Skip to content
Opens in a new window
Listen to this chapter • 3:07

[1] ইফিষর জামাতর নেতাঅক্যলর হাছর ত্যুন বিদায় লইয়েনে আঁরা জাঁআসত গরি সুজা কো দিফত গেলাম। ফরর দিন আঁরা রোডস দিফত আইলাম। তারফর য়েডের ত্যুন ফাতারা শঅরত গেলাম।

[2] য়েডে আঁরা ফিনিশিয়া যাইবার উগ্যুয়া জাঁআস ফাইলাম। তহন আঁরা য়েই জাঁআসত উঢিয়েনে রঅনা অইলাম।

[3] ফরদি সাইফ্রাস দিফ দেকি‌ত্ ফাইয়েনে য়িয়ানর দইন মিক্যা দিয়েনে ঘুরি আঁরা সিরিয়া দেশর টায়ার শঅরত যাইয়েনে জাঁআসর ত্যুন লামিলাম। য়েডে আঁরার জাঁআসর জিনিসফাতি লামাইবার হতা আছিল্।

[4] য়েডিয়ার উম্যতঅক্যলরে তালাইশ গরি ফাইয়েনে আঁরা য়িতারার লগে সাত দিন থাকিলাম। য়েই উম্যতঅক্যলে ফাক-রুহ্‌র মইধ্য দিয়েনে ফোলরে অনুরোধ গরিল্ যেন্ তেঁই জেরুজালেমত নঅ যাআ।

[5] কিন্তু য়েই দিনগিন হাডি যঅনর ফর আঁরা য়িতারারে ছারিয়েনে আঁরার ফথদি রঅনা অইলাম। বেক উম্যতঅক্যলে আর য়িতারার বউ ও ফোয়ামাইয়্যাগিন আঁরার লগে লগে শঅরর বাইরদি আইল্। ফরদি সাগরর কিনারত আঁরা আঁঢু গাঁরিয়েনে মুনাজাত গইল্যাম।

[6] তারফর একজন অইন্য জনর হাছর ত্যুন বিদায় লইয়েনে আঁরা জাঁআসত উঢিলাম আর য়িতারা বাড়িত্ ফিরি গেল্।

[7] টায়ারর ত্যুন যাত্রা গরিয়েনে আঁরা তলিমায়িত ফোঁছিলাম। য়েডে ইমানদার ভাইঅক্যলরে সালাম জানাইয়েনে য়িতারার লগে একদিন থাকিলাম।

[8] ফরর দিন আঁরা যাত্রা গরিয়েনে সিজারিয়াত ফোঁছিলাম আর সুহ্যবর তবলিগহারি ফিলিফর বাড়িত্ থাকিলাম। ইবা আছিল্ জেরুজালেমর জামাতর য়েই সাতজন খেসমতহারির মাঝে একজন।

[9] তেঁইর চাইরজন আবিয়াতা মাইয়্যা আছিল্। য়িতারা মানুষঅক্যলর হাছে নবি ইসাবে আল্লাহ্‌র কালাম হইতো।

[10] আঁরা য়েডে বউত হয়েকদিন দিন থাকিবার ফর এহুদিয়ার ত্যুন আগাব নামর একজন নবি আইল্।

[11] তেঁই আঁরার হাছে আইয়েনে ফোলর হোঁঅর-বাঁধনি খুলি লইল্ আর য়িয়ান দিয়েনে নিজর আত-ঠেং বাঁধিয়েনে হইল্, “ফাক-রুহ্ হঅর, ‘জেরুজালেমর ইহুদিঅক্যলে এই হোঁঅর-বাঁধনির মালিকরে এন্ গরিয়েনে বাঁধিবো আর অ-ইহুদিঅক্যলর আতত্ দিবো।’”

[12] এই হতা উনিয়েনে য়েডিয়ার মানুষঅক্যলে আর আঁরা ফোলরে বিশেষ ভাবে অনুরোধ গইল্যাম যেন্ তেঁই জেরুজালেমত নঅ যাআ।

[13] তহন ফোল হইল্, “তোঁয়ারা হাঁদিয়েনে আঁর মনত দুক্য দিতা লাইগ্যো কিল্যাই? হযরত ইসার লাই আঁই জেরুজালেমত হ্যালি বন্দি অইতো নঅঅ, মইত্যেঅ রেডি আছি।”

[14] তেঁইরে থামাইত্ নঅ ফারিয়েনে আঁরা চুব গইল্যাম আর ফরদি হইলাম, “মাবুদর ইছ্যামতন অঅক।”

