Skip to content
Opens in a new window
Listen to this chapter • 6:37

[1] আফল্যো যহন করিন্থত আছিল্ য়েই সমত ফোল এশিয়া ফদেশর মইধ্য দিয়েনে ইফিষত্ আইল্।

[2] য়েডে তেঁই হয়েকজন উম্যতর দেহ্যা ফাইয়েনে য়িতারারে ফুছার গরিল্, “অনরা যহন ইমান আন্যিলান তহন কি ফাক-রুহ্ ফাইয়্যিলান না?” য়িতারা তেঁইরে হইল্, “ফাক-রুহ্ দে আছে য়েই হতা আঁরা নঅঅ উনি।”

[3] তহন ফোল হইল্, “তইলে অনরা হঅন্‌ তরিকাবন্দি ফাইয়্যিলান?” য়িতারা হইল্, “ইয়াহিয়ার তরিকাবন্দি।”

[4] ফোল হইল্, “তঅবা গরি যে তরিকাবন্দি গ্রঅন, য়িয়ানই আছিল্ ইয়াহিয়ার তরিকাবন্দি। ইয়াহিয়া মানুষঅক্যলরে হইয়্যেল্, তেঁইর ফরদি যিবা আইয়্যের তেঁইর উঅর, মানি ইসার উঅর ইমান আনন্ ফরিবো।”

[5] এই হতা উনিয়েনে য়েই উম্যতঅক্যলে হযরত ইসার নামে তরিকাবন্দি লইল্।

[6] তহন ফোল য়িতারার উঅর আত‌ রাকনর ফর য়িতারার উঅর ফাক-রুহ্ আইল্, আর য়িতারা বিন্য বিন্য ভাষাত হতা হইতো আর নবি ইসাবে আল্লাহ্‌র কালাম হইতো লাগিল্।

[7] য়েই উম্যতঅক্যলে সইংক্যাত হমবেশ বারোজন আছিল্।

[8] ইয়ার ফরদি ফোল মজলিস-হ্যানাত গেল্ আর তিন মাস ফইয্যন্ত বউত সঅসর লগে হতা হইল্। আল্লাহ্‌র রাইজ্য সম্যন্দে তেঁই যুক্তি-তর্কর মইধ্য দিয়েনে মানুষঅক্যলে যেন্ ইমান আনে য়িয়ানর চেষ্টা গইত্যো লাগিল্।

[9] কিন্তু য়িতারার মাঝে কয়েকজনর মন হোটিন অই গেইয়্যেল্ বুলি য়িতারা ইমান আইন্‌তো নঅ চাইল্ আর বেক্যিনর সাম্‌নদি ইসার ফথর বিষয়ে বউত নিন্দা গইত্যো লাগিল্। তহন ফোল য়িতারারে ছারি গেল্ গই। তেঁই উম্যতঅক্যলরে লগে লইয়েনে তুরান্য নামর একজন ওস্তাদর বোক্তিতা দিবার ঘরত যাইয়েনে ফত্যি দিন যুক্তি-তর্কর লগে আলোচানা গইত্যো লাগিল্।

[10] দুই বছর এন্ গরিয়েনেই চলিল্। য়িয়ানত যে ইহুদি আর গিরিকঅক্যলে এশিয়া ফদেশত থাইকতো য়িতারা বেক্যিনে মাবুদর কালাম উনিত্ ফাইল্।

[11] আল্লাহ্ ফোলর মইধ্য দিয়েনে বউত আচ্যাইয্য কেরামতি হাম গইত্যো লাগিল্।

[12] তেঁইর বেবার গরা গামছা আর গাআর হঅর বেরাইম্যাঅক্যলর হাছে লই গেলে ফর য়িতারার বেরাম ভালা অই যাইতো আর ভুতগিনেঅ ছারি যাইতো।

[13] হয়েকজন ইহুদি ভুত ছারাইয়েনে বেরাইতো। হযরত ইসার নাম বেবার গরিয়েনে য়িতারা ভুতে ফঅইন্যা মানুষঅক্যলরে ভালা গরিবার চেষ্টা গইত্যো লাগিল্। য়িতারা হইতো, “ফোল যিবার বিষয় তবলিগ গরে য়েই ইসার নামে আঁই তোঁয়ারারে বাইর অই যাইবার উকুম দিইর।”

[14] য়িতারার মাঝে স্কিবা নামর একজন ইহুদি মেইন ইমামর সাত্যুয়া ফোয়া য়েই ডইল্যা গইত্যো।

[15] একবার যহন য়িতারা য়েই ডইল্যা গইত্যো আছিল্ তহন ভুত য়িতারারে হইল্, “আঁই ইসারেঅ চিনি, ফোলরেঅ চিনি, কিন্তু তোঁয়ারা হারা?”

