[1] ইয়ার মইধ্যে আজার আজার মানুষ এন্ গরিয়েনে জমা অইল্ দে, য়িতারা ঠেলাঠেলি গরিয়েনে একজন অইন্যজনর উঅর ফইত্যো লাগিল্। তহন ইসা ফইল্যা তেঁইর উম্যতরে হইল্, “ফরিশিঅক্যলর ইস্টর ত্যুন সাবধান অঅ। য়েই ইস্ট অইল্ য়িতারার ভন্ডামি।
[2] লুকাইন্যা বেক কিছুই দেহ্যা যাইবো আর গোফন বেক কিছু জানানো অইবো।
[3] তোঁয়ারা আঁধারত যেগিন হইয়্যো য়েগিন মাইন্ষ্যে ফঅরত উনিবো। ভিতরর ঘরত যেগিন হানে হানে হইয়্যো য়েগিন ছাদর উঅরর ত্যুন ফচার অইবো।
[4] “আঁর বন্ধুঅক্যল, আঁই তোঁয়ারারে হইর, যারা শরিল তচনচ গরিবার ফরদি আর কিছুই গরিত্ নঅ ফারে য়িতারারে নঅ ডরাইয়্যো।
[5] হারে ডরাইবা আঁই তোঁয়ারারে য়েগিন হই দিইর। তোঁয়ারারে মারি ফেলিবার ফরদি জাহান্যামত ফেলি দিবার হ্যমতা যিবার আছে তেঁইরেই ডরাইয়্যো। জি, আঁই তোঁয়ারারে হইর, তেঁইরেই ডরাইয়্যো।
[6] “ফাঁচ্যুয়া বাইল্যা ফাকি কি সামাইন্য দামে বেচা নঅ যাআ না? তঅঅ আল্লাহ্ য়েগিনর উগ্যুয়ারেঅ ফঅরি নঅ যাআ।
[7] এন্ কি, তোঁয়ারার মাথার চুলগিনঅ তেঁইর গনা আছে। নঅ ডরাইয়্যো, বউত বউত বাইল্যা ফাকির ত্যুনঅ তোঁয়ারার দাম বউত বেশি।
[8] “আঁই তোঁয়ারারে হইর, যে কেউ মানুষঅক্যলর সাম্নদি আঁরে সিকার গরে ইব্নে আদমঅ তারে আল্লাহ্র ফেরেস্তাঅক্যলর সাম্নদি সিকার গরিবো।
[9] কিন্তু যে কেউ আঁরে মানুষঅক্যলর সাম্নদি অসিকার গরে য়িবারে আল্লাহ্র ফেরেস্তাঅক্যলর সাম্নদি অসিকার গরা অইবো।
[10] ইব্নে আদমর বিরুদ্যে কেউ হঅন হতা হইলে য়িবারে মাফ গরা অইবো, কিন্তু যুদি কেউ ফাক রুহ্র বিরুদ্যে কুফরি গরে য়িবারে মাফ গরা অইতো নঅ।
[11] মাইন্ষ্যে তোঁয়ারারে যহন মজলিস হ্যানাত আর শাসনহত্যা ও হ্যমতাশালি মানুষঅক্যলর সাম্নদি লই যাইবো, তহন কেন্ গরিয়েনে নিজর ফক্যে হতা হইবা বা কি জোয়াব দিবা য়েই বিষয়ে চিন্তিত নঅ অইয়্যো।
[12] কি হঅন ফরিবো ফাক রুহ্ই য়েই মোওতোত য়েগিন তোঁয়ারারে শিকাই দিবো।”
[13] ভিরর মইধ্যর ত্যুন একজন মানুষ ইসারে হইল্, “উজুর, আঁরার বাবা যে সম্বত্যি আঁরার লাই রাকি গেইয়্যে, আঁর ভাইঅরে য়েগিন আঁর লগে ভাগ গরি নিতো হঅন।”
[14] ইসা য়িবারে হইল্, “বিচার গরিবার বা অনরার মইধ্যে সম্বত্যি ভাগ গরি দিবার অধিকার আঁরে হনে দিয়্যে?”
