[1] এন্টিয়ক শঅরর জামাতত হয়েকজন নবি আর ওস্তাদ আছিল্। য়িতারার নাম বান্যাবাস, নিগর নামর ফরিচিত শিমোন, কুরিনি শঅরর লুকিয়, শাসনহত্যা হেরোদর লগে লালিত-ফালিত মনহেম আর শোল।
[2] য়িতারা যহন রোজা রাকিয়েনে মাবুদর এবাদত গইত্যো আছিল্ তহন ফাক-রুহ্ য়িতারারে হইল্, “বান্যাবাস আর শোলরে আঁই যে হামর লাই ডাক্যি আঁর য়েই হামর লাই এহন য়িতারারে আলিদা গর।”
[3] তহন য়িতারা রোজা রাকিয়েনে আর মুনাজাত গরিয়েনে য়েই দুই জনর উঅর আত্ রাকিল্ আর য়িতারারে ফাটাই দিল্।
[4] ফাক-রুহ্ এন্ গরিয়েনে বান্যাবাস আর শোলরে ফাটাইলে ফর য়েই দুই জন সিলুকিয়াত গেল্। ফরদি য়েডের ত্যুন য়িতারা জাঁআসত গরি সাইফ্রাস দিফত গেল্।
[5] সালামিত ফোঁছিয়েনে য়িতারা ইহুদিঅক্যলর মজলিস-হ্যানাত আল্লাহ্র কালাম তবলিগ গরিল্। তহন সাইয্যহারি ইসাবে ইউহোন্যা য়িতারার লগে আছিল্।
[6] গোডা দিফগান ঘুরিয়েনে শেষদি য়িতারা ফাফোতত্ আইল্ আর য়েডে ইব্নে-ইসা নামর একজন ইহুদি জাদুগর ও ভন্ড নবির দেহ্যা ফাইল্।
[7] য়েই ভন্ড নবিরে ইলুমা, মানি জাদুগর হোয়া অইতো। য়েই জাদুগর শাসনহত্যা সেগ্যিয়-ফোলর একজন বন্ধু, আর য়েই শাসনহত্যা আছিল্ একজন বুদ্যিমান মানুষ। সেগ্যিয়-ফোল আল্লাহ্র কালাম উনিবার লাই বান্যাবাস আর শোলরে ডাকা ফাটাইল্। কিন্তু বান্যাবাস ও শোলরে ইলুমা বাধা দিতো লাগিল্ আর মসিহ্র উঅর ইমান আননর ত্যুন শাসনহত্যারে ফিরাইতো চেষ্টা গরিল্।
[9] তহন ফাক-রুহ্ত ফুরন অইয়েনে শোল, যিবারে ফোল হইয়েনেঅ ডাকা অইতো, ইলুমার মিক্যাদি সুজা চাইয়েনে হইল্,
[10] “তুঁই ইবিলিসর ফোয়া আর যেগিন ভালা য়েগিনর শত্রু । তোঁয়ার মাঝে বেক ডইল্যা ছলনা আর ঠগামি রইয়্যে। মাবুদর সুজা ফথরে বেঁহা গরিবার হাম কি তুঁই হনঅ দিনঅ নঅ থামাইবা না?
