Skip to content
Opens in a new window
Listen to this chapter • 5:43

[1] ইসা মানুষঅক্যলর হাছে এই হতাগিন হোয়া শেষ গরিয়েনে কফরনাহুম শঅরত গেল্।

[2] য়েডে একজন রোমিয় শতসেনাফতির গোলাম অসুক অইয়েনে মরিবার মতন অইয়্যেল্। এই গোলামরে য়েই সেনাফতি বউত মহব্যত গইত্যো।

[3] য়িবা ইসার বিষয় উনিয়েনে ইহুদিঅক্যলর হয়েকজন বুরানেতারে ইসার হাছে অনুরোধ গইত্যো ফাটাইল্ যেন্ তেঁই আইয়েনে য়িবার গোলামরে ভালা গরে।

[4] য়েই নেতাঅক্যল ইসার হাছে আইয়েনে তেঁইরে বিশেষভাবে অনুরোধ গরি হইল্, “অনে যিবার লাই এই হাম গরিবান য়িবা ইয়ানর উফযুক্ত।,

[5] হারন য়িবা আঁরার মানুষঅক্যলরে মহব্যত গরে আর আঁরার মজলিস হ্যানা য়িবাই বানাই দিয়্যে।”

[6] তহন ইসা য়িতারার লগে চলিল্। তেঁই য়েই বাড়ির হাছে আইলে ফর য়েই সেনাফতি য়িবার বন্ধুঅক্যলরে দিয়েনে হই ফাটাইল্, “উজুর, আর হষ্ট নঅ গইজ্যোন, হারন অনে দে আঁর বাড়িত ঢুকন য়িয়ানর যৈগ্য আঁই নঅ।

[7] য়িয়ানর লাই অনর হাছে যাইবার উফযুক্তঅ আঁই নিজরে মনে নঅঅ গরি। অনে হালি মুকদি হঅন, য়িয়ানতই আঁর গোলাম ভালা অই যাইবো।

[8] আঁই এই হতা জানি, হারন আঁর ত্যুনঅ অইন্যর হতামতন চলন ফরে আর সৈন্যঅক্যলঅ আঁর হতামতন চলে। আঁই একজনরে ‘যঅ’ হইলে য়িবা যাআ, অইন্যজনরে ‘আইয়্যো’ হইলে য়িবা আইয়্যে, আর আঁর গোলামরে ‘ইয়ান গর’ হইলে য়িবা য়িয়ান গরে।”

[9] এই হতা উনিয়েনে ইসা তাইজ্যব অইল্ আর যে মানুষঅক্যলে ভির গরিয়েনে তেঁইর ফিছদি আইস্‌তো আছিল্ য়িতারার মিক্যা ফিরিয়েনে তেঁই হইল্, “আঁই অনরারে হইর, বনি-ইসরাইলঅক্যলর মইধ্যেঅ এত ডঁর বিশ্যাস আঁই হনঅ দিনঅ নঅঅ দেকি।”

[10] সেনাফতি যারারে ফাটাইয়্যেল্ য়িতারা য়িবার ঘরত ফিরি যাইয়েনে দেকিত্ ফাইল্ দে য়েই গোলাম বেরামর ত্যুন ভালা অইয়্যে।

[11] ইয়ার কিছু ফরদি ইসা নায়িন নামর উগ্যুয়া গেরামর মিক্যা চলিল্। তেঁইর উম্যতঅক্যলে আর আরো বউত মানুষ তেঁইর লগে লগে যাইতো আছিল্।

[12] যহন তেঁই য়েই গেরামর দরজার হাছে ফোঁছিল্ তহন মানুষঅক্যলে একজন মরা মানুষরে বাইরে লই যাইতো আছিল্। যে মানুষ্যুয়া মরি গেইয়্যেল্ য়িবা আছিল্ য়িবার মার একমাত্র ফোয়া, আর য়েই মা-অ আছিল্ রারি। গেরামর বউত মানুষ য়েই রারির লগে আছিল্।

[13] য়েই রারিরে দেকিয়েনে ইসা মমতায় ফুরন অইয়েনে হইল্, “আর নঅ হাঁইন্দো।”

[14] তার ফর তেঁই হাছে যাইয়েনে হ্যাইট্যা ধরিল্। ইয়ানত যারা লাশ বই লই যাইতো আছিল্ য়িতারা থিয়াইল্। ইসা হইল্, “জোয়ান, আঁই তোঁয়ারে হইর, উঢ।”

[15] য়িয়ানত যিবা মরি গেইয়্যেল্ য়েই মানুষ্যুয়া উঢিয়েনে বোইল্ আর হতা হইতো লাগিল্। ইসা য়িবারে য়িবার মা-আর হাছে ফিরাই দিল্।

[16] ইয়ানত বেক্যিনর দিল্ ডরে ভরি গেল্। য়িতারা আল্লাহ্‌র ফশংসা গরিয়েনে হইতো লাগিল্, “আঁরার মাঝে একজন বিরাট নবি আজির অইয়্যে। আল্লাহ্ রহমত গরিয়েনে তেঁইর বান্দাঅক্যলর মিক্যা মনোযোগ দিয়্যে।”

[17] ইসার বিষয়ে এই হতা এহুদিয়া ফদেশ আর য়িয়ানর আশফাশর বেক জাগাত ছরাই ফরিল্।

[18] নবি ইয়াহিয়ার উম্যতঅক্যলে এই ঘটনাগিনর হতা ইয়াহিয়ারে জানাইল্। তহন ইয়াহিয়া তেঁইর দুইজন উম্যতরে ডাকিয়েনে ইসার হাছে এই হতা ফুছার গইত্যো ফাটাইল্, “যিবার আইবার হতা আছে অনেই কি তেঁই, না আঁরা অইন্য কেউঅর লাই অফেক্যা গইজ্যোম?”

