Skip to content
Opens in a new window
Listen to this chapter • 6:39

[1] শোল য়েডে ইস্তিফানর খুনর ফক্যে সাই দিতো আছিল্। য়েই দিন জেরুজালেমর ইসায়ি জামাতর মানুষঅক্যলর উঅর বিরাট জুলুম শুরু অইল্। য়িয়ানত সাআবিঅক্যল বাদে বাকি বেক ইমানদারঅক্যলে এহুদিয়া আর সামেরিয়া ফদেশর জাগাগিনত ছরাই ফরিল্।

[2] হয়েকজন আল্লাহ্‌ভক্ত মানুষ ইস্তিফানরে দাফন গরিল্ আর তেঁইর লাই বউত বিলাদ ধরিল্।

[3] কিন্তু শোল য়েই জামাতরে তচনচ গরিবার চেষ্টাত ঘরে ঘরে যাইয়েনে য়েই জামাতর মরতফোয়া আর মাইয়্যাফোয়াঅক্যলরে টানি আনিয়েনে জেলহ্যানাত দিতো লাগিল্।

[4] যে ইমানদারঅক্যল ছরাই-ছিঁডাই ফইজ্যেল্ য়িতারা চাইরোমিক্যাদি যাইয়েনে মসিহ্‌র সুহ্যবরর হতা তবলিগ গইত্যো লাগিল্।

[5] য়েই সমত ফিলিফ সামেরিয়া ফদেশর এক্যান শঅরত যাইয়েনে মসিহ্‌র বিষয়ে তবলিগ গরিল্।

[6] মানুষঅক্যলে তেঁইর হতা উনিয়েনে আর তেঁই যে কেরামতি হামগিন গইত্যো আছিল্ য়েগিন দেকিয়েনে তেঁইর হতা মন দিয়েনে উনিল্।

[7] বউত কেউঅর মইধ্যর ত্যুন ভুত চিল্যাইয়েনে বাইর অই গেল্ আর বউত অবশ বেরাইম্যা আর আঁতুর ভালা অইল্।

[8] য়িয়ানত য়েই শঅরর মানুষঅক্যল বঅর খুশি অইল্।

[9] য়েই শঅরত শিমোন নামর একজন মানুষ বউত দিনর ত্যুনই জাদু দেহ্যাইতো আছিল্। য়িয়ানত সামেরিয়ার বেক মানুষঅক্যল আচ্যাইয্য অইয়্যেল্।

[10] য়িবা নিজরে একজন বিশেষ মানুষ বুলিয়েনে দাবি গইত্যো, আর ফুইসাআলা-গরিব বেক্যিনে য়িবার হতাত হান দিতো। মাইন্‌ষ্যে হইতো, “আল্লাহ্‌র যে কুদরতরে মহত কুদরত হোয়া অঅ এই মানুষ্যুয়াই য়েই কুদরত।”

[11] মাইন্‌ষ্যে য়িবার হতামতন সইল্‌তো, হারন বউত দিন ধরিয়েনেই য়িবা য়িবার জাদু দেহ্যাইয়েনে য়িতারারে তাইজ্যব বানাইয়্যেল্।

[12] কিন্তু ফিলিফ যহন আল্লাহ্‌র রাইজ্য আর ইসা মসিহ্‌র বিষয়ে সুহ্যবর তবলিগ গরিল্ তহন মানুষঅক্যলে তেঁইর হতাত ইমান আনিল্ আর মরতফোয়া ও মাইয়াফোয়াঅক্যলে তরিকাবন্দি লইতো লাগিল্।

[13] য়েই শিমোনঅ ইমান আনিয়েনে তরিকাবন্দি লইল্, আর য়িবা ফিলিফর ফিছদি ফিছদি বেক জাগাত গেল্ ও চিন্য-হাম আর ডঁর ডঁর কেরামতি হাম দেকিয়েনে আচ্যাইয্য অইল্।

