[1] মাননিয় তিয়ফিল, আঁরার মইধ্যে যে ঘটনাগিন ঘইট্যে য়েগিন যারা ফইল্যার ত্যুন নিজর চোগে দেইক্যে আর আল্লাহ্র সুহ্যবর তবলিগ গইজ্যে, য়িতারা আঁরার হাছে বেক কিছু জানাইয়্যে, আর য়িতারার হতা মতনই বউত কেউ য়েই বিষয়গিন ফর ফর লেইক্যে।
[3] য়েই বিষয়গিন সমন্দে ফইল্যার ত্যুন ভালা গরি তইত্য-তালাইশ নিয়েনে অনর লাই য়েগিন এক্যান এক্যান গরিয়েনে লেহ্যন আঁইঅ ভালা মনে গইল্যাম।
[4] এগিনর হারনে অনে যেগিন জাইন্যোন য়েগিন আঁসা কিনা জানিত্ ফারিবান।
[5] হেরোদ যহন এহুদিয়া ফদেশর বাদশা আছিল্ য়েই সমত ইমাম অবিয়র দলত জাকারিয়া নামর ইহুদিঅক্যলর একজন ইমাম আছিল্। য়িবার বউঅর নাম আছিল্ এলিজাবেত। তেঁইঅ আছিল্ ইমাম হারুনর একজন বংশধর।
[6] য়িতারা দুইজনই আল্লাহ্র চোগে ধার্মিক আছিল্। মাবুদর বেক উকুম আর নিয়ম য়িতারা নিকুতভাবে ফালন গইত্যো।
[7] য়িতারার হনঅ ফোয়ামাইয়্যা নঅঅ অঅ হারন এলিজাবেত ভাঁজা আছিল্। এগিন বাদে য়িতারার বয়সঅ বউত অই গেইয়্যেল্।
[8] একবার নিজর দলর ফালার সমত জাকারিয়া ইমাম ইসাবে আল্লাহ্র এবাদত হাম গইত্যো আছিল্।
[9] ইমামর হামর চলতি নিয়ম অনুযায়ি লটারি গরিয়েনে তেঁইরেই বাছি নেয়া অইয়্যেল্, যেন্ তেঁই বায়তুল মোকাদ্যসর ফবিত্র জাগাত যাইয়েনে ধুফ জলাইত ফারে।
[10] ধুফ জলাইবার সমত বাইরে বউত মানুষ মুনাজাত গইত্যো আছিল্।
[11] এন্ সমত ধুফগাহ্র ডাইন্ মিক্যাদি মাবুদর একজন ফেরেস্তা আতিক্যা আইয়েনে জাকারিয়ারে দেহ্যা দিল্।
[12] ফেরেস্তারে দেকিয়েনে তেঁইর মন অস্তির অই উঢিল্ আর তেঁই ডরাইল্।
[13] ফেরেস্তা তেঁইরে হইল্, “জাকারিয়া, নঅ ডরাইয়্যো, হারন আল্লাহ্ তোঁয়ার মুনাজাত উইন্যে। তোঁয়ার বউ এলিজাবেতর উগ্যুয়া ফোয়া অইবো। তুঁই য়িবার নাম রাইক্যো ইয়াহিয়া।
[14] য়িবা তোঁয়ার জিবনত বঅর ডঁর আনন্দর হারন অইবো আর য়িবার জন্মর হারনে আরো বউত কেউ খুশি অইবো,
[15] হারন মাবুদর চোগে য়িবা মআন অইবো। য়িবা হনঅ দিনঅ আংগুর-রস বা হনঅ রহমর মদাইন্যা রস হ্যাইতো নঅ আর মার গভর্ত থাইক্তেই য়িবা ফাক রুহ্ দিয়েনে ফুরন অইবো।
[16] বনি-ইসরাইলঅক্যলর বউত কেউঅরেই য়িবা য়িতারার মাবুদ আল্লাহ্র হাছে ফিরাই আনিবো।
[17] নবি ইলিয়াসর মতন মনোভাব আর শক্তি নিয়েনে য়িবা মাবুদর আগদি আইবো। য়িবা বাফর মন ফোয়াছার মিক্যাদি ফিরাইবো আর অবাইধ্য মানুষঅক্যলর মনর ভাব বদলাইয়েনে আল্লাহ্ভক্ত মানুষঅক্যলর মনর ভাবর মতন গরিবো। এন্ গরিয়েনে য়িবা মাবুদর লাই একদল মানুষরে ফুরাফুরি গরিয়েনে তৈয়ার গরিবো।”
[18] তহন জাকারিয়া ফেরেস্তারে হইল্, “কেন্ গরিয়েনে আঁই য়েগিন বুইজ্যোম? আঁই তঅ বুরা অই গেইয়্যি আর আঁর বউঅর বয়সঅ বউত বেশি অই গেইয়্যে।”
