[1] এক সমত ইসা গিনেষরত সাগরর ফারত থিয়াই আছিল্। মানুষঅক্যলে আল্লাহ্র কালাম উনিবার লাই তেঁইর চাইরো পাশদি ঠেলাঠেলি গইত্যো আছিল্।
[2] এন্ সমত তেঁই সাগরর ফারত দুয়া নোকা দেকিত্ ফাইল্। জাইল্যাঅক্যলে য়েই নোকা দুয়ার ত্যুন নামিয়েনে য়িতারার জাল ধুইতো আছিল্।
[3] তহন ইসা শিমোনর নোকাত উঢিল্ আর য়িবারে ফারর ত্যুন এক্যানা দুরে নোকাগান নিয়েনে যাইতো হইল্। তার ফর তেঁই নোকাত বইয়েনে মানুষঅক্যলরে শিক্যা দিতো লাগিল্।
[4] হতা শেষ অইলে ফর ইসা শিমোনরে হইল্, “গভির ফানিত যাইয়েনে মাছ ধরিবার লাই তোঁয়ারার জাল ফেল।”
[5] শিমোন হইল্, “উজুর, গোডা রাইত বউত মিন্যোত গরিয়েনেঅ কিছুই ধরিত্ নঅঅ ফারি; তঅঅ অনর হতাত আঁই জাল ফেইল্যোম।”
[6] জাল ফেলিবার ফর য়িয়ানত এত মাছ ফরিল্ দে, য়িতারার জাল ছিরি যাইবার মতন অইল্।
[7] তহন য়িতারা সাইয্যর লাই ইশারা গরিয়েনে অইন্য নোকার উঁয়াইজ্যাঅক্যলরে ডাকিল্। য়িতারা আইয়েনে দুয়া নোকাত এত মাছ ফুরাইল্ দে, য়েগিন ডুফি যাইবার মতন অইল্।
[8] এগিন দেকিয়েনে শিমোন ফিতর ইসার সাম্নদি উইত্ অইয়েনে ফরি হইল্, “উজুর, আঁই গুনাহ্গার; আঁর হাছর ত্যুন যঅন গই।”
[9] এত মাছ ধরা ফইজ্যে দেকিয়েনে শিমোন ফিতর আর য়িবার উঁয়াইজ্যাঅক্যল বেক্যিনে তাইজ্যব অইল্।
[10] শিমোনর বেবসার ভাগিদার ইয়াকুব আর ইউহোন্যা নামর সিবদিয়র দুইজন ফোয়াঅ তাইজ্যব অইল্। তহন ইসা শিমোনরে হইল্, “নঅ ডরাইয়্যো; এহনর ত্যুন তুঁই আল্লাহ্র লাই মানুষ ধরিবা।”
[11] তার ফর য়িতারা নোকাগিন ফারত আনিল্ আর বেক কিছু ফেলি রাকিয়েনে ইসার লগে চলিল্।
[12] ইসা একবার উগ্যুয়া গেরামত গেল্। য়েডে একজন মানুষর গোডা গাআত হ্যারাফ চামরা বেরাম আছিল্। ইসারে দেকিয়েনে য়িবা উইত অই ফরিয়েনে হাকুতি মিনতি গরি হইল্, “উজুর, অনে ইছ্যা গরিলেই আঁরে ভালা গরিত্ ফারন।”
[13] ইসা আত বারাই য়িবারে ধরিয়েনে হইল্, “আঁই য়িয়ানই চাই, তুঁই ফাক সাফ অঅ।” আর তহনই য়িবা ভালা অই গেল্।
[14] ইসা য়িবারে এই উকুম দিল্, “এই হতা কেউঅরে নঅ হইয়্যো বরং ইমামর হাছে যাইয়েনে নিজরে দেহ্যঅ। তার বাদে ফাক সাফ অঅন সমন্দে মুসা যে হোরবানি দিবার উকুম দিয়্যে য়েগিন হোরবানি দঅ। য়িয়ানত মানুষঅক্যলর হাছে ফরমান অইবো তুঁই ভালা অইয়্যো।”
[15] তঅঅ ইসার হ্যবর আরো ছরাই ফরিল্। তেঁইর হতা উনিবার লাই আর বেরামর ত্যুন ভালা অইবার লাই বউত মানুষ তেঁইর হাছে আইস্তো লাগিল্।
[16] ইসা ফ্রায়ই নিঝাব জাগাত যাইয়েনে মুনাজাত গইত্যো।
[17] একদিন ইসা যহন শিক্যা দিতো আছিল্ তহন ফরিশিঅক্যলে আর আলেমঅক্যলে য়েডে বই আছিল্। গালিল ফদেশর বিবিন্য গেরাম আর এহুদিয়া ফদেশ ও জেরুজালেম শঅরর ত্যুন ইতারা আইস্যেল্। বেরাইম্যাঅক্যলরে ভালা গরিবার লাই মাবুদর কুদরত ইসার মইধ্যে আছিল্।
[18] তহন হয়েকজন মানুষ একজন অবশ বেরাইম্যারে হ্যাডত গরি বোইয়েনে আনিল্। য়িতারা য়িবারে ভিতরে লই যাইয়েনে ইসার সাম্নদি রাকিবার চেষ্টা গরিল্,
[19] কিন্তু ভিরর লাই ভিতরে যাইবার ফথ নঅ ফাইল্। তহন য়িতারা ছাদত উঢিল্ আর ছাদর টালি সরাইয়েনে বিছানা উদ্যা য়িবারে মানুষঅক্যলর মাঝদি ইসার সাম্নদি লামাই দিল্।
[20] য়িতারা ইমান আইন্যে দেকিয়েনে ইসা হইল্, “বন্ধু, তোঁয়ার গুনাহ্ মাফ গরা অইল্।”
[21] ইয়ানত আলেম আর ফরিশিঅক্যলে মনে মনে ভাইব্তো লাগিল্, “এই মানুষ্যুয়া হঅন, যে কুফরি গরের? আল্লাহ্ বাদে আর হনে গুনাহ্ মাফ গরিত্ ফারে?”
