Skip to content
Opens in a new window
Listen to this chapter • 3:43

[1] গোলমাল থামনর ফর ফোল উম্যতঅক্যলরে ডাকা ফাটাইল্। য়িতারারে উত্‌সাঅ দিবার ফরদি য়িতারার হাছর ত্যুন বিদায় লই তেঁই মেসিডোনিয়ার মিক্যাদি যাত্রা গরিল্।

[2] মেসিডোনিয়ার মইধ্য দিয়েনে যাইবার সমত তেঁই বউত হতা হইয়েনে মানুষঅক্যলরে উত্‌সাঅ দিল্। ফরদি তেঁই গিরিস, মানি আখায়া ফদেশত যাইয়েনে য়েডে তিন মাস রইল্। তারফরদি তেঁই জাঁআসত গরি সিরিয়া দেশত রঅনা অইবার আগদি জানিত্ ফারিল‌্ ইহুদিঅক্যলে তেঁইর বিরুদ্যে ষড়যন্ত্র গরের‌্। তহন তেঁই আবার মেসিডোনিয়ার মইধ্য দিয়েনে ফিরি যাইবার লাই ঠিগ গরিল্।

[4] বিরয়ার ত্যুন ফুর্‌হর ফোয়া সোফাত্র, থিষলনিকির ত্যুন আরিষ্টার্খ আর সিকুন্দ, দর্বির ত্যুন গাইয়, তিমথিয় আর এশিয়ার ত্যুন তুখিক ও ত্রফিম ফোলর লগে গেল্।

[5] এই মানুষঅক্যলে আগদি যাইয়েনে ত্রোয়া শঅরত আঁরার লাই অফেক্যা গরিল্।

[6] ইষ্টছারা রুটির ইদর ফরদি আঁরা সমুদ্র ফথে ফিলিফির ত্যুন যাত্রা গইল্যাম আর ফাঁচ দিন ফরদি ত্রোয়াত্ য়িতারার লগে যোগ দিলাম। ত্রোয়াত‌্ আঁরা সাত দিন আছিলাম।

[7] সাফ্‌তার ফইল্যা দিনত মসিহ্‌র মেজ্যানি গ্রঅন গরিবার লাই আঁরা একলগে মিলিত অইলাম। তহন ফোল মানুষঅক্যলর হাছে তবলিগ গইত্যো লাগিল্। ফরর দিন তেঁইর যাইবা গইর হতা আছিল্ বুলি তেঁই আধারাইত্ ফইয্যন্ত হতা হইতোই থাকিল্।

[8] আঁরা উঅর তালার যে ঘরত্ মিলিত অইয়্যিলাম য়েডে বউত বাত্যি আছিল্।

[9] উতুক নামর একজন জোয়ান য়েই ঘরর জানালার উঅর বোই আছিল্। ফোল বউতক্যন ধরি হতা হইতো আছিল্ বুলি য়িবা আস্তে আস্তে ঘুম যাই ফরিল্। ঘুম গভির অঅনর ফর য়িবা তিনতালার ত্যুন নিচে ফরি গেল্ আর য়িবারে মরা অবস্তাত্ তুলি লোয়া অইল্।

[10] তহন ফোল নিচে লামি গেল্ আর য়েই জোয়ানর উঅর ঝুঁকিয়েনে য়িবারে বেরাই ধরি হইল্, “তোঁয়ারা নঅ ডরাইয়্যো, য়িবা বাঁচি আছে।”

[11] ইয়ার ফরদি ফোল আবার উঅর তালাত যাইয়েনে মসিহ্‌র মেজ্যানি গ্রঅন গরিল্ আর বউতক্যন ধরিয়েনে ফজর ফইয্যন্ত হতা হইবার ফর তেঁই গেল্ গই।

[12] মানুষঅক্যলে য়েই জোয়ানরে জিন্দা অবস্তাত্ বাড়িত্ লই গেল্ আর বউত সান্তনা ফাইল‌্।

[13] আঁরা আগদি যাই জাঁআসত উঢিয়েনে আআস বন্দরর মিক্যাদি যাত্রা গইল্যাম। য়েডের ত্যুন ফোলরে তুলি লইবার হতা আছিল্। তেঁইরে তুলি লইবার হতা তেঁই আঁরারে হইয়্যেল্ হারন তেঁই আঁঢা-ফথদি য়েডে যাইতো চাইয়্যেল্।

