[1] এক সমত ইসা হনঅ এক্যান জাগাত মুনাজাত গইত্যো আছিল্। মুনাজাত শেষ অইলে ফর তেঁইর একজন উম্যত তেঁইরে হইল্, “উজুর, ইয়াহিয়া যেইল্যা তেঁইর উম্যতঅক্যলরে মুনাজাত গইত্যো শিকাইয়্যেল্ য়েইল্যা আঁরারেঅ অনে মুনাজাত গইত্যে শিকাই দঅন।”
[2] ইসা য়িতারারে হইল্, “যহন তোঁয়ারা মুনাজাত গর তহন হইয়্যো, ‘অঅ আঁরার বেহেস্তি বাবা, তোঁয়ার নাম ফবিত্র বুলি মাইন্য অক। তোঁয়ার রাইজ্য আইয়্যোক।
[3] ফত্যিদিনর হ্যানা তুঁই আঁরারে ফত্যিদিন দঅ।
[4] আঁরার গুনাহ্ মাফ গর, হারন যারা আঁরার বিরুদ্যে গুনাহ্ গরে আঁরা য়িতারারে মাফ গরি। আঁরারে তুঁই ফরিক্যাত ফইত্যো নঅ দিয়ো।’”
[5] তার ফর ইসা তেঁইর উম্যতঅক্যলরে হইল্, “মনত গর, আধা রাইতত তোঁয়ারার মইধ্যে একজন য়িবার বন্ধুর বাড়িত্ যাইয়েনে হইল্, ‘বন্ধু, আঁরে তিন্যুয়া রুটি উদার দঅ।
[6] আঁর এক বন্ধু ফথদি যাইতে যাইতে আঁর হাছে আইস্যে। য়িবারে হ্যাইতো দিবার মতন আঁর কিছুই নাই।’
[7] তহন ঘরর ভিতরর ত্যুন য়িবার বন্ধু জোয়াব দিল্, ‘আঁরে হষ্ট নঅ দিয়ো। দরজা এহন বন্ধ আর আঁর ফোয়ামাইয়্যাগিন বিছানাত আঁর হাছে উউতি আছে। আঁই উঢিয়েনে তোঁয়ারে কিছুই দিত্ ফাইত্যান নঅ।’
[8] আঁই তোঁয়ারারে হইর, য়িবা যুদি বন্ধু ইসাবে উঢিয়েনে য়িবারে কিছু নঅঅ দেএ, তঅঅ মানুষ্যুয়া বার বার অনুরোধ গরের বুলি য়িবা উঢিবো আর য়িবার যেগিন দরহার য়েগিন য়িবারে দিবো।
[9] “ইয়ানর লাই আঁই তোঁয়ারারে হইর, চঅ, তোঁয়ারারে দেয়া অইবো; তালাইশ গর, ফাইবা; দরজাত ধাক্যা মার, তোঁয়ারার লাই খোলা অইবো।
[10] যারা চাআ য়িতারা বেক্যিনে ফাআ; যে তালাইশ গরে য়িবা ফাআ; আর যে দরজাত ধাক্যা মারে তার লাই দরজা খোলা অঅ।
[11] তোঁয়ারার মইধ্যে এন্ বাবা হঅন আছে, যিবা য়িবার ফোয়া রুটি চাইলে য়িবারে ফাত্যোর দিবো, বা মাছ চাইলে আঁফ দিবো,
[12] বা আন্ডা চাইলে বিচ্যু দিবো?
[13] তইলে তোঁয়ারা হ্যারাফ অইয়েনেঅ যুদি তোঁয়ারার ফোয়ামাইয়্যাঅক্যলরে ভালা ভালা জিনিস দিত্ জান, তইলে যারা বেহেস্তি বাবার হাছে চাআ, তেঁই দে য়িতারারে ফাক-রুহ্রে দিবো ইয়ান হত না নিচ্যিত্!”
