Skip to content
Opens in a new window
Listen to this chapter • 6:29

[1] আঁই মসিহ্‌ ইসার গোলাম ফোল রোম শঅরর ইমানদারঅক্যলর হাছে এই সিঢি লেকির। তেঁইর সাআবি অইবার লাই আল্লাহ্ আঁরে ডাইক্যে আর তেঁইর দেয়া সুহ্যবর তবলিগ গরিবার লাই বাছি নিইয়্যে।

[2] আল্লাহ্ তেঁইর নবিঅক্যলর মইধ্য দিয়েনে ফাক-কিতাবর মাঝে আগদিই এই সুহ্যবরর ওয়াদা গইজ্যেল্।

[3] য়েই সুহ্যবর অইল্ তেঁইর ফোয়ার বিষয়ে। য়েই ফোয়াই ইসা মসিহ্‌, আঁরার ফভু। শরিলর মিক্যাদির ত্যুন তেঁই নবি দাউদর বংশধর আছিল্, আর তেঁইর বেগুনাহ্‌গার রুহ্‌র মিক্যাদির ত্যুন তেঁই মআ কুদরতিত মরনর ত্যুন জিন্দা অইয়েনে ইব্‌নুল্লাহ্‌ ইসাবে ফকাশিত অইয়্যেল্।

[5] তেঁইরই মইধ্য দিয়েনে তেঁইরই নামর লাই আঁরা রহমত আর সাআবি-ফদ ফাইয়্যি, যেন্ বেক জাতিগিনর মইধ্যর ত্যুন মাইনষ্যে ইমান আনিয়েনে আল্লাহ্‌র বাইধ্য অইত্ ফারে।

[6] য়েই মানুষঅক্যলর মাঝে তোঁয়ারাঅ আছ। ইসা মসিহ্‌র মানুষ অইবার লাই আল্লাহ্ তোঁয়ারারে ডাইক্যে।

[7] রোম শঅরত যে মানুষঅক্যলরে আল্লাহ্ মহব্যত গরে আর তেঁইর নিজর বান্দা অইবার লাই ডাইক্যে য়িতারার বেক্যিনর হাছে, মানি তোঁয়ারারই হাছে আঁই এই সিঢি লেকির। আঁরার বাবা আল্লাহ আর হযরত ইসা মসিহ্‌ তোঁয়ারারে রহমত আর শান্তি দান গরক।

[8] ফইল্যাদিই আঁই ইসা মসিহ্‌র মইধ্য দিয়েনে তোঁয়ারার বেক্যিনর লাই আঁর আল্লাহ্‌‍রে শুকরিয়া জানাইর্, হারন তোঁয়ারার ইমানর হতা সারা দুনিয়াত ছরাই-ছিঁডাই ফরের।

[9] ইব্‌নুল্লাহ্‌র বিষয়ে সুহ্যবর তবলিগ গরিয়েনে আঁর গোডা দিল্ দিয়েনে আঁই আল্লাহ্‌র এবাদত গরির্ আঁই যেতবার মুনাজাত গরি য়েতবারই দে তোঁয়ারার হতা মনত গরি থাকি, তেঁইই য়িয়ানর সাক্যি।

[10] আঁর মুনাজাত এই দে, আল্লাহ্‌র ইছ্যাত আঁই যেন্ এইবার হনঅ রহমে তোঁয়ারার হাছে যাইত্ ফারি।

[11] তোঁয়ারারে শক্তিশালি গরি তুলিবার লাই হনঅ রুহানিক দান যেন্ তোঁয়ারা আঁর মইধ্য দিয়েনে ফাইত্ ফার য়িয়ানর লাইই আঁই তোঁয়ারার লগে দেহ্যা গইত্যাম চাই।