[11] চঅ, মাবুদর আত্ তোঁয়ার বিরুদ্যে উইট্যে। তুঁই আঁধা অই যাইবা আর কিছু দিন ফইয্যন্ত সুয্যর ফঅর দেকিত্ ফাইতা নঅ।” তহনই হ্যোয়া ও আঁধার য়িবারে ঝাফাই ফেলিল্ আর কেউ যেন্ য়িবারে আত্ ধরিয়েনে লই যাইত্ ফারে ইয়ানর লাই তহন য়িবা আআতাইতো লাগিল্।
[12] এগিন দেকিয়েনে য়েই শাসনহত্যা ইমান আনিল্, হারন ফভুর বিষয়ে যে শিক্যা তেঁই ফাইয়্যেল্ য়িয়ানত তেঁই আচ্যাইয্য অইয়্যেল্।
[13] ইয়ার ফরদি ফোল আর তেঁইর উঁয়াইজ্যাঅক্যলে ফাফো ছারিয়েনে জাঁআসত গরি ফাম্ফুলিয়া ফদেশর ফর্গা শঅরত গেল্। ইউহোন্যা তহন য়িতারারে ছারিয়েনে জেরুজালেমত ফিরি গেল্।
[14] ফরদি য়িতারা ফর্গার ত্যুন ফিষিদিয়া ফদেশর আন্তিয়খিয়া শঅরত গেল্ আর জিরাইবার দিনত্ মজলিস-হ্যানাত যাইয়েনে বোইল্।
[15] তোরাত ও নবিঅক্যলর কিতাবর ত্যুন তেলাওয়াত গরা শেষ অঅনর ফর মজলিস-হ্যানার নেতাঅক্যলে য়িতারারে হই ফাটাইল্, “ভাইঅক্যল, মানুষঅক্যলরে উত্সাঅ দিবার লাই যুদি হনঅ হতা থাকে তইলে হঅঅন।”
[16] তহন ফোল উঢিয়েনে থিয়াইল্ আর আত্ তুলি হইল্, “বনি-ইসরাইলঅক্যল ও আল্লাহ্ভক্ত অ-ইহুদিঅক্যল, অনরা উনন।
[17] ইসরাইল জাতির আল্লাহ্ আঁরার ফুর্বফুরুষঅক্যলরে বাছি লইয়্যেল্ আর যহন য়িতারা মিসর দেশত্ আছিল্ তহন য়িতারারে বউত মআন গইজ্যেল্। ফরদি আল্লাহ্ মআ কুদরতিত্ য়েই দেশর ত্যুন য়িতারারে বাইর গরি আইন্যেল্ আর অনুমান চল্যিশ বছর ধরিয়েনে মরুভুমির মাঝে য়িতারার অন্যায় বেবার সইয্য গইজ্যেল্।
[19] য়িয়ানর ফরদি তেঁই কেনান দেশর সাত্যুয়া জাতিরে তচনচ গরিয়েনে তেঁইর নিজর বান্দাঅক্যলরে য়েই দেশর উঅরদি অধিকার দিয়্যেল্।
[20] এই বেক ঘটনা ঘইট্যে অনুমান চাইরশ ফন্জাইশ বছর লাইগ্যেল্। “ইয়ার ফরদি নবি শামুয়েলর সময় ফইয্যন্ত আল্লাহ্ হয়েকজন শাসনহত্যা দিয়্যেল্।
[21] তার ফরদি মানুষঅক্যলে বাদশা চাইল্। তহন তেঁই য়িতারারে বিন্ইয়ামিন বংশর কিশর ফোয়া তালুতরে দিয়্যেল্। তালুত চল্যিশ বছর রাজত্য গইজ্যেল্।
[22] তারফর আল্লাহ্ তালুতরে সরাই দিয়েনে দাউদরে বাদশা গইজ্যেল্। তেঁই দাউদর বিষয়ে হইয়্যেল্, ‘আঁই ইয়াসির ফোয়া দাউদর মাঝে আঁর মনর মতন মানুষর তালাইশ ফাইয়্যি। আঁই যিয়ান চাই য়িবা য়িয়ানই গরিবো।’
[23] আল্লাহ্ তেঁইর ওয়াদা মতন এই মানুষর বংশধরঅক্যলর মইধ্যর ত্যুন নাজাতদাতা ইসারে বনি-ইসরাইলঅক্যলর হাছে আজির গইজ্যেল্।
[24] ইসা আইবার আগদি বেক বনি-ইসরাইলঅক্যলর হাছে ইয়াহিয়া এই হতা তবলিগ গইজ্যেল্ দে, তঅবা গরিয়েনে মানুষঅক্যলর ত্যুন তরিকাবন্দি লঅন উচিত।