[15] ইয়ার ফরদি আঁরা জিনিসফাতি গুসাই লইয়েনে জেরুজালেমত গেলাম।

[16] সিজারিয়ার হয়েকজন উম্যত আঁরার লগে চলিল্ আর ম্নাসোন নামর সাইফ্রাস দিফর একজন মানুষর বাড়িত লই গেল্। ইবারই বাড়িত আঁরার থাকিবার হতা আছিল্। ইবা আছিল্ ফইল্যা উম্যতঅক্যলর মাঝে একজন।

[17] জেরুজালেমত ফোঁছিবার ফর ইমানদার ভাইঅক্যলে খুশি অইয়েনে আঁরারে গ্রঅন গরিল্।

[18] ফররদিন ফোল আঁরার লগে ইয়াকুবরে চাইতো গেল্। য়েডে জামাতর বেক নেতাঅক্যলে আজির আছিল্।

[19] ফোল য়িতারারে সালাম জানাইল্ আর তেঁইর তবলিগর মইধ্য দিয়েনে আল্লাহ্ কেন্ গরি অ-ইহুদিঅক্যলর মাঝে হাম গইজ্যে য়েগিন এক এক গরি হইল্।

[20] এই হতা উনিয়েনে য়েই নেতাঅক্যলে আল্লাহ্‌র গোরব গরিল্ আর ফোলরে হইল্, “ভাই, তুঁই তঅ দেইক্‌তা লাইগ্যো, হত আজার আজার ইহুদি ইসার উঅর ইমান আইন্যে, আর য়িতারা বেক্যিনে মুসার শরিয়ত ফালন গরিবার লাই খুবই আগ্রয়ি।

[21] য়িতারা হ্যবর ফাইয়্যে, অ-ইহুদিঅক্যলর মাঝে যে সমস্ত ইহুদি থাকে য়িতারারে তুঁই মুসার শরিয়ত বাদ দিই সইল্‌তো শিক্যা দিই থাক, মানি তুঁই য়িতারার ফোয়াঅক্যলরে সুন্যত গরাইতো আর ইহুদিঅক্যলর চলতি নিয়ম ফালন গইত্যো মানা গরি থাক। এহন আঁরা কি গরি?

[22] য়িতারা তঅ নিচ্যয়ই উনিবো দে, তুঁই আইস্যো।

[23] আঁরা এহন তোঁয়ারে যিয়ান হইর তুঁই য়িয়ানই গর। আঁরার মাঝে এন্ চাইরজন মানুষ আছে যারা উগ্যুয়া মানত গইজ্যে।

[24] এই মানুষঅক্যলরে তুঁই তোঁয়ার লগে লই যঅ আর য়িতারার লগে তুঁই নিজেঅ ফাক-সাফ অঅ আর য়িতারারে মাথার চুল হামাইবার ফুইসা দঅ। তহন বেক্যিনে জানিবো দে, তোঁয়ার সম্যন্দে য়িতারা যে হ্যবর ফাইয়্যে য়িয়ান মিছা আর তুঁই শরিয়ত ফালন গইত্যা লাইগ্যো।

[25] কিন্তু যে অ-ইহুদিক্যল ইমানদার অইয়্যে য়িতারার লাই আঁরা যিয়ান ঠিগ গজ্যি য়েই সম্যন্দে য়িতারার হাছে এই হতা লেকিয়েনে জানাইয়্যি দে, মুত্যির হাছে উত্‌সর্গ গরা হ্যানা য়িতারা হ্যাইতো নঅ, রক্ত হ্যাইতো নঅ, গলা চিবিয়েনে মারা হনঅ ফশুর গোশ্‌ত হ্যাইতো নঅ আর হনঅ ডইল্যা জেনা গইত্যো নঅ।”

[26] তহন ফোল য়েই মানুষঅক্যলরে লই যাইয়েনে য়িতারার লগে নিজরেঅ ফাক-সাফ গরিল্। ফরর দিন তেঁই বায়তুল-মোকাদ্যসত গেল্, আর য়িতারার ফাক-সাফ অইবার হাম হঁত্যে শেষ অইবো ও ফত্যিকর লাই হঁত্যে ফশু হোরবানি দেয়া অইবো য়িয়ান জানাই দিল্।

[27] ফাক-সাফ অইবার য়েই সাত দিন ফ্রায় শেষ অই আইবার ফর এশিয়া ফদেশর হয়েকজন ইহুদি ফোলরে বায়তুল-মোকাদ্দসত দেকিল্। য়িতারা য়েডিয়ার বেক মানুষঅক্যলরে উস্‌কাই দিল্ আর ফোলরে ধরিল্।

