Skip to content
Opens in a new window
Listen to this chapter • 9:38

[1] ইয়ার কিছু দিন ফরদি ফন্জাইশত্যমি-ইদর দিনত উম্যতঅক্যলে এক জাগাত মিলিত অইল্।

[2] তহন আতিক্যা আসমানর ত্যুন জোর বাতাসর আবাজর মতন এক্যান আবাজ আইল্ আর যে ঘরত য়িতারা আছিল্ য়েই আবাজে য়েই ঘরগান ভরি গেল্।

[3] উম্যতঅক্যলে দেকিল্ আগুনর জিল্‌ফার মতন কি যেন্ ছিঁডাই গেল্ আর য়েগিন য়িতারার ফত্যিকর উঅর আইয়েনে বোইল্।

[4] য়িয়ানত য়িতারা বেক্যিনে ফাক-রুহ্‌দি ফুরন অইল্ আর য়েই রুহ্‌ যিবারে যেইল্যা হতা হইবার শক্তি দিল্ য়েই মতন য়িতারা বিন্য বিন্য ভাষাত হতা হইতো লাগিল্।

[5] য়েই সমত দুনিয়ার নানান দেশর ত্যুন আল্লাহ্‌ভক্ত ইহুদি মানুষঅক্যলে আইয়েনে জেরুজালেমত থাইকতো আছিল্।

[6] য়িতারা য়েই আবাজ উনিল্ আর বউত কেউই য়েডে জমা অইল্। নিজর নিজর ভাষাত উম্যতঅক্যলরে হতা হইতো উনিয়েনে য়েই মানুষঅক্যলে যেন্ বুদ্যিআরা অই গেল্।

[7] য়িতারা বউত আচ্যাইয্য অইয়েনে হইল্, “এই দে মানুষঅক্যলে হতা হঅর, ইতারা কি বেক্যিনে গালিলর মানুষ নঅঅ না?

[8] যুদি য়িয়ানই অঅ তইলে আঁরা ফত্যিকে কেন্ গরিয়েনে নিজর নিজর মাতৃভাষা য়িতারার মুকত উনির্?

[9] ফার্থিয়, মিডিয়, এলমিয় মানুষ আর মেসোফটেমিয়াত থাকইন্যা মানুষঅক্যলে, এহুদিয়া ও কাফ্যাদকিয়া, ফন্ত আর এশিয়া ফদেশ,

[10] ফরুগিয়া ও ফাম্‌ফুলিয়া, মিসর আর কুরিনির হাছাহাছি লিবিয়ার হয়েক্যান জাগার মানুষঅক্যলে, রোম শঅরর ত্যুন যে ইহুদিঅক্যলে আর ইহুদি ধর্মত ইমানদার অ-ইহুদিঅক্যলে আইস্যে য়িতারা,

[11] ক্রিট দিফর মানুষঅক্যলে আর আরবিঅক্যলে — আঁরা বেক্যিনেই তঅ আঁরার নিজর নিজর ভাষাত আল্লাহ্‌র মহত হামর হতা য়িতারারে হইতো উনির।”

[12] য়িতারা আচ্যাইয্য আর বুদ্যিআরা অইয়েনে একজন অইন্যজনরে ফুছার গইত্যো লাগিল্, “ইয়ানর মানি কি?”

[13] আবার অইন্যতারা উম্যতঅক্যলরে ঠঁঅশা গরিয়েনে হইল্, “য়িতারা মদ হ্যাইয়েনে মাতাল অইয়্যে।”

[14] তহন ফিতর য়েই এগারোজন সাআবিঅক্যলর লগে থিয়াই জোরে য়েই মানুষঅক্যলরে হইল্, “ইহুদি মানুষঅক্যল আর যারা অনরা জেরুজালেমত থাইক্‌তা লাইগ্যোন, অনরা জানি রাকন আর মন দিয়েনে আঁর হতা উনন্।

[15] অনরা মনে গইজ্যোন ইতারা মাতাল অইয়্যে, কিন্তু য়িয়ান নঅঅ; হারন এহন তঅ হ্যালি ফজর নঅটা।

[16] ইয়ান য়েই ঘটনার মতন যিয়ানর হতা নবি যোয়েল হইয়্যেল্ দে, আল্লাহ্ হঅর,

[17] ‘শেষহালে বেক মানুষর উঅরদি আঁই আঁর রুহ্‌ ঢালি দিয়োম; য়িয়ানত তোঁয়ারার ফোয়াঅক্যলে আর মাইয়্যাঅক্যলে নবি ইসাবে আল্লাহ্‌র কালাম হইবো, তোঁয়ারার জোয়ান ফোয়াঅক্যলে দশ্যন ফাইবো, তোঁয়ারার বুরা মানুষঅক্যলে হ্যোয়াব দেকিবো।