[19] ফেরেস্তা তেঁইরে হইল্, “আঁর নাম জিবরাইল; আঁই আল্লাহ্র সাম্নদি থিয়াই থাকি। তোঁয়ার লগে হতা হইবার লাই আর তোঁয়ারে এই সুহ্যবর দিবার লাই আল্লাহ্ আঁরে ফাটাইয়্যে।
[20] চঅ, আঁর হতা সময় মতনই ফুরন অইবো, কিন্তু তুঁই আঁর হতা বিশ্যাস নঅঅ গর বুলি বোবা অই থাকিবা। যেত দিন না এগিন ঘটে য়েত দিন তুঁই হতা হইত্ ফাইত্যা নঅ।”
[21] ইক্যাদি মানুষঅক্যলে জাকারিয়ার লাই অফেক্যা গইত্যো আছিল্। বায়তুল মোকাদ্যসর ফবিত্র জাগাত তেঁইর দেরি অঅর দেকিয়েনে য়িতারা ভাইব্তো লাগিল্।
[22] ফরদি জাকারিয়া যহন বাইর অই আইল্ তহন মানুষঅক্যলর লগে হতা হইত্ নঅ ফারিল্। ইয়ানত মানুষঅক্যলে বুঝিত্ ফারিল্ ফবিত্র জাগাত তেঁই হনঅ দশ্যন ফাইয়্যে। তেঁই মানুষঅক্যলর হাছে ইশারা দিয়েনে হতা হইতো থাকিল্ আর বোবা অই রইল্।
[23] ইমামর হামর ফালা শেষ অইবার ফরদি জাকারিয়া বাড়িত গেল্ গই।
[24] ইয়ার ফরদি তেঁইর বউ এলিজাবেত গর্ভিতা অইল্ আর ফাঁচ মাস ফইয্যন্ত বাড়ি ছারিয়েনে বাইরে নঅ গেল্। তেঁই হইল্,
[25] “ইয়ান মাবুদই হাম। মানুষর হাছে আঁর শরম দুর গরিবার লাই তেঁই এহন আঁর মিক্যা চোগ তুলি চাইয়্যে।”
[26] এলিজাবেতর যহন ছঅ মাসর গর্ভ তহন আল্লাহ্ গালিল ফদেশর নাসরত গেরামর মরিয়াম নামর একজন আবিয়াতা সতি মাইয়্যার হাছে জিবরাইল ফেরেস্তারে ফাটাইল্। বাদশা দাউদর বংশর ইউসুফ নামর একজন মানুষর লগে তেঁইর বিয়ার হতাবাত্যা ঠিগ অইয়্যেল্।
[28] ফেরেস্তা মরিয়ামর হাছে আইয়েনে তেঁইরে সালাম জানাই হইল্, “মাবুদ তোঁয়ার লগে আছে আর তোঁয়ারে বউত রহমত গইজ্যে।”
[29] এই হতা উনিয়েনে মরিয়ামর মন বউত অস্তির অই উঢিল্। তেঁই ভাইব্তো লাগিল্ এই ডইল্যা সালামর মানি কি।
[30] ফেরেস্তা তেঁইরে হইল্, “মরিয়াম, নঅ ডরাইয়্যো, হারন আল্লাহ্ তোঁয়ারে বউত রহমত গইজ্যে।
[31] উন, তুঁই গর্ভিতা অইবা আর তোঁয়ার উগ্যুয়া ফোয়া অইবো। তুঁই তেঁইর নাম ইসা রাকিবা।
[32] তেঁই মআন অইবো। তেঁইরে আল্লাহ্তালার ফোয়া হোয়া অইবো। মাবুদ আল্লাহ্ তেঁইর ফুর্বফুরুষ বাদশা দাউদর সিংহাসন তেঁইরে দিবো।
[33] তেঁই ইয়াকুবর বংশর মানুষঅক্যলর উঅরদি চিরহাল ধরিয়েনে রাজত্য গরিবো তেঁইর রাজত্য হনঅ দিনঅ শেষ অইতো নঅ।”
[34] তহন মরিয়াম ফেরেস্তারে হইল্, “ইয়ান কেন্ গরি অইবো? আঁর তঅ বিয়া নঅঅ অঅ।”
[35] ফেরেস্তা হইল্, “ফাক-রুহ্ তোঁয়ার উঅরদি আইবো আর আল্লাহ্তালার কুদরতির ছায়া তোঁয়ার উঅরদি ফরিবো। ইয়ানর লাই যে ফবিত্র ফোয়ার জন্ম অইবো তেঁইরে ইব্নুল্লাহ্ হোয়া অইবো।
[36] চঅ, এই বুরা বয়সত তোঁয়ার আত্যিয় এলিজাবেতর গভর্তঅ ফোয়ার জন্ম অইয়্যে। মাইন্ষ্যে হইতো য়িবার ফোয়াছা অইতো নঅ, কিন্তু এহন য়িবার ছঅ মাস চলের।
