Skip to content
Opens in a new window
Listen to this chapter • 9:58

[1] তহন মআ-ইমাম ইস্তিফানরে ফুছার গরিল্, “এই হতাগিন কি আঁসা না?”

[2] জোয়াবে ইস্তিফান হইল্, “অঅ আঁর ভাইঅক্যল আর বাফঅক্যল, আঁর হতা উনন্। আঁরার ফুর্বফুরুষ ইব্রাহিম হারন শঅরত থাকিবার আগদি যহন মেসোফটেমিয়া দেশত্ আছিল্ তহন গোরবময় আল্লাহ্ তেঁইরে দেহ্যা দিয়েনে হইয়্যেল্,

[3] ‘তুঁই তোঁয়ার দেশ আর আত্যিয় সজন ছারিয়েনে আঁই যে দেশ তোঁয়ারে দেহ্যাইয়্যোম য়েই দেশত‌্ যঅ।’

[4] “য়িয়ানর লাই তেঁই কেলডিয়অক্যলর দেশ ছারিয়েনে হারন শঅরত যাইয়েনে থাকিল্। যে দেশত‌্ এহন অনরা থাইকতো লাইগ্যোন আল্লাহ্ ইব্রাহিমরে তেঁইর বাবার মারা যাইবার ফরদি য়েডে ফাটাই দিইয়্যেল্।

[5] নিজর অধিকারর লাই আল্লাহ্ ইব্রাহিমরে য়েডে কিছুই নঅ দিল, এক্যান ঠেং রাকিবার মতন জমি ফইয্যন্তঅ নঅঅ। কিন্তু আল্লাহ্ তেঁইর হাছে ওয়াদা গইজ্যেল্ দে, তেঁইরে আর তেঁইর ফরদি তেঁইর বংশধরঅক্যলরে অধিকার ইসাবে তেঁই য়েই দেশ দিবো। অবইশ্য য়েই সমত ইব্রাহিমর হনঅ ফোয়ামাইয়্যা নঅ আছিল্।

[6] আল্লাহ্ তেঁইরে হইল্, ‘তোঁয়ার বংশধরঅক্যলে বিদেশত থাকিবো। মাইন্‌ষ্যে য়িতারারে গোলাম বানাই রাকিবো আর চাইরশ বছর ধরিয়েনে য়িতারার উঅর জুলুম গরিবো।’

[7] আল্লাহ্ আরো হইল্, ‘যে জাতি য়িতারারে গোলাম বানাইবো য়েই জাতিরে আঁই শাস্তি দিয়োম। ফরদি য়িতারা য়েই দেশর ত্যুন বাইর অই আইয়েনে এই জাগাত আঁর এবাদত গরিবো।’

[8] তারফর আল্লাহ্ তেঁইর বেবস্তার চিন্য ইসাবে সুন্যত গরাইবার নিয়ম দিল্। ইয়ার ফরদি ইব্রাহিমর ফোয়া ইসহাকর জন্ম অইল্ আর জন্মর আষ্ট দিনর দিন তেঁই ইসহাকর সুন্যত গরাইল্। ফরদি ইসহাক ইয়াকুবর সুন্যত গরাইল্ আর ইয়াকুব য়েই বারোজন গুষ্টি-বাবাঅক্যলর সুন্যত গরাইল্।

[9] “য়েই গুষ্টি-বাবাঅক্যল ইংসা গরিয়েনে ইউসুফরে গোলাম ইসাবে মিসর দেশত বেচি দিয়্যেল্। কিন্তু আল্লাহ্ ইউসুফর লগে থাকিয়েনে বেক হষ্ট আর বিফদর ত্যুন তেঁইরে রক্যা গরিল্। ইয়ান বাদে আল্লাহ্ ইউসুফরে গেয়ান দান গরিল্ আর মিসরর বাদশা ফেরাউনর সুনজরত আনিল্। য়িয়ানর লাই ফেরাউন তেঁইরে মিসরর শাসনহত্যা আর নিজর বাড়ির হত্যা বানাইল্।