[14] অইন্য এক সমত ইসা উগ্যুয়া বোবা ভুত দুর গইত্যো আছিল্। ভুত দুর অই গেলে ফর বোবা মানুষ্যুয়া হতা হইতো লাগিল্। ইয়ানত মানুষঅক্যলে তাইজ্যব অইল্,
[15] কিন্তু হয়েকজন হইল্, “ভুতগিনর বাদশা বেল্সবুলর সাইয্যে য়িবা ভুত ছারাআ।”
[16] অইন্য মানুষঅক্যলে ইসারে ফরিক্যা গরিবার লাই বেহেস্তর ত্যুন উগ্যুয়া চিন্য দেহ্যাইতো হইল্।
[17] য়িতারার মনর হতা বুঝিত্ ফারিয়েনে ইসা হইল্, “যে রাইজ্য নিজর মইধ্যে ভাগ অই যাআ য়েই রাইজ্য তচনচ অঅ, আর য়িয়ানত য়েই রাইজ্যর ফরিবারগিনঅ ভাগ অই যাআ।
[18] ইবিলিসঅ যুদি নিজর বিরুদ্যে থিয়া তইলে কেন্ গরিয়েনে য়িয়ানর রাইজ্য টিগিবো? অনরা হইতা লাইগ্যোন আঁই বেল্সবুলর সাইয্যে ভুত ছারাই।
[19] বউত ভালা, আঁই যুদি বেল্সবুলর সাইয্যেই ভুতগিনরে ছারাই তইলে অনরার মানুষঅক্যলে হার সাইয্যে ভুত ছারাআ? অনরা ঠিগ হতা হইতা লাইগ্যোন কিনা অনরার মানুষঅক্যলেই য়িয়ান বিচার গরিবো।
[20] কিন্তু আঁই যুদি আল্লাহ্র কুদরতিত ভুত ছারাই তইলে আল্লাহ্র রাইজ্য তঅ অনরার হাছে আই গেইয়্যে।
[21] “একজন বলবান মানুষ বেক রহম অস্ত্রশস্ত্র নিয়েনে যহন নিজর ঘর ফাআরা দেএ তহন য়িবার জিনিসফাতি নিরাফদে থাকে।
[22] কিন্তু য়িবার ত্যুন বলবান কেউ আইয়েনে যুদি য়িবারে আমলা গরিয়েনে আরাই দেএ তইলে যে অস্ত্রশস্ত্রর উঅর য়িবা ভরসা গইজ্যেল্, অইন্য মানুষ্যুয়া য়েগিন হারি নেএ আর লুট গরা জিনিসগিন ভাগ গরি নেএ।
[23] “যুদি কেউ আঁর ফক্যে নঅ থাকে তইলে তঅ য়িবা আঁর বিফক্যে আছে। যিবা আঁর লগে নঅ কুরাআ য়িবা ছিঁডাআ।
[24] “হনঅ ভুত যহন একজন মানুষর মইধ্যর ত্যুন বাইর অই যাআ তহন তেএ জিরাইবার তালাইশে উয়ানা জাগার মইধ্য দিয়েনে ঘুরাফিরা গইত্যো থাকে। ফরদি য়িয়ান নঅ ফাইয়েনে য়িবা হঅ, ‘আঁই যে ঘরর ত্যুন বাইর অই আস্যি আবার আঁই য়েই ঘরতই ফিরি যাইয়োম।’
[25] ফিরি আইয়েনে য়েই ঘরগান য়িবা হালি, ফরিস্কার আর সাজাইন্যা দেকিত্ ফাআ।
[26] তহন য়িবা যাইয়েনে নিজর ত্যুনঅ হ্যারাফ অইন্য আরো সাত্যুয়া ভুত লগে গরিয়েনে লই আইয়্যে আর য়েডে ঢুকিয়েনে থাইক্তো শুরু গরে। য়িয়ানর হারনে য়েই মানুষ্যুয়ার ফইল্যা দশার ত্যুন শেষ দশা আরো হ্যারাফ অঅ।”
[27] ইসা যহন হতা হইতো আছিল্ তহন ভিরর মইধ্যর ত্যুন একজন মাইয়্যাফোয়া চিল্যাইয়েনে হইল্, “মোবারক য়েই মাইয়্যাফোয়া, যিবা অনরে ফেডত ধইজ্যে আর বুগর দুদ হ্যাবাইয়্যে।”
