[1] ইক্যাদি শোল ফভুর উম্যতঅক্যলরে মারি ফেলাইবো হইয়েনে ডর দেহ্যাইতো আছিল্। দামেস্ক শঅরর মজলিস-হ্যানাগিনত্ দিবার লাই তেঁই মআ-ইমামর হাছে যাইয়েনে সিঢি চাইল্। যেত মানুষ ইসার ফথদি চলে, য়িতারা মরতফোয়া অঅক বা মাইয়্যাফোয়া অঅক, য়িতারারে ফাইলে যেন্ য়িতারারে বাঁধিয়েনে জেরুজালেমত আনিত্ ফারে য়েই হ্যমতার লাইই তেঁই য়েই সিঢি চাইয়্যেল্।
[3] ফথদি যাইতে যাইতে যহন তেঁই দামেস্কর হাছে আইল্ তহন আসমানর ত্যুন আতিক্যা তেঁইর চাইরোমিক্যাদি ফঅর ফরিল্।
[4] তেঁই মেডিত ফরি গেল্ আর উনিল্ হনে যেন্ তেঁইরে হঅর, “শোল, শোল, কিল্যাই তুঁই আঁর উঅর জুলুম গইত্যা লাইগ্যো?”
[5] শোল ফুছার গরিল্, “ফভু, অনে হঅন?”
[6] তেঁই হইল্, “আঁই ইসা, যিবার উঅর তুঁই জুলুম গইত্যা লাইগ্যো। এহন তুঁই উঢিয়েনে শঅরত যঅ। কি গরন ফরিবো য়িয়ান তোঁয়ারে হোয়া অইবো।”
[7] যে মানুষঅক্যলে শোলর লগে যাইতো আছিল্ য়িতারা তাইজ্যব অইয়েনে থিয়াই রইল্। য়িতারা হতা উইন্যেল্ কিন্তু কেউঅরে দেকিত্ নঅঅ ফাআ।
[8] ফরদি শোল মেডির ত্যুন উঢিল্, কিন্তু চোগ খুলিলে ফর কিছুই দেকিত্ নঅ ফাইল্। তহন তেঁইর উঁয়াইজ্যাঅক্যলে আত ধরিয়েনে তেঁইরে দামেস্কত লই গেল্।
[9] তিন দিন ফইয্যন্ত শোল চোগে দেকিত্ নঅ ফাইল্ আর কিছুই নঅ হ্যাইল্।
[10] দামেস্ক শঅরত অননিয় নামর একজন উম্যত আছিল্। ফভু তেঁইরে দশ্যন দিয়েনে হইল্, “অননিয়।” জোয়াবে তেঁই হইল্, “ফভু, এই দে আঁই।”
[11] ফভু তেঁইরে হইল্, “সুজা নামর যে রাস্তাগান আছে তুঁই য়েই রাস্তাত যঅ। য়েডে এহুদার বাড়িত শোল বুলি তার্ষ শঅরর একজন মানুষর তালাইশ গর। য়িবা মুনাজাত গরের আর দশ্যন দেইক্যে দে, অননিয় নামর একজন মানুষ আইয়েনে য়িবার গাআত আত রাইক্যে যেন্ য়িবা আবার দেকিত্ ফাআ।”
[13] অননিয় হইল্, “ফভু, আঁই বউত কেউঅর মুকত এই মানুষর বিষয় উন্যি দে, জেরুজালেমত তোঁয়ার বান্দাঅক্যলর উঅর য়িবা হত জুলুম গইজ্যে।
[14] ইয়ান বাদে যারা তোঁয়ার নামে মুনাজাত গরে য়িতারারে ধরিবার লাই মেইন ইমামঅক্যলর হাছর ত্যুন অধিকার লইয়েনে য়িবা এডে আইস্যে।”
[15] কিন্তু ফভু অননিয়রে হইল্, “তুঁই যঅ, হারন অ-ইহুদিঅক্যলর আর য়িতারার বাদশাঅক্যলর ও বনি-ইসরাইলঅক্যলর হাছে আঁর সম্যন্দে তবলিগ গরিবার লাই আঁই এই মানুষরে বাছি লইয়্যি।
[16] আঁর লাই হত হষ্ট দে য়িবার ত্যুন ফঅন ফরিবো য়িয়ান আঁই য়িবারে দেহ্যাইয়্যোম।”