[11] “তার ফরদি গোডা মিসর আর কেনান দেশত দুর্বিক্য দেহ্যা দিল্। য়িয়ানত যহন বউত হষ্ট আজির অইল্ তহন আঁরার ফুর্বফুরুষঅক্যলে হ্যানা নঅ ফাইল্।

[12] কিন্তু মিসরত হ্যানা আছে উনিয়েনে ইয়াকুব আঁরার ফুর্বফুরুষঅক্যলরে ফইল্যাদি একবার য়েডে ফাটাই দিল্।

[13] দিতিয় বারর বার ইউসুফ ভাইঅক্যলরে জানাইল্ তেঁই হঅন। য়েই সমত ফেরাউন ইউসুফর ফরিবারর বিষয় জানিত্ ফারিল্।

[14] ইয়ার ফরদি ইউসুফ তেঁইর বাবা ইয়াকুব আর ফরিবারর অইন্য বেক্যিনরে ডাকা ফাটাইল্। য়িতারা সইংক্যাত মোট ফাঁচোত্যোরজন আছিল্।

[15] ইয়াকুব মিসরত গেল্, আর য়েডে তেঁই ও আঁরার ফুর্বফুরুষঅক্যলে ইন্তেহাল গরিল্।

[16] য়িতারার মরা শরিল শিখিমত আনিয়েনে দাফন গরা অইল্। এই হবরএস্তান ইব্রাহিম শিখিম শঅরর হমোরর ফোয়াঅক্যলর হাছর ত্যুন রুফা দিয়েনে কিন্যেল্।

[17] “ইব্রাহিমর হাছে আল্লাহ্ যে ওয়াদা গইজ্যেল্‌ য়িয়ান ফুরন অইবার সময় যহন হাছে আইল্ তহন দেহ্যা গেল্ মিসরত আঁরার জনসইংক্যা বউত বারি গেইয়্যে।

[18] ইয়ানর ফরদি মিসরত আর একজন বাদশা অইল্। তেঁই ইউসুফর বিষয় কিছুই নঅ জাইন্‌তো।

[19] য়েই বাদশা আঁরার মানুষঅক্যলরে ঠগাইতো আর আঁরার ফুর্বফুরুষঅক্যলর উঅর বউত জুলুম গইত্যো। এন্ কি, য়িতারার যেতাক্যিন ফোয়াছার জন্ম অইতো য়িতারা যেন্ মারা যাআ য়িয়ানর লাই য়েই লেদা ফোয়াছাঅক্যলরে বাইরদি ফেলাই রাকিবার লাই য়িতারারে বাইধ্য গইত্যো।

[20] “য়েই সমত মুসার জন্ম অইল্। তেঁই দেইক্‌তে বঅর বেশি সুন্দর আছিল্। তিন মাস ফইয্যন্ত তেঁই তেঁইর বাবার বাড়িতই লালন-ফালন অইল্।

[21] ফরদি যহন তেঁইরে বাইরে ফেলাই রাকা অইল্ তহন ফেরাউনর মাইয়্যা তেঁইরে লই যাইয়েনে নিজর ফোয়ার মতনই মানুষ গরি তুলিল্।

[22] মুসা মিসরিয়অক্যলর বেক শিক্যাত শিক্যিত অইল্, আর তেঁই হতাত ও হামে শক্তিশালি আছিল্।

[23] “মুসার বয়স যহন চল্যিশ বছর তহন তেঁই তেঁইর ইসরাইলিয় ভাইঅক্যলর লগে দেহ্যা গইত্যো চাইল্।

[24] একজন মিসরিয়রে একজন ইসরাইলিয়র লগে হ্যারাফ বেবার গইত্যো দেকিয়েনে তেঁই য়েই ইসরাইলিয়রে সাইয্য গইত্যো গেল্ আর য়েই মিসরিয়রে মারি ফেলিয়েনে য়িয়ানর ফতিশোধ লইল্।

[25] মুসা মনে গইজ্যেল্‌, তেঁইর নিজর মানুষঅক্যলে বুঝিত্ ফারিবো আল্লাহ্ তেঁইরে দিয়েনেই য়িতারারে উদ্যার গরিবো, কিন্তু য়িতারা য়িয়ান বুঝিত্ নঅ ফারিল্।

[26] ফরর দিন মুসা দুই জন ইসরাইলিয়রে মারামারি গইত্যো দেকিল্। তহন তেঁই য়িতারারে মিলাই দিবার লাই হইল্, ‘ওরে, তোঁয়ারা তঅ ভাই ভাই; তইলে একজন অইন্য জনর লগে কিল্যাই এন্ হ্যারাফ বেবার গইত্যা লাইগ্যো?

