[1] সিজারিয়া শঅরত কন্যিলিয় নামর একজন মানুষ ইটালিয় সৈন্যদলর শত-সেনাফতি আছিল্।
[2] ইহুদি নঅ অইলেঅ তেঁই আল্লাহ্ভক্ত আছিল্ আর তেঁই ও তেঁইর ফরিবারর বেক্যিনে আল্লাহ্র এবাদত গইত্যো। তেঁই গরিবঅক্যলরে বউত টিঁয়া-ফুইসা দান গইত্যো আর আল্লাহ্র হাছে ফ্রায়ই মুনাজাত গইত্যো।
[3] একদিন বেলা তিনটার সমত তেঁই এক্যান দশ্যন ফাইল্। তেঁই এস্ফষ্ট দেকিত্ ফাইল্ আল্লাহ্র একজন ফেরেস্তা আইয়েনে তেঁইরে ডাকের, “কন্যিলিয়।”
[4] কন্যিলিয় ডরাইয়েনে য়েই ফেরেস্তার মিক্যাদি চাইয়েনে হইল্, “হঅন, উজুর।” ফেরেস্তা হইল্, “তোঁয়ার মুনাজাত আর গরিবঅক্যলরে তোঁয়ার দানর হতা বেহেস্তত্ ফোঁইছ্যে আর আল্লাহ্ য়িয়ান মনত রাইক্যে।
[5] এহন তুঁই জাফা শঅরত মানুষ ফাটঅ, আর শিমোন, যিবার আর এক নাম ফিতর, য়িবারে ডাকি আন। সমুদ্রর ধারত আর একজন শিমোন থাকে।
[6] য়িবা চামরার হাম গরে। ফিতর য়েই শিমোনর বাড়িত আছে।”
[7] যে ফেরেস্তা কন্যিলিয়র লগে হতা হইতো আছিল্ তেঁই গেলে গই ফর কন্যিলিয় দুইজন সঅর আর একজন সাইয্যহারি সৈন্যরে ডাকিল্। এই সৈন্যউয়া আল্লাহ্ভক্ত আছিল্।
[8] বেক হতা বুঝাইয়েনে হইবার ফরদি কন্যিলিয় য়িতারারে জাফাত ফাটাই দিল্।
[9] ফরর দিন যহন য়েই মানুষঅক্যলে জাফা শঅরর মিক্যাদি আইস্তো আছিল্ তহন বেইল অনুমান দুঁইজ্যা। ফিতর মুনাজাত গরিবার লাই য়েই সমত ছাদত উঢিল্।
[10] তহন ফিতরর বঅর ভুগ লাইগ্যেল্ আর তেঁই কিছু হ্যাইতো চাইতো আছিল্। যহন হ্যানা তৈয়ার অইতো আছিল্ তহন ফিতর ঝুরানি অবস্তাত্ আছিল্।
[11] য়েই অবস্তাত্ তেঁই দেকিল্, আসমান খুলি গেইয়্যে আর ডঁর চাদ্যরর মতন হনঅ উগ্যুয়া জিনিসরে চাইর্ হোনা ধরিয়েনে দুনিয়াত লামাই দেয়া অঅর।
[12] য়েই চাদ্যরর মইধ্যে আছে বেক ডইল্যা ফশু, বুগে-আঁঢা ফ্রানি আর ফাকি।
[13] তার ফরদি তেঁই উনিল্ হনে যেন্ তেঁইরে হঅর, “ফিতর, উঢ, মারিয়েনে হ্যঅ।”
[14] ফিতর হইল, “না, না, ফভু, হনঅ মতেই নঅঅ। অফবিত্র বা নাফাক্ হনঅ কিছু আঁই হনঅ দিনঅ নঅঅ হ্যাইয়্যি।”
[15] তহন তেঁই আবার উনিল্, “আল্লাহ্ যিয়ান ফাক-সাফ গইজ্যে য়িয়ানরে তুঁই অফবিত্র নঅ হইয়্যো।”
[16] এই ডইল্যা তিন বার অইবার ফরদি য়েই চাদ্যরগান আসমানত্ তুলি লোয়া অইল্।
[17] যে দশ্যন ফিতর ফাইয়্যেল্ য়িয়ানর মানি কি অইত্ ফারে য়িয়ান তেঁই তহনঅ ভাইবতো আছিল্; এন্ সমত কন্যিলিয়র ফাটাইন্যা মানুষঅক্যলে শিমোনর বাড়ি তালাইশ গরি ফাইয়েনে দরজার সাম্নদি আইয়েনে থিয়াইল্।
[18] তারফর য়িতারা ডাকিয়েনে ফুছার গরিল্, “শিমোন, যিবারে ফিতরঅ হোয়া অঅ, তেঁই কি এডে থাকে না?”
