Skip to content
Opens in a new window
Listen to this chapter • 5:46

[1] য়েই ফদেশত আইবার তিন দিন ফরদি ফিষ্ট সিজারিয়ার ত্যুন জেরুজালেমত গেল্।

[2] তহন মেইন ইমামঅক্যলে আর ইহুদি নেতাঅক্যলে তেঁইর হাছে যাইয়েনে ফোলর বিরুদ্যে নালিশ জানাইল্।

[3] য়িতারা ফিষ্টরে বিশেষভাবে অনুরোধ গরিল্ যেন্ তেঁই য়িতারার উঅর দয়া গরি ফোলরে জেরুজালেমত ডাকা ফাটাআ। ইয়ানর হারন এই দে, য়িতারা ফথর মাঝে লুকাই থাকিয়েনে ফোলরে খুন গরিবার ষড়যন্ত্র গইত্যো আছিল্।

[4] তহন ফিষ্ট হইল্, “ফোলরে সিজারিয়াত আটক রাকা অইয়্যে আর আঁই নিজেই বঅর তরাতরি য়েডে যাইর্।

[5] তোঁয়ারার হয়েকজন হ্যমতাশালি মানুষ আঁর লগে যঅক্ আর যুদি য়েই মানুষ হনঅ দোষ গরি থাকে তইলে য়িয়ান দেহ্যাই দঅক।”

[6] ফিষ্ট য়িতারার মাঝে আষ্ট-দশ দিন হাডাইয়েনে সিজারিয়াত ফিরি গেল্। ফরর দিন তেঁই বিচারর মিটিংগত বোইয়েনে ফোলরে তেঁইর সাম্‌নদি আনিবার উকুম দিল্।

[7] যে ইহুদিঅক্যল জেরুজালেমর ত্যুন আইস্যেল্ ফোল য়েডে আইয়োনর ফর য়িতারা তেঁইর চাইরোমিক্যাদি থিয়াইয়েনে তেঁইর বিরুদ্যে বউত বিরাট রহমর দোষ দিল্, কিন্তু য়েগিনর হনঅ ফরমান দিত্ নঅ ফারিল্।

[8] তহন ফোল নিজর ফক্যে এই হতা হইল্, “আঁই ইহুদিঅক্যলর শরিয়ত বা বায়তুল-মোকাদ্যস বা রোম-বাদশার বিরুদ্যে হনঅ অন্যায় নঅঅ গরি।”

[9] ফিষ্ট ইহুদিঅক্যলরে খুশি গরিবার লাই ফোলরে হইল্, “এই দোষগিনর বিচার আঁই যেন্ জেরুজালেমত গরিত‌্ ফারি য়িয়ানর লাই তুঁই কি য়েডে যাইতো রাজি আছ না?

[10] তহন ফোল হইল্, “আঁই এহন রোমিয় বিচারর মিটিংগত থিয়াই আছি আর রোমিয় সরকারর হাছেই আঁর বিচার অঅন উচিত। অনে নিজে তঅ ভালা গরিয়েনে জানন দে, আঁই ইহুদিঅক্যলর উঅর হনঅ অন্যায় নঅঅ গরি।

[11] তঅঅ, যুদি আঁই মরনর উফযুক্ত হনঅ দোষ গরি থাকি তইলে মইত্যে আঁই রাজি আছি। কিন্তু এই ইহুদিঅক্যলে আঁর বিরুদ্যে যে দোষ দেএর য়েগিন যুদি আঁসা নঅ অঅ তইলে য়িতারার আতত্ আঁরে ছারি দিবার অধিকার কেউঅর নাই। আঁই বাদশার হাছে আফিল গরির্।”

[12] ফিষ্ট তেঁইর ফরামর্শদাতাঅক্যলর লগে ফরামশ্য গরিয়েনে হইল্, “তুঁই বাদশার হাছে যহন আফিল গইজ্যো তহন বাদশার হাছেই যাইবা।”

[13] ইয়ার কিছু দিন ফরদি ইহুদিঅক্যলর বাদশা আগ্রিফ্য আর তেঁইর বউ বন্যিকি ফিষ্টরে সালাম জানাইবার লাই সিজারিয়াত আইল্।

[14] য়িতারা বউত দিন য়েডে আছিল্ বুলি ফিষ্ট ফোলর বিষয় বাদশারে জানাইল্। তেঁই হইল্, “ফিলিক্স একজন মানুষরে এডে বন্দি ইসাবে রাকি গেইয়্যে।

