Skip to content
Opens in a new window
Listen to this chapter • 5:45

[1] “ভাইঅক্যল আর বাবাঅক্যল, এহন আঁই আঁর নিজর ফক্যে হতা হই, উনন্।”

[2] মানুষঅক্যলে তেঁইরে য়িব্রু ভাষাত হতা হইতো উনিয়েনে এক্যবারে চুব অই গেল্। তহন ফোল হইল্,

[3] “আঁই একজন ইহুদি। কিলিকিয়ার তাষ্য শঅরত আঁর জন্ম, তঅ আঁই এই শঅরতই ডঁর অইয়্যি। গমলিয়েলর ঠেংগর হাছে বোইয়েনে আঁই আঁরার ফুর্বফুরুষঅক্যলর শরিয়ত ফুরাফুরি গরিয়েনে শিক্যালাভ গজ্যি। আল্লাহ্ সম্যন্দে আজিয়া অনরা যেইল্যা আগ্রঅ দেহ্যাইতা লাইগ্যোন আঁই নিজেঅ য়েইল্যা আগ্রয়ি আছিলাম।

[4] ইসার ফথদি যারা সইল্‌তো আঁই য়িতারারে জুলুম গরিয়েনে বউতজনরে মারি ফেলাইতাম আর মরতফোয়া ও মাইয়্যাফোয়াঅক্যলরে ধরিয়েনে জেলহ্যানাত দিতাম।

[5] এই হতা দে আঁসা, য়িয়ানর সাক্যি মআ-ইমাম আর ডঁর মিটিংগর বেক্যিনে। এন্ কি, আঁই য়িতারার হাছর ত্যুন দামেস্ক শঅরর ধর্ম-নেতাঅক্যলরে দিবার লাই সিঢি লইয়্যিলাম আর য়েই ধরনর মানুষঅক্যলরে বন্দি ইসাবে জেরুজালেমত আনিয়েনে শাস্তি দিবার লাই য়েডে যাইতাম আছিলাম।

[6] “তহন বেইল অনুমান দুঁইজ্যা। আঁই দামেস্কর হাছাহাছি আইয়োনর ফর আতিক্যা আঁর চাইরোমিক্যাদি আসমানর ত্যুন উগ্যুয়া উজ্যল ফঅর ফরিল্।

[7] আঁই মেডিত ফরি গেলাম আর উনিলাম কেউ যেন্ আঁরে হঅর, ‘শোল, শোল, কিল্যাই তুঁই আঁর উঅর জুলুম গইত্যা লাইগ্যো?

[8] “আঁই ফুছার গইল্যাম, ‘ফভু, অনে হঅন? “তেঁই হইল্, ‘আঁই নাসরতর ইসা, যিবার উঅর তুঁই জুলুম গইত্যা লাইগ্যো।’

[9] যারা আঁর লগে আছিল্ য়িতারা য়েই ফঅর দেকিল্, কিন্তু যিবা আঁর লগে হতা হইতো আছিল্ তেঁইর হতা য়িতারা নঅ বুঝিল্।

[10] “তহন আঁই হইলাম, ‘ফভু, আঁই কি গইজ্যোম?’ “ফভু হইল্, ‘উঢ, দামেস্কত যঅ। তোঁয়ার লাই যেগিন ঠিগ গরি রাকা অইয়্যে য়েগিন য়েডেই তোঁয়ারে হোয়া অইবো।’

[11] আঁর উঁয়াইজ্যাঅক্যলে আত্ ধরিয়েনে আঁরে দামেস্কত লই চলিল্, হারন য়েই উজ্যল ফঅরত্ আঁই আঁধা অই গেইয়্যিলাম।

[12] “ফরদি অননিয় নামর একজন মানুষ আঁর হাছে আইল্। তেঁই মুসার শরিয়ত ডরর লগে ফালন গইত্যো, আর য়েডিয়ার বেক ইহুদিঅক্যলে তেঁইরে বউত সম্যান গইত্যো।

[13] তেঁই আঁর ফাশদি আইয়েনে থিয়াই হইল্, ‘ভাই শোল, তোঁয়ার চাইবার শক্তি ফিরি আইয়্যোক।’ আর তহনই আঁই তেঁইরে দেকিত্ ফাইলাম।

[14] “তহন অননিয় হইল্, ‘আঁরার ফুর্বফুরুষঅক্যলর আল্লাহ্ তোঁয়ারে বাছি লইয়্যে যেন্ তুঁই তেঁইর ইছ্যা জানিত্ ফার, আর য়েই নিয়াইবান বান্দারে, মানি ইসা মসিহ্‌রে দেকিত্ ফঅ ও তেঁইর মুকর হতা উনিত্ ফঅ।

[15] তুঁই তেঁইরই সাক্যি অইবা আর যিয়ান দেইক্যো ও উইন্যো বেক মানুষরঅক্যলর হাছে য়িয়ান হইবা।

[16] এহন তুঁই কিল্যাই দেরি গইত্যা লাইগ্যো? উঢিয়েনে তরিকাবন্দি লঅ আর নাজাত ফাইবার লাই ইসারে ডাকি তোঁয়ার গুনাহ্‌গিন ধুই ফেল।’

