Skip to content
Opens in a new window
Listen to this chapter • 5:58

[1] অ-ইহুদিঅক্যলেঅ দে আল্লাহ্‌র কালামর উঅর ইমান আইন্যে য়েই হতা সাআবিঅক্যলে আর গোডা এহুদিয়ার ইমানদার ভাইঅক্যলে উনিল্।

[2] ইয়ানর লাই ফিতর যহন জেরুজালেমত আইল্ তহন য়েই ইমানদারঅক্যলর মাঝে যারা সুন্যত গরাইন্যা আছিল্ য়িতারা তেঁইরে দোষ দিয়েনে হইল্,

[3] “অনে সুন্যত-নঅ-গরাইন্যা মানুষঅক্যলর ঘরত যাইয়েনে য়িতারার লগে হ্যানা-দানা গইজ্যোন্।”

[4] তহন ফিতর ফইল্যার ত্যুন শুরু গরিয়েনে যেগিন যেগিন ঘইট্যেল্ য়েগিন এক এক গরিয়েনে বুঝাই হইল্,

[5] “আঁই জাফা শঅরত মুনাজাত গইত্যাম আছিলাম, এন্ সমত মোহ অবস্তাত ফরিয়েনে এক্যান দশ্যন ফাইলাম। আঁই দেকিলাম ডঁর চাদ্যরর মতন কি এক্যান জিনিস চাইর্ হোনা ধরিয়েনে আসমানর ত্যুন আঁর হাছে লামাই দেয়া অঅর।

[6] আঁই ভালা গরিয়েনে চাই দেকিলাম য়িয়ানর মাঝে নানান ডইল্যা ফশু, বইন্য জানোয়ার, বুগে-আঁঢা ফ্রানি আর ফাকি আছে।

[7] ফরদি আঁই উনিলাম কেউ যেন্ হঅর, ‘ফিতর, উঢ, মারিয়েনে হ্যঅ।’

[8] “আঁই হইলাম, ‘না, না, ফভু, হনঅ মতেই নঅঅ। অফবিত্র বা নাফাক্ হনঅ কিছু হনঅ সমতঅ আঁই মুকত নঅঅ দিই।’

[9] “ইয়ার ফরদি আসমানর ত্যুন দিতিয় বার হোয়া অইল্, ‘আল্লাহ্ যিয়ান ফাক-সাফ গইজ্যে য়িয়ানরে তুঁই অফবিত্র নঅ হইয়্যো।’

[10] এই ডইল্যা তিনবার অইল্, তার ফরদি বেক কিছু আবার আসমানত্ তুলি লোয়া অইল্।

[11] “ইয়ার ফ্রায় লগে লগে আঁই যে বাড়িত্ আছিলাম য়েই বাড়িত্ তিনজন মানুষ আইয়েনে থিয়াইল্। সিজারিয়ার ত্যুন য়িতারারে ফাটাআ অইয়্যেল্।

[12] তহন ফাক-রুহ্ আঁরে হনঅ সন্দঅ নঅ গরিয়েনে য়িতারার লগে যাইতো হইল্। এই ছয়জন ভাইঅ আঁর লগে গেইয়্যেল্। ফরদি আঁরা য়েই মানুষর বাড়িত ঢুকিলাম যিবা আঁরে ডাকা ফাটাইয়্যেল্।

[13] তেঁই একজন ফেরেস্‌তারে কেন্ গরিয়েনে তেঁইর বাড়িত দেইক্যেল্ য়িয়ান আঁরারে হইল্। য়েই ফেরেস্‌তা তেঁইরে হইয়্যেল্, ‘শিমোন, যিবারে ফিতরঅ হোয়া অঅ, য়িবারে ডাকি আইন্‌তো তুঁই জাফা শঅরত মানুষ ফাটঅ।

[14] য়িবা তোঁয়ার হাছে যে হতা হইবো য়েই হতার হারনে তুঁই আর তোঁয়ার ফরিবারর অক্যল মানুষ নাজাত ফাইবা।’

[15] “ফাক-রুহ্ যেন্ গরি ফইল্যাদি আঁরার উঅরদি আইস্যেল্ আঁই হতা হইতো শুরু গরনর ফর ঠিগ য়েন্ গরিয়েনে য়িতারার উঅরদিঅ আইল্।

[16] তহন ফভু যিয়ান হইয়্যেল্ য়েই হতা আঁর মনত ফরিল্, ‘ইয়াহিয়া ফানিত্ তরিকাবন্দি দিতো, কিন্তু তোঁয়ারার তরিকাবন্দি অইবো ফাক-রুহ্ দি।’

[17] তইলে হযরত ইসা মসিহ্‌র উঅর ইমান আননর ফর আল্লাহ্ আঁরারে যে দান দিয়্যেল্ য়েই একই দান যহন তেঁই য়িতারারেঅ দিল্ তহন আঁই হঅন দে, আল্লাহ্‌রে বাধা দিত্ ফারি?”