[15] তার ফর ইসা মানুষঅক্যলরে হইল্, “সাবধান! বেক ডইল্যা লোভর আতর ত্যুন নিজরারে রক্যা গরন, হারন বউত বিষয় সম্বত্যি থাকনই মানুষর জিবনর বেক্যিনর ত্যুন দরহারি বিষয় নঅঅ।”
[16] ইয়ার ফরদি ইসা মানুষঅক্যলরে শিক্যা দিবার লাই এই উদাআরন দিল্: “হনঅ একজন ফুইসাআলার জমিত বউত ফসল অইয়্যেল্।
[17] ইয়ানর লাই য়িবা মনে মনে হইতো লাগিল্, ‘এত ফসল রাকিবার জাগা তঅ আঁর নাই; আঁই এহন কি গরি?
[18] আইছ্যা, আঁই এক্যান হাম গইজ্যোম। আঁর গোলাঘরগিন ভাঁগি ফেলিয়েনে ডঁর ডঁর গোলাঘর বানাইয়্যোম আর আঁর বেক ফসল ও ধন য়েডে রাইক্যোম।
[19] ফরদি আঁই নিজরে হইয়্যোম, বউত বছরর লাই বউত ভালা ভালা জিনিস জমা গরা আছে। আরাম গর, হ্যানা দানা গর, আমোদ-ফুত্যিত দিন হাডঅ।’
[20] আল্লাহ্ কিন্তু য়িবারে হইল্, ‘ওরে বোহা, আজিয়া রাতিয়াই তোঁয়ার ত্যুন মরন ফরিবো। তইলে যে জিনিসগিন তুঁই জমা গইজ্যো য়েগিন হনে ভোগ গরিবো?’”
[21] শেষদি ইসা হইল্, “যে মানুষ নিজর লাই ধন সম্বত্যি জমা গরে অথচ আল্লাহ্র চোগে ফুইসাআলা নঅ, য়িবার অবস্তা য়েই রহমই অঅ।”
[22] ইয়ার ফর ইসা তেঁইর উম্যতঅক্যলরে হইল্, “ইয়ানর লাইই আঁই তোঁয়ারারে হইর, কি হ্যাইবা বুলি বাঁচি থাকিবার বিষয়ে বা কি ফিঁদিবা বুলি শরিলর বিষয়ে চিন্তিত নঅ অইয়্যো।
[23] ফরানগান হালি হ্যানা দানার বেফার নঅ, আর শরিলগান হালি হঅর সোরর বেফার নঅ।
[24] হাউয়্যাগিনর মিক্যা চঅ, য়েগিনে বিজঅ নঅ রোকে ফসলঅ নঅ হাডে। য়েগিনর গুদামঘর বা গোলাঘরঅ নাই, তঅঅ আল্লাহ্ য়েগিনরে হ্যাবাই থাকে। তোঁয়ারা এই ফাকিগিনর ত্যুন আরো বেশি মুইল্যবান।
[25] তোঁয়ারার মইধ্যে হনে চিন্তা ভাবনা গরিয়েনে নিজর অয়াত একঘন্টা বারাইত ফারে?
[26] তইলে এই সামাইন্য হামগানঅ যুদি তোঁয়ারা গরিত্ নঅ ফার তঅ অইন্যাইন্য বিষয়র লাই কিঅর লাই চিন্তা গর?
[27] “চিন্তা গরি চঅ, ফুল কেন্ গরিয়েনে বারি উঢে। য়েগিনে মিন্যোতঅ নঅ গরে সুতাঅ নঅ হাডে। কিন্তু আঁই তোঁয়ারারে হইর, সোলায়মান বাদশা এত জাকজমকর মইধ্যে থাকিয়েনেঅ এগিনর উগ্যুয়ারঅ মতন নিজরে সাজাইত্ নঅঅ ফারে।
[28] মাঢর যে খের আজিয়া আছে আর হালিয়া চুলাত ফেলি দেয়া অইবো, আল্লাহ্ য়েগিন যহন এন্ গরিয়েনে সাজাআ তহন ওরে অল্ফ বিশ্যাসিঅক্যল, তেঁই দে তোঁয়ারারে সাজাইবো য়িয়ান হত না নিচ্যয়!