[19] ফিতর তহনঅ দশ্যনর হতা ভাইবতো আছিল, এন্ সমত ফাক-রুহ্ তেঁইরে হইল্, “চঅ, তিনজন মানুষ তোঁয়ার তালাইশ গরের।
[20] উঢিয়েনে নিচে যঅ। হনঅ সন্দঅ নঅ গরিয়েনে য়িতারার লগে যঅ, হারন আঁইই য়িতারারে ফাটাইয়্যি।”
[21] তহন ফিতর লামি আইয়েনে য়েই মানুষঅক্যলরে হইল্, “অনরা যিবার তালাইশ গইত্যা লাইগ্যোন আঁইই য়েই মানুষ। অনরা কিল্যাই আইস্যোন?”
[22] য়েই মানুষঅক্যলে হইল্, “শত-সেনাফতি কন্যিলিয় আঁরারে ফাটাইয়্যে। তেঁই একজন ধার্মিক মানুষ আর তেঁই আল্লাহ্রে ডরাআ। বেক ইহুদিঅক্যলে তেঁইর সুনাম গরে। আল্লাহ্র একজন ফেরেস্তা তেঁইরে উকুম দিয়্যে যেন্ তেঁই অনরে তেঁইর বাড়িত ডাকি লই যাইয়েনে অনর হতা উনে।”
[23] তহন ফিতর বাড়ির মাঝে য়েই মানুষঅক্যলরে ডাকি আনিল্ আর য়িতারার থাকিবার ও হ্যানা-দানার বেবস্তা গরিল্। ফরর দিন ফিতর য়েই মানুষঅক্যলর লগে রঅনা অইল্। জাফা শঅরর হয়েকজন ইমানদার ভাইঅ তেঁইর লগে গেল্।
[24] ফররদিন য়িতারা সিজারিয়াত ফোঁছিল্। য়েই সমত কন্যিলিয় তেঁইর আত্যিয় সজন আর বিশেষ বন্ধু-বান্ধবঅক্যলরে একত্র গরিয়েনে য়িতারার লাই অফেক্যা গইত্যো আছিল্।
[25] ফিতর যহন ঘরত ঢুকিল্ তহন কন্যিলিয় তেঁইর হাছে যাইয়েনে তেঁইর ঠেংগর উঅর উইত অই ফরি তেঁইরে সইদা গরিল্।
[26] কিন্তু ফিতর তেঁইরে উঢাইয়েনে হইল্, “উঢন, আঁই নিজেঅ তঅ হ্যালি একজন মানুষ।”
[27] কন্যিলিয়র লগে হতা হইতে হইতে ফিতর ভিতরে যাইয়েনে দেকিল্ য়েডে বউত মানুষ জমা অইয়্যে।
[28] তহন তেঁই য়িতারারে হইল্, “অনরা তঅ জানন দে, একজন ইহুদির ফক্যে একজন অ-ইহুদির লগে মিলামিশা গরন বা য়িবার লগে দেহ্যা গরন আঁরার শরিয়তর বিরুদ্যে। কিন্তু আল্লাহ্ আঁরে দেহ্যাই দিয়্যে, কেউঅরে অফবিত্র বা নাফাক্ হঅন্ আঁর উচিত নঅঅ।
[29] য়িয়ানর লাই যহন অনরা আঁরে ডাকি ফাটাইয়্যোন তহন আঁই হনঅ আফত্তি নঅ গরিয়েনেই আস্যি। এহন আঁই ফুছার গরির, অনরা কিল্যাই আঁরে ডাকা ফাটাইয়্যোন?”
