Skip to content
Opens in a new window
Listen to this chapter • 4:55

[1] ফাঁচ দিন ফরদি মআ-ইমাম অননিয় হয়েকজন ইহুদি বুরা নেতা আর তর্তুল্য নামর একজন উকিলরে লইয়েনে সিজারিয়াত গেল্ আর ফোলর বিরুদ্যে মেইন শাসনহত্যার হাছে নালিশ জানাইল্।

[2] ফোলরে ডাকি আনিবার ফর তর্তুল্য এই হইয়েনে ফোলর দোষ দেহ্যাইতো লাগিল্, “অঅ মাননিয় ফিলিক্স, অনর অধিনত আঁরা বউত দিন ধরিয়েনে বউত শান্তিত আছি। অনে অনর গেয়ান দিয়েনে এই জাতির বউত উন্যতি গইজ্যোন। ইয়ানর লাই আঁরা অক্যল সমত বেক জাগাত অনরে আঁরার গভির কিতগ্যতা জানাই থাকি।

[4] কিন্তু অনর সময় যেন্ আর নষ্ট নঅ অঅ ইয়ানর লাই আঁই এই অনুরোধ গরি, অনে দয়া গরি আঁরার হতা উনন্। আঁরা অল্ফ হতাত বেক হইয়্যোম।

[5] “আঁরা দেক্যি এই মানুষ্যয়া উগ্যুয়া আফদ; অক্যল সমত য়িবা গোলমালর সিষ্টি গরি থাকে। সারা দুনিয়ার ইহুদিঅক্যলর মাঝে য়িবা গোলমাল বাজাই বেড়াআ। য়িবা নাসারা নামর উগ্যুয়া ধর্ম-বিরুদ্য দলর নেতা।

[6] বায়তুল-মোকাদ্যস ফইয্যন্ত য়িবা নাফাক্ গরিবার চেষ্টা গইজ্যে বুলি আঁরা য়িবারে ধজ্যি।

[8] আঁরা য়িবারে যে দোষ দিইর, অনে নিজে য়িবারে জেরা গইল্যে বেক কিছুই জানিত্ ফারিবান।”

[9] এই হতাগিন দে আঁসা য়িয়ানত ইহুদিঅক্যলেঅ সাই দিল্।

[10] তহন মেইন শাসনহত্যা ফোলরে ইশারা গরনর ফর ফোল হইতো লাগিল্, “আঁই জানি, বউত বছর ধরিয়েনে অনে এই ইহুদি জাতির বিচার গরি আইস্‌তা লাইগ্যোন; য়িয়ানর লাই আঁই বউত খুশি অইয়েনেই নিজর ফক্যে হতা হইর।

[11] আজিয়া বারো দিনর বেশি নঅঅ অঅ আঁই এবাদত গরিবার লাই জেরুজালেমত গেইয়্যিলাম। অনে হ্যোজ-হ্যবর লইলে য়িয়ান সহজেই জানিত্ ফারিবান।

[12] আঁরে যারা দোষ দিতো লাইগ্যোন য়িতারা বায়তুল-মোকাদ্যসত আঁরে কেউঅর লগে হোইজ্যা ফসাদ গইত্যো নঅঅ দেকন বা মজলিস-হ্যানাত বা শঅরর অইন্য হনঅ মিক্যা মানুষঅক্যলরে উসকানি দিতো নঅঅ দেকন।

[13] আঁর বিরুদ্যে এহন য়িতারা যে দোষ দেহ্যাআর য়িয়ানর ফরমান য়িতারা অনর হাছে দিত্ ফাইত্যো নঅ।

[14] যাই অক, এই হতা আঁই অনর হাছে সিকার গরির্ দে, ইসা মসিহ্‌র ফথ, যিবারে য়িতারা ধর্ম-বিরুদ্য ফথ হঅ, আঁই য়েই ফথতই আঁর ফুর্বফুরুষঅক্যলর আল্লাহ্‌র এবাদত গরি থাকি। তোরাত শরিফর লগে যা কিছুর মিল আছে য়িয়ানত আর নবিঅক্যলর কিতাবত আঁই ইমান রাকি।

