[1] কোনিয়া শঅরত ফোল আর বান্যাবাস য়িতারার নিয়ম মতনই ইহুদিঅক্যলর মজলিস-হ্যানাত গেল্। য়েডে য়িতারা এন্ গরিয়েনে হতা হইল্ দে, ইহুদি আর আল্লাহ্ভক্ত অ-ইহুদি বউতজনই ইমান আনিল্।
[2] কিন্তু যে ইহুদিঅক্যলে ইমান নঅঅ আনে য়িতারা অ-ইহুদিঅক্যলরে উস্কাই দিয়েনে য়িতারার মন ইমানদার ভাইঅক্যলর বিরুদ্যে বিষাই তুলিল্।
[3] ফোল আর বান্যাবাস য়েই শঅরত বউত কিছুদিন রইল্ আর সঅসর লগে ফভুর হতা হইতো থাকিল্। ফভুর রহমত সম্যন্দে য়িতারা যেগিন ফচার গইত্যো আছিল্ য়েই হতা দে বিশ্যাসযোইগ্য ফভু য়িয়ান ফরমান গরিবার লাই ফোল আর বান্যাবাসরে কেরামতি দেহ্যাইবার শক্তি দিল্।
[4] ইয়ানত শঅরর মানুষঅক্যলে ভাগ অই গেল্; কেউ কেউ ইহুদিঅক্যলর ফক্যে, আবার কেউ কেউ সাআবিঅক্যলর ফক্যে গেল্।
[5] তহন অ-ইহুদি আর ইহুদি এই দুই দলই য়িতারার নেতাঅক্যলর লগে মিলিয়েনে ফোল আর বান্যাবাসরে অইত্যাচার গরিবার লাই আর ফাত্যোর মারিবার লাই ষড়যন্ত্র গরিল্।
[6] কিন্তু ফোল আর বান্যাবাস য়িয়ান টের ফাইয়েনে লুকায়নিয়া ফদেশর মাঝে লুস্ত্রা ও দর্বি শঅরত আর য়েগিনর আশফাশর জাগাত ধাইয়েনে ঘুইত্যো লাগিল্।
[7] য়েই জাগাগিনত য়িতারা মসিহ্র বিষয়ে সুহ্যবর তবলিগ গইত্যো লাগিল্।
[8] লুস্ত্রা শঅরত একজন আঁতুর মানুষ বোই থাইক্তো। য়িবা জন্মর ত্যুনই আঁতুর আছিল্ আর হনঅ দিনঅ নঅঅ আঁঢে।
[9] য়িবা ফোলর হতা উইন্তো আছিল্। তহন ফোল সুজা য়িবার মিক্যাদি চাইল্ আর বেরামর ত্যুন ভালা অইবার লাই য়িবার বিশ্যাস আছে দেকিয়েনে য়িবারে জোরে ডাকি হইল্, “তোঁয়ার ঠেংগত ভর দিয়েনে থিঅ।” য়িয়ানত মানুষ্যুয়া ফাল্ দিয়েনে উঢি আঁঢিয়েনে বেড়াইতো লাগিল্।
[11] ফোল যিয়ান গরিল্ য়িয়ান দেকিয়েনে মানুষঅক্যলে লুকায়নিয় ভাষাত চিল্যাইয়েনে হইল্, “দেবতাগিনে মানুষ অইয়েনে আঁরার হাছে লামি আইস্যে।”
[12] য়িয়ানর লাই মানুষঅক্যলে বান্যাবাসর নাম দিল্ জিউস আর ফোল হতা হইতো আছিল্ বুলি তেঁইর নাম দিল্ হার্মিস।
[13] জিউস দেবতার মন্দিরগান আছিল্ শঅরর বাইরে। শঅরর সদর দরজার হাছে জিউস দেবতার ফুরোহিত বিরিষ গরু আর মালা লই আইল্, হারন য়েই ফুরোহিত ও বেক মানুষঅক্যলে ফোল আর বান্যাবাসর হাছে ফশু উত্সর্গ গইত্যো চাইল্।
[14] বান্যাবাস আর ফোল য়েই হতা উনিয়েনে নিজরার হঅর ছিরি দুঁরিয়েনে মানুষঅক্যলর মাঝে গেল্ আর চিল্যাইয়েনে হইল্,
[15] “বন্ধুঅক্যল, অনরা কিল্যাই এগিন গইত্যা লাইগ্যোন? আঁরা তঅ হ্যালি মানুষ, অনরারই মতন আঁরার সভাব। আঁরা অনরার হাছে সুহ্যবর তবলিগ গরির্ যেন্ অনরা এই বাজো জিনিসগিন ছারিয়েনে জিন্দা আল্লাহ্র মিক্যাদি ফিরন। তেঁইই আসমান, জবিন, সমুদ্র আর য়েগিনর মাঝে যেগিন আছে বেক কিছুই সিষ্টি গইজ্যে।