[12] য়িয়ানর মানি, আঁরা বেক্যিনে যেন্ একজন অইন্য জনর ইমানর ত্যুন উত্‌সাঅ ফাই।

[13] ভাইঅক্যল, এই হতা জাইন্যো দে, বউত বারই আঁই তোঁয়ারার হাছে যাইবার ইছ্যা গরিয়েনেঅ এই ফইয্যন্ত বাধা ফাই আইর। অইন্যাইন্য জাগাত অ-ইহুদিঅক্যলর মাঝে তবলিগ গরিয়েনে যেইল্যা ফল লাভ গজ্যি, ঠিগ য়েইল্যা তোঁয়ারার মাঝেঅ কিছু ফল দেকিবার আশাত আঁই তোঁয়ারার হাছে যাইতো চাইয়্যি।

[14] সইভ্য-অসইভ্য, শিক্যিত-অশিক্যিত, বেক্যিনর হাছেই আঁই রিনি।

[15] য়িয়ানর লাই তোঁয়ারা যারা রোমত আছ তোঁয়ারার হাছেঅ ইসা মসিহ্‌র বিষয়ে সুহ্যবর তবলিগ গইত্যো আঁই আগ্রয়ি।

[16] ইসা মসিহ্‌র বিষয়ে এই দে সুহ্যবর য়িয়ানত আঁর হনঅ শরম নাই, হারন এই সুহ্যবরই অইল্ আল্লাহ্‌র শক্তি যিয়ানর মাইধ্যমে তেঁই বেক ইমানদারঅক্যলরে নাজাত গরে — ফইল্যাদি ইহুদিঅক্যলরে, তারফর অ-ইহুদিঅক্যলরে।

[17] আল্লাহ্ কেন্ গরিয়েনে মানুষরে ধার্মিক বুলি গ্রঅন গরে য়েই হতা এই সুহ্যবরর মইধ্যে ফকাশ গরা অইয়্যে। ফইল্যার ত্যুন শেষ ফইয্যন্ত হ্যালি ইমান আনিবার মইধ্য দিয়েনেই মানুষরে ধার্মিক বুলি গ্রঅন গরা অঅ। ফাক-কিতাবত লেহ্যা আছে, “যিবারে ধার্মিক বুলি গ্রঅন গরা অঅ য়িবা ইমান আনিবার মইধ্য দিয়েনেই জিবন ফাইবো।”

[18] মানুষ আল্লাহ্‌র আঁসারে অন্যায় ভাবে চাবি রাকে, আর য়িয়ানর লাই তেঁইর ফতি ডরর অভাব ও বেক অন্যায় হামর লাই বেহেস্তর ত্যুন মানুষর উঅর আল্লাহ্‌র গজব ফকাশ ফাই থাকে।

[19] আল্লাহ্ সম্যন্দে যেগিন জানা যাইত্ ফারে য়েগিন মানুষর হাছে ফরিস্কার, হারন আল্লাহ্ নিজেই য়িতারার হাছে য়েগিন ফকাশ গইজ্যে।

[20] আল্লাহ্‌র যে গুনগিন চোগে দেকিত্ ফঅন নঅ যাআ, মানি তেঁইর চিরএস্তায়ি হ্যমতা আর তেঁইর আল্লায়ি সভাব সিষ্টির শুরুর ত্যুনই ফরিষ্কার অইয়েনে ফুঢি উইট্যে। তেঁইর সিষ্টির ত্যুনই মানুষ য়িয়ান বঅর বুঝিত্ ফারে। ইয়ার ফরদি মানুষর আর হনঅ অজুআত নাই।

[21] মানুষ তেঁইর সম্যন্দে জানিবার ফরদিঅ আল্লাহ্ ইসাবে তেঁইর ফশংসাঅ নঅঅ গরে, তেঁইরে কিতগ্যতাঅ নঅঅ জানাআ। য়িতারার চিন্তাশক্তি অসার অই গেইয়্যে আর য়িতারার বুদ্যিহিন দিল্ আঁধারে ভরি গেইয়্যে।

[22] যুদিঅ য়িতারা নিজরারে গেয়ানি বুলি দাবি গইজ্যে তঅঅ আসলে য়িতারা মুরুক্যই অইয়্যে।