[27] “কিন্তু যে মানুষ্যুয়া হ্যারাফ বেবার গইত্যো আছিল্ য়িবা মুসারে ধাক্কা মারি সরাই দিয়েনে হইল্, ‘আঁরার উঅরদি হনে তোঁয়ারে শাসনহত্যা আর বিচারহত্যা বানাইয়্যে?

[28] গেইয়্যেদে হালিয়া যেন্ গরিয়েনে য়েই মিসরিয়রে মারি ফেইল্যো, আঁরেঅ কি য়েন্ গরিয়েনে মারি ফেইল্‌ত্যা চঅ না?

[29] এই হতা উনি মুসা ধাই যাইয়েনে মাদিয়ান দেশত থাইক্‌তো লাগিল্। য়েডেই তেঁইর দুয়া ফোয়ার জন্ম অইল্।

[30] “তারফর চল্যিশ বছর ফার অই গেল্। তুর ফাআরর হাছে যে মরুভুমি আছে য়েডে উগ্যুয়া জলন্ত ঝোফর আগুনর মাঝে একজন ফেরেস্‌তা মুসারে দেহ্যা দিল্।

[31] ইয়ান দেকিয়েনে মুসা আচ্যাইয্য অই গেল্। ভালা গরিয়েনে চাইবার লাই হাছে যাইবার ফর তেঁই মাবুদর এই হতা উনিত্ ফাইল্,

[32] ‘আঁই তোঁয়ার ফুর্বফুরুষঅক্যলর আল্লাহ্‌ — ইব্রাহিম, ইসহাক আর ইয়াকুবর আল্লাহ্‌।’ তহন মুসা ডরে হাঁইফ্‌তো লাগিল; চাইবার সঅস ফইয্যন্ত তেঁইর নঅ অইল্।

[33] “তহন মাবুদ তেঁইরে হইল্, ‘তোঁয়ার ঠেংগর জুতা খুলি ফেল, হারন যে জাগাত তুঁই থিয়াই আছ য়িয়ান ফবিত্র।

[34] মিসর দেশত আঁর বান্দাঅক্যলর উঅরদি যে জুলুম অঅর য়িয়ান আঁই দেক্যি। আঁই য়িতারার হাঁতরানি উন্যি আর য়িতারারে উদ্যার গরিবার লাই লামি আস্যি। এহন আঁই তোঁয়ারে মিসর দেশত ফিরাই ফাটাইয়্যোম।’

[35] “ইবা য়েই একই মুসা যিবারে বনি-ইসরাইলঅক্যলে এই হইয়েনে ফিরাই দিয়্যেল্, ‘হনে তোঁয়ারে শাসনহত্যা আর বিচারহত্যা বানাইয়্যে?’ যে ফেরেস্‌তা য়েই ঝোফর মাঝে মুসারে দেহ্যা দিয়্যেল্ য়েই ফেরেস্‌তারে দিয়েনে আল্লাহ্ নিজে এই মুসারেই বনি-ইসরাইলঅক্যলর শাসনহত্যা আর উদ্যারহত্যা ইসাবে মিসরত ফাটাইয়্যেল্।

[36] এই মুসাই মিসর দেশর ত্যুন বনি-ইসরাইলঅক্যলরে বাইর গরি আইন্যেল্ ও মিসর দেশত, লোহিত সাগরত আর চল্যিশ বছর ধরিয়েনে মরুভুমিত বউত কেরামতি ও চিন্য-হাম গইজ্যেল্।