[29] কি হ্যানা দানা গরিবা ভাবিয়েনে বেস্ত নঅ অইয়্যো বা অস্তির নঅ অইয়্যো।
[30] এই দুনিয়ার অইন্যাইন্য জাতিগিন য়েই বিষয়গিন নিয়েনে বেস্ত অঅ; এগিন বাদে তোঁয়ারার বাবা তঅ জানে দে, তোঁয়ারার ত্যুন এগিনর দরহার আছে।
[31] য়েগিনর ত্যুন বরং আল্লাহ্র রাইজ্যর বিষয়ে বেস্ত অঅ, তইলে এগিনঅ তোঁয়ারা ফাইবা।
[32] “অঅ আঁর ভেরার ছোড দল, নঅ ডরাইয়্যো, হারন তোঁয়ারার বাবার ইছ্যা এই দে তেঁইর রাইজ্য তেঁই তোঁয়ারারে দিবো।
[33] তোঁয়ারার বিষয় সম্বত্যি বেচিয়েনে হ্যরাত ইসাবে দান গর। যে টিঁয়ার থৈলা হনঅ দিনঅ ফুরান নঅ অঅ য়িয়ানই নিজরার লাই বানঅ, মানি যে ধন চিরদিন ঠিগি থাকে য়েগিনই বেহেস্তত জমা গর। য়েডে চোরঅ নঅ আইয়্যে আর ফোগেঅ নষ্ট নঅ গরে।
[34] তোঁয়ারার ধন যেডে থাকিবো তোঁয়ারার মনঅ য়েডে থাকিবো।
[35] “হোঁঅরত হঅর ফেঁচাইয়েনে আর তোঁয়ারার বাত্যি জলাই নিয়েনে রেডি থাক।
[36] তোঁয়ারা এন্ মানুষঅক্যলর মতন অঅ যারা য়িতারার মালিকর লাই অফেক্যা গইত্যো থাকে, যেন্ তেঁই বিয়ার হ্যানার ত্যুন ফিরি আইয়েনে দরজাত আঘাত গরিলেই য়িতারা দরজা খুলি দিত্ ফারে।
[37] মালিক যে গোলামঅক্যলরে অঅজাগ থাইক্তো দেকিবো, মোবারক য়িতারাই। আঁই তোঁয়ারারে আঁসা হইর, য়েই মালিক হোঁঅরত হঅর ফেঁচাই নিয়েনে য়িতারারে বোয়াইবো আর আইয়েনে নিজেই য়িতারারে হ্যাবাইবো।
[38] মোবারক য়েই গোলামঅক্যল, যারারে তেঁই আইয়েনে অঅজাগ থাইক্তো দেকিবো, য়িয়ান আধা রাইতত অক বা শেষ রাইতত অক।
[39] এই হতা তোঁয়ারা জাইন্যো, চোর হন্ সমত আইবো য়িয়ান যুদি বাড়ির মালিক জাইন্তো তইলে অঅজাগ থাইক্তো আর য়েই চোররে তেঁইর ঘরত ঢুইক্তো নঅ দিতো।
[40] য়েন্ গরিয়েনে তোঁয়ারাঅ রেডি থাক, হারন যে সময়র হতা তোঁয়ারা চিন্তাঅ গইত্যা নঅঅ য়েই সমতই ইব্নে আদম আইবো।”
[41] তহন ফিতর হইল্, “উজুর, অনে এই শিক্যা কি আঁরারে দিতা লাইগ্যোন, না বেক্যিনরে দিতা লাইগ্যোন?”
[42] জোয়াবে হযরত ইসা হইল্, “য়েই বিশ্যস্ত আর গেয়ানি হর্মচারি হঅন, যিবারে য়িবার মালিক তেঁইর গোলামঅক্যলরে ঠিগ সমত হ্যানা ভাগ গরি দিবার ভার দিবো?