[14] জেরুজালেমর সাআবিঅক্যলে যহন উনিল্ যে, সামেরিয়ার মানুষঅক্যলে আল্লাহ্‌র কালামর উঅর ইমান আইন্যে তহন য়িতারা ফিতর আর ইউহোন্যারে য়েই মানুষঅক্যলর হাছে ফাটাইল্।

[15] ফিতর আর ইউহোন্যা আইয়েনে য়িতারার লাই মুনাজাত গরিল্ যেন্ য়িতারা ফাক-রুহ্ ফাআ,

[16] হারন তহনঅ য়িতারার উঅর ফাক-রুহ্ নঅঅ আইয়্যে; হ্যালি হযরত ইসার নামে য়িতারার তরিকাবন্দি অইয়্যেল্।

[17] তহন ফিতর আর ইউহোন্যা য়িতারার উঅর আত রাকিল্, আর য়িতারা ফাক-রুহ্ ফাইল্।

[18] যহন শিমোন দেকিল্ দে, সাআবিঅক্যলর আত রাকিবার মইধ্য দিয়েনে ফাক-রুহ্‌রে দেয়া অইল্ তহন য়িবা য়িতারার হাছে টিঁয়া আনিয়েনে হইল্,

[19] “আঁরেঅ এই শক্তি দঅন যেন্ আঁই কেউঅর উঅরদি আত্ রাকিলে য়িবা ফাক-রুহ্ ফাআ।”

[20] তহন ফিতর য়িবারে হইল্, “তোঁয়ার টিঁয়া তোঁয়ার লগেই তচনচ অঅক, হারন তুঁই মনে গইজ্যো আল্লাহ্‌র দান টিঁয়া দিয়েনে কিনা যাআ।

[21] আঁরার এই হামত তোঁয়ার হনঅ ভাগ বা অধিকার নাই, হারন আল্লাহ্‌র চোগে তোঁয়ার দিল্ ঠিগ নঅঅ।

[22] এই হ্যারাফির ত্যুন তুঁই তঅবা গর আর মাবুদর হাছে মুনাজাত গর; তইলে তোঁয়ার মনর এই হ্যারাফ চিন্তা অঅত তেঁই মাফও গরিত্ ফারে।

[23] আঁই দেকি‌ত্ ফাইর্, তোঁয়ার মন লালসাত ভরা আর তুঁই গুনাহ্‌র হাছে বন্দি অই আছ।”

[24] তহন শিমোন হইল্, “অনরাই মাবুদর হাছে আঁর লাই দোয়া গরন যেন্ অনরা যিয়ান হইলান য়িয়ান আঁর উঅর নঅ ঘটে।”

[25] ইয়ার ফরদি ফিতর আর ইউহোন্যা ফভুর বিষয়ে সাক্যি দিয়েনে আর তেঁইর কালাম তবলিগ গরিয়েনে জেরুজালেমত ফিরি গেল্। যাইবার ফথদি য়িতারা সামেরিয়অক্যলর বউত গেরামত সুহ্যবর তবলিগ গরিল্।

[26] একদিন মাবুদর একজন ফেরেস্‌তা ফিলিফরে হইল্, “উঢ, দইন মিক্যাদির যে ফথ জেরুজালেমর ত্যুন গাজা শঅরর মিক্যাদি গেইয়্যে য়েই ফথদি যঅ।” ফথগান আছিল্ মরুভুমির মইধ্যে।

[27] তহন ফিলিফ য়েই মিক্যাদি গেল্। ফথদি ইথিওফিয়া দেশর একজন বিশেষ রাজহর্মচারির লগে তেঁইর দেহ্যা অইল্। য়েই হর্মচারি আছিল্ হ্যোজা। ইথিওফিয়ার কান্দাকি রানির ধনরত্নর দেহ্যাশুনা গরিবার ভার আছিল্ এই মানুষ্যুয়ার উঅর। আল্লাহ্‌র এবাদত গরিবার লাই য়েই হর্মচারি জেরুজালেমত গেইয়্যেল্।

