Skip to content
Opens in a new window
Listen to this chapter • 3:23

[1] ইয়ার ফরদি টিবেরিয়াস সাগরর ফারত উম্যতঅক্যলর হাছে আবার ইসা দেহ্যা দিল্। ঘটনাগান এইল্যা গরিয়েনে ঘইট্যেল্:

[2] শিমোন-ফিতর, থোমা (যিবারে জৈঁইক্যা হঅ) গালিল ফদেশর হান্যা গেরামর নথনেল, সিবদিয়র ফোয়াঅক্যল আর ইসার অইন্য দুইজন উম্যত একলগে আছিল্।

[3] শিমোন-ফিতর য়িতারারে হইল্, “আঁই মাছ ধইত্যাম যাইর।” য়িতারা হইল্, “আঁরাঅ তোঁয়ার লগে যাইয়্যোম।” তহন য়িতারা বাইর অইয়েনে নোকাত উঢিল্, কিন্তু য়েই রাতিয়া কিছুই ধরিত্ নঅ ফারিল্।

[4] ফজর অই আইয়্যের এন্ সমত ইসা সাগরর ফারত আইয়েনে থিয়াইল্। উম্যতঅক্যলে কিন্তু চিনিত নঅ ফারিল্ দে, তেঁই ইসা।

[5] তেঁই উম্যতঅক্যলরে হইল্, “ফোয়াঅক্যল, কিছুই কি নঅঅ ফঅ না?” য়িতারা হইল্, “জি না, নঅ ফাইয়্যি।”

[6] ইসা য়িতারারে হইল্, “নোকার ডাইন মিক্যাদি জাল ফেল্, ফাইবা।” তহন য়িতারা জাল ফেলিল্, আর এত বেশি মাছ উঢিল্ দে, য়িতারা য়েগিন টানিয়েনে তুলিত্ নঅ ফারিল্।

[7] ইসা যে উম্যতরে মহব্যত গইত্যো য়েই উম্যত ফিতররে হইল্, “তেঁই উজুর।” য়েই সমত শিমোন-ফিতরর গাআত হনঅ হঅর নঅ আছিল্। য়িয়ানর লাই যহন য়িবা উনিল্, “তেঁই উজুর,” তহন গাআত হঅর ফেঁচাইয়েনে সাগরত ঝাফ দিল্।

[8] য়িতারা ফারর ত্যুন বেশি দুরে নঅ আছিল্, বেশহম দুইশ আত দুরে আছিল্। ইয়ানর লাই অইন্য উম্যতঅক্যলে মাছে ভরা জালগান টাইন্‌তে টাইন্‌তে নোকাত গরিয়েনে ফারত আইল্।

[9] ফারত লামি আইয়েনে য়িতারা হোইলার আগুন আর আগুনর উঅরদি মাছ দেকিত্ ফাইল্; য়েডে রুটিঅ আছিল্।

[10] তহন ইসা য়িতারারে হইল্, “এহন যে মাছ ধইল্যা য়েগিনর ত্যুন হয়েক্যান আন্।”

[11] শিমোন-ফিতর নোকাত যাইয়েনে জালগান ফারত টানি আনিল্। একশ তিফ্যান্যউয়া ডঁর মাছে জালগান ভরা আছিল্। যুদিঅ এত্য মাছ আছিল্ তঅঅ জালগান নঅ ছিরিল্।

[12] ইসা য়িতারারে হইল্, “আইয়্যো, হ্যঅ।” উম্যতঅক্যলর মাঝে কেউঅর সঅস নঅ অইল্ দে, ফুছার গরে, “অনে হঅন?” হারন য়িতারা জাইন্‌তো, তেঁই ইসা।

[13] ফরদি ইসা আইয়েনে রুটি লই য়িতারারে দিল্, আর য়েন্ গরিয়েনে মাছঅ দিল্।

[14] মরনর ত্যুন জিন্দা অইয়েনে উঢিবার ফর ইসা এই তিতিয়বার উম্যতঅক্যলরে দেহ্যা দিল্।

[15] য়িতারার হ্যানা শেষ অইলে ফর ইসা শিমোন-ফিতররে হইল্, “ইউহোন্যার ফোয়া শিমোন, য়িতারার মহব্যতর ত্যুন কি তুঁই আঁরে বেশি মহব্যত গর না?” শিমোন-ফিতর তেঁইরে হইল্, “জি, ফভু, অনে জানন অনে আঁর হত্য ফ্রিয়।” ইসা য়িবারে হইল্, “আঁর ভেরার বাইচ্যাগিন চরঅ।

