরুষঅক্যলর চলতি নিয়মর বিরুদ্যে কিছুই নঅঅ গরি, তঅঅ জেরুজালেমত আঁরে ধরা অইয়্যে আর রোমিয়অক্যলর আতত্ দেয়া অইয়্যে।

[18] রোমিয়অক্যলে আঁরে জেরা গরিয়েনে ছারি দিতো চাইয়্যেল্, হারন মরনর উফযুক্ত হনঅ দোষ আঁই নঅঅ গরি।

[19] কিন্তু ইহুদিঅক্যলে ইয়ানত বাধা দঅনে বাইধ্য অইয়েনে আঁই বাদশার হাছে আফিল গজ্যি। অবইশ্য আঁই আঁর নিজর মানুষঅক্যলরে হনঅ দোষ দিতো নঅঅ আইয়্যি।

[20] ইয়ানর লাইই আঁই অনরার লগে দেহ্যা গইত্যাম আর হতা হইতাম চাইয়্যি। ইসরাইল জাতির যে আশা আছে য়েই আশার লাইই আঁরে এই সিয়োল দিয়েনে বাঁধা অইয়্যে।”

[21] তহন ইহুদি নেতাঅক্যলে হইল্, “অনর সম্যন্দে এহুদিয়ার ত্যুন আঁরা হনঅ সিঢি নঅঅ ফাইয়্যি। যে ভাইঅক্যল য়েডের ত্যুন আইস্যে য়িতারাঅ কেউ অনর সম্যন্দে কিছুই নঅঅ জানাআ বা হনঅ হ্যারাফ হতা নঅঅ হঅ।

[22] তঅ আঁরা অনর মতামত উইন্‌তো চাই, হারন আঁরা জানি বেক জাগাতই মাইন্‌ষ্যে য়েই দলর বিরুদ্যে হতা হঅ।”

[23] ফোলর লগে অঅত্যর অইবার লাই য়িতারা এক্যান দিন ঠিগ গরিল্। ফোল যেডে থাইক্‌তো য়েডে য়িতারা বাদে আরো বউতজনে আইল্। তহন ফোল ফজরর ত্যুন আজুইন্যা ফইয্যন্ত আল্লাহ্‌র রাইজ্যর বিষয়ে য়িতারারে জানাইল্ আর বুঝাইল্। মুসার তোরাত আর নবিঅক্যলর কিতাবর মইধ্যর ত্যুন ইসার বিষয় দেহ্যাইয়েনে তেঁইর সম্যন্দে য়িতারার ইমান জন্মাইতো চেষ্টা গরিল্।

[24] তেঁই যেগিন হইয়্যেল্ য়েগিনত কেউ কেউ ইমান আনিল্, আবার কেউ কেউ ইমান নঅ আনিল্।

[25] ফোলর হতাত য়িতারার মাঝে মতর অমিল অইল্ আর য়িতারা য়েডের ত্যুন গেল্ গই। য়িতারা যাইবা গইর আগদি ফোল হইল্, “ফাক-রুহ্ নবি ইশাইয়ার মইধ্য দিয়েনে অনরার ফুর্বফুরুষঅক্যলর হাছে আঁসা হতাই হইয়্যেল্ দে,

[26] এই মানুষঅক্যলর হাছে যাইয়েনে হঅ, ‘তোঁয়ারা উইন্‌তো থাকিবা কিন্তু হনঅ মতেই বুইজ্‌তা নঅ ; দেইক্‌তো থাকিবো কিন্তু হনঅ মতেই জাইন্‌তা নঅ।

[27] এই মানুষঅক্যলর দিল্ অসার আর হান বন্ধ অই গেইয়্যে, আর য়িতারা য়িতারার চোগঅ বন্ধ গরি রাইক্যে, যেন্ য়িতারা চোগ দিয়েনে নঅ দেকে, হান দিয়েনে নঅ উনে আর দিল্ দিয়েনে নঅ বুঝে, আর ভালা অইবার লাই আঁর হাছে ফিরি নঅ আইয়্যে।’

[28] “ইয়ানর লাই অনরা জানি রাকন, আল্লাহ্ মানুষরে কেন্ গরিয়েনে নাজাত গরে য়েই হতা অ-ইহুদিঅক্যলর হাছে জানানো অইয়্যে, আর য়িতারাই য়েই হতা উনিবো।”

[30] ফুরা দুই বছর ধরিয়েনে ফোল তেঁইর নিজর ভাড়া বাড়িত আছিল্ আর যারা তেঁইর লগে দেহ্যা গইত্যো আইস্‌তো তেঁই য়িতারার বেক্যিনরে গ্রঅন গইত্যো।

[31] তেঁই সঅসর লগে বিনা বাধায় আল্লাহ্‌র রাইজ্যর বিষয়ে তবলিগ গইত্যো আর হযরত ইসা মসিহ্‌র বিষয়ে শিক্যা দিতো।

ফাঁচ লম্বর সিফারা: ফেরিত — Chapters