[37] ইবাই য়েই মুসা যিবা বনি-ইসরাইলঅক্যলরে হইয়্যেল্, ‘তোঁয়ারার আল্লাহ্ তোঁয়ারার ভাইঅক্যলর মইধ্যর ত্যুনই তোঁয়ারার লাই আঁর মতন একজন নবি থিয়া গরাইবো।’

[38] এই মুসাই মরুভুমিত বনি-ইসরাইলঅক্যলর য়েই দলর মাঝে আঁরার ফুর্বফুরুষঅক্যলর লগে আছিল্। যে ফেরেস্‌তা তুর ফাআরত হতা হইয়্যেল্ এই মুসাই য়েই ফেরেস্‌তার লগে য়েডে আছিল্। আঁরারে দিবার লাই জিন্দা কালাম এই মুসাই য়েডে ফাইয়্যেল্।

[39] “কিন্তু আঁরার ফুর্বফুরুষঅক্যলে মুসারে মাইন্‌তো নঅ চাইল্। য়িয়ানর বদলে য়িতারা মুসারে অগ্রাইয্য গরিয়েনে মিসর দেশর মিক্যাদি মন ফিরাইয়েনে হারুনরে হইল্, ‘আঁরারে ফথ দেহ্যাইয়েনে লই যাইবার লাই দেব-দেবি বানন্, হারন যে মুসা মিসর দেশর ত্যুন আঁরারে বাইর গরিয়েনে আইন্যে য়িবার কি অইয়্যে আঁরা নঅ জানি।’

[41] এই সময়তই য়িতারা গরুর বাইচ্যার মতন গরিয়েনে উগ্যুয়া মুত্যি বানাইয়্যেল্। য়িতারা য়েই মুত্যির হাছে ফশু উত্‌সর্গ গইজ্যেল্ আর নিজরার আতে যিয়ান বানাইয়্যেল্ য়িয়ান লইয়েনে য়িতারা এক্যান আনন্দ-উত্‌সব গইজ্যেল্।

[42] কিন্তু আল্লাহ্ মুক ফিরাইল‌ আর আসমানর চাঁন-সুয্য-তারার ফুজাত্‌ই য়িতারারে ফেলি রাকিল্। এই একই হতা নবিঅক্যলর কিতাবত লেহ্যা আছে: অঅ ইসরাইলর মানুষঅক্যল, মরুভুমিত য়েই চল্যিশ বছর তোঁয়ারা কি আঁর উদ্যেশ্যে হনঅ ফশু বা অইন্য জিনিস হোরবানি দিয়্যিলা না?

[43] না, বরং ফুজা গরিবার লাই যে মুত্যি তোঁয়ারা বানায়্যিলা য়েই মোলক দেবের মুত্যি আর তোঁয়ারার রিফন দেবতার তারা তোঁয়ারা বোইয়েনে লই গেইয়্যিলা। হাজেই আঁই বেবিলন দেশর য়েই ফাশদি বন্দি ইসাবে তোঁয়ারারে ফাটাই দিয়োম।

[44] “শাহাদাত-তাম্বুগান মরুভুমিত আঁরার ফুর্বফুরুষঅক্যলর লগে আছিল্। আল্লাহ্ মুসারে যেন্ গরি উকুম দিয়্যেল্ আর মুসা যে নমুনা দেইক্যেল্ য়েন্ গরিয়েনেই এই তাম্বু বানাআ অইয়্যেল্।

[45] আঁরার ফুর্বফুরুষঅক্যলে য়েই তাম্বু ফাইয়েনে য়িতারার নেতা ইউসার অধিনত য়িয়ান নিজরার লগে আঁরার এই দেশত আইন্যেল্। আল্লাহ্ য়েই সমত য়িতারার সাম্‌নদির ত্যুন অইন্য জাতিঅক্যলরে দুঁরাই দিয়্যেল্ আর য়িতারা এই দেশ অধিকার গইজ্যেল্। দাউদর সময় ফইয্যন্ত য়েই তাম্বু এই দেশতই আছিল্।

