[1] ফোল সুজা ডঁর মিটিংগর মানুষঅক্যলর মিক্যাদি চাইয়েনে হইল্, “আঁর ভাইঅক্যল, আঁই আইজ ফইয্যন্ত ফরিষ্কার বিবেকে আল্লাহ্র লগে আঁর হত্যইব্য ফালন গজ্যি।”
[2] এই হতা উনিয়েনে মআ-ইমাম অননিয় ফোলর হাছে যারা থিয়াই আছিল্ য়িতারারে ফোলর মুকর উঅর আঘাত গইত্যো উকুম দিল্।
[3] তহন ফোল অননিয়রে হইল্, “ভন্ড, আল্লাহ্ অনরেঅ আঘাত গরিবাো। আইন মতন আঁর বিচার গরিবার লাই অনে য়েডে বোইস্যোন, কিন্তু আঁরে মারিবার উকুম দিয়েনে তঅ অনে নিজেই আইন ভাইংগ্তা লাইগ্যোন”
[4] যারা ফোলর হাছে থিয়াই আছিল্ য়িতারা তেঁইরে হইল্, “তুঁই আল্লাহ্র মআ-ইমামরে অফমান গইত্যা লাইগ্যো!”
[5] তহন ফোল হইল্, “ভাইঅক্যল, আঁই নঅ জাইনতাম দে, তেঁই মআ-ইমাম। যুদি জাইনতাম তইলে য়েই হতা নঅ হইতাম, হারন ফাক-কিতাবত লেহ্যা আছে, ‘তোঁয়ার জাতির নেতারে অসম্যান নঅ গইজ্যো।’ ”
[6] য়েই ডঁর মিটিংগর এক দল দে সদ্যুকি আর অইন্য দল ফরিশি, এই হতা জানিয়েনে ফোল ডঁর মিটিংগর মাঝদি জোরে হইল্, “আঁর ভাইঅক্যল, আঁই একজন ফরিশি আর ফরিশির ফোয়া। আঁর বিচার অঅর হারন আঁই বিশ্যাস গরি দে, মরাঅক্যলে আবার জিন্দা অইয়েনে উঢিবো।”
[7] তেঁইর এই হতাত ফরিশি আর সদ্যুকিঅক্যলর মাঝে হইজ্যা শুরু অইল্। ইয়ানত ডঁর মিটিংগর মানুষঅক্যলে ভাগ অই গেল্,
[8] হারন সদ্যুকিঅক্যলে হঅ, “মরাঅক্যলে আর জিন্দা অইয়েনে উইট্যো নঅ ।” ইয়ান বাদে য়িতারা আরো হঅ দে, ফেরেস্তাঅ নাই, হনঅ রুহ্অ নাই; কিন্তু ফরিশিঅক্যলে এগিন বেক্যিনই বিশ্যাস গরে।
[9] তহন বিরাট গোলমাল শুরু অইল্ আর ফরিশি দলর হয়েকজন আলেম উঢিয়েনে তুমুল হইজ্যা ফসাদ শুরু গরি দিল্। য়িতারা হইল্, “আঁরা এই মানুষ্যুয়ার হনঅ দোষ দেকিত নঅ ফাইর। অঅত হনঅ রুহ্ বা হনঅ ফেরেস্তা ইবার লগে হতা হইয়্যে।”
[10] য়েই হইজ্যা এন্ বিরাট অই উঢিল্ দে, মেইন সেনাফতি ডরাইল্ য়িতারা ফোলরে ছিরি টুঁরা টুঁরা গরি ফেলিবো। তেঁই সৈন্যঅক্যলরে উকুম দিল্ যেন্ য়িতারা যাইয়েনে মানুষঅক্যলর আতর ত্যুন ফোলরে ছারাই আনিয়েনে সেনানিবাসত লই যাআ।
[11] ফররদিন রাতিয়া ফভু ফোলর হাছে থিয়াইয়েনে হইল্, “সঅসি অঅ, জেরুজালেমত যেইল্যা তুঁই আঁর বিষয়ে সাক্যি দিয়্যো য়েই ডইল্যা রোমতঅ তোঁয়ার ত্যুন সাক্যি দঅন ফরিবো।”
[12] ফররদিন বেইন্যা ফজরত ইহুদিঅক্যলে উগ্যুয়া ষড়যন্ত্র গরিল্ আর ফোলরে মারি নঅ ফেলন ফইয্যন্ত কিছুই হ্যাইতো নঅ বুলি সোঅন হ্যাইল্।
[13] চল্যিশজনরঅ বেশি মানুষ এই ষড়যন্ত্র গরিল্।
[14] য়িতারা মেইন ইমামঅক্যলর আর ইহুদি বুরা নেতাঅক্যলর হাছে যাইয়েনে হইল্, “ফোলরে মারি নঅ ফেলন ফইয্যন্ত কিছুই হ্যাইতাম নঅ বুলি আঁরা হোটিন সোঅন হ্যাইয়্যি।
[15] এহন অনরা আর ডঁর মিটিংগর মানুষঅক্যলে এই বেফারে আরো ভালা গরি তদন্ত গরিবার অজুআতে ফোলরে অনরার সাম্নদি আনিবার লাই মেইন সেনাফতির হাছে হ্যবর ফাটন। য়িবা এডে ফোঁছিবার আগদিই আঁরা তেঁইরে শেষ গরি ফেলিবার লাই রেডি অই থাকিলাম।”
[16] কিন্তু ফোলর বোইনর ফোয়া এই ষড়যন্ত্রর হতা উনিত্ ফাইয়েনে সেনানিবাসত গেল্ আর ফোলরে য়েই হ্যবর জানাইল্।
[17] তহন ফোল একজন শতফতিরে ডাকিয়েনে হইল্, “এই জোয়ানরে মেইন সেনাফতির হাছে লই যঅন। তেঁইর হাছে ইবার কিছু হইবার আছে।”
[18] তহন য়েই শতফতি য়েই জোয়ানরে লইয়েনে মেইন সেনাফতির হাছে যাই হইল্, “বন্দি ফোল আঁরে ডাকা ফাটাইয়েনে এই জোয়ানরে অনর হাছে লই আইস্তো হইল্, হারন অনর হাছে য়িবার নাকি কিছু হইবার আছে।”
[19] মেইন সেনাফতি তহন য়েই জোয়ানর আত ধরি একফাশদি লই যাইয়েনে হইল্, “আঁরে তুঁই কি হইতা চঅ?”