[15] আঁই যহন জেরুজালেমত গেইয়্যিলাম তহন মেইন ইমামঅক্যলে আর ইহুদি বুরা নেতাঅক্যলে এই মানুষর বিরুদ্যে বউত নালিশ জানা‌ইয়্যেল্ আর দুষি ইসাবে ইবারে শাস্তি দিতো হইয়্যেল‌্।

[16] “আঁই য়িতারারে হইলাম, ‘হনঅ মানুষর বিরুদ্যে যুদি হনঅ নালিশ গরা অঅ তইলে যারা নালিশ গইজ্যে য়িতারার সাম্‌নদি নিজরে নিদ্যোষ বুলি ফরমান গরিবার সুযোগ নঅ ফঅন ফইয্যন্ত য়িবারে শাস্তি দিবার হতা রোমিয়অক্যলর চলতি নিয়মত নাই।’

[17] “য়েই ইহুদিঅক্যলে আঁর লগে আইয়োনর ফর আঁই দেরি নঅ গরিয়েনে ফরদিনই বিচার গইত্যাম বোইলাম আর য়েই মানুষরে আইন্‌তো উকুম গইল্যাম।

[18] যে মানুষঅক্যলে য়িবারে দোষ দিতো আছিল্ য়িতারা যহন হতা হইবার লাই উঢিয়েনে থিয়াইল্ তহন আঁই যে‌ইল্যা ভাব্যিলাম য়েইল্যা হনঅ নালিশ য়িতারা নঅ গরিল্,

[19] বরং য়িতারার ধর্ম-মতন আর ইসা বুলি একজন মরা মানুষ সম্যন্দে য়িবারে দুষি গরিল্। ফোল নামে য়েই মানুষ্যয়া দাবি গরে দে, য়েই ইসা বাঁচি আছে।

[20] এই বেফারগিনর তালাইশ কেন্ গরিয়েনে লইয়্যোম য়িয়ান বুঝিত্ নঅ ফারিয়েনে আঁই ফুছার গইল্যাম, এই দোষগিনর যেন্ বিচার গরন যাআ য়িয়ানর লাই য়েই মানুষ জেরুজালেমত যাইতো রাজি আছে কিনা।

[21] কিন্তু য়িবা যহন বাদশার রায়র লাই অফেক্যা গইত্যো আঁর হাছে আফিল গরিল্ তহন বাদশার হাছে নঅ ফাটন ফইয্যন্ত য়িবারে ফাআরা দিয়েনে রাইকতো আঁই উকুম দিয়্যি।”

[22] তহন আগ্রিফ্য ফিষ্টরে হইল্, “আঁই নিজে এই মানুষ্যুয়ার হতা উইন্‌তাম ইছ্যা গরি।” ফিষ্ট হইল্, “হালিয়া উনিত্ ফাইবান।”

[23] ফররদিন বাদশা আগ্রিফ্য আর বন্যিকি মেইন সেনাফতিঅক্যলরে আর শঅরর মেইন মেইন মানুষঅক্যলরে লইয়েনে মআ জাকজমকর লগে মিটিংগর ঘরর মাঝে ঢুকিল্। ফিষ্টর উকুমে ফোলরে য়েডে আনা অইল্।

[24] তহন ফিষ্ট হইল্, “বাদশা আগ্রিফ্য ও আর যারা এডে আজির আছন, অনরা এই মানুষ্যুয়ারে দেইক্‌তা লাইগ্যোন। বেক ইহুদিঅক্যলে জেরুজালেমত আর সিজারিয়াত আঁর হাছে আফিল গইজ্যে আর চিল্যাইয়েনে হইয়্যে দে, এই মানুষ্যুয়ার আর বাঁচি থাকন উচিত নঅঅ।

[25] কিন্তু আঁই দেকিলাম, মরনর শাস্তি দিবার মতন হনঅ দোষ য়িবা নঅঅ গরে। তইলে য়িবা নিজেই যহন বাদশার হাছে আফিল গইজ্যে তহন আঁই য়িবারে বাদশার হাছে ফাটনই ঠিগ গইল্যাম,

[26] কিন্তু মআন বাদশার হাছে লেকিবার মতন এন্ সঠিক কিছুই নঅ ফাইলাম। য়িয়ানর লাই আঁই অনরার বেক্যিনর সাম্‌নদি, বিশেষ গরি বাদশা আগ্রিফ্য অনর সাম্‌নদি য়িবারে আন্যি যেন্ য়িবারে জেরা গরিয়েনে আঁই অন্তত কিছু লেকিত্ ফারি;

[27] হারন আঁর মতে, হনঅ বন্দিরে চালান দিবার সমত য়িবার দোষগিনঅ জানন্ উচিত।”

ফাঁচ লম্বর সিফারা: ফেরিত — Chapters