Skip to content
Opens in a new window
Listen to this chapter • 8:10

[1] জাঁআসত গরিয়েনে আঁরারে ইতালিত লই যঅন ইস্তির অঅনর ফর ফোল আর আরো হয়েকজন বন্দিরে যুলিয় নামর একজন শত-সেনাফতির আতত্ দেয়া অইল্। যুলিয় আছিল্ বাদশার নিজর সৈন্যদলর একজন শত-সেনাফতি।

[2] আঁরা আদ্রামুত্যিয় বন্দরর এক্যান জাঁআসত উঢিয়েনে যাত্রা শুরু গইল্যাম। এশিয়ার বিন্য বিন্য বন্দরত যাইবার লাই জাঁআসগান রেডি অইয়েনেই আছিল্। মেসিডোনিয়া ফদেশর থিষলনিকি শঅরর আরিষ্টার্খ আঁরার লগে আছিল্।

[3] আঁরার জাঁআস ফরর দিন সিডনত থামিল। যুলিয় ফোলর লগে বউত ভালা বেবার গরিল্ আর তেঁইরে তেঁইর বন্ধুঅক্যলর হাছে যাইবার অনুমতি দিল্ যেন্ তেঁইর বন্ধুঅক্যলে তেঁইরে দরহারি জিনিসফাতি দিত্ ফারে।

[4] ফরদি য়েডের ত্যুন আবার আঁরার জাঁআস ছারিল্। বাতাস আঁরার উল্টামিক্যাদি থাকনে সাইফ্রাস দিফর যে মিক্যাদি বাতাস নঅ আছিল্ আঁরা য়েই মিক্যা ধরিয়েনে গেলাম।

[5] ফরদি আঁরা কিলিকিয়ার আর ফাম্‌ফুলিয়ার সাম্‌নদি যে সাগর আছিল্ য়েই সাগর ফার অইয়েনে লুকিয়া ফদেশর মুরা শঅরত আজির অইলাম।

[6] শত-সেনাফতি য়েডে আলেকজান্দ্রিয়ার এক্যান জাঁআস ফাইল্। য়েই জাঁআসগান ইতালি দেশত যাইতো আছিল্ বুলি তেঁই আঁরারে লইয়েনে য়েই জাঁআসত উঢিল‌্।

[7] আঁরার জাঁআসগান বউত দিন ধরিয়েনে বউত আস্তে আস্তে চলিয়েনে বউত হষ্টে ক্লিদোন শঅরর হাছাহাছি আজির অইল্, কিন্তু বাতাস আঁরারে আর আগাই যাইতো নঅ দিল্। তহন আঁরা ক্রিট দিফর যে মিক্যাদি বাতাস নঅ আছিল্ য়েই মিক্যাদি ধরিয়েনে সল্‌‍মোনির ফাশ দিয়েনে চলিলাম।

[8] সাগরর কিনার ধরি হষ্ট গরি যাইয়েনে আঁরা সুন্দর ফোতাশ্রয় বুলি এক্যান জাগাত আইলাম। য়িয়ানর হাছেই আছিল্ লাসেয়া শঅর।

[9] এন্ গরিয়েনে বউত দিন হাডি গেল্। তহন রোজা-ইদ শেষ অইয়েনে শিতহাল ফ্রায় আই গেইয়্যে। হাজেই জাঁআসত গরিয়েনে যঅন তহন এক্যান বিফদর বেফার অইয়েনে থিয়াইল্। ইয়ানর লাই ফোল জাঁআসর মানুষঅক্যলরে সাবধান গরিবার লাই হইল্,

[10] “সঅন, আঁই দেকিত্ ফাইর্ আঁরার এই যাত্রাত বউত হোতি অইবো। য়েই হোতি দে হ্যালি জাঁআস আর মালফত্রর অইবো য়িয়ান নঅঅ, আঁরার জিবনরঅ হোতি অইবো।”

[11] শত-সেনাফতি কিন্তু ফোলর হতা নঅ উনিয়েনে জাঁআসর হাফ্তান আর জাঁআসর মালিকর হতা উনিল্।

[12] বন্দরগান শিতহাল হাডাইবার উফযুক্ত জাগা নঅঅ বুলি বেশির ভাগ মানুষ ঠিগ গরিল্ দে, য়েডের ত্যুন যাত্রা গরিয়েনে সম্ভব অইলে ফৈনিকত্ যাইয়েনে শিতহাল হাডন ফরিবো। ফৈনিক আছিল্ ক্রিট দিফর জাঁআস থামাইবার জাগা। এই জাগাগানর দইন-ফছিম আর উত্যর-ফছিম মিক্যা খোলা আছিল্।

