[1] একদিন বেইল্ তিনটায় মুনাজাতর সমত ফিতর আর ইউহোন্যা বায়তুল-মোকাদ্যসত যাইতো আছিল্।
[2] মানুষঅক্যলে ফত্যি দিন একজন মানুষরে বোই আনিয়েনে বায়তুল-মোকাদ্যসর সুন্দর নামর দরজার হাছে রাইকতো। য়িবা জন্মর ত্যুনই আঁতুর আছিল্। যারা বায়তুল-মোকাদ্যসত যাইতো য়িতারার হাছে হ্যরাত্ চাইবার লাই য়িবারে য়েডে রাকা অইতো।
[3] ফিতর আর ইউহোন্যারে বায়তুল-মোকাদ্যসত ঢুইক্তো দেকিয়েনে য়িবা য়িতারার হাছে হ্যরাত্ চাইল্।
[4] ফিতর আর ইউহোন্যা সুজা য়িবার মিক্যাদি চাইল্। তারফরদি ফিতর হইল্, “আঁরার মিক্যাদি চঅ।”
[5] তহন য়েই মানুষ্যুয়া য়িতারার হাছর ত্যুন কিছু ফাইবার আশায় য়িতারার মিক্যাদি চাইল্।
[6] তহন ফিতর হইল্, “আঁর হাছে সোনা-রুফা কিছু নাই, কিন্তু যিয়ান আছে য়িয়ানই তোঁয়ারে দিইর্। নাসরতর ইসা মসিহ্র নামে উঢিয়েনে থিঅ আর আঁঢ।”
[7] ফরদি তেঁই মানুষ্যুয়ার ডাইন আত্ ধরিয়েনে য়িবারে তুলিল্ আর তহনই য়িবার ঠেং ও ঠেংগর মুরি শক্ত অইল্।
[8] য়িবা ফাল দিই উঢিয়েনে থিয়াইল্ আর আঁইট্যো লাগিল্। ফরদি য়িবা আঁইট্যে আঁইট্যে, ফালাইতে ফালাইতে আর আল্লাহ্র ফশংসা গইত্যে গইত্যে য়িতারার লগে বায়তুল-মোকাদ্যসত গেল্।
[9] মানুষঅক্যলে য়িবারে আঁইট্যো আর আল্লাহ্র ফশংসা গইত্যো দেকিয়েনে চিনিত্ ফারিল্ দে, ইবা য়েই একই মানুষ, যিবা বায়তুল-মোকাদ্যসত সুন্দর নামর দরজার হাছে বোইয়েনে হ্যরাত্ চাইতো। য়িবার যিয়ান ঘইট্যেল্ য়িয়ানত মানুষঅক্যলে বউত আচ্যাইয্য অই গেল্।
[11] ফৈরগুয়া কিন্তু ফিতর আর ইউহোন্যার ফিঁছ নঅ ছারিল্। মানুষঅক্যলে ফিতরর য়েই হামত আচ্যাইয্য অইয়েনে য়িতারার হাছে দুঁরি আইল্।
[12] সোলায়মানর নামে যে বারান্দা আছিল্ য়িতারা তহন য়েডে আছিল্। এই বেফার দেকিয়েনে ফিতর মানুষঅক্যলরে হইল্, “বনি-ইসরাইলঅক্যল, ইয়ানত অনরা কিল্যাই আচ্যাইয্য অইতা লাইগ্যোন? আঁরার নিজরার শক্তিত বা আল্লাহ্র ফতি ভক্তির গুনে ইবারে চলিবার শক্তি দিয়্যি মনে গরিয়েনে কিল্যাইই বা অনরা আঁরার মিক্যাদি চাই রইয়্যোন?