[18] এই হতা উনিয়েনে এহুদিয়ার ইমানদারঅক্যলে আর আফত্যি নঅ গরিয়েনে আল্লাহ্‌র ফশংসা গরি হইল্, “তইলে আল্লাহ্ অ-ইহুদিঅক্যলরেঅ জিবন ফাইবার লাই তঅবা গইত্যো সুযোগ দিল্।”

[19] ইস্তিফানরে কেন্দ্র গরিয়েনে ইমানদারঅক্যলর উঅর জুলুমর হারনে যারা ছরাই-ছিঁডাই ফরি আছিল্ য়িতারা ফিনিশিয়া, সাইফ্রাস আর এন্টিয়ক ফইয্যন্ত যাইয়েনে হ্যালি ইহুদিঅক্যলর হাছেই আল্লাহ্‌র কালাম হইল্।

[20] কিন্তু য়িতারার মাঝে হয়েকজন এন্টিয়কত্ যাইয়েনে গিরিক ভাষাত হতা হোয়া মানুষঅক্যলর হাছেঅ হযরত ইসার বিষয়ে সুহ্যবর তবলিগ গইত্যো লাগিল্। ইতারা আছিল্ সাইফ্রাস দিফ আর কুরিনি শঅরর মানুষ।

[21] আল্লাহ্‌র কুদরতি য়িতারার উঅর আছিল্ বুলি বউত মানুষ ফভুর উঅর ইমান আনিয়েনে তেঁইর মিক্যাদি ফিরিল‌্।

[22] এই হ্যবর জেরুজালেমর জামাতর মানুষঅক্যলর হানত যঅনর ফর য়িতারা বান্যাবাসরে এন্টিয়ক শঅরত ফাটাই দিল‌্।

[23] আল্লাহ্ দে কেন্ গরিয়েনে এন্টিয়কর মানুষঅক্যলরে রহমত গইজ্যে বান্যাবাস আইয়েনে য়িয়ান দেকিয়েনে বঅর আনন্দিত অইল্। য়িতারা যেন্ গোডা দিল্ দিয়েনে ফভুর হাছে বিশ্যস্ত থাকে য়িয়ানর লাই তেঁই য়িতারার বেক্যিনরে উত্‌সাঅ দিতো লাগিল্।

[24] বান্যাবাস একজন ভালা মানুষ আছিল্ আর তেঁই ফাক-রুহ্ দি আর ইমানে ভরা আছিল্। তহন ফভু বউত জনরেই তেঁইর নিজর হাছে লই আইস্যেল্।

[25] ইয়ার ফরদি বান্যাবাস শোলরে টোয়াইতো তাষ্য শঅরত গেল্,

[26] আর তেঁইরে টোয়াই ফাইয়েনে এন্টিয়কত্ আনিল‌্। বান্যাবাস আর শোল এক বছর ফইয্যন্ত জামাতর মানুষঅক্যলর লগে মিলিত অইয়েনে বউত মানুষরে শিক্যা দিল্। এন্টিয়কত্‌ই মসিহ্‌র উম্যতঅক্যলরে ইসায়ি নামে ফইল্যা ডাকা অইল্।

[27] ইয়ার মাঝে হয়েকজন নবি জেরুজালেমর ত্যুন এন্টিয়কত্ আইল্।

[28] য়িতারার মাঝে আগাব নামর একজন উঢিয়েনে থিয়াই ফাক-রুহ্‌র ফরিচালানায় হইল্ দে, গোডা রোম সম্রাইজ্যত এক বিরাট দুরবিক্য অইবো। (বাদশা ক্লাডিয়াসর রাজত্যর সমত য়েই হতা ফুরন অইয়্যেল্।)

[29] তহন উম্যতঅক্যলে ঠিগ গরিল্, এহুদিয়া ফদেশর ইমানদার ভাইঅক্যলর সাইয্যর লাই য়িতারা ফত্যিকে নিজর নিজর সাইধ্য মতন টিঁয়া ফাটাইবো। য়িতারা য়িয়ান গইজ্যেল্।

[30] য়িতারা বান্যাবাস আর শোলর আতে এহুদিয়ার জামাতগিনর বুরা নেতাঅক্যলর হাছে য়েই সাইয্য ফাটাই দিয়্যেল্।

ফাঁচ লম্বর সিফারা: ফেরিত — Chapters