[13] ফরদি যহন আস্তে আস্তে দইনর বাতাস বোইতো লাগিল্ তহন য়িতারা মনে গরিল্ য়িতারা যিয়ান চাইয়্যেল্ য়িয়ানই অইয়্যে। ইয়ানর লাই য়িতারা জাঁআসর নোংগর তুলিয়েনে ক্রিট দিফর কিনার ধরিয়েনে চলিল্।

[14] কিন্তু এক্যানা ফরদিই য়েই দিফর ত্যুন উরাকুলো বুলি এক বিরাট তুয়ান শুরু অইল্, আর জাঁআসগান য়েই তুয়ানত ফরিল্।

[15] আঁরা বাতাসর মুকত আগাই যাইত্ নঅ ফাইল্যাম; য়িয়ানর লাই আগাই যাইবার চেষ্টা ছারি দিয়েনে জাঁআসগান বাতাসত ভাআই যাইতো দিলাম।

[16] ফরদি কৌদা নামর এক্যান ছোড দিফর যে মিক্যাদি বাতাস নঅ আছিল্ আঁরা য়েই মিক্যা ধরিয়েনে চলিলাম আর জাঁআসত যে নোকা থাকে য়েই নোকাগান বউত হষ্ট গরিয়েনে তচনচর আতর ত্যুন আঁরা বাঁচাইলাম।

[17] মানুষঅক্যলে নোকাগান জাঁআসত টানি তুলিল্ আর তারফরদি রোশি দিয়েনে জাঁআসর হ্যোলগান বাঁধিল্ যেন্ য়িয়ানর তক্তাগিন আলিদা অই নঅ ফরে। সুর্তি নামর সাগরর চরত জাঁআস বাআজি যাইবার ডরে ফালগিন লামাই ফেলিয়েনে জাঁআসগান বাতাসত সইল্‌তে দেয়া অইল্।

[18] তুয়ানর তুমুল আঘাতে আঁরার জাঁআসগান এন্ গরিয়েনে দুইল্‌তো লাগিল্ দে, ফরর দিন মাইন্‌ষ্যে জাঁআসর মালফত্র ফানিত্ ফেলাই দিতো লাগিল্।

[19] তিতিয় দিনত য়িতারা নিজর আতে জাঁআসর সাজ-সরঞ্জামঅ ফেলাই দিল্।

[20] বউত দিন ধরিয়েনে সুয্য বা তারা কিছুই দেহ্যা নঅ গেল্ আর তুমুল তুয়ান বোইতোই থাকিল্। শেষদি আঁরা রক্যা ফাইবার বেক আশাই ছারি দিলাম।

[21] মানুষঅক্যলে বউত দিন ধরিয়েনে কিছু নঅঅ হ্যাআ বুলি ফোল য়িতারার সাম্‌নদি থিয়াইয়েনে হইল্, “সঅন, আঁর হতা উনিয়েনে ক্রিট দিফরত্যুন জাঁআস অনরার ত্যুন নঅ ছারন উচিত আছিল্। তইলে এই বিফদ আর হোতির আতর ত্যুন অনরা রক্যা ফাইতান।

[22] কিন্তু এহন আঁই অনরারে অনুরোধ গরির্, অনরা মনত সঅস রাকন, হারন অনরার কেউই মইত্যান নঅ; হ্যালি এই জাঁআসগানই নষ্ট অইবো।

[23] আঁই যিবার মানুষ আর যিবার এবাদত আঁই গরি য়েই আল্লাহ্‌র একজন ফেরেস্‌তা গত রাতিয়া আঁর ফাশদি থিয়াইয়েনে হইল্,

[24] ‘ফোল, নঅ ডরাইয়্যো। তোঁয়ার ত্যুন বাদশা সিজারর সাম্‌নদি থিঅন ফরিবো। এই জাঁআসত যারা তোঁয়ার লগে যাআর য়িতারার বেক্যিনর জিবন আল্লাহ্ দয়া গরিয়েনে তোঁয়ারে দান গইজ্যে।’

[25] ইয়ানর লাই অনরা মনত সঅস রাকন। আল্লাহ্‌র উঅর আঁর এই বিশ্যাস আছে দে, তেঁই আঁরে যেগিন হইয়্যে য়েগিনই অইবো।

[26] তঅ আঁরা হনঅ দিফর উঅর যাইয়েনে ফইজ্যোম।”

[27] আঁরা আদ্রিয়া সাগরর উঅর দিয়েনে এন্ গরি সইল্‌তো থাকিলাম। তুয়ানর সইদ্য দিনর দিন আধারাইতোত নাবিকঅক্যলর মনে অইল্ য়িতারা কুলর হাছে আইস্যে।

[28] য়িতারা মাফি দেকিল্ য়েডিয়ার ফানি আশি আত্ গভির। ইয়ার কিছুক্যন ফরদি য়িতারা আবার মাফি দেকিল্ দে, য়েডে ফানি ষাইট আত্।