[20] য়েই জোয়ান ফোয়া হইল্, “ইহুদিঅক্যলে ঠিগ গইজ্যে, ফোলর বিষয় আরো ভালা গরি হ্যবর লইবার অজুআতে তেঁইরে আইয়্যেরদে হালিয়া ডঁর মিটিংগর সাম্নদি লই যাইবার লাই অনরে অনুরোধ গরিবো।
[21] অনে য়িতারার হতাত রাজি নঅ অইবান, হারন চল্যিশজনরঅ বেশি মানুষ লুকাই থাকিয়েনে ফোলর লাই অফেক্যা গরি আছে। ফোলরে খুন নঅ গরন ফইয্যন্ত এই মানুষঅক্যলে কিছু হ্যাইতো নঅ বুলি সোঅন হ্যাইয়্যে। য়িতারা রেডি অইয়েনে এহন হ্যালি অনর রাজি অইবার অফেক্যাত আছে।”
[22] মেইন সেনাফতি য়েই জোয়ানরে বিদায় গরিবার সমত এই উকুম দিল্, “এই হতা দে তুঁই আঁরে জানাইয়্যো য়িয়ান কেউঅরে নঅ হইয়্যো।”
[23] ফরদি মেইন সেনাফতি তেঁইর দুই জন শতফতিরে ডাকিয়েনে হইল্, “দুইশ সাধারন সৈন্য, সোত্যোরজন ঘোড়া চলাইন্যা সৈন্য আর দুইশ সেলধারি সৈন্যরে আজিয়া রাইত্ নঅটার সমত সিজারিয়াত যাইবার লাই রেডি রাক।
[24] আর ফোলর লাইঅ ঘোড়ার বেবস্তা গইজ্যো যেন্ য়িবারে সইসালামতে মেইন শাসনহত্যা ফিলিক্সর হাছে লই যঅন যাআ।”
[25] মেইন সেনাফতি এই সিঢি লেকিল্:
[26] “আঁই, ক্লাডিয়াস লুসিয়াস, মআন শাসনহত্যা ফিলিক্সর হাছে এই সিঢি লেকির। আঁর সালাম গ্রঅন গরন।
[27] “ইহুদিঅক্যলে এই মানুষ্যুয়ারে ধরিয়েনে ফ্রায় খুন গরি ফেইল্যেল্, কিন্তু আঁই আঁর সৈন্যঅক্যলরে লই যাইয়েনে য়িবারে উদ্যার গরি আন্যি, হারন আঁই জানিত্ ফাইল্যাম য়িবা একজন রোমিয়।
[28] ফরদি আঁই জাইন্তাম চাইলাম কিল্যাই মানুষঅক্যলে য়িবারে দুষি গরের। য়িয়ানর লাই য়িতারার ডঁর মিটিংগর হাছে আঁই য়িবারে লই গেলাম।
[29] আঁই বুঝিত্ ফাইল্যাম দে, য়িতারার শরিয়তর বিষয় লইয়েনে য়িতারা য়িবারে দুষি গরের্, কিন্তু মরিবার বা জেলহ্যানাত যাইবার মতন এন্ হনঅ দোষ য়িবার নাই।
[30] যহন আঁই জানিত্ ফাইল্যাম মানুষঅক্যলে এই মানুষ্যুয়ার বিরুদ্যে ষড়যন্ত্র গইজ্যে তহনই আঁই য়িবারে অনর হাছে ফাটাইলাম। যারা য়িবারে দুষি গরের য়িতারারেঅ আঁই উকুম দিলাম যেন্ য়িতারা ইবার দোষর বিষয়ে অনর হাছে হঅ।”
[31] তহন সৈন্যঅক্যলে মেইন সেনাফতির উকুম মতন ফোলরে রাতিয়া য়িতারার লগে গরিয়েনে আন্তিফাত্রি শঅর ফইয্যন্ত লই গেল্।
[32] ফরর দিন য়িতারা ঘোড়া চলাইন্যা সৈন্যঅক্যলর লগে ফোলরে ফাটাই দিয়েনে সেনানিবাসত ফিরি গেল্।
[33] ঘোড়া চলাইন্যা সৈন্যঅক্যলে সিজারিয়াত ফোঁছিয়েনে সিঢিগান আর ফোলরে মেইন শাসনহত্যার আতত্ দিল্।
[34] মেইন শাসনহত্যা সিঢিগান ফরিয়েনে ফোল হঅন্ জাগার মানুষ য়িয়ান ফুছার গরিল্। ফোল দে কিলিকিয়া ফদেশর মানুষ য়েই হতা জানিত্ ফারিয়েনে তেঁই হইল্,
[35] “তোঁয়ারে যারা দুষি গরের য়িতারা এডে ফোঁছিবার ফর আঁই তোঁয়ার হতা উইন্যোম।” ফরদি তেঁই বাদশা হেরোদর বাড়ির আজতত্ ফোলরে ফাআরা দিয়েনে রাইক্তো হইল্।