[16] যে মানুষ্যুয়ারে ভুতে ফাইয়্যেল্ য়িবা তহন য়েই সাতজনর উঅর ঝাফাই ফরিল্ আর য়িতারার বেক্যিনরে এন্ গরিয়েনে আঘাত গরিল্ দে, য়িতারা হ্যত-বিক্ষত অইয়েনে লেংটা অবস্তাত্ য়েই বাড়ির ত্যুন ধাই গেল্।

[17] এই হ্যবর যহন ইফিষত থাকইন্যা ইহুদি আর গিরিকঅক্যলে জানিত্ ফারিল্ তহন য়িতারা বেক্যিনে বউত ডরাইল্, আর হযরত ইসার নামর বউত ফশংসা অইল্।

[18] যারা হযরত ইসার উঅর ইমান আইন্যেল্ এন্ বউত মানুষ তহন আইয়েনে খোলাখুলিভাবেই য়িতারার হ্যারাফ হামর বিষয় সিকার গরিল্।

[19] যারা জাদুর খেলা দেহ্যাইতো য়িতারার মাঝে বউতজনে য়িতারার বই-ফুথি একলগে জমা গরিয়েনে বেক্যিনর সামনদিই য়েগিন ফোড়াই দিল্। বইগিনর দাম হিসাব গইল্যে দেহ্যা গেল্ ফন্জাইশ আজার দিনার।

[20] মাবুদর কালাম এন্ গরিয়েনে ছরাই-ছিঁডাই ফরিল্ আর য়িয়ানর শক্তি মানুষঅক্যলর মনত আরো বেশি গরি হাম গইত্যো লাগিল্।

[21] এগিন ঘটিবার ফর ফোল ঠিগ গরিল্ তেঁই মেসিডোনিয়া আর আখায়া অইয়েনে জেরুজালেমত যাইবো। তেঁই হইল্, “জেরুজালেমত যাইবার ফরদি আঁর ত্যুন রোম শঅরতঅ যঅন ফরিবো।”

[22] ফরদি তেঁই তিমথিয় আর ইরাস্ত নামর তেঁইর দুই জন সাইয্যহারিরে মেসিডোনিয়াত ফাটাই দিল্, আর ইক্যাদি তেঁই আরো কিছু দিন এশিয়া ফদেশত রইল্।

[23] য়েই সমত ইসার ফথর বিষয় লইয়েনে বউত গোলমাল শুরু অইল্।

[24] দিমিত্রিয় নামর একজন বাইন্যা দেবি আর্তেমিসর মন্দিরর মতন ছোড ছোড রুফার মন্দির বানাইতো। ইয়ানত মিস্‌তিরিঅক্যলর বউত লাভ অইতো।

[25] দিমিত্রিয় য়েই মিস্‌তিরিঅক্যলরে আর য়িতারার মতন অইন্যাইন্য হারিগরঅক্যলরে এক জাগাত ডাকিয়েনে হইল্, “ভাইঅক্যল, তোঁয়ারা তঅ জান দে, এই বেবসা দিয়েনে আঁরার আয় বউত ভালাই অঅ।

[26] কিন্তু তোঁয়ারা দেকিত্ আর উনিত্ ফাইতা লাইগ্যো দে, ফোল নামর য়েই মানুষ্যুয়া আঁরার এই ইফিষত্ আর হইতো গেলে অনুমান গোডা এশিয়া ফদেশর বউত মানুষঅক্যলর ইমান জন্মাইয়েনে য়িতারারে ভুল ফথদি লই গেইয়্যে। য়িবা হঅ দে, আতে বানাইন্যা দেব-দেবি কিছুই নঅঅ।

[27] ইয়ানত হ্যালি দে আঁরার বেবসার সুনাম যাইবো য়িয়ান নঅঅ, কিন্তু মআন দেবি আর্তেমিসর মন্দিরঅ মিছা অই যাইবো। আর এশিয়া ফদেশর বেক মানুষঅক্যলে, এন্ কি, দুনিয়ার বেক্যিনে যে দেবির উফাসনা গরে তেঁই নিজেঅ মআন থাইক্‌তো নঅ ।”

[28] এই হতা উনিয়েনে য়েই মানুষঅক্যলে গোস্যায় আগুন অই গেল্ আর চিল্যাইয়েনে হইতো লাগিল্, “ইফিষিয়অক্যলর আত্যেমিস দেবিই মআন।”