[29] ফাত্যোরর গাআত ধাক্কা লাগিবার ডরে জাঁআসর ফিছন মিক্যাদির ত্যুন য়িতারা চারগুয়া নোংগর ফেলাই দিল্ আর দিনর ফঅরর লাই মুনাজাত গইত্যো লাগিল্।

[30] ফরদি জাঁআসর হাফ্তানঅক্যলে ধাই যাইবার চেষ্টায় জাঁআসর সাম্‌নর মিক্যাদির ত্যুন নোংগর ফেলিবার ভান গরিয়েনে জাঁআসর নোকাগান সাগরত লামাই দিল্।

[31] তহন ফোল শত-সেনাফতি আর সৈন্যঅক্যলরে হইল্, “এই হাফ্তানঅক্যলে জাঁআসত নঅ থাকিলে অনরা রক্যা ফাইতান নঅ।”

[32] তহন সৈন্যঅক্যল নোকার রোশি হাডি দিল্ যেন্ নোকাগান ফানিত্ ফরি যাআ।

[33] ফজর অইবার আগদি ফোল বেক্যিনরে কিছু হ্যাইবার অনুরোধ গরিয়েনে হইল্, “আজিয়া সইদ্য দিন অইল্, কি অইবো নঅ অইবো য়েই চিন্তা গরিয়েনে অনরা নঅ হ্যাই আছন — হনঅ হ্যানাই নঅঅ হ্যঅন।

[34] এহন আঁই অনরারে কিছু হ্যাই লইবার লাই অনুরোধ গরির্। বাঁচি থাকিবার লাই অনরার ত্যুন কিছু হ্যঅন দরহার। দেকিবান, অনরার মাথার এক্যান চুল ফইয্যন্ত নষ্ট অইতো নঅ।”

[35] এই হতা হইয়েনে ফোল রুটি লই য়িতারার বেক্যিনর সামনদিই আল্লাহ্‌রে শুকরিয়া জানাইল্ আর য়িয়ান ভাঁগিয়েনে হ্যাইতো লাগিল্।

[36] তহন য়িতারা বেক্যিনে সঅস ফাইয়েনে হ্যাইতো লাগিল্।

[37] আঁরা জাঁআসত মোট দুইশ ছিয়োত্যোরজন আছিলাম।

[38] বেক্যিনে ফেট ভরি হ্যঅনর ফর জাঁআসর ভার হ্যমাইবার লাই বেক গেঁউ সাগরত ফেলাই দেয়া অইল্।

[39] বেইন্যা ফজরত য়িতারা জাগাগান চিনিত নঅ ফারিল্, কিন্তু এন্ এক্যান ছোড উফসাগর দেকিত্ ফাইল্ যিয়ানর কিনার বালুত ভরা আছিল্। তহন য়িতারা ঠিগ গরিল্, সম্ভব অইলে জাঁআসগান য়েই কিনারত তুলি দিবো।

[40] ইয়ানর লাই য়িতারা জাঁআসর নোংগরগিন হাডিয়েনে সাগরতই ফেলাই দিল্ আর আলর বাঁধা রোশিগিন খুলি দিল্। ইয়ার ফরদি য়িতারা বাতাসর মুকত সাম্‌নদির ফাল টাংগাই দিল্ আর কিনারর মিক্যাদি আগাই যাইয়েনে চরত বাজি গেল্।

[41] সাম্‌নদির অংশগান তরাতরি বোই যঅঅনে জাঁআসগান অচল অইল্ আর ঢেউঅর আঘাতে ফিছন মিক্যাগান টুঁরা টুঁরা অইয়েনে ভাঁগি যাইতো লাগিল্।

[42] তহন সৈন্যঅক্যল বন্দিঅক্যলরে মারি ফেলিবো বুলিয়েনে ঠিগ গরিল্, যেন্ য়িতারার মাঝে কেউ আঁসুরিয়েনে ধাই যাইত্ নঅ ফারে।

[43] কিন্তু শত-সেনাফতি ফোলর ফরান বাঁচাইতো চাইয়্যেল্ বুলি সৈন্যঅক্যলরে ইছ্যামতন হাম গইত্যো নঅ দিল্। তেঁই উকুম দিল্, যারা আঁসুরিত্ জানে য়িতারা ফইল্যাদি জাঁআসর ত্যুন ফাল দিয়েনে ফারত যাই উঢক,

[44] আর বাকি বেক্যিনে জাঁআসর তক্তা বা অইন্য হনঅ টুঁরা ধরিয়েনে য়েডে যঅক্। এন্ গরিয়েনে বেক্যিনে সইসালামতে কুলত ফোঁছিল্।

ফাঁচ লম্বর সিফারা: ফেরিত — Chapters