[14] আআসত আঁরার লগে তেঁইর দেহ্যা অঅনর ফর আঁরা তেঁইরে জাঁআসত তুলি লইলাম আর মিতুলিনিত আইলাম।

[15] ফরর দিন আঁরা য়েডের ত্যুন যাত্রা গরি খিয় দিফর হাছে ফোঁছিলাম। য়িয়ানর ফরর দিন আঁরা সাগর ফার অইয়েনে সামঅ দিফত গেইলাম। ইয়ার ফরর দিন আঁরা মিলেটাস বন্দরত যাইয়েনে ফোঁছিলাম।

[16] এশিয়া ফদেশত ফোলর ত্যুন যেন্ দেরি গরন নঅ ফরে য়িয়ানর লাই তেঁই ঠিগ গইজ্যেল্‌ দে, তেঁই ইফিষত নঅ থামিয়েনে য়িয়ানর হাছ দিয়েনে যাইবো গই। জেরুজালেমত ফোঁছিবার লাই তেঁই তাড়াউরা গইত্যো আছিল্ যেন্ সম্ভব অইলে ফন্জাইশত্যমি-ইদর দিনত য়েডে আজির থাকিত্ ফারে।

[17] ফোল মিলেটাসর ত্যুন ইফিষত মানুষ ফাটাইয়েনে য়েডিয়ার জামাতর নেতাঅক্যলরে ডাকা ফাটাইল্।

[18] য়িতারা য়েডে ফোঁছিবার ফর ফোল য়িতারারে হইল্, “এশিয়া ফদেশত আইবার ফরদি ফইল্যা দিনর ত্যুন অক্যল সমত অনরার লগে আঁই কেন্ গরি হাডাইয়্যি য়িয়ান তঅ অনরা জানন‌্।

[19] ইহুদিঅক্যলর নানান ষড়যন্ত্রর হারনে আঁর ত্যুন বঅর ডঁর ফরিক্যার মইধ্যে ফরন ফইজ্যেল্, কিন্তু আঁই বউত নরম ভাবে চোগর ফানির লগে ফভুর গোলাম অইয়েনে তেঁইর সেবা গজ্যি।

[20] অনরার যেন্ সাইয্য অঅ এন্ হনঅ কিছুই আঁই অনরার হাছে নঅ হইয়েনে চুব গরি নঅঅ থাকি, বরং বাইরদি খোলাখুলিভাবে আর অনরার ঘরে ঘরে শিক্যা দিয়্যি আর তবলিগ গজ্যি।

[21] ইহুদি আর গিরিকঅক্যলর হাছে আঁই বিশেষ জোর দিয়েনে জানাইয়্যি দে, গুনাহ্‌র ত্যুন মন ফিরাইয়েনে আল্লাহ্‌র মিক্যাদি য়িতারার ত্যুন ফিরন ফরিবো আর আঁরার ত্যুন হযরত ইসার উঅর ইমান আনন্ ফরিবো।

[22] “এহন আঁই ফাক-রুহ্‌র বাইধ্য অইয়েনে জেরুজালেমত যাইর্। য়েডে আঁর উঅর কি ঘটিবো য়িয়ান আঁই নঅ জানি।

[23] আঁই হ্যালি এই হতা জানি, ফাক-রুহ্ ফত্যি শঅরত আঁরে এই হতা জানাই দেএর দে, আঁর ত্যুন জেল হ্যাঢন আর হষ্ট ফঅন ফরিবো।

[24] কিন্তু আঁর হাছে আঁর ফরানর হনঅ দাম নাই। আঁর একমাত্র ইছ্যা এই, যেন্ আঁই শেষ ফইয্যন্ত দুঁরিত্ ফারি, মানি হযরত ইসা যে হামর ভার আঁরে দিয়্যে য়িয়ান শেষ গরিত্ ফারি। য়েই হাম অইল্ আল্লাহ্‌র রহমতর সুহ্যবরর বিষয়ে সাক্যি দঅন।

[25] “এহন আঁই এই হতা জানি দে, অনরার যাঁরার হাছে আঁই যাইয়েনে আল্লাহ্‌র রাইজ্যর বিষয়ে তবলিগ গজ্যি য়িতারার কেউই আঁরে আর দেকিত্ ফাইতান নঅ ।