[18] এন্ কি, য়েই সমত আঁর গোলাম আর বাঁদিঅক্যলর উঅরদি আঁই আঁর রুহ্‌ ঢালি দিয়োম, আর য়িতারা নবি ইসাবে আল্লাহ্‌র কালাম হইবো।

[19] আঁই উঅরদি আসমানত্ আচ্যাইয্য আচ্যাইয্য ঘটনা দেহ্যাইয়্যোম, আর নিচদি দুনিয়াত নানান ডইল্যা চিন্য দেহ্যাইয়্যোম, মানি রক্ত, আগুন আর বউত ধুঁয়া দেহ্যাইয়্যোম

[20] মাবুদর য়েই মহত আর মইমাভরা দিন আইবার আগদি সুয্য আঁধার অই যাইবো আর চাঁন রক্তর মতন অইবো।

[21] রক্যা ফাইবার লাই যে কেউ মাবুদরে ডাকিবো য়িবা রক্যা ফাইবো।’

[22] “বনি-ইসরাইলঅক্যল, এই হতা উনন্। নাসরতর ইসার মইধ্য দিয়েনে আল্লাহ্ অনরার মাঝে মহত আর কেরামতি হাম গরিয়েনে অনরার হাছে ফরমান গইজ্যেল্‌ দে, তেঁই ইসারে ফাটাইয়্যেল্; আর এই হতা তঅ অনরা জানন।

[23] আল্লাহ্, যিবা আগদিই বেক জানে, তেঁই আগদিই ঠিগ গইজ্যেল্‌ দে, ইসারে অনরার আতত্ দেয়া অইবো। আর অনরাঅ দুষ্ট মানুষঅক্যলরে দিয়েনে তেঁইরে কুরুশর উঅরদি মারি ফেল্যিলান।

[24] কিন্তু আল্লাহ্ মরনর যন্ত্রনার ত্যুন মুক্ত গরিয়েনে তেঁইরে জিন্দা গরি তুইল্যে‌, হারন তেঁইরে ধরি রাকিবার সাইধ্য মরনর নঅ আছিল্।

[25] নবি দাউদ তেঁইর বিষয়ে হইয়্যে, ‘আঁর চোগ অক্যল সমত মাবুদর মিক্যাদি আছে; তেঁই আঁর ডাইন ফাশদি আছে বুলি আঁই ইস্তির থাইক্যোম।

[26] ইয়ানর লাই আঁর মন খুশিত ভরা, আঁর জিল্‌ফা আনন্দর হতা হঅ, আঁর শরিলঅ আশা লই বাঁচিবো;

[27] হারন তুঁই আঁরে মরা রুহ্‌গিনর জাগাত ফেলি রাইক্‌তা নঅ, তোঁয়ার ভক্তর শরিলরে তুঁই নষ্ট অইতা দিতা নঅ।

[28] জিবনর ফথ তুঁই আঁরে জানাইয়্যো; তোঁয়ার হাছে থাকনত আছে ফরিফুন্য আনন্দ।’

[29] “ভাইঅক্যল, এই হতা আঁই নিচ্যিত গরিয়েনে হইত্ ফারি দে, রাজবংশর বাবা দাউদ মারা গেইয়্যে, তেঁইরে দাফন গরা অইয়্যে আর তেঁইর হব্যর আইজঅ এডে রইয়্যে।

[30] তেঁই একজন নবি আছিল্ আর তেঁই জাইনতো আল্লাহ্ সোঅন হ্যাইয়েনে এই ওয়াদা গইজ্যে দে, তেঁইর সিংহাসনত তেঁইরই একজন বংশধররে তেঁই বোয়াইবো।

[31] ফরদি কি অইবো য়িয়ান দাউদ দেকিত্ ফাইয়্যেল্ বুলি মরনর ত্যুন মসিহ্‌র আবার জিন্দা অইয়েনে উঢন সম্যন্দে হইয়্যেল্ দে, মরা রুহ্‌গিনর জাগাত মসিহ্‌রে ফেলি রাকা নঅঅ অঅ আর তেঁইর শরিলঅ নষ্ট নঅঅ অঅ।