[16] ইসা দিতিয়বার য়িবারে হইল্, “ইউহোন্যার ফোয়া শিমোন, তুঁই কি আঁরে মহব্যত গর না?” শিমোন ফিতর তেঁইরে হইল্, “জি, ফভু, অনে তঅ জানন অনে আঁর হত্য ফ্রিয়।” ইসা য়িবারে হইল্, “আঁর ভেরাগিন লালন-ফালন গর।”

[17] ফরদি তেঁই তিতিয়বার শিমোন-ফিতররে হইল্, “ইউহোন্যার ফোয়া শিমোন, আঁই কি আঁসাই তোঁয়ার ফ্রিয় না?” ফিতর এবার দুক্যিত অইল্, হারন ইসা এই তিতিয়বার য়িবারে ফুছার গরিল্, “আঁই কি আঁসাই তোঁয়ার ফ্রিয় না?” ইয়ানর লাই ফিতর ইসারে হইল্, “ফভু, অনে বেক কিছুই জানন; অনে তঅ জানন দে, অনে আঁর বউত বেশি ফ্রিয়।” ইসা য়িবারে হইল্, “আঁর ভেরাগিন চরঅ।

[18] আঁই তোঁয়ারে আঁসাই হইর, যহন তুঁই জোয়ান আছিলা তহন তুঁই নিজেই তোঁয়ার হোঁঅর বাঁইন্‌তা আর যেডে ইছ্যা য়েডে যাইতা। কিন্তু যহন তুঁই বুরা অইবা তহন তুঁই তোঁয়ার আত বারাই দিবা আর অইন্য একজন তোঁয়ারে বাঁধিবো ও তুঁই যেডে যাইতা নঅ চঅ য়েডেই লই যাইবো।”

[19] আল্লাহ্‌র মইমা জাহির গরিবার লাই ফিতর কেন্ গরিয়েনে মরিবো য়িয়ান বুঝাইতো যাইয়েনে ইসা এই হতা হইল্। এই হতা হইবার ফর ইসা ফিতররে হইল্, “আঁর লগে আইয়্যো।”

[20] ফিতর ফিছদি ফিরিয়েনে দেকিল্, ইসা যিবারে মহব্যত গইত্যো য়েই উম্যত ফিছদি ফিছদি আইয়্যের। ইবা য়েই উম্যত, যিবা হ্যাইবার সমত ইসার মিক্যাদি ঝুকিয়েনে হইয়্যেল্, “উজুর, অনরে যিবা শত্রুঅক্যলর আতত ধরাই দিবো, য়িবা হঅন?”

[21] ফিতর য়িবারে দেকিয়েনে ইসারে হইল্, “ফভু, ইবার কি অইবো?”

[22] ইসা ফিতররে হইল্, “আঁই যুদি চাই ইবা আঁর ফিরি নঅ আইয়্যোন ফইয্যন্ত থাকে, য়িয়ানত তোঁয়ার কি? তুঁই আঁর লগে আইয়্যো।”

[23] ইয়ানর লাই ভাইঅক্যলর মাঝে এই হতা ছরাই গেল্ দে, য়েই উম্যত মইত্যো নঅ। ইসা কিন্তু ফিতররে নঅঅ হঅ য়েই উম্যত মইত্যো নঅ। তেঁই বরং হইয়্যেল্, “আঁই যুদি চাই য়িবা আঁর ফিরি নঅ আইয়্যোন ফইয্যন্ত থাকে, য়িয়ানত তোঁয়ার কি?”

[24] য়েই উম্যতই এই বেক বিষয়ে সাক্যি দেএর আর এগিন লেইক্যে। আঁরা জানি য়িবার সাক্যি আঁসা।

[25] ইসা আরো বউত কিছু গইজ্যেল্। যুদি য়েগিন এক এক গরিয়েনে লেহ্যা অইতো তইলে এত্য কিতাব অইতো দে, আঁর মনে অঅ য়েগিন এই দুনিয়াত নঅ আইট্যো।

চাইর লম্বর সিফারা: ইউহোন্যা — Chapters