[17] “ফরদি আঁই জেরুজালেমত ফিরি আইয়েনে যহন একদিন বায়তুল-মোকাদ্যসত মুনাজাত গইত্যাম আছিলাম তহন আঁই ঝুরানির মতন অবস্তাত্ ফইল্যাম।

[18] য়েই অবস্তাত্ আঁই দেকিলাম ফভু আঁর লগে হতা হঅর। তেঁই আঁরে হইল্, ‘তরাতরি গর, এহনই জেরুজালেম ছারিয়েনে যঅ গই, হারন আঁর বিষয়ে তোঁয়ার সাক্যি মাইন্‌ষ্যে গ্রঅন গইত্যো নঅ।’

[19] “আঁই হইলাম, ‘ফভু, এই মানুষঅক্যলে জানে, যারা তোঁয়ার উঅর ইমান আইনতো য়িতারারে মাইরধইর গরিয়েনে জেলহ্যানাত দিবার লাই আঁই এক মজলিস-হ্যানার ত্যুন অইন্য মজলিস-হ্যানাত যাইতাম।

[20] যহন তোঁয়ার সাক্যি ইস্তিফানরে খুন গরা অইতো আছিল্ তহন আঁই য়েডে থিয়াইয়েনে সাই দিতাম আছিলাম, আর যারা তেঁইরে খুন গইত্যো আছিল্ য়িতারার হঅর-সোঅর ফাআরা দিতাম আছিলাম।’

[21] “তহন ফভু আঁরে হইল্, ‘তুঁই যঅ, আঁই তোঁয়ারে দুরে অ-ইহুদিঅক্যলর হাছে ফাটাইয়্যোম।’ ”

[22] মানুষঅক্যলে এতক্যন ফইয্যন্ত ফোলর হতা উইন্‌তো আছিল্, কিন্তু যহন তেঁই অ-ইহুদিঅক্যলর হতা হইল্ তহন মানুষঅক্যলে জোরে চিল্যাইয়েনে হইতো লাগিল্, “য়িবারে দুনিয়ার ত্যুন দুর গরি দঅ; য়িবা বাঁচি থাকিবার উফযুক্ত নঅঅ।”

[23] মানুষঅক্যলে যহন চিল্যাইতো আছিল্ আর হঅর-সোঅর ফাক্ মারিয়েনে আকাশত ধুলা ছিঁডাইতো আছিল্,

[24] তহন মেইন সেনাফতি ফোলরে সেনানিবাসত লই যাইবার উকুম দিল্। কিল্যাই মানুষঅক্যলে ফোলর বিরুদ্যে এন্ গরিয়েনে চিত্‌কার গরের‌্ য়িয়ান জানিবার লাই তেঁই ফোলরে সঁঅক দিই মারিয়েনে জেরা গইত্যো উকুম দিল্।

[25] ফোলরে যহন সঁঅক দিই মারিবার লাই বাঁধা অইল্, তহন যে শতফতি য়েডে থিয়াই আছিল্ ফোল তেঁইরে হইল্, “যিবারে দুষি বুলি এহনঅ ঠিগ গরা নঅঅ অঅ এন্ একজন রোমিয়রে সঁঅক মারন কি অনরার ফক্যে আইন মতন হাম অঅর না?”

[26] এই হতা উনিয়েনে য়েই শতফতি মেইন সেনাফতির হাছে য়েই হ্যবর দিয়েনে হইল্, “অনে কি গইত্যো যাইতা লাইগ্যোন? এই মানুষ্যুয়া তঅ রোমিয়।”

[27] তহন মেইন সেনাফতি ফোলর হাছে যাইয়েনে ফুছার গরিল্, “আঁরে হঅ চাই, তুঁই কি রোমিয় না?” ফোল হইল্, “জি।”

[28] মেইন সেনাফতি হইল্, “বউত টিঁয়া-ফুইসা দিয়েনে রোমিয় অইবার অধিকার আঁই কিন্যি।” ফোল হইল্, “কিন্তু আঁর জন্ম রোমিয় অইয়েনে অইয়্যে।”

[29] এই হতা উনিয়েনে যারা তেঁইরে জেরা গইত্যো যাইতো আছিল্ য়িতারা তহনই গেল্ গই। যহন মেইন সেনাফতি বুঝিত্ ফারিল্ দে, তেঁই একজন রোমিয়রে বাঁইন্দেল্ তহন তেঁই ডরাইল্।

[30] ইহুদিঅক্যলে কিল্যাই ফোলরে দোষ দেএর য়িয়ান ঠিগ গরিয়েনে জানিবার লাই ফরর দিন মেইন সেনাফতি ফোলর বাঁধনি খুলি দিল্ আর মেইন ইমামঅক্যলরে ও ডঁর মিটিংগর মানুষঅক্যলরে একলগে মিলিত অইবার উকুম দিল্। তারফর তেঁই ফোলরে লই আনিয়েনে য়িতারার সাম্‌নদি থিয়া গরাইল্।

ফাঁচ লম্বর সিফারা: ফেরিত — Chapters