Skip to content
Opens in a new window
Listen to this chapter • 4:18

[1] ইয়ার ফরদি ফোল এথেন্স ছারিয়েনে করিন্থ শঅরত গেল্।

[2] য়েডে আকিলা নামর একজন ইহুদির লগে তেঁইর দেহ্যা অইল্। ফন্ত ফদেশত আকিলার জন্ম অইয়্যেল্। বাদশা ক্লাডিয়াস বেক ইহুদিঅক্যলরে রোম ছারিয়েনে যাইতো উকুম দিয়্যেল্। য়িয়ানর লাই কিছু দিন আগদি আকিলা তেঁইর বউ ফিষ্কিল্যারে লই ইতালির ত্যুন করিন্থত্ আইস্যেল্। ফোল য়িতারার হাছে গেল্।

[3] য়িতারার মতন তেঁইঅ তাম্বু বানাইবার হাম গইত্যো বুলি য়িতারার লগে থাকিয়েনে হাম গইত্যো লাগিল্।

[4] ফত্যি জিরাইবার দিনত ফোল মজলিস-হ্যানাত যাইয়েনে ইসার বিষয়ে আলোচানা গইত্যো আর গিরিক ও ইহুদিঅক্যলরে মসিহ্‌র ফথদি আনিবার চেষ্টা গইত্যো।

[5] সিল আর তিমথিয় মেসিডোনিয়ার ত্যুন আইয়োনর ফর ফোল হ্যালি আল্লাহ্‌র কালাম তবলিগ গরিয়েনে তেঁইর বেক সময় হ্যাডাইতো লাগিল্। তেঁই ইহুদিঅক্যলর হাছে সাক্যি দিতো দে, ইসাই মসিহ্‌।

[6] কিন্তু ইহুদিঅক্যলে যহন ফোলর বিরুদ্যে হতা হইয়েনে তেঁইরে অফমান গইত্যো লাগিল্ তহন ফোল য়িতারার বিরুদ্যে তেঁইর হঅর-সোঅর ঝাড়ি ফেলিল্ আর হইল্, “অনরার রক্তর দায় অনরার নিজর মাথার উঅরদিই থক্। এই বিষয়ে আঁর হনঅ দোষ নাই। এহনর ত্যুন আঁই অ-ইহুদিঅক্যলর হাছে যাইয়োম।”

[7] ইয়ার ফরদি ফোল মজলিস-হ্যানা ছারিয়েনে তিতিয়-যুষ্ট নামর একজন মানুষর ঘরত গেল্। এই মানুষর বাড়ি মজলিস-হ্যানার ফাশদিই আছিল্ আর ইবা অ-ইহুদি অইয়েনেঅ আল্লাহ্‌র এবাদত গইত্যো।

[8] মজলিস-হ্যানার হত্যা ক্রিষ্ফ আর তেঁইর বাড়ির বেক্যিনে ফভুর উঅর ইমান আনিল্। ইয়ান বাদে করিন্থিয়অক্যলর মাঝে বউতজনই ফোলর হতা উনিয়েনে ইমান আনিল্ আর তরিকাবন্দি লইল্।

[9] একদিন রাইতোর বেলা ফভু উগ্যুয়া দশ্যনর মইধ্য দিয়েনে ফোলরে এই হতা হইল্, “নঅ ডরাইয়্যো, হতা হইতো থাক, চুব গরি নঅ থাইক্যো;

[10] হারন আঁই তোঁয়ার লগে লগে আছি। তোঁয়ারে আক্রমন গরিয়েনে কেউ তোঁয়ার হোতি গইত্যো নঅ, হারন এই শঅরত আঁর বউত মানুষ আছে।”

[11] ইয়ানত ফোল দেড় বছর য়েই শঅরত থাকিয়েনে মানুষঅক্যলরে আল্লাহ্‌র কালাম শিক্যা দিল্।

[12] গাল্যিয়ো যহন আখায়া ফদেশর শাসনহত্যা আছিল্ তহন ইহুদিঅক্যল বেক্যিনে মিলিয়েনে ফোলরে ধরি বিচারর লাই আদালতত আনিল্।

[13] য়িতারা হইল্, “এই মানুষ্যয়া এন্ গরিয়েনে আল্লাহ্‌র এবাদত গইত্যো উস্‌কাই দেএর যিয়ান শরিয়তর বিরুদ্যে।”

[14] ফোল হতা হইতো যাইবো এন্ সমত গাল্যিয়ো ইহুদিঅক্যলরে হইল্, “ইহুদিঅক্যল, ইয়ান যুদি হনঅ অন্যায় বা বিরাট হনঅ দোষর বেফার অইতো তইলে তোঁয়ারার হতা উনন্ আঁর ফক্যে ঠিগ হাম অইতো।

[15] কিন্তু ইয়ান যহন বিশেষ হনঅ হতার বেফার, কেউঅর নামর বেফার আর তোঁয়ারার শরিয়তর বেফার, তহন তোঁয়ারাই ইয়ানর মিমাংসা গর। আঁই য়েই বেফারগিনর বিচার নঅ গইজ্যোম।”

