[1] ফিতর আর ইউহোন্যা যহন মানুষঅক্যলর লগে হতা হইতো আছিল্ য়েই সমত ইমামঅক্যলে, বায়তুল-মোকাদ্যসর মেইন হর্মচারি আর সদ্যুকিঅক্যলে য়িতারার হাছে আইল্।
[2] ইতারা বঅর বেশি বিরক্ত অইয়্যেল্, হারন ফিতর ও ইউহোন্যা মানুষঅক্যলরে শিক্যা দিতো আছিল্ আর ইসার মইধ্য দিয়েনে মরাঅক্যলর আবার জিন্দা অইয়েনে উঢিবার বিষয়ে তবলিগ গইত্যো আছিল্।
[3] য়িতারা ফিতর ও ইউহোন্যারে ধরিল্ আর আজুইন্যা অই গেইয়্যেল্ বুলিয়েনে ফরর দিন ফইয্যন্ত আআজতত রাকিল্।
[4] কিন্তু যারা ফিতরর হতা উইন্তো আছিল্ য়িতারার মাঝে বউতজনে ইমান আনিল্; য়িয়ানত ইমানদারঅক্যলর সইংক্যা বারি যাইয়েনে হমবেশ ফাঁচ আজারত থিয়াইল্।
[5] ফরর দিন ইহুদিঅক্যলর মেইন ইমামঅক্যলে, বুরা নেতাঅক্যলে আর আলেমঅক্যলে এক লগে জেরুজালেমত মিলিত অইল্।
[6] য়েডে মআ-ইমাম হানন আজির আছিল্। য়িয়ান বাদে কাইয়াফা, ইউহোন্যা, আলেক্জান্ডার আর মআ-ইমামর ফরিবারর অইন্যাইন্য মানুষঅক্যলঅ আজির আছিল্।
[7] য়িতারা ফিতর আর ইউহোন্যারে য়িতারার মাঝদি থিয়া গরাইয়েনে ফুছার গরিল্, “তোঁয়ারা কিঅর শক্তিত বা হার নামে এই হাম গইত্যা লাইগ্যো?”
[8] তহন ফিতর ফাক-রুহ্ত ফুরন অইয়েনে য়িতারারে হইল্, “মেইন ইমামঅক্যল আর বুরা নেতাঅক্যল,
[9] একজন আঁতুর মানুষর উফহার গরিবার লাই আজিয়া অনরা এই লইয়েনে আঁরারে জেরা গইত্যা লাইগ্যোন দে, মানুষ্যুয়া কেন্ গরিয়েনে ভালা অইল্।
[10] তইলে অনরা আর বেক বনি-ইসরাইল এই হতা জানি রাকন দে, নাসরতর য়েই ইসা মসিহ্, যিবারে অনরা কুরুশর উঅরদি মারি ফেল্যিলান আর যিবারে আল্লাহ্ মরনর ত্যুন জিন্দা গরি তুইল্যেল্, তেঁইরই শক্তিত এই মানুষ্যুয়া ফুরাফুরি ভালা অইয়েনে অনরার সাম্নদি থিয়াই আছে।
[11] ফাক-কিতাবর হতামতন ইসা মসিহ্ই ‘য়েই ফাত্যোর, যিয়ানরে রাজমিস্তিরিঅক্যলে, মানি অনরা বাদ দিয়্যিলান; আর য়িয়ানই বেক্যিনর ত্যুন দরহারি ফাত্যোর অই উঢিল্।’
[12] নাজাত আর কেউঅর হাছে ফাআ নঅ যাআ, হারন সারা দুনিয়াত আর এন্ কেউ নাই যিবার নামে আঁরা নাজাত ফাইত্ ফারি।”
[13] ফিতর ও ইউহোন্যার সঅস দেকিয়েনে আর য়িতারা দে অশিক্যিত ও সাধারন মানুষ য়িয়ান জানিত্ ফারিয়েনে য়েই নেতাঅক্যলে আচ্যাইয্য অই গেল্, আর য়িতারা দে ইসার উঁয়াইজ্যা আছিল্ য়িয়ানঅ বুঝিত্ ফারিল্।