[30] তহন কন্যিলিয় হইল্, “চাইর দিন আগদি ঠিগ এই সমত দিনর তিনটাত আঁই আঁর ঘরত মুনাজাত গইত্যাম আছিলাম। এন্ সমত আতিক্যা উজ্যল হঅর ফিঁদা একজন মানুষ আঁর সাম্নদি আই থিয়াইয়েনে হইল্,
[31] ‘কন্যিলিয়, আল্লাহ্ তোঁয়ার মুনাজাত উইন্যে আর গরিবঅক্যলরে তোঁয়ার দানর হতা তেঁই মনত রাইক্যে।
[32] এহন তুঁই জাফাত মানুষ ফাটঅ, আর শিমোন, যিবারে ফিতরঅ হোয়া অঅ, য়িবারে ডাকি আন। সমুদ্রর ফাশদি যে শিমোন থাকে আর চামরার হাম গরে ফিতর য়িবারই বাড়িত মেঅমান অই আছে।’
[33] য়িয়ানর লাই আঁই তহনই অনরে ডাকি আনিবার লাই মানুষ ফাটাই দিলাম, আর অনে আইয়েনে ভালাই গইজ্যোন। এডে আঁরা বেক্যিনে এহন আল্লাহ্র সাম্নদি আছি। ফভু অনরে আঁরার হাছে যেগিন হইতো উকুম দিয়্যে আঁরা য়েগিন বেক্যিনই উইন্যোম।”
[34] তহন ফিতর হইতো শুরু গরিল্, “আঁই এহন আঁসাই বুঝিত্ ফাইল্যাম আল্লাহ্র চোগে বেক্যিনে সমান।
[35] ফত্যি জাতির মইধ্যর ত্যুন যারা তেঁইরে ডরাআ আর তেঁইর চোগে যেগিন ঠিগ য়েগিনই গরে তেঁই য়িতারারে গ্রঅন গরে।
[36] আল্লাহ্ বনি-ইসরাইলঅক্যলর হাছে এই সুহ্যবর ফাটাইয়্যেল্ দে, ইসা মসিহ্, যিবা বেক্যিনর ফভু, য়িবারই মইধ্য দিয়েনে শান্তি ফাআ যাআ।
[37] মানুষঅক্যলর দে তরিকাবন্দি লঅন উচিত ইয়াহিয়া য়েই হতা তবলিগ গরিবার ফরদি গালিলর ত্যুন শুরু গরি গোডা এহুদিয়াত যেগিন ঘইট্যেল্ য়েগিন অনরা নিজরাই জানন্।
[38] অনরা ইয়ানঅ জানন্ দে, আল্লাহ্ নাসরতর ইসারে ফাক-রুহ্ আর শক্তি দিয়েনে অভিষেক গইজ্যেল্। আল্লাহ্ তেঁইর লগে আছিল্ বুলি তেঁই ভালা হাম গরি বেড়াইতো আর ইবিলিসর আতত্ যারা হষ্ট ফাইতো য়িতারার বেক্যিনরে সুস্তো গইত্যো।
[39] “ইহুদিঅক্যলর দেশত আর জেরুজালেমত যা কিছু তেঁই গইজ্যেল্ আঁরা য়েগিনর সাক্যি। মানুষঅক্যলে তেঁইরে কুরুশত টাংগাইয়্যেনে মারি ফেই্ল্যেল্।
[40] কিন্তু আল্লাহ্ তিতিয় দিনত তেঁইরে মরনর ত্যুন জিন্দা গরি তুলিল্ আর এন্ গরিল্ যেন্ মানুষঅক্যলে তেঁইরে দেকিত্ ফাআ।
[41] তইলে বেক্যিনে তেঁইরে দেকিত্ নঅঅ ফাআ, কিন্তু আল্লাহ্ যে সাক্যিঅক্যলরে আগদিই বাছি রাইক্যেল্ য়িতারাই তেঁইরে দেকিত্ ফাইয়্যেল্, মানি তেঁই মরনর ত্যুন জিন্দা অইয়েনে উঢিবার ফরদি আঁরা যারা তেঁইর লগে হ্যানা-দানা গজ্যি আঁরাই তেঁইরে দেকিত্ ফাইয়্যি।
[42] তেঁই আঁরারে উকুম দিয়্যে যেন্ আঁরা ইহুদিঅক্যলর হাছে তবলিগ গরি আর সাক্যি দিই দে, আল্লাহ্ তেঁইরেই জিন্দা আর মরাঅক্যলর বিচারহত্যা ইসাবে নিযুক্ত গইজ্যে।
[43] বেক নবিঅক্যলই তেঁইর বিষয়ে এই সাক্যি দেএর দে, তেঁইর উঅর যারা ইমান আনে য়িতারা ফত্যিকে তেঁইর গুনে গুনাহ্র মাফ ফাআ।”
[44] ফিতর তহনঅ হতা হঅর, এন্ সমত যারা য়েই হতা উইনতো আছিল্ য়িতারার বেক্যিনর উঅরদি ফাক-রুহ্ আইল্।
[45] যে ইহুদি ইমানদারঅক্যলে ফিতরর লগে আইস্যেল্ য়িতারা অ-ইহুদিঅক্যলর উঅরিদঅ ফাক-রুহ্রে দান ইসাবে ঢালি দেয়া অইল্ দেকিয়েনে আচ্যাইয্য অই গেল্।
[46] য়িতারা য়িয়ান বুঝিত্ ফারিল্ হারন এই অ-ইহুদিঅক্যলরে য়িতারা বিন্য বিন্য ভাষাত হতা হইতো আর আল্লাহ্র ফশংসা গইত্যো উনিল্। তহন ফিতর হইল্,
[47] “ফানিত্ তরিকাবন্দি নিতো কি এই মানুষঅক্যলরে কেউ বাধা দিত্ ফারে না? য়িতারা তঅ আঁরারই মতন ফাক-রুহ্রে ফাইয়্যে।”
[48] তহন তেঁই য়েই মানুষঅক্যলরে ইসা মসিহ্র নামে তরিকাবন্দি দিবার উকুম দিল্। ফরদি য়িতারা ফিতররে য়িতারার হাছে হয়েক দিন থাইক্তো অনুরোধ গরিল্।