[15] য়িতারা যেন্ আশা গরে য়েইল্যা আঁরঅ আল্লাহ্‌র উঅর এই আশা আছে দে, সত্ বা অসত্ বেক্যিনরে আবার জিন্দা গরা অইবো।

[16] য়িয়ানর লাই আঁই আল্লাহ্ আর মানুষর হাছে অক্যল সমত আঁর বিবেকরে ফরিষ্কার রাকিবার চেষ্টা গরি।

[17] “বউত বছর ফরদি আঁই জেরুজালেমত গেইয়্যিলাম যেন্ আঁর জাতির গরিব মানুষঅক্যলরে কিছু টিঁয়া-ফুইসা দিত্ ফারি আর ফশু হোরবানি দিত্ ফারি।

[18] নিজরে ফাক-সাফ গরিবার ফর যহন আঁই য়েই হাম গইত্যাম আছিলাম তহনই য়িতারা আঁরে বায়তুল-মোকাদ্যসত দেকিত্ ফাইয়্যেল্। আঁর হাছে মানুষজনরর ভিড়অ নঅঅ অঅ বা আঁরে লই হনঅ গোলমালঅ নঅঅ অঅ।

[19] কিন্তু এশিয়া ফদেশর হয়েকজন ইহুদি য়েডে আছিল্। অনর হাছে য়েই ইহুদিঅক্যলেরই আইয়্যোন উচিত আছিল্ আর আঁরে দোষ দিবার যুদি কিছু থাকে তইলে য়িতারারই য়িয়ান দঅন উচিত আছিল্।

[20] বা এডে যারা আজির আছে য়িতারাই হঅক, আঁই যহন ডঁর মিটিংগর সাম্‌নদি থিয়াই আছিলাম তহন য়িতারা আঁর কি দোষ ফাইয়্যেল্।

[21] হ্যালি এই উগ্যুয়া বিষয়ে য়িতারা আঁর দোষ দিত্ ফারে দে, আঁই য়িতারার সাম্‌নদি থিয়াই জোর গলায় হইয়্যিলাম, ‘মরাঅক্যলর আবার জিন্দা অইয়েনে উঢিবার বিষয় লই আজিয়া অনরার সাম্‌নদি আঁর বিচার অঅর।’ ”

[22] ইসার ফথর বিষয়ে ফিলিক্স বউত ভালা গরিয়েনে জাইন্‌তো। তেঁই বিচার গরা বন্ধ গরি হইল্, “মেইন সেনাফতি লুসিয়াস আইয়োনর ফর আঁই তোঁয়ারার বিচার শেষ গইজ্যোম।”

[23] তেঁই ফোলরে ফাআরা দিবার লাই শতফতিরে উকুম দিল্, কিন্তু তেঁইরে কিছুটা সাধিনভাবে রাইক্‌তো হইল। তেঁই অনুমতি দিল্ যেন্ ফোলর বন্ধুঅক্যলে আইয়েনে দরহার মতন তেঁইর দেহ্যাশুনা গরিত্ ফারে।

[24] হয়েক দিন ফরদি ফিলিক্স তেঁইর ইহুদি বউ দ্রুষিল্যারে লগে গরি আইল্। তেঁই ফোলরে ডাকা ফাটাইয়েনে তেঁইর হাছে মসিহ্‌ ইসার উঅর ইমানর হতা উনিল্।

[25] ফোল যহন সত্‌ভাবে চলা, নিজরে দমনত রাকা আর রোজ আঁশরর বিষয়ে হইল্, তহন ফিলিক্স ডরাইয়েনে হইল্, “তুঁই এহন যঅ; সময়-সুযোগ মতন আঁই তোঁয়ারে ডাকা ফাটাইয়্যোম।”

[26] তেঁই আশা গইজ্যেল্‌ ফোল তেঁইরে ঘুষ দিবো। য়িয়ানর লাই বারবার ফোলরে ডাকাই আনাইয়েনে তেঁই তেঁইর লগে হতা হইতো।

[27] দুই বছর ফার অই যঅনর ফর ফিলিক্সর জাগাত ফক্যিয় ফিষ্ট আইল্। ফিলিক্স ইহুদিঅক্যলরে খুশি গরিবার লাই ফোলরে জেলহ্যানাতই রাকি গেল্।

ফাঁচ লম্বর সিফারা: ফেরিত — Chapters