[14] যে মানুষ্যুয়া ভালা অইয়্যেল্ য়িবারে ফিতর ও ইউহোন্যার লগে থিয়াই থাইক্তো দেকিয়েনে য়িতারার বিরুদ্যে হইবার আর কিছুই নঅ থাকিল্।
[15] ইয়ানর লাই য়িতারা ডঁর মিটিংগর ত্যুন য়িতারারে বাইরে যাইতো উকুম দিল্। তারফর য়িতারা একলগে মিলিয়েনে ফরামশ্য গইত্যো লাগিল্।
[16] য়িতারা হইল্, “এই মানুষঅক্যলরে লইয়েনে আঁরা কি গইজ্যোম? যারা জেরুজালেমত থাকে য়িতারা বেক্যিনে জানে দে, ইতারা এক্যান বিশেষ কেরামতি হাম গইজ্যে, আর আঁরা য়িয়ান অসিকারঅ গরিত্ নঅ ফারি।
[17] কিন্তু মানুষঅক্যলর মাঝে যেন্ হতাগান আরো ছরাই নঅ ফরে য়িয়ানর লাই এই মানুষঅক্যলরে ডর দেহ্যন ফরিবো, যেন্ য়িতারা কেউরেই ইসার বিষয়ে আর হনঅ হতা নঅ হঅ।”
[18] ইয়ানর ফরদি য়িতারা ফিতর ও ইউহোন্যারে আবার ভিতরে ডাকি আনিল্ আর উকুম দিল্ যেন্ য়িতারা ইসার বিষয়ে আর হনঅ হতা নঅ হঅ বা শিক্যা নঅ দেএ।
[19] জোয়াবে ফিতর ও ইউহোন্যা হইল্, “অনরার উকুম ফালন গইজ্যোম, না আল্লাহ্র উকুম ফালন গইজ্যোম? আল্লাহ্র চোগে হন্যান ঠিগ, অনরাই য়িয়ান বিচার গরিয়েনে সঅন।
[20] আঁরা যিয়ান দেক্যি আর উন্যি য়িয়ান নঅ হইয়্যেনে তঅ থাকিত্ নঅ ফারি।”
[21] তহন য়িতারা ফিতর ও ইউহোন্যারে আরো ডর দেহ্যাইয়েনে ছারি দিল্। মানুষঅক্যলর ডঁরে য়িতারা ঠিগ গরিত্ নঅ ফাইত্যো আছিল্ কেন গরি য়িতারারে শাস্তি দঅন যাআ, হারন যিয়ান ঘইট্যেল য়িয়ানত বেক মানুষঅক্যলে আল্লাহ্র ফশংসা গইত্যো আছিল্।
[22] যে মানুষ্যুয়া আচ্যাইয্য ভাবে ভালা অইয়্যেল্ য়িবার বয়স আছিল্ চল্যিশ বছররঅ বেশি।
[23] য়েডের ত্যুন ছারা ফাইয়েনে ফিতর ও ইউহোন্যা য়িতারার নিজরার মানুষঅক্যলর হাছে গেল্ আর মেইন ইমামঅক্যলে ও বুরা নেতাঅক্যলে য়িতারারে যেগিন যেগিন হইয়্যেল্ বেক্যিনই য়িতারারে জানাইল্।
[24] এই হতা উনিয়েনে য়িতারা বেক্যিনে মিলি এক ফরানে আল্লাহ্র হাছে মুনাজাত গরিয়েনে হইল্, “অঅ মালিক, তুঁই আসমান, দুনিয়া, সমুদ্র আর য়েগিনর মাঝে যেগিন আছে বেক্যিনই সিষ্টি গইজ্যো।
[25] তুঁই ফাক-রুহ্র মইধ্য দিয়েনে তোঁয়ার গোলাম আঁরার ফুর্বফুরুষ দাউদর মুক দিয়েনে হইয়্যো, ‘কিল্যাই অস্তির অইয়েনে চেঁচামেচি গরের্ অক্যল জাতির মানুষ? কিল্যাই মানুষঅক্যলে মিছামিছা ষড়যন্ত্র গরের?