[26] য়িয়ানর লাই আজিয়া আঁই অনরারে ফরিষ্কার গরিয়েনে হইর, কেউঅর রক্তর দায়ি আঁই নঅঅ,

[27] হারন আল্লাহ্ কি চাআর য়িয়ান অনরারে জানাইতো আঁই হনঅ দিনঅ ফিছফা নঅঅ অইয়্যি।

[28] অনরা নিজরার সম্যন্দে সতর্ক থাকন, আর ফাক-রুহ্ যে ইমানদার দলর ভার ফরিচালক ইসাবে অনরার উঅর দিয়্যে য়িতারার সম্যন্দেঅ সতর্ক থাকন। ভেরাচরাইন্যা যেন্ য়িবার ভেরার ঝাঁকর দেহ্যাশুনা গরে ঠিগ য়েইল্যা গরিয়েনে অনরাঅ ইমাম ইসাবে আল্লাহ্‌র জামাতর দেহ্যাশুনা গরন। আল্লাহ্ য়েই জামাতরে নিজর রক্ত দিয়েনে কিন্যে।

[29] আঁই জানি দে, আঁই যাইবা গইর ফর মানুষঅক্যলে ইংস্র নেগরে বাঘর মতন গরিয়েনে অনরার মাঝদি আইবো আর ভেরার ঝাঁকর হোতি গরিবো।

[30] এন্ কি, অনরার নিজরার মইধ্যর ত্যুন মানুষঅক্যলে উঢিয়েনে আল্লাহ্‌র আঁসারে মিছা বানাইবার চেষ্টা গরিবো যেন্ ইমানদারঅক্যলরে নিজরার দলত টানিত্ ফারে।

[31] ইয়ানর লাই অনরা সাবধান থাকন। মনত রাকিবান, তিন বছর ধরিয়েনে দিন-রাইত চোগর ফানির লগে আঁই অনরার ফত্যিকরে সাবধান গজ্যিলাম, হনঅ দিনঅ চুব গরি নঅঅ থাকি।

[32] “আল্লাহ্ আর তেঁইর কালামর আতত্ এহন আঁই অনরারে তুলি দিইর। আল্লাহ্‌র কালাম তেঁইর রহমতর বিষয় হঅ, আর অনরারে গড়ি তুলিবার হ্যমতা য়েই কালামর আছে। ইয়ান বাদে আল্লাহ্ তেঁইর নিজর বান্দাঅক্যলর লাই যেগিন রাইক্যে য়েই কালাম অনরারে য়েগিনঅ দিত্ ফারিবো।

[33] কেউঅর সোনা, রুফা বা হঅর-সোঅরর উঅরদি আঁই লোভ নঅঅ গরি।

[34] অনরা নিজরাই তঅ জানন দে, আঁর এই দুই আত আঁর ও আঁর উঁয়াইজ্যাঅক্যলর বেক অভাব মিটাইয়্যে।

[35] আঁই যেগিন গজ্যি য়েগিনর বেক কিছুতই অনরারে দেহ্যাইয়্যি দে, এই ডইল্যা হোটিন মিন্যোত দিয়েনে দুর্বলঅক্যলরে সাইয্য গরন উচিত আর হযরত ইসার এই হতা আঁরার মনত রাকন উচিত দে, ‘ফঅনর ত্যুন দঅনত আরো বেশি রহমত রইয়্যে।’ ”

[36] এই হতা হইবার ফর ফোল বেক্যিনর লগে আঁঢু গাঁরিয়েনে মুনাজাত গরিল্।

[37] ফরদি জামাতর নেতাঅক্যলে বেক্যিনে ফোলরে বেরাই ধরিয়েনে চুম্ দিল্ আর হাঁইন্‌তো লাগিল্।

[38] ফোলর মুক আর য়িতারা দেকিত্ ফাইতো নঅ, বিশেষ গরিয়েনে এই হতার লাই য়িতারা বউত বেশি দুক্য ফাইল্। ইয়ার ফরদি য়িতারা তেঁইর লগে লগে জাঁআস ফইয্যন্ত গেল্।

ফাঁচ লম্বর সিফারা: ফেরিত — Chapters