[25] হাম শেষ গরিবার সমত ইয়াহিয়া হইয়্যেল্, ‘আঁই হঅন, তোঁয়ারা কি মনে গর? আঁই য়েই মসিহ্ নঅঅ। তেঁই আঁর ফরদি আইবো, আর আঁই তেঁইর জুতা খুলিবারঅ যোইগ্য নঅঅ।’
[26] “ভাইঅক্যল, ইব্রাহিমর বংশধরঅক্যল আর আল্লাহ্ভক্ত অ-ইহুদিঅক্যল, নাজাতর এই দে হ্যবর য়িয়ান আঁরার হাছেই ফাটাআ অইয়্যে।
[27] জেরুজালেমর মানুষঅক্যলে আর য়িতারার নেতাঅক্যলে ইসারে নঅঅ চিনে। ইয়ান বাদে নবিঅক্যলর যে হতা ফত্যি জিরাইবার দিনত্ তেলাওয়াত গরা অঅ য়েই হতা য়িতারা বুঝিত্ নঅঅ ফারে; য়িয়ানর লাই য়িতারা ইসারে দুষি গরিয়েনে য়েই হতা ফুরন গইজ্যে।
[28] যুদিঅ ইসারে মরনর শাস্তি দিবার হনঅ হারন য়িতারা নঅঅ ফাআ তঅঅ ফিলাতরে হইয়্যে যেন্ তেঁইরে মারি ফেলা অঅ।
[29] তেঁইর বিষয়ে ফাক-কিতাবত যেগিন লেহ্যা আছিল্ য়েগিনর বেক্যিনই ফুরন গরিবার ফরদি য়িতারা তেঁইরে কুরুশর ত্যুন লামাইয়েনে দাফন গইজ্যেল্।
[30] কিন্তু আল্লাহ্ মরনর ত্যুন তেঁইরে জিন্দা গরি তুইল্যে।
[31] গালিলর ত্যুন যারা তেঁইর লগে জেরুজালেমত আইস্যেল্ য়িতারা বউত দিন ফইয্যন্ত তেঁইরে দেকিত্ ফাইয়্যেল্। আঁরার মানুষঅক্যলর হাছে য়িতারাই এহন তেঁইর বিষয়ে সাক্যি দেএর।
[32] “আঁরা অনরার হাছে এই সুহ্যবর দিইর্ দে, আঁরার ফুর্বফুরুষঅক্যলর হাছে আল্লাহ্ যে ওয়াদা গইজ্যেল্,
[33] য়িয়ান তেঁই য়িতারার বংশধরঅক্যলর লাই, মানি আঁরার লাই ইসারে মরনর ত্যুন জিন্দা গরিয়েনে ফুরন গইজ্যে। এই বিষয়ে জবুর কিতাবর দিতিয় রুকুত এই হতা লেহ্যা আছে: তুঁই আঁর ফোয়া, আজিয়াই আঁই তোঁয়ার বাবা অইলাম।
[34] আল্লাহ্ দে তেঁইরে মরনর ত্যুন জিন্দা গইজ্যে আর তেঁইর শরিল দে আর হনঅ দিনঅ নষ্ট অইতো নঅ য়িয়ান এই হতাগিনত আল্লাহ্ হইয়্যে, ‘ফবিত্র আর নিচ্যিত রহমতর যে ওয়াদা আঁই দাউদর হাছে গজ্যি য়িয়ান আঁই তোঁয়ারে দিয়োম।’
[35] য়েই বিষয়ে আর এক জাগাত লেহ্যা আছে: তোঁয়ার ভক্তর শরিলরে তুঁই নষ্ট অইতো দিতা নঅ।
[36] “দাউদ য়েঁত্যিয়ার মানুষঅক্যলর মাঝে আল্লাহ্র উদ্যেশ্য ফুরন গরিবার ফরদি ইন্তেহাল গরিল্। তেঁইর ফুর্বফুরুষঅক্যলর লগে তেঁইরে দাফন গরা অইলে ফর তেঁইর শরিল নষ্ট অই গেল্।
[37] কিন্তু আল্লাহ্ যিবারে মরনর ত্যুন জিন্দা গইজ্যেল্ তেঁইর শরিল নষ্ট নঅঅ অঅ।
[38] ইয়ানর লাই আঁর ভাইঅক্যল, অনরার ত্যুন জানন্ দরহার দে, ইসার মইধ্য দিয়েনেই অনরার হাছে গুনাহ্র মাফ ফাইবার বিষয়ে তবলিগ গরা অঅর।
