Skip to content
Opens in a new window
Listen to this chapter • 6:14

[1] তহন আগ্রিফ্য ফোলরে হইল্, “তোঁয়ার নিজর ফক্যে হতা হইবার লাই তোঁয়ারে অনুমতি দেয়া গেল্।” তহন ফোল আত বারাই দিয়েনে নিজর ফক্যে এই হতা হইল্,

[2] “অঅ বাদশা আগ্রিফ্য, ইহুদিঅক্যলে আঁরে যেতাক্যিন দোষ দিয়্যে য়েগিনর বিরুদ্যে অনর সাম্‌নদি আজিয়া আঁর নিজর ফক্যে হতা হইবার সুযোগ ফাইয়্যি বুলিয়েনে আঁই নিজরে ভাইগ্যবান মনে গরির্,

[3] বিশেষ গরিয়েনে যহন ইহুদিঅক্যলর চলতি নিয়ম আর বারাবারির বিষয়গিন সম্যন্দে অনর ভালা গরিয়েনেই জানা আছে। ইয়ানর লাই ধৈয্য ধরিয়েনে আঁর হতা উইন্‌তো আঁই অনরে বিশেষ গরি অনুরোধ গরির্।

[4] “ছোডহালর ত্যুন, মানি আঁর জিবনর শুরুর ত্যুন আঁর নিজর দেশর আর ফরদি জেরুজালেমর মানুষঅক্যলর মাঝে আঁই কেন্ গরিয়েনে জিবন হাডাইয়্যি ইহুদিঅক্যলে বেক্যিনে য়িয়ান জানে।

[5] য়িতারা বউত দিন ধরিয়েনেই আঁরে চিনে আর ইছ্যা গইল্যে এই সাক্যি দিত্ ফারে দে, আঁরার ধর্মর ফরিশি নামর যে গোঁড়া দল আছে আঁই য়েই ফরিশির জিবনই হাডাইয়্যি।

[6] আল্লাহ্ আঁর ফুর্বফুরুষঅক্যলর হাছে যে ওয়াদা গইজ্যেল্‌ য়িয়ানত আঁই আশা রাক্যি বুলিয়েনে এহন আঁর বিচার গরা অঅর।

[7] আঁরার বারো গুষ্টির মানুষঅক্যলে দিন-রাইত মন-ফ্রান দিয়েনে আল্লাহ্‌র এবাদত গরিয়েনে য়েই ওয়াদার ফুন্যতা দেকিবার আশায় আছে। মআরাজ, য়েই আশার লাইই ইহুদিঅক্যলে আঁরে দোষ দেএর।

[8] আল্লাহ্ যে মরাঅক্যলরে জিন্দা গরে এই হতা বিশ্যাসযোইগ্য নঅঅ বুলিয়েনে অনরা কিল্যাই মনে গইত্যা লাইগ্যোন?

[9] “আঁই নিজেই বিশ্যাস গইত্যাম, নাসরতর ইসার বিরুদ্যে যেগিন গরা যাআ য়েগিনর বেক্যিনই আঁর গরন উচিত,

[10] আর ঠিগ য়েগিনই আঁই জেরুজালেমত গইত্যাম আছিলাম। মেইন ইমামঅক্যলর হাছর ত্যুন হ্যমতা ফাইয়েনে আঁই ইসায়ি ইমানদার বউতজনরে জেলহ্যানাত দিতাম আর য়িতারারে মারি ফেলিবার সমত য়িতারার বিরুদ্যে ভোট দিতাম।

[11] য়িতারারে শাস্তি দিবার লাই আঁই ফ্রায়ই এক মজলিস-হ্যানার ত্যুন অইন্য মজলিস-হ্যানাত যাইতাম আর ইসার বিরুদ্যে হতা হইবার লাই আঁই য়িতারার উঅর জোর হ্যাডাইতাম। য়িতারার উঅর আঁর এত গোস্যা আছিল্ দে, য়িতারার উঅর জুলুম গরিবার লাই আঁই বিদেশর শঅরগিনত ফইয্যন্ত যাইতাম।

[12] “এন্ গরিয়েনে একবার মেইন ইমামঅক্যলর হাছর ত্যুন হ্যমতা আর উকুম লইয়েনে আঁই দামেস্কত যাইতাম আছিলাম।

[13] মআরাজ, তহন বেলা অনুমান দুঁইজ্যা। ফথর মাঝে সুয্যর ত্যুনঅ উজ্যল এক্যান ফঅর আসমানর ত্যুন আঁর আর আঁর উঁয়াইজ্যাঅক্যলর চাইরোমিক্যাদি জইলতো লাগিল্।

[14] আঁরা বেক্যিনে মেডিত ফরি গেলাম আর আঁই উনিলাম য়িব্রু ভাষাত হনে যেন্ আঁরে হঅর, ‘শোল, শোল, কিল্যাই তুঁই আঁর উঅর জুলুম গইত্যা লাইগ্যো? কেঁডা বোয়াইন্যা লাঢির মুকত লাত্যি মারিয়েনে কি তুঁই নিজর হোতি নঅ গইত্যা লাইগ্যো না?’

[15] “তহন আঁই হইলাম, ‘ফভু, অনে হঅন?’