[43] মোবারক য়েই গোলাম, যিবারে য়িবার মালিক আইয়েনে বিশ্যস্তভাবে হাম গইত্যো দেকিবো।
[44] আঁই তোঁয়ারারে আঁসাই হইর, য়েই মালিক য়িবারে তেঁইর বেক বিষয় সম্বত্যির ভার দিবো।
[45] কিন্তু ধর, য়েই গোলাম মনে মনে হইল্, ‘আঁর মালিক আইস্তে দেরি গরের।’ য়েই সুযোগে য়িবা গোলাম ও বাঁদিঅক্যলরে মাইরধোইর গইত্যে শুরু গরিল্ আর হ্যানা দানা গরিবার ফরদি মদাইন্যা রস হ্যাইয়েনে মাতাল অইল্।
[46] তইলে যেদিন আর যে সময়র হতা য়িবা চিন্তাঅ গইত্যো নঅ, য়েই দিন আর য়েই সমতই য়িবার মালিক আইয়েনে আজির অইবো। তেঁই য়িবারে হাডিয়েনে দুই টুঁরা গরি হাফেরঅক্যলর মইধ্যে য়িবার জাগা ঠিগ গরিবো।
[47] “যে গোলাম য়িবার মালিকর ইছ্যা জানিয়েনেঅ রেডি নঅঅ থাকে বা মালিক যেইল্যা চাআ য়েইল্যা নঅঅ গরে য়িবার ত্যুন বউত বেশি গরিয়েনে মাইর হ্যঅন ফরিবো।
[48] কিন্তু নঅ জানিয়েনে যিবা শাস্তি ফাইবার হাম গইজ্যে য়িবার অল্ফই শাস্তি অইবো। যারে বেশি দেয়া অঅ য়িবার হাছর ত্যুন বেশি দাবি গরা অইবো; আর মাইন্ষ্যে যিবার হাছে বেশি রাইক্যে য়িবার হাছে য়িতারা বেশিই চাইবো।
[49] “আঁই দুনিয়াত আগুন জলাইতাম আস্যি; যুদি য়েগিন আগেই জলি উইট্যো তইলে হত না ভালা অইতো!
[50] আঁর ত্যুন উগ্যুয়া তরিকাবন্দি লঅন ফরিবো, আর যেতদিন ফইয্যন্ত য়িয়ান নঅ অঅ য়েতদিন ফইয্যন্ত আঁর দুক্যর শেষ নাই।
[51] তোঁয়ারার ত্যুন কি মনত অঅ দে, আঁই দুনিয়াত শান্তি দিতাম আস্যি? না, য়িয়ান নঅ। আঁই শান্তি দিতাম নঅঅ আয়্যি বরং মানুষরে মানুষর বিরুদ্যে থিয়া গরাইতাম আস্যি।
[52] এহনর ত্যুন এক বাড়ির ফাঁচজন ভাগ অই যাইবো, তিনজন দুইজনর বিরুদ্যে আর দুইজন তিনজনর বিরুদ্যে।
[53] য়িতারা এন্ গরিয়েনে ভাগ অই যাইবো — বাবা ফোয়ার বিরুদ্যে আর ফোয়া বাবার বিরুদ্যে, মা মাইয়্যার বিরুদ্যে আর মাইয়্যা মার বিরুদ্যে, ওওরি বউঅর বিরুদ্যে আর বউ ওওরির বিরুদ্যে।”
[54] তার ফর ইসা মানুষঅক্যলরে হইল্, “অনরা ফছিম মিক্যাদি মেউলা গইত্যো দেকিলেই হঅন, ‘তুয়ান আইয়্যের,’ আর য়িয়ানই অঅ।
[55] আবার দইনা বাতাস বোইতো দেকিলে হঅন, ‘গরম ফরিবো,’ আর য়িয়ানই অঅ।
[56] অনরা ভন্ড! অনরা দুনিয়া আর আকাশর চিয়ারার মানি বুঝিত্ ফারন, অথচ ইয়ান কেন্ দে, অনরা এহনর সময়র মানি নঅ বুঝন?
[57] “যিয়ান ঠিগ য়িয়ান অনরা নিজরা ভাবিয়েনে ইস্তির নঅ গরন কিল্যাই?
[58] অনরা বিফক্যর লগে বিচারকর হাছে যাইবার সমত ফথতই য়িবার লগে এক্যান মিমাংসার চেষ্টা গরিবান। য়েইল্যা নঅ অইলে য়িবা অনরে বিচারকর হাছে টানি লই যাইবো। তহন বিচারক অনরে ফুলিশর আতত দিবো আর ফুলিশ অনরে জেলত দিবো।
[59] আঁই অনরারে হইর, শেষ ফুইসাউয়া নঅ দঅন ফইয্যন্ত অনে কিছুতই জেলর ত্যুন ছারা ফাইতান নঅ।”