[1] য়েই সমত বাদশা হেরোদ জুলুম গরিবার লাই ইসায়ি জামাতর হয়েকজন মানুষরে ধরি আইন্যেল্।
[2] তেঁই ইউহোন্যার ভাই ইয়াকুবরে ছুরি দিয়েনে খুন গরাইয়্যেল্।
[3] যহন তেঁই দেকিল্ ইহুদিঅক্যলে য়িয়ানত খুশি অইয়্যে তহন তেঁই ফিতররেঅ ধইত্যো গেল্। এই ঘটনা ইষ্ট ছারা রুটির ইদর সমত অইয়্যেল্।
[4] তেঁই ফিতররে ধরিয়েনে জেলহ্যানাত দিল্। চাইরজন চাইরজন গরি চাইর দল সৈন্যর উঅর ফিতররে ফাআরা দিবার ভার দেয়া অইল্। হেরোদ ঠিগ গরিল্, উদ্যার-ইদর ফরদি বিচার গরিবার লাই ফিতররে মানুষঅক্যলর হাছে বাইর গরি আনিবো।
[5] ইয়ানর লাইই ফিতররে জেলহ্যানাত আটক রাকা অইল্। জামাতর মানুষঅক্যলে কিন্তু আল্লাহ্র হাছে ফিতরর লাই আকুলভাবে মুনাজাত গইত্যো আছিল্।
[6] যেদিন্যা হেরোদ বিচারর লাই ফিতররে বাইর গরি আনিবো তার আগর রাইতোত দুই জন সৈন্যর মাঝদি ফিতর ঘুম যাইতো আছিল্। তেঁইরে দুইয়ান সিয়োল দিয়েনে বাঁধি রাকা অইয়্যেল্ আর ফাআরাদারঅক্যলে দরজাত্ ফাআরা দিতো আছিল্।
[7] এন্ সমত আতিক্যা মাবুদর একজন ফেরেস্তা য়েডে আইয়েনে থিয়াইল্। য়িয়ানত জেলহ্যানার য়েই ঘরগান ফঅরে উজ্যল অই উঢিল্। ফেরেস্তা ফিতরর গাআত জোরে ঠেলা দিয়েনে তেঁইরে অঅজাগ গরিয়েনে হইল্, “তরাতরি উঢ।” ইয়ানত ফিতরর দুই আতর ত্যুন সিয়োল খুলি ফরি গেল্।
[8] তহন ফেরেস্তা ফিতররে হইল্, “তোঁয়ার হোঁঅরত হোঁঅর-বাঁধনি লাগঅ, ঠেংগত জুতা ফিঁদঅ।” ফিতর য়েগিনই গরিল্। ফেরেস্তা তেঁইরে হইল্, “তোঁয়ার চাদ্যরগান গাআত ফেঁসাইয়েনে আঁর ফিছদি ফিছদি আইয়্যো।”
[9] ফিতর তেঁইর ফিছদি ফিছদি জেলহ্যানার ত্যুন বাইরদি আইল্, কিন্তু ফেরেস্তা যিয়ান গইত্যো আছিল্ য়িয়ান দে আঁসা আঁসাই ঘটের য়িয়ানর কিছুই তেঁই বুঝিত্ নঅ ফারিল্। তেঁই মনে গরিল্ দশ্যন দেকের।
[10] য়িতারা ফইল্যা আর দিতিয় ফাআরাদারঅক্যলর দল ফার অইয়েনে শঅরত ঢুকিবার লোআর সদর দরজার হাছে আইল্। সদর দরজাগান য়িতারার লাই নিজে নিজেই খুলি গেল্ আর য়িতারা য়িয়ানর মইধ্য দিয়েনে বাইর অই গেল্। য়িতারা উগ্যুয়া রাস্তা ধরি আঁঢিয়েনে সইল্তো আছিল্ এন্ সমত ফেরেস্তা আতিক্যা ফিতররে ছারি গেল্ গই।
[11] তহন ফিতর যেন্ উঁউশ ফিরি ফাইল্ আর হইল্, “এহন আঁই আঁসাই বুঝিত্ ফাইল্যাম দে, মাবুদ তেঁইর ফেরেস্তারে ফাটাইয়েনে হেরোদর আতর ত্যুন আর ইহুদিঅক্যলে যেগিন গরিবার লাই ষড়যন্ত্র গইত্যো আছিল্ য়েগিনর ত্যুন আঁরে রক্যা গরিল্।”
[12] এই হতা বুঝিত্ ফারিয়েনে তেঁই ইউহোন্যার মা মরিয়ামর বাড়িত্ গেল্। এই ইউহোন্যারে মার্ক হইয়েনেঅ ডাকা অইতো। য়েই বাড়িত্ বউতজনে একলগে মিলিত অইয়েনে মুনাজাত গইত্যো আছিল্।