[29] আর দেইক্‌তে নঅ দেইক্‌তে গোডা শঅরগান অট্যগোলে ভরি গেল্। গাইয় আর আরিষ্টার্খ নামর মেসিডোনিয়ার যে দুই জন মানুষ তহন ফোলর লগে যাইতো আছিল্ মানুষঅক্যলে য়িতারারে ধরিল‌্ আর বেক্যিনে একলগে মিটিং বোইবার জাগাত দুঁরি গেল্।

[30] ফোল ভিড়র সাম্‌নদি যাইতো চাইল্ কিন্তু উম্যতঅক্যলে তেঁইরে যাইতো নঅ দিল্।

[31] য়েই ফদেশর হয়েকজন রাজহর্মচারি ফোলর বন্ধু আছিল্। য়িতারাঅ ফোলরে হ্যবর ফাটাইয়েনে বিশেষভাবে অনুরোধ গরিল্ যেন্ তেঁই বিফদর ঝুঁকি লইয়েনে য়েই মিটিংগর জাগাত নঅ যাআ।

[32] ইয়ার মাঝে সভাত গোলমাল অইতোই থাকিল্। কিছু মানুষ এক হতা হইয়েনে চিত্‌কার গইত্যো আছিল্, আবার কিছু মানুষ অইন্য হতা হইয়েনে চিত্‌কার গইত্যো আছিল্। বেশির ভাগ মানুষ নঅ জাইন্‌তো কিল্যাই য়িতারা য়েই মিটিংগত আজির অইয়্যে।

[33] ইহুদিঅক্যলে আলেক্‌জান্ডাররে সাম্‌নদি ঠেলি দিলে ফর হয়েকজন মানুষ য়িবারে হই দিল্ কি হঅন ফরিবো। তহন আলেক্‌জান্ডার মানুষঅক্যলর সাম্‌নদি নিজর ফক্যে হতা হইবার লাই আতর ইশারাত মানুষঅক্যলরে চুব গরাইতো চেষ্টা গরিল্।

[34] কিন্তু মানুষঅক্যলে যহন জানিত ফারিল্ দে, আলেক্‌জান্ডার ইহুদি তহন বেক্যিনে একলগে অনুমান দুই ঘন্টা ধরি এই হইয়েনে চিত্‌কার গরিল্, “ইফিষিয়অক্যলর আত্যেমিস দেবিই মআন।”

[35] শেষদি শঅরর একজন বিশেষ সরকারি হর্মচারি মানুষঅক্যলরে চুব গরাইয়েনে হইল্, “ইফিষিয় মানুষঅক্যল, এই হতা বেক্যিনে জানে দে, মআন আত্যেমিস দেবির মন্দিরর আর আকাশর ত্যুন তেঁইর যে মুত্যি ফইজ্যে য়িবার রইক্যাহারি অইল্ ইফিষ শঅর।

[36] এই আঁসা হতা যহন অসিকার গরা নঅ যা তহন বোহার মতন হাম নঅ গরি তোঁয়ারার ত্যুন চুব গরি থাকনই উচিত।

[37] যুদিঅ এই মানুষঅক্যলে আঁরার মন্দিরগিনর ত্যুন চুরিঅ নঅঅ গরে আর আঁরার দেবির নিন্দাঅ নঅঅ গরে, তঅঅ এই মানুষঅক্যলরে তোঁয়ারা এডে আইন্যো।

[38] যুদি দিমিত্রিয় আর য়িবার উঁয়াইজ্যা-মিস্‌তিরিঅক্যলে কেউঅর বিরুদ্যে হনঅ হতা হইতো চাআ তইলে আদালত তঅ খোলাই আছে আর শাসনহত্যাঅক্যলঅ য়েডে আছে। য়িতারা য়েডে মামলা মকদ্যমা গরিত্ ফারে।

[39] কিন্তু তোঁয়ারা যুদি আরো বেশি কিছু হইতা চঅ তইলে সাধারন মিটিংগর মইধ্যে য়িয়ানর মিমাংসা গরন ফরিবো।

[40] আজিয়ার ঘটনাত দাংগা-আংগামা বাজিবার লাই আঁরারই উঅর দোষ ফরিবার ডর আছে। যুদি য়িয়ানই অঅ তইলে আঁরা এই গোলমালর হনঅ হারন দেহ্যাইত্ নঅ ফাইজ্যোম, হারন এই গোলমালর হনঅ হারনই নাই।”

[41] এই হইয়েনে তেঁই মিটিং ভাঁগি দিল্।

ফাঁচ লম্বর সিফারা: ফেরিত — Chapters