[17] তহন অননিয় যাইয়েনে য়েই বাড়ির মাঝে ঢুকিল্ আর শোলর গাআত আত দিয়েনে হইল্, “ভাই শোল, এডে আইবার ফথদি যিবা তোঁয়ারে দেহ্যা দিয়্যেল্ তেঁই হযরত ইসা। তেঁইই আঁরে ফাটাইয়্যে যেন্ তুঁই তোঁয়ার দেকিবার শক্তি ফিরি ফঅ আর ফাক-রুহ্ত ফুরন অঅ।”
[18] তহনই শোলর চোগর ত্যুন আঁশর মতন কিছু এক্যান ফরি গেল্ আর তেঁই আবার দেকিত্ ফাইল্। ইয়ার ফরদি তেঁই উঢিয়েনে ফানিত্ তরিকাবন্দি লইল্ আর হ্যানা-দানা গরিয়েনে শক্তি ফিরি ফাইল্। শোল দামেস্কর উম্যতঅক্যলর লগে হয়েক দিন রইল্।
[20] য়িয়ানর ফরদি সময় নষ্ট নঅ গরিয়েনে তেঁই বিন্য বিন্য মজলিস-হ্যানাত এই হতা তবলিগ গইত্যো লাগিল্ দে, ইসাই ইব্নুল্লাহ্।
[21] যারা তেঁইর হতা উইন্তো য়িতারা আচ্যাইয্য অইয়েনে ফুছার গইত্যো, “জেরুজালেমত যারা ইসার নামে মুনাজাত গরে য়িতারারে যিবা জুলুম গইত্যো ইবা কি য়েই মানুষ নঅঅ না? এডেঅ যারা য়েগিন গরে য়িতারারে বাঁধিয়েনে মেইন ইমামঅক্যলর হাছে লই যাইবার লাইই কি য়িবা এডে নঅঅ আইয়্যে না?”
[22] শোল কিন্তু আরো শক্তিশালি অই উইট্যো লাগিল্ আর ইসাই দে মসিহ্ য়িয়ান ফরমান গরিল্। ইয়ানত দামেস্কর ইহুদিঅক্যলে বুদ্যিআরা অই গেল্।
[23] ইয়ার বউত দিন ফরদি ইহুদিঅক্যলে তেঁইরে মারি ফেলিবার ষড়যন্ত্র গইত্যো লাগিল্,
[24] কিন্তু শোল য়িতারার ষড়যন্ত্রর হতা জানিত্ ফারিল্। তেঁইরে মারি ফেলিবার লাই ইহুদিঅক্যলে শঅরর দরজাগিন দিন-রাইত ফাআরা দিতো লাগিল্।
[25] কিন্তু একদিন রাতিয়া শোলর ছাত্রঅক্যলে উগ্যুয়া টুঁরিত্ গরি দেবালর এক্যান জানালার মইধ্য দিয়েনে তেঁইরে নিচদি লামাই দিল্।
[26] শোল জেরুজালেমত আইয়েনে উম্যতঅক্যলর লগে যোগ দিতো চেষ্টা গরিল্, কিন্তু য়িতারা বেক্যিনে তেঁইরে ডরাইতো লাগিল্। য়িতারা বিশ্যাস গরিত্ নঅ ফারিল্ দে, শোল আঁসাই একজন উম্যত অইয়্যে।
[27] কিন্তু বান্যাবাস তেঁইরে লগে গরি সাআবিঅক্যলর হাছে লই যাইয়েনে য়িতারারে জানাইল্, দামেস্কর ফথদি শোল কেন্ গরিয়েনে হযরত ইসারে দেকিত্ ফাইয়্যেল্ আর ইসা তেঁইর লগে কেন্ গরিয়েনে হতা হইয়্যেল্, আর দামেস্কত ইসার সম্যন্দে তেঁই কেন্ গরি সঅসর লগে তবলিগ গইজ্যেল্।
[28] ইয়ার ফরদি শোল জেরুজালেমত উম্যতঅক্যলর লগে রইল্ আর য়িতারার লগে চলাফিরা গইত্যো ও ফভুর বিষয়ে সঅসর লগে তবলিগ গরি বেরাইতো।
[29] যে ইহুদিঅক্যলে গিরিক ভাষা হইতো য়িতারার লগে তেঁই হতা হইতো আর বারাবারি গইত্যো, কিন্তু এই ইহুদিঅক্যলে তেঁইরে মারি ফেলিবার চেষ্টা গইত্যো লাগিল্।