[32] আল্লাহ্ য়েই ইসারেই জিন্দা গরি তুইল্যে‌, আর আঁরা বেক্যিনে য়িয়ানর সাক্যি।

[33] আল্লাহ্‌র ডাইন মিক্যাদি বোইবার গোরব তেঁইরে দান গরা অইয়্যে আর ওয়াদা গরা ফাক-রুহ্‌রে তেঁইই বাবার হাছর ত্যুন ফাইয়্যেল্; আর এহন অনরা যেগিন দেইক্‌তা লাইগ্যোন ও উনিত্ ফাইতা লাইগ্যোন য়েগিন ইসাই দিয়্যে।

[34] দাউদ নিজে বেহেস্‌তত নঅঅ যাআ, কিন্তু তেঁই হইয়্যে, ‘মাবুদ আঁর ফভুরে হইল্, যেতক্যন না আঁই তোঁয়ার শত্রুঅক্যলরে তোঁয়ার ঠেংগর তলাত রাকি য়েতক্যন তুঁই আঁর ডাইন মিক্যাদি বইয়্যো।’

[36] “ইয়ানর লাই অক্যল ইসরাইল জাতি এই হতা নিচ্যিত গরিয়েনে জানন্ দে, যিবারে অনরা কুরুশর উঅরদি মারি ফেল্যিলান আল্লাহ্ য়েই ইসারেই ফভু আর মসিহ্‌ — এই দুই ফদতই নিযুক্ত গইজ্যে।”

[37] এই হতা উনিয়েনে মানুষঅক্যলে মনত দুক্য ফাইল্। য়িতারা ফিতর আর অইন্য সাআবিঅক্যলরে ফুছার গরিল্, “ভাইঅক্যল, আঁরা কি গইজ্যোম?”

[38] জোয়াবে ফিতর হইল্, “অনরা ফত্যিকে গুনাহ্‌র মাফ ফাইবার লাই তঅবা গরন আর ইসা মসিহ্‌র নামে তরিকাবন্দি গ্রঅন গরন। অনরা দান ইসাবে ফাক-রুহ্‌রে ফাইবান।

[39] অনরার লাই, অনরার ফোয়ামাইয়্যাঅক্যলর লাই আর যারা দুরে আছে, এক হতাত আঁরার মাবুদ আল্লাহ্ তেঁইর নিজর বান্দা অইবার লাই যারারে ডাকিবো, য়িতারার বেক্যিনর লাই এই ওয়াদা গরা অইয়্যে।”

[40] ইয়ান বাদে আরো বউত হতা হইয়েনে ফিতর সাক্যি দিতো লাগিল্। তেঁই য়িতারারে এই হইয়েনে বুঝাইতো চেষ্টা গরিল্, “এই যুগর বিবেকহিন মানুষঅক্যলর ত্যুন নিজরারে রক্যা গরন।”

[41] যারা তেঁইর হতাত ইমান আনিল্ য়িতারা তরিকাবন্দি লইল্ আর উম্যতঅক্যলর দলর লগে য়েই দিন আল্লাহ্ হমবেশ তিন আজার মানুষরে যুক্ত গরিল্।

[42] য়েই মানুষঅক্যলে সাআবিঅক্যলর শিক্যা উইন্‌তো, য়িতারার লগে এক অইয়েনে মসিহ্‌র মেজ্যানি গ্রঅন গইত্যো আর মুনাজাত গরিয়েনে সময় হাডাইতো।

[43] বেক্যিনে ডরে ফুরন অইল্, আর সাআবিঅক্যলে বউত কেরামতি হাম ও চিন্য-হাম গইত্যো লাগিল্।

[44] বেক ইমানদারই একলগে থাইকতো আর বেক কিছু যার যার দরহার মতন বেবার গইত্যো।

[45] য়িতারা নিজরার বিষয়-সম্‌বত্যি বেচিয়েনে যিবার যে‌ইল্যা দরহার য়েইল্যা য়িবারে দিতো।

[46] য়িতারা ফত্যি দিন বায়তুল-মোকাদ্যসত একলগে মিলিত অইতো, আর বিন্য বিন্য বাড়িত আনন্দর লগে ও সরল মনে একলগে হ্যানা-দানা গইত্যো।

[47] য়িতারা অক্যল সমত আল্লাহ্‌র ফশংসা গইত্যো আর বেক মানুষঅক্যলে য়িতারারে সম্যান গইত্যো। যারা নাজাত ফাইতো আছিল্ ফভু ইমানদার দলর লগে ফত্যি দিনই য়িতারারে যোগ গইত্যো লাগিল্।

ফাঁচ লম্বর সিফারা: ফেরিত — Chapters