[37] আল্লাহ্র হাছে অসম্ভব বুলি হনঅ কিছুই নাই।”
[38] মরিয়াম হইল্, “আঁই মাবুদর বাঁদি, অনর হতামতনই আঁর উঅর বেক কিছু অক।” ইয়ার ফরদি ফেরেস্তা মরিয়ামর হাছর ত্যুন গেল্ গই।
[39] তার ফর মরিয়াম তরাতরি গরিয়েনে এহুদিয়া ফদেশর উগ্যুয়া গেরামত গেল্। গেরামগান ফাআরি এলাহাত আছিল্।
[40] মরিয়াম য়েডে জাকারিয়ার বাড়িত ঢুকিয়েনে এলিজাবেতরে সালাম জানাইল্।
[41] এলিজাবেত যহন মরিয়ামর হতা উনিল্ তহন তেঁইর গর্ভর ফোয়াউয়া নাচি উঢিল্। তেঁই ফাক-রুহ্ দিই ফুরন অইয়েনে জোরে জোরে হইল্, “বেক মাইয়্যাফোয়াঅক্যলর মইধ্যে তুঁই মোবারক আর তোঁয়ার যে ফোয়া অইবো য়েই ফোয়াঅ মোবারক।
[43] আঁর ফভুর মা আঁর হাছে আইস্যে, ইয়ান কেন্ গরিয়েনে সম্ভব অইল্?
[44] যহনই আঁই তোঁয়ার হতা উনিলাম তহনই আঁর গর্ভর ফোয়াউয়া খুশিত নাচি উঢিল্।
[45] মোবারক তুঁই, হারন তুঁই বিশ্যাস গইজ্যো দে, মাবুদ তোঁয়ারে যেগিন হইয়্যে য়েগিন ফুরন অইবো।”
[46] তহন মরিয়াম হইল্, “আঁর অন্তর মাবুদর ফশংসা গরের;
[47] আঁর নাজাতদাতা আল্লাহ্রে নিয়েনে আঁর দিল্ খুশিত ভরি উইট্যে,
[48] হারন তেঁইর এই সামাইন্য বাঁদির মিক্যা তেঁই মনোযোগ দিয়্যে। এহনর ত্যুন বেক মানুষ আঁরে মোবারক হইবো,
[49] হারন শক্তিমান আল্লাহ্ আঁর লাই হত না বিরাট হাম গইজ্যে। তেঁই ফবিত্র।
[50] যারা তেঁইরে ডরাআ য়িতারারে তেঁই মমতা গরে, বংশর ফর বংশ ধরিয়েনেই গরে।
[51] তেঁই আত বারাইয়েনে মআ শক্তির হাম গইজ্যে; যারার মন অহংকারে ভরা য়িতারারে তেঁই চাইরোমিক্যাদি দুর গরি দিয়্যে।
[52] সিংহাসনর ত্যুন বাদশাঅক্যলরে তেঁই লামাই দিয়্যে, কিন্তু সাধারন মানুষঅক্যলরে তুলি ধইজ্যে।
[53] যারার অভাব আছে, ভালা ভালা জিনিস দিয়েনে তেঁই য়িতারার অভাব ফুরন গইজ্যে, কিন্তু ফুইসাআলাঅক্যলরে হ্যালি আতে বিদায় গইজ্যে।
[54] তেঁই আঁরার ফুর্বফুরুষঅক্যলর হাছে যে ওয়াদা গইজ্যেল্, য়েই মতনই তেঁই তেঁইর গোলাম ইসরাইলরে সাইয্য গইজ্যে। ইব্রাহিম আর তেঁইর বংশর মানুষঅক্যলর উঅরদি চিরহাল মমতা গরিবার হতা তেঁই মনত রাইক্যে।”
[56] অনুমান তিন মাস এলিজাবেতর হাছে থাকিবার ফর মরিয়াম নিজর বাড়িত ফিরি গেল্।
[57] সময় ফুরন অইলে ফর এলিজাবেতর উগ্যুয়া ফোয়া অইল্।
[58] তেঁইর উঅর মাবুদর বউত মমতার হতা উনিয়েনে ফতিবাসিঅক্যলে আর আত্যিয়অক্যলে তেঁইর লগে আনন্দ গইত্যো লাগিল্।
[59] ইহুদিঅক্যলর নিয়ম মতন আষ্ট দিনর দিন য়িতারা ফোয়াউয়ার সুন্যত গরাইবার হামত যোগ দিতো আইল্। য়িতারা ফোয়াউয়ার নাম য়িবার বাবার নামর মতন জাকারিয়া রাইকতো চাইল্,
