[1] এক জিরাইবার দিনত ইসা একজন ফরিশি নেতার বাড়িত হ্যাইতো গেল্। ফরিশিঅক্যলে বউত ভালা গরিয়েনেই ইসারে খিয়াল গইত্যো আছিল্।
[2] ইসার সাম্নদি একজন বেরাইম্যা আছিল্ যিবার গোডা শরিল শোথ বেরামে ফুলি গেইয়্যেল্।
[3] ইসা আলেম আর ফরিশিঅক্যলরে ফুছার গরিল্, “মুসার শরিয়ত মতন জিরাইবার দিনত কি কেউঅরে বেরামর ত্যুন ভালা গরন উচিত না?”
[4] ধর্ম নেতাঅক্যলে চুব গরি রইল্। তহন ইসা মানুষ্যুয়ার গাআত আত দিয়েনে য়িবারে ধরি বেরামর ত্যুন ভালা গরিয়েনে বিদায় দিল্।
[5] তার ফর তেঁই য়েই ধর্মনেতাঅক্যলরে হইল্, “জিরাইবার দিনত যুদি অনরার কেউঅর ফোয়া বা বলদ কুঁয়াত ফরি যাআ তইলে অনরা কি য়িয়ানরে তহনই নঅ তুলন?”
[6] কিন্তু য়েই ধর্মনতাঅক্যলে ইয়ানর জোয়াব দিত্ নঅ ফারিল্।
[7] যে মানুষঅক্যলরে দঅত গরা অইয়্যেল্, য়িতারা কেন্ গরিয়েনে সম্যানর জাগাগিন বাছি নেএর য়িয়ান দেকিয়েনে ইসা য়িতারারে শিক্যা দিবার লাই এই হতা হইল্,
[8] “যহন কেউ অনরে বিয়ার হ্যানাত দঅত গরে তহন অনে সম্যানর জাগাত যাইয়েনে নঅ বোইবান, হারন অনর ত্যুন অঅত আরো বউত সম্যানিত কেউঅরে দঅত গরা অইয়্যে।
[9] তইলে যিবা অনরে আর য়িবারে দঅত গইজ্যে য়িবা আইয়েনে অনরে হইবো, ‘এই জাগাগান তেঁইরে ছারি দঅন।’ তহন তঅ অনে শরম ফাইয়েনে বেক্যিনর ত্যুন নিচু জাগাত বোইস্তা যাইবান।
[10] অনে যহন দঅত ফাইবান তহন বরং বেক্যিনর ত্যুন নিচু জাগাত যাইয়েনে বোইবান। তইলে দঅতর মালিক আইয়েনে অনরে হইবো, ‘বন্ধু, আরো ভালা জাগাত যাইয়েনে বোইয়্যোন।’ তহন অইন্য বেক মেঅমানর সাম্নদি অনে সম্যান ফাইবান।
[11] যিবা নিজরে উচুল গরে য়িবারে নিচু গরা অইবো, আর যিবা নিজরে নিচু গরে য়িবারে উচুল গরা অইবো।”
[12] যিবা তেঁইরে দঅত গইজ্যেল্ ফরদি ইসা য়িবারে হইল্, “যহন অনে হ্যানা দানার আয়োজন গরিবান বা ডঁর হ্যানা দিবান তহন অনর বন্ধুঅক্যলরে বা ভাইঅক্যলরে বা আত্যিয়-সজনঅক্যলরে বা ফুইসাআলা ফতিবাসিঅক্যলরে দঅত নঅ গরিবান। য়েইল্যা গরিলে অঅত য়িতারাঅ ইয়ানর বদলে অনরে দঅত গরিবো আর এন্ গরিয়েনে অনর দঅত শোধ অই যাইবো।
[13] কিন্তু অনে যহন ডঁর হ্যানা দিবান তহন গরিব, লুলা, লেংগা আর আঁধাঅক্যলরে ডাকিবান।
[14] য়িয়ানত অনে আল্লাহ্র রহমত ফাইবান, হারন য়িতারা অনর য়েই দঅতর শোধ দিত্ ফাইত্যো নঅ। যহন মরনর ত্যুন ধার্মিক মানুষঅক্যলরে জিন্দা গরা অইবো তহন অনে ইয়ানর শোধ ফাইবান।”
[15] যারা হ্যাইতো বোইস্যেল্ য়িতারার মইধ্যে একজন এই হতা উনিয়েনে ইসারে হইল্, “যিবা আল্লাহ্র রাইজ্যত হ্যাইতো বোইবো য়িবা মোবারক।”
[16] ইসা হইল্, “হনঅ একজন মানুষ উগ্যুয়া বিরাট হ্যানা দিল্ আর বউত কেউঅরে দঅত দিল্।
[17] হ্যানার সময় অইলে ফর য়িবা য়িবার গোলামঅক্যলরে দিয়েনে যে মানুষঅক্যলরে দঅত গরা অইয়্যেল্, য়িতারারে হই ফাটাইল্, ‘আইয়্যোন, এহন বেক কিছু রেডি অইয়্যে।’