[30] ইমানদার ভাইঅক্যলে এই হতা উনিয়েনে তেঁইরে সিজারিয়া শঅরত লই গেল্ আর ফরদি তেঁইরে তার্ষ শঅরত ফাটাই দিল্।
[31] য়েই সমত এহুদিয়া, গালিল আর সামেরিয়া ফদেশর জামাতগিনত শান্তি আছিল্, আর য়েই জামাতগিন গড়ি উইট্যো আছিল্। ইয়ানর হারনে ফভুর লাই ডরে আর ফাক-রুহ্র উত্সাঅত য়িতারার সইংক্যাঅ বারি যাইতো আছিল্।
[32] ফিতর বেক জাগাত ঘুইত্যে ঘুইত্যে লুদ্যা গেরামত আল্লাহ্র যে বান্দাঅক্যল আছিল্ য়িতারার হাছে আইল্।
[33] য়েই গেরামত ঐনিয় বুলি একজন মানুষ আছিল্। য়িবা অবশ বেরামে আষ্ট বছর ধরিয়েনে বিছানাত ফরি আছিল্।
[34] ফিতর য়িবারে দেকিয়েনে হইল্, “ঐনিয়, ইসা মসিহ্ তোঁয়ারে ভালা গরিল্। উঢ, তোঁয়ার বিছানা তুলি লঅ।” আর তহনই ঐনিয় উঢিয়েনে থিয়াইল্।
[35] তহন লুদ্দা আর শারোন গেরামর বেক মানুষে ঐনিয়রে দেকিয়েনে ফভুর মিক্যাদি ফিরিল্।
[36] জাফা শঅরত টাবিতা নামর একজন উম্যত আছিল্। গিরিক ভাষাত এই নামর মানি দর্কা। তেঁই অক্যল সমত অইন্য মানুষঅক্যলর উফহার গইত্যো আর গরিবঅক্যলরে সাইয্য গইত্যো।
[37] তেঁই অসুক অইয়েনে মারা গেইয়্যেল্, আর মানুষঅক্যলে তেঁইরে গোসল গরাইয়েনে উঅরর হামরাত রাইক্যেল্।
[38] জাফা আছিল্ লুদ্যার হাছে; ইয়ানর লাই উম্যতঅক্যলে যহন উনিল্ দে, ফিতর লুদ্যাত আছে তহন য়িতারা দুইজন মানুষ তেঁইর হাছে ফাটাইয়েনে তেঁইরে এই অনুরোধ জানাইল্, “অনে তরাতরি গরিয়েনে আঁরার হাছে আইয়্যোন।”
[39] তহন ফিতর য়িতারার লগে গেল্। তেঁই য়েডে ফোঁছিবার ফর য়েই উঅরর হামরাত তেঁইরে লই যাআ অইল্। বেক রারিঅক্যলে তহন ফিতরর চাইরোমিক্যাদি থিয়াইয়েনে হাঁইনতো লাগিল্ আর দর্কা বাঁচি থাইক্তে যেতাক্যিন হোত্যা ও অইন্যাইন্য হঅর-সোঅর বানাইয়্যেল্ য়েগিন ফিতররে দেহ্যাইতো লাগিল্।
[40] তহন ফিতর য়িতারার বেক্যিনরে ঘরর ত্যুন বাইর গরি দিয়েনে আঁঢু গাঁরি মুনাজাত গরিল্। তারফর য়েই মরা মাইয়্যাফোয়াউয়ার মিক্যাদি ফিরিয়েনে হইল্, “টাবিতা, উঢ।” য়িয়ানত দর্কা চোগ খুলিল্ আর ফিতররে দেকিয়েনে উঢি বইল্।
[41] ফিতর তহন তেঁইর আত ধরিয়েনে তেঁইরে উঢি থিয়াইতো সাইয্য গরিল্। ফরদি তেঁই আল্লাহ্র বান্দাঅক্যলরে আর রারিঅক্যলরে ডাকিয়েনে য়িতারারে দেহ্যাইল্ দে, দর্কা বাঁচি উইট্যে।
[42] এই হতা জাফা শঅরর বেক্যিনে জানিত্ ফারিল আর বউতজনেই ফভুর উঅর ইমান আনিল্।
[43] ফিতর জাফাত শিমোন নামর একজন মানুষর বাড়িত বউত কিছু দিন হাডাইল্। এই শিমোন চামরার হাম গইত্যো।