[1] মাননিয় থিয়ফিল, ইসারে বেহেস্তত তুলি নিবার আগদি ফইয্যন্ত তেঁই যেগিন গইজ্যেল্ আর শিক্যা দিয়্যেল্ য়েগিনর বেক্যিনই আঁই আঁর আগর কিতাবত লেক্যি। যে সাআবিঅক্যলরে তেঁই বাছি লইয়্যেল্, তেঁইরে তুলি নিবার আগদি য়েই সাআবিঅক্যলরে তেঁই ফাক-রুহ্র মইধ্য দিয়েনে নিদ্যেশ দিয়্যেল্।
[3] তেঁইর দুক্যভোগর ফরদি এই মানুষঅক্যলর হাছে তেঁই দেহ্যা দিয়্যেল্ আর তেঁই দে জিন্দা আছে য়িয়ানর বউত বিশ্যাসযোইগ্য ফরমান দিয়্যেল্। চল্যিশ দিন ফইয্যন্ত তেঁই সাআবিঅক্যলরে দেহ্যা দিয়েনে আল্লাহ্র রাইজ্যর বিষয়ে হইয়্যেল্।
[4] য়েই সমত একদিন ইসা যহন সাআবিঅক্যলর লগে আছিল্ তহন য়িতারারে এই উকুম দিয়্যেল্, “তোঁয়ারা জেরুজালেম ছারি নঅ যাইয়্যো, বরং আঁর বাবার ওয়াদা গরা যে দানর হতা তোঁয়ারা আঁর হাছে উইন্যো য়িয়ানর লাই অফেক্যা গর।
[5] ইয়াহিয়া ফানিত্ তরিকাবন্দি দিতো, কিন্তু হয়েক দিনর মইধ্যে বাবার য়েই ওয়াদা মতন ফাক-রুহ্ দি তোঁয়ারার তরিকাবন্দি অইবো।”
[6] ফরদি সাআবিঅক্যলে একলগে মিলিত অইয়েনে ইসারে ফুছার গরিল্, “ফভু, এই সমত কি অনে বনি-ইসরাইলঅক্যলর আতত্ রাইজ্য ফিরাই দিবান না?”
[7] ইসা য়িতারারে হইল্, “যে দিন বা সময় বাবা নিজর অধিকারর মইধ্যে রাইক্যে য়িয়ান তোঁয়ারারে জাইন্তো দেয়া নঅঅ অঅ।
[8] তঅ ফাক-রুহ্ তোঁয়ারার উঅরদি আইলে ফর তোঁয়ারা শক্তি ফাইবা, আর জেরুজালেম, সারা এহুদিয়া ও সামেরিয়া ফদেশত আর দুনিয়ার শেষ সিমানা ফইয্যন্ত তোঁয়ারা আঁর সাক্যি অইবা।”
[9] এই হতা হইবার ফরদি সাআবিঅক্যলর চোগর সামনদিই ইসারে তুলি নেয়া অইল্ আর তেঁই উগ্যুয়া মেউলার আড়ালত গেল্ গই।
[10] ইসা যহন উঅরদি উঢি যাইতো আছিল্ তহন সাআবিঅক্যলে একদিস্টিত্ আসমানর মিক্যাদি চাই আছিল্। এন্ সমত সাদা হঅর ফিঁদা দুই জন মানুষ সাআবিঅক্যলর ফাশদি থিয়াইয়েনে হইল্,
[11] “গালিলর মানুষঅক্যল, এডে থিয়াইয়েনে আসমানর মিক্যাদি চাই রইয়্যো কিল্যাই? যিবারে তোঁয়ারার হাছর ত্যুন তুলি নেয়া অইল্ য়েই ইসারে যেন্ গরি তোঁয়ারা বেহেস্তত যাইতো দেকিলা য়েন্ গরিয়েনেই তেঁই ফিরি আইবো।”
[12] তহন সাআবিঅক্যলে জৈতুন ফাআরর ত্যুন জেরুজালেমত ফিরি আইল্। জেরুজালেম শঅরর ত্যুন এই ফাআরগান এক কিলোমিটার দুরে আছিল্।