[16] আগর দিনত্ বেক জাতিরেই তেঁই য়িতারার ইছ্যামতন সইলতো দিয়্যে,
[17] কিন্তু তঅঅ তেঁই অক্যল সমত নিজর বিষয়ে সাক্যি দিয়্যে। তেঁই আসমানর ত্যুন ঝর দিয়েনে আর সময় মতন ফসল দান গরিয়েনে তেঁইর দয়া অনরারে দেহ্যাইয়্যে। তেঁই বউত হ্যানা দান গরিয়েনে অনরার মনরে খুশিত্ ভরাই দিয়্যে।”
[18] এই হতাগিন হইয়েনেঅ য়িতারার হাছে ফশু উত্সর্গ গরনর ত্যুন মানুষঅক্যলরে থামাইতো য়িতারার ত্যুন বউত হষ্ট অইল্।
[19] ফরদি আন্তিয়কিয়া ও কোনিয়ার ত্যুন হয়েকজন ইহুদি আইয়েনে ফোল আর বান্যাবাসর বিরুদ্যে মানুষঅক্যলরে উস্কাই দিল। তহন মানুষঅক্যলে ফোলরে ফাত্যোর মারিল্ আর তেঁই মরি গেইয়্যে মনে গরিয়েনে শঅরর বাইরে তেঁইরে টানি লই গেল্।
[20] কিন্তু ফরদি ইসায়ি ইমানদারঅক্যলে তেঁইর চাইরোমিক্যাদি জমা অঅনর ফর তেঁই উঢিয়েনে শঅরত ফিরি গেল্। ফররদিন তেঁই আর বান্যাবাস দর্বি শঅরত গেল্ গই।
[21] দর্বি শঅরত সুহ্যবর তবলিগ গরিয়েনে ফোল আর বান্যাবাস বউতজনরে উম্যত গরিল্। তার ফরদি য়িতারা লুস্ত্রা, কোনিয়া আর ফিষিদিয়া ফদেশর আন্তিয়কিয়াত ফিরি যাইয়েনে য়েডিয়ার উম্যতঅক্যলর ইমান বারাইয়েনে য়িতারারে শক্তিশালি গরিল্ আর ইমানে ইস্তির থাইক্তো উত্সাঅ দিল্। য়িতারা হইল্, “আল্লাহ্র রাইজ্যত ঢুকিবার আগদি আঁরার ত্যুন বউত জুলুম সইয্য গরন দরহার।”
[23] য়িতারা ফত্যি জামাতত মেইন নেতাঅক্যলরে হামত বআল গরিল্ আর যে ফভুর উঅর য়িতারা ইমান আনিল, মুনাজাত গরিয়েনে ও রোজা রাকিয়েনে য়েই ফভুর আতত্ই জামাতর মানুষঅক্যলরে তুলি দিল্।
[24] ফরদি ফোল আর বান্যাবাস ফিষিদিয়া ফদেশর মইধ্য দিয়েনে ফাম্ফুলিয়া ফদেশত ফোঁছিল্।
[25] য়িতারা ফর্গা শঅরত্ আল্লাহ্র কালাম তবলিগ গরিয়েনে আন্তোলিয়া বন্দরত গেল্।
[26] ফরদি আন্তোলিয়ার ত্যুন জাঁআসত গরিয়েনে এন্টিয়কত ফিরি আইল্। যে হাম য়িতারা এহন শেষ গরিল্ য়েই হামর লাই এই এন্টিয়কতই আল্লাহ্র রহমতর আতত্ য়িতারারে তুলি দেয়া অইয়্যেল্।
[27] এন্টিয়কত্ ফোঁছিয়েনে জামাতর বেক্যিনরে য়িতারা এক জাগাত জমা গরিল্ আর আল্লাহ্ য়িতারার মইধ্য দিয়েনে যেগিন গইজ্যে য়েগিন বেক্যিনই হইল্। আল্লাহ্ কেন্ গরিয়েনে অ-ইহুদিঅক্যলরে সুযোগ গরি দিয়্যেল্ যেন্ য়িতারা মসিহ্র উঅর ইমান আনিত্ ফারে য়েগিনঅ হইল্।
[28] তারফরদি ফোল আর বান্যাবাস উম্যতঅক্যলর লগে য়েডে বউত দিন থাকিল্।