[16] এই হতা হইয়েনে তেঁই আদালতর ত্যুন য়িতারারে বাইর গরি দিবার উকুম দিল্।

[17] তহন য়েই ইহুদিঅক্যল বেক্যিনে মিলিয়েনে মজলিস-হ্যানার হত্যা সোস্থিনিরে ধরিয়েনে আদালতর সাম্‌নদি মাইরধইর গরিল্; গাল্যিয়ো কিন্তু য়িয়ান দেকিয়েনেঅ নঅ দেকিল্।

[18] বউত কিছু দিন করিন্থত হাডাইবার ফরদি ফোল ইমানদার ভাইঅক্যলর হাছর ত্যুন বিদায় নিয়্যেল্ আর আকিলা ও ফিষ্কিল্যার লগে সমুদ্রফথে সিরিয়া দেশত্ আইল্। ফোল উগ্যুয়া মানত গইজ্যেল্‌ বুলি যাত্রা গরিবার আগদি কিংক্রিয়া বন্দরত তেঁইর মাথার চুল হাডি ফেইল্যেল্।

[19] ইফিষ শঅরত ফোঁছিয়েনে তেঁই ফিষ্কিল্যা আর আকিলার সংগ ছারিল্। ফরদি তেঁই নিজেই মজলিস-হ্যানাত যাইয়েনে ইহুদিঅক্যলর লগে ইসার বিষয় আলোচানা গইত্যো লাগিল্।

[20] ইহুদিঅক্যল তেঁইরে য়িতারার লগে কিছু দিন থাইক্‌তো হইল্, কিন্তু তেঁই রাজি নঅ অইল্।

[21] তঅ য়েডের ত্যুন যাইবা গইর সমত তেঁই হইল্, “ইন্‌শা-আল্লাহ্‌ আঁই আবার ফিরি আইস্যোম।” তারফর তেঁই ইফিষর ত্যুন জাঁআসত গরি রঅনা অইল্।

[22] তেঁই সিজারিয়া শঅরত ফোঁছিয়েনে জাঁআসর ত্যুন লামি জেরুজালেমত গেল্। য়েডে জামাতর মানুষঅক্যলরে সালাম জানাইবার ফরদি তেঁই এন্টিয়কত গেল্।

[23] এন্টিয়কত কিছু দিন হাডাইবার ফর তেঁই য়েডের ত্যুন যাত্রা গরিল্ আর গালাতিয়া ও ফরুগিয়া ফদেশর এক জাগার ত্যুন অইন্য জাগাত ঘুরি ঘুরি উম্যতঅক্যলর ইমান বারাইয়েনে য়িতারারে শক্তিশালি গরি তুলিল্।

[24] ইয়ার মাঝে আফল্যো নামর একজন ইহুদি ইফিষত্ আইল্। আলেকজান্দ্রিয়া শঅরত তেঁইর বাড়ি আছিল্। তেঁই একজন ভালা বক্তা আছিল্ আর ফাক-কিতাব বউত ভালা গরি জাইন্‌তো।

[25] ফভুর ফথর বিষয় তেঁই শিক্যা ফাইয়্যেল্। তেঁই বউত আগ্রঅর লগে হতা হইতো আর ইসার বিষয় ঠিগ গরিয়েনে শিক্যা দিতো, কিন্তু ইয়াহিয়ার তরিকাবন্দি বাদে আর হনঅ তরিকাবন্দির হতা তেঁই নঅ জাইন্‌তো।

[26] তেঁই বউত সঅসর লগে মজলিস-হ্যানাত হতা হইতো শুরু গরিল্। তহন ফিষ্কিল্যা আর আকিলা আফল্যোর হতা উনিয়েনে তেঁইরে য়িতারার বাড়িত্ দঅত দিল্ আর আল্লাহ্‌র ফথর বিষয় আরো ভালা গরি তেঁইরে বুঝাই দিল্।

[27] ফরদি আফল্যো যহন আখায়াত যাইতো চাইল্ তহন ইফিষর ইমানদার ভাইঅক্যলে তেঁইরে উত্‌সাঅ দিল। আখায়ার উম্যতঅক্যলে যেন্ আফল্যোরে গ্রঅন গরে ইয়ানর লাই ইফিষিয় ভাইঅক্যলে আখায়াত সিঢি লেকিল্। আল্লাহ্‌র রহমতে আখায়াত যারা ইমানদার অইয়্যেল্ আফল্যো য়েডে ফোঁছিয়েনে য়িতারারে বউত সাইয্য গরিল্।

[28] ইসাই দে মসিহ্‌ য়িয়ান তেঁই ফাক-কিতাবর মাঝর ত্যুন ফরমান গরিল্ আর বেক্যিনর সামনদি বউত জোরালো যুক্তি দিয়েনে বারাবারিত্ ইহুদিঅক্যলরে আআরাই দিল্।

ফাঁচ লম্বর সিফারা: ফেরিত — Chapters