[28] বাড়ি ফিরিবার ফথদি তেঁই ঘোড়াগাড়িত বোইয়েনে নবি ইশাইয়ার কিতাবগান তেলাওয়াত গইত্যো আছিল্।

[29] তহন ফাক-রুহ্ ফিলিফরে হইল্, “য়েই ঘোড়াগাড়ির হাছে যঅ আর য়িবার লগে লগে চল।”

[30] ইয়ানত ফিলিফ দুঁরিয়েনে য়েই ঘোড়াগাড়ির হাছে গেল্ আর উনিত্ ফাইল্ মানুষ্যুয়া নবি ইশাইয়ার কিতাবগান তেলাওয়াত গরের্। ফিলিফ তেঁইরে ফুছার গরিল্, “অনে যিয়ান তেলাওয়াত গইত্যা লাইগ্যোন য়িয়ান কি বুঝিত্ ফাইত্যা লাইগ্যোন না?”

[31] য়েই হর্মচারি হইল্, “কেউ বুঝাই নঅ দিলে কেন্ গরিয়েনে বুঝিত্ ফাইজ্যোম?” তেঁই ফিলিফরে ঘোড়াগাড়িত উঢাইয়েনে তেঁইর হাছে বোইস্‌তো অনুরোধ গরিল্।

[32] য়েই হর্মচারি ফাক-কিতাবর যে অংশগান তেলাওয়াত গইত্যো আছিল্ য়িয়ান এই: জবাই গরিবার লাই যেইল্যা ভেরা নেয়া অঅ, য়েইল্যা তেঁইরে নেয়া অইল্। কেঁশ ছাঁডাইহারির সাম্‌নদি ভেরার বাইচ্যা যেইল্যা চুব গরি থাকে, য়েইল্যা তেঁই মুক নঅ খুলিল্।

[33] তেঁই অফমানিত অইল্, তেঁইর উঅর নিয়াই বিচার গরা নঅঅ অঅ। তেঁইর বংশর হতা হোয়া সম্ভব নঅঅ, হারন তেঁইর জিবন এই দুনিয়ার ত্যুন লই ফেলা অইয়্যেল্।

[34] য়েই হমর্চারি ফিলিফরে হইল্, “হঅন‌ না, নবি হার বিষয়ে এই হতা হইয়্যে? নিজর বিষয়ে, নাকি অইন্য কেউঅর বিষয়ে?”

[35] তহন ফিলিফ ফাক-কিতাবর য়েই অংশর ত্যুন শুরু গরিয়েনে তেঁইর হাছে ইসার বিষয়ে সুহ্যবর তবলিগ গরিল্।

[36] ফথদি যাইতে যাইতে য়িতারা এন্ এক জাগাত আইল্ যেডে ফানি আছিল্। তহন য়েই হমর্চারিউয়া হইল্, “এই সঅন, এডে ফানি আছে; আঁর তরিকাবন্দি লইবার বাধা কি আছে না?”

[38] তেঁই ঘোড়াগাড়ি থামাইতো হইল্। তারফরদি ফিলিফ আর য়েই হর্মচারি ফানির মইধ্যে লামিল্ আর ফিলিফ তেঁইরে তরিকাবন্দি দিল্।

[39] যহন য়িতারা ফানির ত্যুন উঢি আইল্ তহন মাবুদর রুহ্‌ আতিক্যা ফিলিফরে লই গেল্। য়েই হর্মচারি আর তেঁইরে দেকিত্ নঅ ফাইল্। তহন তেঁই আনন্দ গইত্যে গইত্যে বাড়ির ফথদি চলিল্।

[40] ফিলিফরে কিন্তু অস্‌দোদ শঅরত দেকিত্ ফাআ গেল্। তেঁই গেরামে গেরামে সুহ্যবর তবলিগ গইত্যে গইত্যে শেষদি সিজারিয়াত গেল্।

ফাঁচ লম্বর সিফারা: ফেরিত — Chapters