[13] ফিতর বাইরর দরজা বাইজ্যাইবার ফর রোদা নামর একজন সঅর মাইয়্যা দরজা খুইল্তো আইল্।
[14] ফিতরর গলার আবাজ চিনিত ফারিয়েনে য়িবা এত খুশি অইল্ দে, দরজা নঅ খুলিয়েনেই দুঁরি ভিতরর ঘরত যাইয়েনে হ্যবর দিল্, “ফিতর দরজার হাছে থিয়াই আছে।”
[15] তহন উম্যতঅক্যলে য়েই মাইয়্যাউয়ারে হইল্, “তোঁয়ার মাথা হ্যারাফ অইয়্যে ।” কিন্তু য়িবা বার বার জোর দিয়েনে হঅনে য়িতারা হইল্, “তইলে ইবা ফিতরর রইক্যাহারি-ফেরেস্তা।”
[16] ইক্যাদি ফিতর দরজা বাইজ্যাইতোই থাকিল্। তহন উম্যতঅক্যলে দরজা খুলি ফিতররে দেকিয়েনে আচ্যাইয্য অই গেল্।
[17] ফিতর য়িতারারে চুব গরিবার লাই আত দিয়েনে ইশারা গরিল্ আর জেলহ্যানার ত্যুন ফভু তেঁইরে কেন্ গরিয়েনে বাইর গরি আইন্যে য়িয়ান জানাইল্। শেষদি তেঁই হইল্, “এই হ্যবর ইয়াকুব আর অইন্য ভাইঅক্যলরেঅ দিয়ো।” এই হতা হইয়েনে তেঁই বাইর অই অইন্য জাগাত গেল্ গই।
[18] ফজর অইলে ফর ফিতর হডে গেল্ য়িয়ান লই সৈন্যঅক্যলর মাঝে উলুস্তুল্ ফরি গেল্।
[19] হেরোদ বঅর ভালা গরিয়েনেই তেঁইর তালাইশ গরিল্, কিন্তু তেঁইরে নঅ ফাইয়েনে ফাআরাদারঅক্যলরে জেরা গরিল্ আর ফরদি য়েই ফাআরাদারঅক্যলরে মারি ফেলিবার উকুম দিল্। ইয়ার ফরদি হেরোদ এহুদিয়ার ত্যুন সিজারিয়াত্ গেল্ আর য়েডে কিছু দিন থাকিল্।
[20] য়েই সমত হেরোদ টায়ার আর সিডন শঅরর মানুষঅক্যলর উঅর গোস্যায় আগুন অইল্। তহন য়েডিয়ার মানুষঅক্যলে একলগে মিলিয়েনে হেরোদর লগে দেহ্যা গইত্যো গেল্। ব্লাস্ত নামর বাদশার উউতিবার ঘরর বিশ্যস্ত হর্মচারিরে নিজরার ফক্যে আনিয়েনে য়িতারা বাদশার লগে এক্যান মিমাংসা গইত্যো চাইল, হারন বাদশা হেরোদর দেশর ত্যুনই য়িতারার দেশত্ হ্যানা আইসতো।
[21] তহন হেরোদ এক্যান দিন ঠিগ গরিল্। তেঁই য়েই দিন রাজফোশাক ফিঁদি সিংহাসনত বোইয়েনে য়েই মানুষঅক্যলর হাছে হতা হইতো লাগিল্।
[22] তেঁইর হতা উনিয়েনে য়িতারা চিল্যাইয়েনে হইল্, “ইয়ান দেবতার হতা, মানুষর হতা নঅঅ।”
[23] হেরোদ আল্লাহ্র গোরব নঅঅ গরে বুলি তহনই মাবুদর একজন ফেরেস্তা তেঁইরে আঘাত গরিল্, আর কির্মির উত্ফাতে তেঁই মারা গেল্।
[24] কিন্তু আল্লাহ্র কালাম ছরাই-ছিঁডাই ফইত্যো থাকিল্ আর বউত মানুষ য়িয়ানর উঅর ইমান আইন্তো লাগিল্।
[25] ইক্যাদি বান্যাবাস আর শোলর হাম শেষ অই যঅনে য়িতারা ইউহোন্যারে লগে লইয়েনে জেরুজালেমত ফিরি গেল্। এই ইউহোন্যারে মার্ক নামেঅ ডাকা অইতো।