[46] দাউদ আল্লাহ্‌র রহমত ফাইয়েনে ইয়াকুবর আল্লাহ্‌র থাকিবার ঘর বানাইবার লাই অনুমতি চাইয়্যেল্;

[47] কিন্তু সোলায়মানই তেঁইর লাই ঘর বানাইয়্যেল্।

[48] “কিন্তু আল্লাহ্‌তা’লা মানুষর বানাইন্যা ঘর-বাড়িত নঅ থাকে। নবি হইয়্যে দে,

[49] মাবুদ হঅ, ‘বেহেস্ত আঁর সিংহাসন, দুনিয়া আঁর ঠেং রাকিবার জাগা; আঁর লাই হঅন্ ডইল্যা ঘর তুঁই বানাইবা? আঁর জিরাইবার জাগা হডে অইবো?

[50] এই বেক জিনিস কি আঁই নিজর আতে নঅঅ বানাইয়্যি না?’

[51] “অঅ একগুঁইয়্যা জাতি! অ-ইহুদিঅক্যলর মতনই অনরার হান আর দিল্, আর অনরাঅ ঠিগ অনরার ফুর্বফুরুষঅক্যলর মতন। অনরা অক্যল সমত ফাক-রুহ্‌রে বাধা দিই থাকন।

[52] এন্ হনঅ নবি আছে নাকি, যিবারে অনরার ফুর্বফুরুষঅক্যলে জুলুম নঅঅ গরে? এন্ কি, যারা য়েই নিয়াইবান মানুষর, মানি মসিহ্‌র আইবার হতা আগেই হইয়্যেল্ য়িতারারেঅ তারা মারি ফেইল্যে। আর এহন অনরা ইসারেই শত্রুঅক্যলর আতত্ ধরাই দিয়েনে তেঁইরে খুন গরাইয়্যোন।

[53] ফেরেস্‌তাঅক্যলর মইধ্য দিয়েনে অনরার হাছেই তঅ শরিয়ত দেয়া অইয়্যেল্, কিন্তু অনরা য়িয়ান ফালন নঅঅ গরন।”

[54] এই হতাগিন উনিয়েনে য়েই নেতাঅক্যলে গোস্যাত্ আগুন অই গেল্ আর ইস্তিফানর বিরুদ্যে দাঁতে দাঁত ঘইষ্‌তো লাগিল্।

[55] কিন্তু ইস্তিফান ফাক-রুহ্‌ত ফুরন অইয়েনে বেহেস্‌তর মিক্যাদি চাইয়েনে আল্লাহ্‌র মইমা দেকিত্ ফাইল্। তেঁই ইসারে আল্লাহ্‌র ডাইন মিক্যাদি থিয়াই থাইক্‌তো দেকিয়েনে হইল্,

[56] “সঅন, আঁই দেকির বেহেস্‌ত খোলা আছে আর আল্লাহ্‌র ডাইন মিক্যাদি ইব্‌নে-আদম থিয়াই রইয়্যে।”

[57] ইয়ানত য়িতারা হানত অঁঅঁল দিল্ আর বউত জোরে চিল্যাইয়েনে একলগে ইস্তিফানর উঅর ঝাঁফাই ফরিল্।

[58] ফরদি য়িতারা তেঁইরে ফাত্যোর মারিবার লাই টানিয়েনে শঅরর বাইরদি লই গেল্, আর সাক্যিঅক্যলে য়িতারার উঅরর হঅর খুলিয়েনে শোল নামর একজন জোয়ান ফোয়ার ঠেংগর হাছে রাকিল্।

[59] যহন সাক্যিঅক্যলে ইস্তিফানরে ফাত্যোর মাইত্যো আছিল্ য়েই সমত তেঁই মুনাজাত গরিয়েনে হইল্, “হযরত ইসা, আঁর রুহ্‌রে গ্রঅন গর।”

[60] ফরদি তেঁই আঁঢু গাঁরি চিল্যাইয়েনে হইল্, “ফভু, ইতারার এই গুনাহ্‌ নঅ ধইজ্যো।” এই হতা হইয়েনে তেঁই মারা গেল্।

ফাঁচ লম্বর সিফারা: ফেরিত — Chapters