[23] চিরএস্তায়ি, মইমাফুন্য আল্লাহ্‌র এবাদত ছারি দিয়েনে য়িতারা অএস্তায়ি মানুষ, ফাকি, ফশু আর বুগে-আঁঢা ফ্রানির মুত্যির ফুজা গইজ্যে।

[24] ইয়ানর লাই আল্লাহ্ মানুষরে য়িবার দিলর হামনা-বাসনা অনুযায়ি জঘইন্য হাম গইত্যো ছারি দিয়্যে। এই হারনে য়িতারা একজন অইন্য জনর লগে জঘইন্য হাম গরিয়েনে নিজরার শরিলর অসম্যান গইজ্যে।

[25] আল্লাহ্‌র আঁসারে ফেলিয়েনে য়িতারা মিছারে গ্রঅন গইজ্যে। সিষ্টিহত্যারে বাদ দিয়েনে য়িতারা তেঁইর সিষ্টি জিনিসর ফুজা গইজ্যে, কিন্তু বেক ফশংসা চিরহাল য়েই সিষ্টিহত্যারই। আমিন।

[26] মানুষ এগিন গইজ্যে বুলি আল্লাহ্ শরমে ভরা হামনার আতত্ য়িতারারে ছারি দিয়্যে। মাইয়াফোয়াঅক্যলে ফইয্যন্ত মরতফোয়াঅক্যলর লগে য়িতারার সাভাবিক বেবারর বদলে অইন্য মাইয়্যাফোয়াঅক্যলর লগে অসাভাবিক ভাবে হ্যারাফ হাম গইজ্যে।

[27] মরতফোয়াঅক্যলঅ ঠিগ য়েইল্যা গরি মাইয়্যাফোয়াঅক্যলর লগে য়িতারার সাভাবিক বেবার ছারি দিয়েনে মরতফোয়ার লগে হামনাত জলি উইট্যে; মরতফোয়া মরতফোয়ার লগে শরমেভরা হ্যারাফ হাম গইজ্যে। এই হারনে য়িতারা ফত্যিকেই য়িতারার অন্যায় হামর ফাওনা শাস্তি নিজর মইধ্যেই ফাইয়্যে।

[28] এন্ গরিয়েনে মানুষ আল্লাহ্‌‍রে মাইন‌‌তো নঅঅ চাআ বুলিয়েনে আল্লাহ্‌অ গুনাহ্‌ভরা মনর আতত্ য়িতারারে ছারি দিয়্যে, আর য়িয়ানর লাইই মানুষ অনুচিত হাম গইত্যো থাকে।

[29] বেক ডইল্যা অন্যায়, হ্যারাফি, লোভ, নিচুতা, ‌ইংসা, খুন, মারামারি, ছলনা আর অইন্যর হোতি গরিবার ইছ্যাত য়িতারা ফরিফুন্য। য়িতারা অইন্যর বিষয় লইয়েনে আলোচানা গরে,

[30] অইন্যর নিন্দা গরে আর আল্লাহ্‌‍রে ঘিনা গরে। য়িতারা বদমেজাজি, অহংকারি আর গর্বিত। অন্যায় হাম গরিবার লাই য়িতারা নয়া নয়া উফাই বাইর গরে। য়িতারা মা-বাবার অবাইধ্য,

[31] ভালা-হ্যারাফর গেয়ান য়িতারার নাই, আর য়িতারা বেইমান। ফরিবারর লাই য়িতারার মহব্যত নাই আর য়িতারার দিলত্ দয়ামায়া নাই।

[32] আল্লাহ্‌র এই বিচারর হতা য়িতারা ভালা গরিয়েনেই জানে দে, এই ডইল্যা হাম যারা গরে য়িতারা মরিবার শাস্তির উফযুক্ত। এই হতা জানিয়েনেঅ য়িতারা দে হ্যালি এই হাম গইত্যো থাকে য়িয়ান নঅঅ, কিন্তু অইন্য যারা য়িয়ান গরে য়িতারারে সায়ও দেএ।

ছঅ লম্বর সিফারা: রোমিয় — Chapters