[22] য়িতারা মনে মনে কি চিন্তা গইত্যো আছিল্ ইসা য়িয়ান বুঝিত্ ফারিয়েনে হইল্, “অনরা মনে মনে কিঅর লাই য়েই হতা ভাইব্তা লাইগ্যোন?
[23] হন্যান হঅন সুজা, ‘তোঁয়ার গুনাহ্ মাফ গরা অইল্,’ না ‘তুঁই উঢিয়েনে আঁঢি বেরঅ’?
[24] কিন্তু অনরা যেন্ জানিত্ ফারন দুনিয়াত গুনাহ্ মাফ গরিবার হ্যমতা ইব্নে আদমর আছে”— এই ফইয্যন্ত হইয়েনে তেঁই য়েই অবশ বেরাইম্যারে হইল্, “আঁই তোঁয়ারে হইর, উঢ, তোঁয়ার বিছানা তুলি নিয়েনে বাড়িত যঅ গই।”
[25] য়েই মানুষ্যুয়া তহনই বেক্যিনর সাম্নদি উঢিয়েনে থিয়াইল্ আর যে বিছানার উঅরদি য়িবা উউতি আছিল্ য়িয়ান তুলি নিয়েনে আল্লাহ্র ফশংসা গইত্যে গইত্যে বাড়িত গেল্ গই।
[26] য়িয়ানত বেক্যিনে বউত তাইজ্যব অইল্ আর ডরে আল্লাহ্র ফশংসা গরিয়েনে হইল্, “আজিয়া আঁরা কি আচ্যাইয্য বেফার দেকিলাম!”
[27] ইয়ার বাদে ইসা বাইরে গেল্ আর হ্যাজানা আদায় গরিবার ঘরত লেবি নামর একজন হ্যাজানা আদায়হারিরে বই থাইক্তো দেকিল্। ইসা লেবিরে হইল্, “আইয়্যো আঁর উম্যত অঅ।”
[28] য়িয়ানত লেবি উঢিল্ আর য়িবার বেক কিছু ফেলি রাকিয়েনে ইসার লগে গেল্।
[29] ফরদি লেবি ইসার লাই য়িবার বাড়িত উগ্যুয়া ডঁর হ্যানা দিল্। য়িতারার লগে বউত হ্যাজানা আদায়হারি আর অইন্যাইন্য মানুষঅক্যলেঅ হ্যাইতো বোইল্।
[30] তহন ফরিশিঅক্যলে আর য়িতারার দলর আলেমঅক্যলে বিরক্ত অইয়েনে ইসার উম্যতঅক্যলরে হইল্, “তোঁয়ারা হ্যাজানা আদায়হারি আর হ্যারাফ মানুষঅক্যলর লগে হ্যানা দানা গর কিঅর লাই?”
[31] ইসা য়িতারারে হইল্, “ভালা মানুষঅক্যলর লাই ডাক্তোরর দরহার নাই কিন্তু বেরাইম্যাঅক্যলর লাইই দরহার আছে।
[32] তঅবা গরিবার লাই আঁই ধামির্কঅক্যলরে ডাইক্তাম নঅ আইয়্যি কিন্তু গুনাহ্গারঅক্যলরেই ডাইক্তাম আস্যি।”
[33] ফরদি য়েই ধর্ম নেতাঅক্যলে ইসারে হইল্, “ইয়াহিয়ার উম্যতঅক্যলে ফ্রায়ই রোজা রাকে ও মুনাজাত গরে আর ফরিশিঅক্যলর ছাত্রঅক্যলঅ য়েগিন গরে কিন্তু অনর উম্যতঅক্যলে হনঅ সমত হ্যানা দানা বাদ নঅ দেএ।”
[34] ইসা য়িতারারে হইল্, “দুলা লগে থাইক্তে কি দুলার লগর মানুষঅক্যলরে রোজা রাকাইত্ ফারন যাআ না?
[35] কিন্তু এন্ সময় আইবো যহন য়িতারার হাছর ত্যুন দুলারে নিই যাআ অইবো, আর য়েই সমতই য়িতারা রোজা রাকিবো।”
[36] তার বাদে ইসা শিক্যা দিবার লাই য়িতারার হাছে এই উদাআরন দিল্: “নয়া হোত্যার টুঁরা ছিরি নিয়েনে কেউ ফুরান হোত্যাত তালি নঅ দেএ, হারন য়েইল্যা গরিলে য়েই নয়া হোত্যাউয়া তঅ য়িবা ছিরি ফেলে; আর য়েই নয়া টুঁরাউয়াঅ ফুরান হোত্যার লগে নঅ মানাআ।
[37] টাট্কা আংগুর রস কেউ ফুরান চামরার থৈলাত নঅ রাকে, রাকিলে টাট্কা রসে থৈলাগিন ফাডি যাআ। য়িয়ানত রসঅ ফরি যাআ, থৈলাগিনঅ নষ্ট অঅ।
[38] টাট্কা আংগুর রস নয়া চামরার থৈলাতই রাকন উচিত।
[39] ফুরান আংগুর রস হ্যাইবার ফরদি কেউ টাট্কা আংগুর রস হ্যাইতো নঅ চাআ, হারন য়িবা হঅ, ‘ফুরানগিনই ভালা।’”