[28] কিন্তু ইসা হইল্, “এগিনর ত্যুন বরং মোবারক য়িতারা, যারা আল্লাহ্র কালাম উনে আর য়েই মতন হাম গরে।”
[29] আরো মানুষ ইসার চাইরোমিক্যা জমায়েত অইতো থাকিল্। তহন ইসা হইল্, “এই হালর মানুষঅক্যল হ্যারাফ। য়িতারা চিন্যর তালাইশ গরে কিন্তু নবি ইউনুসর চিন্য বাদে আর হনঅ চিন্য য়িতারারে দেহ্যানো অইতো নঅ।
[30] নিনেভে শঅরর মানুষঅক্যলর লাই ইউনুস যেন্ নিজেই চিন্য অইয়্যেল্ ঠিগ য়েইল্যা গরি এই হালর মানুষঅক্যলর লাই ইব্নে আদম চিন্য অইবো।
[31] রোজ আঁশরত দইন দেশর রানি উঢিয়েনে এই হালর মানুষঅক্যলর দোষ দেহ্যাই দিবো, হারন সোলায়মান বাদশার গেয়ানর হতাবাত্যা উনিবার লাই য়িবা দুনিয়ার শেষ সিমানার ত্যুন আইস্যেল্; আর সঅন, এডে সোলায়মানর ত্যুনঅ আরো বিরাট একজন আছে।
[32] রোজ আঁশরত নিনেভে শঅরর মানুষঅক্যল উঢিয়েনে এই হালর মানুষঅক্যলর দোষ দেহ্যাই দিবো, হারন নবি ইউনুসর তবলিগর হারনে নিনেভের মানুষঅক্যলে তঅবা গইজ্যেল্; আর সঅন, এডে ইউনুসর ত্যুনঅ আরো বিরাট একজন আছে।
[33] “কেউ বাত্যি জলাইয়েনে হনঅ গোফন জাগাত বা ঝুরির নিচে নঅ রাকে বরং বাত্যিদানির উঅরদিই রাকে, যেন্ ভিতরে যারা ঢুকে য়িতারা ফঅর দেকিত্ ফাআ।
[34] অনর চোগ অইল্, অনর শরিলর বাত্যি। যুদি অনর চোগ ভালা অঅ তইলে অনর গোডা শরিল ফঅরে ফুরাই যাইবো, কিন্তু চোগ হ্যারাফ অইলে অনর শরিলঅ আঁধারে ফুরাই যাইবো।
[35] অনর মইধ্যে যে ফঅর আছে য়েগিন আসলে আঁধার কিনা য়েই বিষয়ে সাবধান অঅন।
[36] অনর গোডা শরিল যুদি ফঅরে ফুরন অঅ আর এক্যানাঅ আঁধার নঅ থাকে তইলে য়িয়ান ফুরাফুরি ফঅরআলা অইবো, ঠিগ যেন্ বাত্যির ফঅর অনর উঅর ফরিলে অনর শরিল ফঅরআলা অঅ।”
[37] ইসা হতা হোয়া শেষ গইল্যে ফর একজন ফরিশি ইসারে হ্যাইবার দঅত দিল্। তহন ইসা ভিতরে যাইয়েনে হ্যাইতো বইল্।
[38] য়েই ফরিশি যহন দেকিল্ হ্যাইবার আগদি ইসা শরিয়ত মতন আত নঅ ধুইল্ তহন য়িবা তাইজ্যব অইল্।
[39] ইসা য়িবারে হইল্, “তইলে উনন, অনরা, মানি ফরিশিঅক্যলে বাসন-কোসনর বাইরর মিক্যাগান ফরিস্কার গরি থাকন, কিন্তু অনরার ভিতরগান লোভ আর হ্যারাফিত ভরা।
[40] অনরা মুরুক্য! যিবা বাইরর মিক্যাগান বানাইয়্যে তেঁই কি ভিতরর মিক্যাগানঅ নঅঅ বানাআ না?