[18] কিন্তু য়িতারা বেক্যিনে একজনর ফর একজন অজুআত দেহ্যাইতো লাগিল্। ফইল্যাজন য়েই গোলামরে হইল্, ‘আঁই এক্যানা জমি কিন্যি, আঁর ত্যুন যাইয়েনে য়েগিন সঅন ফরিবো। দয়া গরি আঁরে মাফ গর।’
[19] আর একজন হইল্, ‘আঁই ফাঁচ জোরা বলদ কিন্যি, য়েগিন ফরিক্যা গইত্যাম যাইর। দয়া গরি আঁরে মাফ গর।’
[20] অইন্য আর একজন হইল্, ‘আঁই বিয়া গজ্যি, ইয়ানর লাই যাইত্ নঅ ফারির।’
[21] “য়েই গোলাম ফিরি যাইয়েনে য়িবার মালিকরে এই হতাগিন জানাইল্। য়িয়ানত বাড়ির হত্যা গোস্যা গরিয়েনে য়িবার গোলামরে হইল্, ‘তুঁই তরাতরি শঅরর রাস্তাত রাস্তাত আর গল্যিত গল্যিত যঅ ও গরিব, লুলা, আঁধা আর লেংগাঅক্যলরে এডে লই আইয়্যো।’
[22] এগিন গরিবার ফরদি য়েই গোলাম হইল্, ‘উজুর, অনর উকুম মতনই বেক কিছু গরা অইয়্যে, কিন্তু এহনঅ জাগা আছে।’
[23] ইয়ানত হত্যা গোলামরে হইল্, ‘শঅরর বাইরে রাস্তাত রাস্তাত আর ফথে ফথে যঅ ও এডে আইবার লাই মানুষঅক্যলরে জোর গর, যেন্ আঁর বাড়ি ভরি যাআ।
[24] আঁই তোঁয়ারারে হইর, যারারে দঅত দেয়া অইয়্যেল্ য়িতারার কেউই আঁর এই হ্যানা হ্যাইত্ ফাইতো নঅ।’”
[25] ইসার লগে লগে বউত মানুষ যাইতো আছিল্। ইসা য়েই মানুষঅক্যলর মিক্যা ফিরিয়েনে হইল্,
[26] “যে আঁর হাছে আইবো য়িবা যেন্ নিজর বাবা-মা, বউ আর ফোয়ামাইয়্যা, ভাই-বোইন, এন্ কি নিজরে ফইয্যন্ত আঁর ত্যুন হম ফ্রিয় মনে গরে। য়েইল্যা নঅ অইলে য়িবা আঁর উম্যত অইত্ নঅ ফারে।
[27] যে মানুষ নিজর কুরুশ বোই লইয়েনে আঁর ফিছদি নঅ আইয়্যে য়িবা আঁর উম্যত অইত্ নঅ ফারে।
[28] “অনরার মইধ্যে যুদি কেউ উগ্যুয়া উচুল ঘর বানাইতো চাআ তইলে য়িবা আগদি বোইয়েনে হ্যরসর ইসাব গরে। য়িবা চাইতো চাআ, য়িয়ান শেষ গরিবার লাই য়িবার বউত টিঁয়া আছে কি না।
[29] য়েইল্যা নঅ অইলে য়িবা ভিত্যি গাঁতিবার ফরদি যুদি য়েই উচুল ঘরগান শেষ গরিত্ নঅ ফারে, তইলে যারা য়িয়ান দেকিবো য়িতারা বেক্যিনে য়িবারে ঠঁঅশা গরিবো।
[30] য়িতারা হইবো, ‘মানুষ্যুয়া গাঁইত্যো শুরু গইজ্যেল্ কিন্তু শেষ গরিত্ নঅ ফারিল্।’
[31] “যুদি একজন বাদশা অইন্য আর একজন বাদশার বিরুদ্যে যুদ্য গইত্যো যাআ তইলে য়িবা ফইল্যা বোইয়েনে চিন্তা গরিবো, ‘কুরি আজার সৈন্য লইয়েনে যিবা আঁর বিরুদ্যে যুদ্য গইত্যো আইয়্যের, হালি দশ আজার সৈন্য লইয়েনে আঁই য়িবারে বাধা দিত্ ফাইজ্যোম নাকি?’
[32] যুদি য়িবা য়িয়ান নঅ ফারে তইলে য়েই অইন্য বাদশা দুরে থাইক্তেই মানুষ ফাটাইয়েনে য়িবা য়িবার লগে মিলি যাইবার হতা আলাফ গরিবো।”
[33] শেষদি ইসা হইল্, “য়িয়ানর লাই অনরার মইধ্যে যুদি কেউ ভাবি-চিন্তি য়িবার বেক কিছু ছারি নঅ আইয়্যে তইলে য়িবা আঁর উম্যত অইত্ নঅ ফারে।
[34] “নুন ভালা জিনিস, কিন্তু যুদি য়িয়ানর টেস নষ্ট অই যাআ তইলে য়েগিন আবার কি গরিয়েনে নোন্সা গরা যাইবো?
[35] তহন য়েগিন জবিনর লাইঅ উফযুক্ত নঅ অঅ, ফাঁশর টালর লাইঅ উফযুক্ত নঅ অঅ; মাইন্ষ্যে য়েগিন ফেলি দেএ। যিবার উনিবার হান আছে, য়িবা উনক।”