[39] অনরা মুসার শরিয়ত দিয়েনে গুনাহ্র শাস্তির ত্যুন রেহাই নঅঅ ফঅন, কিন্তু যে কেউ ইসার উঅর ইমান আনে য়িবা গুনাহ্র শাস্তির ত্যুন রেহাই ফাআ।
[40] ইয়ানর লাই অনরা সাবধান অঅন, যেন্ নবিঅক্যলর হোয়া এগিন অনরার উঅর নঅ ঘটে:
[41] তোঁয়ারা যারা আল্লাহ্রে লইয়েনে ঠঁঅশা গরি থাক, তোঁয়ারা উন — তোঁয়ারা থঅ অই যঅ আর তচনচ অঅ; হারন তোঁয়ারার সময় হালতই আঁই এন্ এক্যান কিছু গইত্যাম যাইর্ যিয়ানর হতা তোঁয়ারা কোনমতেই বিশ্যাস গইত্যা নঅ, কেউ হইলেঅ গইত্যা নঅ।”
[42] ফোল আর বান্যাবাস মজলিস-হ্যানা ছারি যাইবার সমত মানুষঅক্যলে য়িতারারে অনুনয় গরিল্ যেন্ য়িতারা ফরর জিরাইবার দিনত্ এই বিষয়ে আরো কিছু হঅ।
[43] মানুষঅক্যলে মজলিস-হ্যানার ত্যুন যাইবা গইর ফরদি বউত ইহুদি আর ইহুদি ধর্মত ইমানদার আল্লাহ্ভক্ত অ-ইহুদি ফোল ও বান্যাবাসর লগে লগে গেল্। তহন য়েই মানুষঅক্যলর লগে ফোল ও বান্যাবাস হতা হইল্ আর য়িতারারে উত্সাঅ দিল্ যেন্ য়িতারা আল্লাহ্র রহমতর মাঝে ইস্তির থাকে।
[44] ফরর জিরাইবার দিনত শঅরর ফ্রায় বেক মানুষঅক্যলে আল্লাহ্র কালাম উনিবার লাই একলগে মিলিত অইল্।
[45] এত মানুষর ভিড় দেকিয়েনে ইহুদিঅক্যলে ইংসাত ভরি গেল্ আর ফোল যেগিন হইতো আছিল্ য়েগিনর বিরুদ্যে নানান হতা হইয়েনে তেঁইর নিন্দা গইত্যো লাগিল্।
[46] তহন ফোল আর বান্যাবাস সঅসর লগে য়িতারারে এই জোয়াব দিল্, “আল্লাহ্র কালাম ফইল্যাদি অনরার হাছে হঅন আঁরার দরহার আছিল্, কিন্তু অনরা যহন য়িয়ান অগ্রাইয্য গইত্যা লাইগ্যোন আর আখেরি জিবন ফাইবার যৈগ্য বুলি নিজরারে মনে নঅ গরন তহন অ-ইহুদিঅক্যলর মিক্যাদি আঁরা ফিরির্।
[47] ইয়ানর হারন অইল্, মাবুদ আঁরারে এই হতা হইয়্যে, ‘আঁই অইন্য জাতিঅক্যলর হাছে তোঁয়ারে ফঅরর মতন গজ্যি, যেন্ তোঁয়ার মইধ্য দিয়েনে গোডা দুনিয়ার মানুষ নাজাত ফাআ।’”
[48] অ-ইহুদিক্যলে এই হতা উনিয়েনে খুশি অইল্ ও মাবুদর কালামর ফশংসা গরিল্; আর আখেরি জিবন ফাইবার লাই আল্লাহ্ যারারে ঠিগ গরি রাইক্যেল্ য়িতারা ইমান আনিল্।
[49] মাবুদর কালাম য়েই এলাহার বেক জাগাত ছরাই-ছিঁডাই ফরিল্।
[50] কিন্তু ইহুদিঅক্যলে আল্লাহ্র এবাদতহারি ভদ্র মাইয়্যাফোয়াঅক্যলরে আর শঅরর মেইন মেইন মানুষঅক্যলরে উস্কানি দিল্। এন্ গরিয়েনে য়িতারা ফোল ও বান্যাবাসর উঅর জুলুম গরাইয়েনে য়েই এলাহার ত্যুন য়িতারারে বাইর গরি দিল্।
[51] তহন ফোল আর বান্যাবাস য়েই মানুষঅক্যলর বিরুদ্যে য়িতারার ঠেংগর ধুলা ঝাড়ি ফেলিয়েনে কোনিয়া শঅরত গেল্ গই।
[52] কিন্তু য়েডিয়ার উম্যতঅক্যলে খুশিত্ আর ফাক-রুহ্ত ফুরন অইল্।