[28] ফরদি য়িতারা চিল্যাইয়েনে হইতো লাগিল্, “বনি-ইসরাইলঅক্যল, আগাই আইয়্যো। বেক জাগার মানুষর হাছে আঁরার জাতি ও আঁরার শরিয়ত আর বায়তুল-মোকাদ্যসর বিরুদ্যে যিবা শিক্যা দিই বেরাআ, এ-ই য়েই মানুষ। য়িয়ান বাদে য়িবা বায়তুল-মোকাদ্দসত গিরিকঅক্যলরে আনিয়েনে এই ফবিত্র জাগা নাফাক্ গইজ্যে।”

[29] য়িতারা এই হতা হইল্ হারন য়িতারা আগদি ইফিষিয় ত্রফিমরে ফোলর লগে শঅরর মাঝে দেইক্যেল্। য়িয়ানর লাই য়িতারা ভাইব্যেল্, ফোল ত্রফিমরে বায়তুল-মোকাদ্দসতঅ আইন্যে।

[30] তহন গোডা শঅর উত্যেজিত অই উঢিল্। মানুষঅক্যলে একলগে দুঁরি আইয়েনে ফোলরে ধরি বায়তুল-মোকাদ্যসর ত্যুন টানিয়েনে বাইর গরি আনিল্ আর লগে লগেই বায়তুল-মোকাদ্যসর দরজাগিন বন্ধ গরি দিল্।

[31] মানুষঅক্যলে ফোলরে মারি ফেলিবার চেষ্টা গইত্যো আছিল্, এন্ সমত রোমিয় সৈন্যঅক্যলর মেইন সেনাফতির হাছে হ্যবর গেল্ দে, গোডা জেরুজালেম শঅরত উগ্যুয়া উলুস্থূল ফরি গেইয়্যে।

[32] য়েই মেইন সেনাফতি তহনই হয়েকজন শতফতি আর সৈন্যঅক্যলরে লই দুঁরিয়েনে ভিড়র হাছে গেল্। মানুষঅক্যলে মেইন সেনাফতি আর সৈন্যঅক্যলরে দেকিয়েনে ফোলরে মারা বন্ধ গরিল্।

[33] তহন মেইন সেনাফতি আইয়েনে ফোলরে বন্দি গরিল্ আর দুয়া সিয়োল দিয়েনে তেঁইরে বাঁধিবার উকুম দিল্। তারফরদি তেঁই ফুছার গরিল্, “মানুষ্যুয়া হন? য়িবা কি গইজ্যে?”

[34] তহন মানুষঅক্যলর মইধ্যর ত্যুন হয়েকজন চিল্যাইয়েনে এক ডইল্যা হতা হইল্, আবার হয়েকজন অইন্য ডইল্যা হতা হইল্। য়িয়ানত মেইন সেনাফতি গোলমালর লাই আসল বেফার জানিত্ নঅ ফারিয়েনে ফোলরে সেনানিবাসত লই যাইবার উকুম দিল্।

[35] ফোল সিড়ি ফইয্যন্ত ফোঁছিবার ফর মানুষঅক্যলর আতর ত্যুন বাঁচাইবার লাই সৈন্যঅক্যলর ত্যুন তেঁইরে বোই লই যঅন ফরিল্।

[36] মানুষঅক্যলে তেঁইর ফিছদি ফিছদি চিল্যাইয়েনে হইতো লাগিল্, “য়িবারে মারি ফেল।”

[37] সৈন্যঅক্যলে ফোলরে লইয়েনে সেনানিবাসত ঢুইক্‌তো যাইবো এন্ সমত ফোল মেইন সেনাফতিরে হইল্, “অনরে কি কিছু হইত্ ফারি না?” মেইন সেনাফতি হইল্, “তুঁই দেকির্ গিরিক ভাষা জান!

[38] মিসর দেশর যে মানুষ্যুয়া কিছু দিন আগে বিদ্রোও শুরু গরিয়েনে চাইর আজার খুনি বিদ্রোয়িরে মরুভুমিত লই গেইয়্যেল্, তুঁই কি তইলে য়েই মানুষ নঅঅ?”

[39] তহন ফোল জোয়াব দিল্, “আঁই ইহুদি, কিলিকিয়া ফদেশর তাষ্য শঅরর মানুষ। আঁই যেন-তেন শঅরর মানুষ নঅঅ। দয়া গরিয়েনে আঁরে মানুষঅক্যলর হাছে হতা হইতো দঅন।”

[40] মেইন সেনাফতির অনুমতি ফাইয়েনে ফোল সিড়ির উঅরদি থিয়াইল্ আর আত্ তুলিয়েনে মানুষঅক্যলরে চুব গরিবার লাই ইশারা গরিল্। মানুষঅক্যলে চুব গরনর ফর ফোল য়িব্রু ভাষাত য়িতারারে হইল্,

ফাঁচ লম্বর সিফারা: ফেরিত — Chapters