[41] অনরার বাসন টাসনর ভিতরে যেগিন আছে য়েগিনই বরং হ্যরাতর মতন দান গরন; দেকিবান, বেক কিছুই অনরার হাছে ফাক সাফ অইবো।
[42] “আয় হায় ফরিশিঅক্যল! অনরা আল্লাহ্রে ফুদিনা, তেজফাতা আর বেক ডইল্যা শাকর দশ ভাগর এক ভাগ দিই থাকন, কিন্তু নিয়াইবিচার আর আল্লাহ্র লাই মহব্যতর মিক্যা মনোযোগ নঅ দঅন। আগরগিন ফালন গরিবার লগে লগে ফররগিনঅ ফালন গরন অনরার উচিত।
[43] “আয় হায় ফরিশিঅক্যল! মজলিস হ্যানার মেইন মেইন আসনত বোইস্তে আর আঁট বাজারত সম্যান ফাইতে অনরা ভালাবাসন।
[44] আয় হায় অনরা! অনরা তঅ চিন্য নঅ দঅন হব্যরর মতন। মাইন্ষ্যে নঅ জানিয়েনে য়িয়ানর উঅর দিয়েনে আঁঢি যাআ।”
[45] তহন আলেমঅক্যলর মইধ্যে একজন ইসারে হইল্, “উজুর, এইহতা হইয়েনে অনে আঁরারেঅ অফমান গইত্যা লাইগ্যোন।”
[46] ইসা হইল্, “আয় হায় আলেমঅক্যল! অনরা মানুষঅক্যলর উঅর ভারি ফোজা চাবাই দিই থাকন, কিন্তু য়িতারারে সাইয্য গরিবার লাই নিজরা উগ্যুয়া অঁঅলঅ নঅ লারন।
[47] “আয় হায় অনরা! নবিঅক্যলর হব্যর অনরা নয়া গরিয়েনে গাঁতি থাকন, অথচ অনরার ফুবর্ফুরুষঅক্যলেই তঅ য়িতারারে খুন গইজ্যেল্।
[48] য়িয়ানর লাই অনরার ফুর্বফুরুষঅক্যলর হামর সাক্যি অনরাই আর য়িতারার য়েই হাম অনরা মানিঅ নিতা লাইগ্যোন। একমিক্যাদি য়িতারা নবিঅক্যলরে খুন গইজ্যে, অইন্য মিক্যাদি অনরা য়েই নবিঅক্যলর হব্যর গাঁইত্যা লাইগ্যোন।
[49] ইয়ানর লাই আল্লাহ্ তেঁইর উদ্যেশ্য মতন এই হতা হইয়্যে, ‘আঁই য়িতারার হাছে নবিঅক্যলরে আর সাআবিঅক্যলরে ফাটাই দিয়োম। য়িতারার মইধ্যে হয়েকজনরে য়িতারা খুন গরিবো আর অইন্যতারার উঅর জুলুম গরিবো।’
[50] ইয়ানর ফল অইল্, দুনিয়া সিষ্টির সময়র ত্যুন শুরু গরিয়েনে যেতজন নবিরে খুন গরা অইয়্যে, য়িতারার রক্তর দায়ি অইবো এই হালর মানুষঅক্যল।
[51] জি, আঁই অনরারে হইর, হাবিলরে খুনর ত্যুন শুরু গরিয়েনে যে জাকারিয়ারে হোরবানগাহ্ আর ফবিত্র জাগার মইধ্যে মারি ফেলা অইয়্যেল্ য়েই জাকারিয়ার খুন ফইয্যন্ত বেক রক্তর দায়ি অইবো এই হালর মানুষঅক্যল।
[52] “আয় হায় আলেমঅক্যল! অনরা গেয়ানর চাবি লই গেইয়্যোন। নিজরাঅ ভিতরে নঅঅ ঢুকন আর যারা ভিতরে ঢুইক্তো চাইয়্যেল্ য়িতারারেঅ ঢুইক্তো নঅ দঅন।”
[53] তেঁই য়েই জাগা ছারিয়েনে যাইবা গইর সমত আলেমঅক্যলে আর ফরিশিঅক্যলে তেঁইর বিরুদ্যে শত্রুতা গরিবার লাই উঢি ফরি লাগি গেল্। নানান বিষয়ে ফশ্ন ফুছার গরিয়েনে তেঁইরে হতার ফাঁদত ফেলিবার লাই য়িতারা অফেক্যা গইত্যো লাগিল্।