[60] কিন্তু য়িবার মা হইল্, “না, ইবার নাম ইয়াহিয়া রাকা অইবো।”
[61] য়িতারা এলিজাবেতরে হইল্, “অনর আত্যিয়-সজনঅক্যলর মইধ্যে তঅ কেউঅর য়েই নাম নাই।”
[62] য়িতারা ইশারা গরিয়েনে ফোয়াউয়ার বাফর হাছর ত্যুন জাইন্তো চাইল্ তেঁই কি নাম দিতো চাআ।
[63] জাকারিয়া লেকিবার জিনিস চাই লইয়েনে লেকিল্, “য়িবার নাম ইয়াহিয়া।” ইয়ানত য়িতারা বেক্যিনে তাইজ্যব অইল্,
[64] আর লগে লগেই জাকারিয়ার মুক ও জিল্ফা খুলি গেল্ আর তেঁই হতা হইতো ও আল্লাহ্র ফশংসা গইত্যো লাগিল্।
[65] ইয়ান দেকিয়েনে ফতিবাসিঅক্যলে বেক্যিনে ডরাইল্, আর এহুদিয়ার গোডা ফাআরি এলাহার মানুষঅক্যলে এই বেক বিষয়ে হোয়াহই গইত্যো লাগিল্।
[66] যারা এই হতাগিন উনিল্ য়িতারা বেক্যিনেই মনে মনে য়েগিন ভাইব্তো লাগিল্ আর হইল্, “ডঁর অইয়েনে এই ফোয়াউয়া তইলে কি অইবো!” য়িতারা এই হতা হইল্, হারন মাবুদর কুদরতি এই ফোয়াউয়ার উঅর দেহ্যা গেইয়্যেল্।
[67] ফরদি ফোয়াউয়ার বাফ জাকারিয়া ফাক-রুহ্ দিই ফুরন অইয়েনে নবি ইসাবে এই হতা হইতো লাগিল্,
[68] “ইসরাইলর মাবুদ আল্লাহ্র ফশংসা অক, হারন তেঁই তেঁইর নিজর বান্দাঅক্যলর মিক্যাদি মনোযোগ দিয়্যে আর য়িতারারে মুক্ত গইজ্যে।
[69] তেঁই আঁরার লাই তেঁইর গোলাম দাউদর বংশর ত্যুন একজন শক্তিশালি নাজাতদাতা তুইল্যে।
[70] এই হতা তেঁইর ফবিত্র নবিঅক্যলর মুক দিয়েনে তেঁই বউত দিন আগদিই হইয়্যেল্।
[71] তেঁই শত্রুঅক্যলর আতর ত্যুন আর যারা ঘিনা গরে য়িতারার বেক্যিনর আতর ত্যুন আঁরারে রক্যা গইজ্যে।
[72] তেঁই আঁরার ফুবর্ফুরুষঅক্যলরে মমতা গরিবার লাই আর তেঁইর ফবিত্র বেবস্তা, মানি তেঁইর সোঅন ফুরন গরিবার লাই আঁরারে রক্যা গইজ্যে।
[73] য়েই সোঅন তেঁই আঁরার ফুর্বফুরুষ ইব্রাহিমর হাছে হ্যাইয়্যেল্। তেঁই শত্রুঅক্যলর আতর ত্যুন আঁরারে উদ্যার গইজ্যে যেন্ যেতদিন বাঁচি থাকি ফবিত্র আর সতভাবে তেঁইর সাম্নদি থিয়াইয়েনে নির্ভয়ে তেঁইর এবাদত গরিত্ ফারি।
[76] ফোয়া আঁর, তোঁয়ারে আল্লাহ্তালার নবি হোয়া অইবো, হারন তুঁই তেঁইর ফথ ঠিগ গরিবার লাই তেঁইর আগদি আগদি চলিবা।
[77] তুঁই তেঁইর বান্দাঅক্যলরে জানাইবা, কেন্ গরিয়েনে আঁরার আল্লাহ্র মমতার হারনে গুনাহ্র মাফ ফাইয়েনে নাজাত ফাআ যাআ। তেঁইর মমতায় বেহেস্তর ত্যুন এক উঢন্ত সুয্য আঁরার উঅর লামি আইবো,
[79] যেন্ আঁধারত আর মরনর ছায়াত যারা বই আছে য়িতারারে নুর দিত্ ফারে, আর শান্তির ফথদি আঁরারে চলাইত্ ফারে।”
[80] ফরদি ইয়াহিয়া বারি উইট্যো লাগিল্ আর দিলে শক্তিশালি অই উইট্যো থাকিল্। বনি-ইসরাইলঅক্যলর সাম্নদি খোলাখুলিভাবে আজিরার আগ ফইয্যন্ত তেঁই মরুভুমিত আছিল্।