[13] শঅরত ফোঁছিয়েনে য়িতারা উঅরর তালার যে ঘরত তহন থাইক্তো য়েডে গেল্। এই সাআবিঅক্যলর নাম আছিল্ ফিতর, ইউহোন্যা, ইয়াকুব আর আন্দ্রিয়, ফিলিফ আর থোমা, বর্থলময় আর মতি, আল্ফেয়র ফোয়া ইয়াকুব আর মোলবাদি শিমোন ও ইয়াকুবর ফোয়া এহুদা।
[14] য়িতারা বেক্যিনে ইমানদার মাইয়্যাফোয়াঅক্যলর লগে আর ইসার মা মরিয়াম ও তেঁইর ভাইঅক্যলর লগে অক্যল সমত একমন অইয়েনে মুনাজাত গইত্যো।
[15] য়েই সমত ফিতর একদিন মসিহ্র উঅর ইমানদার অনুমান একশ কুরিজন মানুষর মাঝে থিয়াইয়েনে হইল্,
[16] “ভাইঅক্যল, ফাক-রুহ্ বউত দিন আগদি নবি দাউদর মুক দিয়েনে এহুদার বিষয়ে যেগিন হইয়্যেল্ ফাক-কিতাবর য়েই হতা ফুরন অইবার দরহার আছিল্। যারা ইসারে ধইজ্যেল্, এই এহুদাই য়িতারারে ফথ দেহ্যাইয়েনে লই গেইয়্যেল্।
[17] য়িবা আঁরারই একজন আছিল্ আর আঁরার লগে হাম গরিবার লাই য়িবারে বাছি লোয়া অইয়্যেল্।”
[18] হ্যারাফ হাম দিয়েনে এহুদা যে টিঁয়া ফাইয়্যেল্ য়েগিন দিয়েনে য়িবা এক টুঁরা জমি কিনিল্, আর য়েডে ফরিয়েনে য়িবার ফেট ফাডি গেল্ আর আঁতুরি-গুতুরি বাইর অই ফরিল্।
[19] জেরুজালেমর বেক্যিনে য়েই হতা উইন্যেল্। ইয়ানর লাই য়িতারার ভাষাত এই জমিরে য়িতারা আকেল্দামা বা রক্তর খেত হঅ।
[20] ফরদি ফিতর হইল্, “জবুর শরিফ নামর কিতাব্যুয়াত লেহ্যা আছে, য়িবার বাড়ি হালি থক্; য়েডে কেউ নঅ থক্। আরো লেহ্যা আছে, য়িবার উচুল ফদ অইন্য মানুষ লই যঅক্।
[21] “ইয়ানর লাই ইসা দে মরনর ত্যুন জিন্দা অইয়েনে উঢিল্ য়িয়ানর সাক্যি ইসাবে অইন্য আর একজনরে আঁরার, মানি সাআবিঅক্যলর দলত লঅন ফরিবো। ইয়াহিয়া যে সমত তরিকাবন্দি দিতো তহনর ত্যুন শুরু গরিয়েনে ইসারে আঁরার হাছর ত্যুন তুলি নঅ নঅন ফইয্যন্ত, হযরত ইসা যেতদিন আঁরার লগে চলাফিরা গইজ্যেল্ য়েতদিন যে মানুষঅক্যলে আঁরার দলত্ আছিল্, য়েই মানুষ যেন্ য়িতারার মাঝে একজন অঅ।”
[23] তহন উম্যতঅক্যলে ইউসুফ, যিবারে বর্শাব্যা আর যুষ্ট হোয়া অইতো, তেঁইর আর মত্যথিয়র, এই দুইজনর নাম হইল্।
[24] তারফর য়িতারা এই হইয়েনে মুনাজাত গরিল্, “মাবুদ, তুঁই বেক্যিনর দিলই জান। এহুদা য়িবার ফাওনা শাস্তি ফাইবার লাই সাআবি ফদর হাম ছারি দিয়্যে। এহন এই দুইজনর মাঝে য়েই ফদর লাই যিবারে তুঁই বাছি লইয়্যো য়িবারে আঁরার হাছে দেহ্যাই দঅ।”
[26] য়িতারা লটারি গইল্যে ফর মত্যথিয়র নাম উঢিল্। ইয়ানর লাই মত্যথিয় য়েই এগারোজন সাআবিঅক্যলর লগে যোগ দিল্।