[16] “ফভু হইল্, ‘আঁই ইসা, যিবার উঅর তুঁই জুলুম গইত্যা লাইগ্যো। এহন উঢ, তোঁয়ার ঠেংগত ভর দিয়েনে থিঅ। সেবাহারি আর সাক্যি ইসাবে তোঁয়ারে নিযুক্ত গরিবার লাই আঁই তোঁয়ারে দেহ্যা দিলাম। তুঁই আঁরে যেন্ গরিয়েনে দেকিলা আর আঁই তোঁয়ারে যেগিন দেহ্যাইয়্যোম য়েগিন তুঁই অইন্যর হাছে হইবা।

[17] তোঁয়ার নিজর মানুষঅক্যলর আর অ-ইহুদিঅক্যলর আতর ত্যুন আঁই তোঁয়ারে রক্যা গইজ্যোম। য়িতারার চোগ খুলি দিবার লাই আর আঁধারর ত্যুন ফঅরত ও ইবিলিসর শক্তির আতর ত্যুন আল্লাহ্‌র হাছে ফিরাই আনিবার লাই আঁই তোঁয়ারে য়িতারার হাছে ফাটাইর্, যেন্ আঁর উঅর ইমানর হারনে য়িতারা গুনাহ্‌র মাফ ফাআ আর যারারে ফবিত্র গরা অইয়্যে য়িতারার মাঝে জাগা ফাআ।’

[19] “বাদশা আগ্রিফ্য, ইয়ানর লাই বেহেস্তর ত্যুন এই দশ্যনর মইধ্য দিয়েনে আঁরে যিয়ান হোয়া অইয়্যে য়িয়ানর অবাইধ্য আঁই নঅঅ অইয়্যি।

[20] যারা দামেস্কত আছে ফইল্যাদি য়িতারার হাছে, তার ফরদি যারা জেরুজালেমত আর গোডা এহুদিয়া ফদেশত আছে য়িতারার হাছে আর অ-ইহুদিঅক্যলর হাছেঅ আঁই তবলিগ গজ্যি দে, তঅবা গরিয়েনে আল্লাহ্‌র মিক্যাদি য়িতারার ত্যুন ফিরন উচিত, আর এন্ হাম গরন উচিত যিয়ান দিয়েনে ফরমান ফাআ যাআ দে, য়িতারা তঅবা গইজ্যে।

[21] ইয়ানর লাইই ইহুদিঅক্যলে আঁরে বায়তুল-মোকাদ্যসত ধরিয়েনে মারি ফেলিবার চেষ্টা গইজ্যেল্।

[22] কিন্তু আল্লাহ্ আইজ ফইয্যন্ত আঁরে সাইয্য গরি আইয়্যের আর য়িয়ানর লাইই আঁই এডে থিয়াই ডঁর ছোড বেক্যিনর হাছে সাক্যি দিইর্। নবিঅক্যলে আর মুসা যেগিন ঘটিবার হতা হই গেইয়্যে য়েগিনর বাইরে আঁই কিছুই নঅ হইর ।

[23] য়েই হতা অইল্ এই দে, মসিহ্‌র ত্যুন হষ্টভোগ গরন ফরিবো আর তেঁইর ত্যুন মরনর ত্যুন ফইল্যাদি জিন্দা অই উঢিয়েনে তেঁইর নিজর জাতির মানুষঅক্যলর আর অ-ইহুদিঅক্যলর হাছে নুরর রাইজ্যর বিষয়ে ঘোষনা গরন ফরিবো।”

[24] ফোল এন্ গরিয়েনে যহন নিজর ফক্যে হতা হইতো আছিল্ তহন ফিষ্ট তেঁইরে বাধা দিই চিল্যাইয়েনে হইল্, “ফোল, তুঁই ফঅল অই গেইয়্যো। তুঁই বউত লেহ্যাফরা গইজ্যো আর য়েই লেহ্যাফরাই তোঁয়ারে ফঅল গরি তুইল্যে।”

[25] তহন ফোল হইল্, “মাননিয় ফিষ্ট, আঁই ফঅল নঅঅ। আঁই যেগিন হইর য়েগিন আঁসা আর যুক্তিফুন্য।

[26] বাদশা তঅ এই বেক বিষয়ে জানে আর আঁই তেঁইর লগে খোলামেলাই হতাগিন হইত্ ফারি। আর এই হতা আঁই নিচ্যয়ই জানি দে, ইয়ার কিছুই তেঁইর চোগ নঅঅ এরাআ, হারন এই ঘটনাগিন তঅ গোফনত নঅঅ ঘটে।

[27] বাদশা আগ্রিফ্য, অনে কি নবিঅক্যলর হতা বিশ্যাস গরন না? আঁই জানি অনে গরন।”

[28] তহন আগ্রিফ্য ফোলরে হইল্, “তুঁই কি এত হম সময়র মইধ্যেই আঁরে ইসায়ি ওয়াইবার চেষ্টা গইত্যা লাইগ্যো না?”

[29] ফোল হইল্, “সময় হম অঅক বা বেশি অঅক, আঁই আল্লাহ্‌র হাছে এই মুনাজাত গরি দে, হ্যালি অনে নঅঅ, কিন্তু যারা আজিয়া আঁর হতা উইন্‌তা লাইগ্যোন য়িতারা বেক্যিনে যেন্ আঁর মতন অঅন — হ্যালি এই সিয়োল ছাড়া।”

[30] তহন বাদশা উঢিল্ আর তেঁইর লগে লগে মেইন শাসনহত্যা ফিষ্ট আর বন্যিকি ও যারা য়িতারার লগে বোই আছিল্ বেক্যিনে উঢিয়েনে থিয়াইল‌্।

[31] তারফর য়িতারা য়েই ঘর ছারি গেল্ গই আর একজন অইন্যজনরে হইতো লাগিল্, “এই মানুষ্যুয়া মরনর শাস্তি ফাইবার বা জেল হ্যাডিবার মতন কিছুই নঅঅ গরে।”

[32] আগ্রিফ্য ফিষ্টরে হইল্, “এই মানুষ্যুয়া যুদি বাদশার হাছে আফিল নঅ গইত্যো তইলে য়িবারে ছারি দঅন যাইতো।”

ফাঁচ লম্বর সিফারা: ফেরিত — Chapters