[26] মাবুদ আর তেঁইর মসিহ্র বিরুদ্যে দুনিয়ার বাদশাঅক্যলে একলগে থিয়াইয়্যে, আর শাসনহত্যাঅক্যলে গরের গোফন বোইঢক।’
[27] “তোঁয়ার ফবিত্র গোলাম ইসা, যিবারে তুঁই মসিহ্ ইসাবে নিযুক্ত গজ্যিলা, বাদশা হেরোদ আর ফন্তিয় ফিলাত এই শঅরতই তেঁইর বিরুদ্যে অ-ইহুদিঅক্যলর লগে আর বনি-ইসরাইলঅক্যলর লগে আঁসা আঁসাই আত মিলাইয়্যেল্।
[28] তোঁয়ার কুদরত আর ইছ্যাত যিয়ান ঘটিবো বুলিয়েনে তুঁই আগদিই ঠিগ গরি রাক্যিলা য়িতারা য়িয়ানই গইজ্যেল্।
[29] আর এহন, অঅ মাবুদ, য়িতারা আঁরারে কেনগরি ডর দেহ্যার য়িয়ান তুঁই খিয়াল গর। তোঁয়ার গোলামঅক্যলরে এন্ শক্তি দঅ যেন্ বউত সঅসর লগে য়িতারা তোঁয়ার কালাম হইত্ ফারে।
[30] তোঁয়ার আত বারাই দঅ যেন্ তোঁয়ার ফবিত্র গোলাম ইসার নামে য়িতারা মানুষঅক্যলরে বেরামর ত্যুন ভালা গরিত্ ফারে আর কেরামতি ও চিন্য-হাম গরিত্ ফারে।”
[31] যে জাগাত য়িতারা মিলিত অইয়্যেল, মুনাজাত গরিবার ফর য়েই জাগাগান হাঁফি উঢিল্। আর য়িতারা বেক্যিনে ফাক-রুহ্ত ফুরন অইয়েনে সঅসর লগে আল্লাহ্র কালাম হইতো লাগিল।
[32] ইমানদারঅক্যল বেক্যিনে মনেফ্রানে এক আছিল্। হনঅ কিছুই য়িতারা নিজর বুলিয়েনে দাবি নঅ গইত্যো বরং বেক কিছুই যার যার দরহার মতন বেবার গইত্যো।
[33] সাআবিঅক্যলে মআশক্তিত সাক্যি দিতো থাকিল্ দে, হযরত ইসা মরনর ত্যুন জিন্দা অইয়েনে উইট্যে, আর য়িতারার বেক্যিনর উঅর আল্লাহ্র অশেষ রহমত আছিল্।
[34] য়িতারার মাঝে হনঅ অভাবি মানুষ নঅ আছিল্, হারন যারার জমি বা বাড়ি আছিল্ য়িতারা য়েগিন বেচি দিই টিঁয়া-ফুইসা আনিয়েনে সাআবিঅক্যলর ঠেংগর হাছে রাইকতো। ফরদি যার যেইল্যা দরহার য়েইল্যা য়িবারে দেয়া অইতো।
[36] ইউসুফ নামর লেবির বংশর একজন মানুষ আছিল্। সাইফ্রাস দিফত তেঁইর বাড়ি আছিল্। তেঁইরে সাআবিঅক্যলে বান্যাবাস, মানি উত্সাঅদাতা হইয়েনে ডাইক্তো।
[37] তেঁইর এক টুঁরা জমি আছিল্; তেঁই য়িয়ান বেচি দিই টিঁয়া আনিয়েনে সাআবিঅক্যলর ঠেংগর হাছে রাকিল্।