[13] ইব্রাহিম, ইসহাক আর ইয়াকুবর আল্লাহ্, মানি আঁরার ফুর্বফুরুষঅক্যলর আল্লাহ্ এই হাম দিয়েনে নিজর গোলাম ইসার মইমা ফকাশ গইজ্যে। অনরা তঅ ইসারে মারি ফেলিবার লাই ধরাই দিয়্যিলান। ফিলাত তেঁইরে ছারি দিতো চাইয়্যেল, কিন্তু অনরা ফিলাতর সাম্নদি তেঁইরে অসিকার গজ্যিলান।
[14] অনরা য়েই ফবিত্র আর নিয়াইবান মানুষ্যুয়ারে অসিকার গরিয়েনে একজন খুনিরে অনরার হাছে ছারি দিতো হইয়্যিলান।
[15] যিবা জিবনদাতা তেঁইরেই অনরা মারি ফেল্যিলান, কিন্তু আল্লাহ্ মরনর ত্যুন তেঁইরে জিন্দা গরি তুইল্যেল্; আর আঁরা য়িয়ানর সাক্যি।
[16] এই দে মানুষ্যুয়ারে অনরা দেইক্তা লাইগ্যোন আর যিবারে অনরা চিনন্, ইসার উঅর ইমান আনিবার হারনে, ইসার নামর গুনে য়িবা শক্তি লাভ গইজ্যে। ইসার মইধ্য দিয়েনে যে ইমান আইয়্যে য়েই ইমানই অনরার বেক্যিনর সাম্নদি য়িবারে ফুরাফুরি গরিয়েনে ভালা গরি তুইল্যে।
[17] “এহন ভাইঅক্যল, আঁই জানি অনরার নেতাঅক্যলর মতন অনরাঅ নঅ বুঝিয়েনেই ইসারে কুরুশর উঅরদি মারি ফেল্যিলান।
[18] কিন্তু আল্লাহ্ বউত দিন আগদি বেক নবিঅক্যলর মইধ্য দিয়েনে হইয়্যেল্ তেঁইর মসিহ্র ত্যুন কষ্টভোগ গরন ফরিবো; আর য়েই হতা আল্লাহ্ এন্ গরিয়েনেই ফুরন গরিল্।
[19] ইয়ানর লাই অনরা তঅবা গরি আল্লাহ্র মিক্যাদি ফিরন যেন্ অনরার গুনাহ্ ফুছি ফেলা অঅ;
[20] আর ইয়ানত যেন্ আল্লাহ্ য়েই মসিহ্রে, মানি ইসারে ফাটাই দিয়েনে অনরারে তরতাজা গরি তুলিত্ ফারে। অনরার লাই তেঁইরেই নিযুক্ত গরা অইয়্যে।
[21] আল্লাহ্ বেক কিছু দে আবার আগর অবস্তাত্ ফিরাই আনিবো য়িয়ান বউত দিন আগদিই ফবিত্র নবিঅক্যলর মইধ্য দিয়েনে হইয়্যেল্। তেঁই যেতদিন না তেঁইর য়েই হতা ফুরন গরে য়েতদিন ফইয্যন্ত ইসার ত্যুন বেহেস্তত থাকন ফরিবো।
[22] নবি মুসা হইয়্যেল্, ‘তোঁয়ারার মাবুদ আল্লাহ্ তোঁয়ারার ভাইঅক্যলর মইধ্যর ত্যুনই তোঁয়ারার লাই আঁর মতন একজন নবি থিয়া গরাইবাো। তেঁইর হতামতন তোঁয়ারার ত্যুন চলন ফরিবো।
[23] যিবা তেঁইর হতা নঅ উনিবো য়িবারে য়িবার মানুষঅক্যলর মইধ্যর ত্যুন এক্যবারে তচনচ গরা অইবো।’
[24] “ইয়ান বাদে নবি শামুয়েলর ত্যুন শুরু গরিয়েনে যে নবিঅক্যলে হনঅ কিছু হই গেইয়্যে য়িতারাঅ এই সময়র হতা আগদিই হই গেইয়্যে,
[25] আর অনরা তঅ য়েই নবিঅক্যলরই বংশধর। অনরার ফুর্বফুরুষঅক্যলর লাই আল্লাহ্ যে বেবস্তা এস্তাফন গইজ্যেল্, অনরা তঅ য়িয়ানরই ভাগিদার। আল্লাহ্ ইব্রাহিমরে এই হতা হইয়েনে য়েই বেবস্তা এস্তাফন গইজ্যেল্, ‘তোঁয়ার বংশর মইধ্য দিয়েনে দুনিয়ার বেক জাতিই রহমত ফাইবো।’
[26] অনরার ফত্যিকরে হ্যারাফ ফথর ত্যুন ফিরাইয়েনে রহমত গরিবার লাইই আল্লাহ্ তেঁইর গোলাম ইসারে ঠিগ গরিয়েনে ফইল্যাদি অনরার হাছে ফাটাইয়্যেল্।”