[20] য়েই মানুষঅক্যলে ইসার হাছে আইয়েনে হইল্, “তরিকাবন্দিদাতা ইয়াহিয়া অনর হাছে আঁরারে ফুছার গইত্যো ফাটাইয়্যে, ‘যিবার আইবার হতা আছে অনেই কি তেঁই, না আঁরা অইন্য কেউঅর লাই অফেক্যা গইজ্যোম?’”

[21] তহন ইসা বউত মানুষরে বেরামর ত্যুন আর বিরাট আঘাতর ত্যুন ভালা গরিল্ আর ভুতে ফঅইন্যা মানুষঅক্যলরে ভালা গরিল্ ও বউত আঁধা মানুষরেঅ দেকিবার শক্তি দিল্।

[22] এগিন বেক্যিন গরিবার ফরদি ইসা ইয়াহিয়ার উম্যতঅক্যলর ফশ্নর জোয়াবে হইল্, “তোঁয়ারা যেগিন দেকিলা আর উনিলা য়েগিন যাইয়েনে ইয়াহিয়ারে হঅ। তেঁইরে জানঅ দে, আঁধাঅক্যলে দেকের, লেংগাঅক্যলে আঁঢের, চামরা বেরাইম্যাঅক্যলে ফাক-সাফ অঅর, বঅরা মানুষঅক্যলে উনের, মরাঅক্যলে বাঁচি উঢের আর গরিবঅক্যলর হাছে সুহ্যবর তবলিগ গরা অঅর।

[23] আর মোবারক য়িবাই, যিবা আঁরে লইয়েনে মনত হনঅ বাধা নঅ ফাআ।”

[24] ইয়াহিয়া যারারে ফাটাইয়্যেল্ য়েই মানুষঅক্যলে যাইবা গইর ফর ইসা মানুষঅক্যলর হাছে ইয়াহিয়ার বিষয়ে হইতো লাগিল্, “অনরা মরুভুমিত কি চাইতা গেইলান? বাতাসত দুলইন্যা নল-হ্যাগ্‌রা?

[25] য়িয়ান নইলে কি চাইতা গেইলান? সুন্দর হঅর ফিঁদা একজন মানুষরে নাকি? যারা দামি দামি হঅর ফিঁদে আর জাকজমকর লগে থাকে য়িতারা তঅ রাজবাড়িত থাকে।

[26] য়িয়ান নইলে কি চাইতা গেইলান? হনঅ নবিরে নাকি? জি, আঁই অনরারে হইর, তেঁই নবির ত্যুনঅ ডঁর।

[27] ইয়াহিয়াই য়েই মানুষ যিবার বিষয়ে ফাক কিতাবত লেহ্যা আছে, ‘চঅ, আঁই তোঁয়ার আগদি আঁর সংবাদদাতারে ফাটাইর। য়িবা তোঁয়ার আগদি যাইয়েনে তোঁয়ার ফথ রেডি গরিবো।’

[28] আঁই অনরারে হইর, মানুষর মইধ্যে কেউই ইয়াহিয়ার ত্যুন ডঁর নঅ; তঅঅ আল্লাহ্‌র রাইজ্যর মইধ্যে বেক্যিনর ত্যুন যিবা ছোড য়িবাঅ ইয়াহিয়ার ত্যুন ডঁর।”

[29] (বেক সাধারন মানুষঅক্যলে আর হ্যাজানা আদায়হারিঅক্যলে ইয়াহিয়ার তবলিগ উইন্যেল্ আর তেঁইর হাছে তরিকাবন্দি লইয়েনে আল্লাহ্‌রে নিয়াইবান বুলি সিকার গরি নিয়েল্।

[30] কিন্তু ফরিশিঅক্যলে আর আলেমঅক্যলে ইয়াহিয়ার হাছে তরিকাবন্দি নঅঅ লঅ বুলি নিজরার লাই আল্লাহ্‌র উদ্যেশ্যরে য়িতারা অগ্রাইয্য গইজ্যেল্)।

[31] ইসা আরো হইল্, “তইলে এই হালর মানুষঅক্যলরে আঁই হারার লগে তুলনা গইজ্যোম? য়িতারা হঅন ডইল্যা?

[32] য়িতারা এন্ ফোয়ামাইয়্যাঅক্যলর মতন যারা বাজারত বই একজন অইন্যজনরে ডাকিয়েনে হঅ, ‘আঁরা তোঁয়ারার লাই বাঁশি বাজাইলাম কিন্তু তোঁয়ারা নঅ নাচিলা; আঁরা বিলাদ ধরি হাঁদিবার অঁঅঁলা গাইলাম কিন্তু তোঁয়ারা নঅ হাঁদিলা।’

[33] তরিকাবন্দিদাতা ইয়াহিয়া আইয়েনে রুটি বা আংগুর রস নঅ হ্যাইল্ বুলি অনরা হইতা লাইগ্যোন্ ‘য়িবারে ভুতে ফাইয়্যে।’

[34] আর ইব্‌নে আদম আইয়েনে হ্যানা দানা গরিল্ বুলিয়েনে অনরা হইতা লাইগ্যোন, ‘সঅন, এই মানুষ্যুয়া ফেট্যুয়া আর মদহ্যোর, হ্যাজানা আদায়হারি ও হ্যারাফ মানুষঅক্যলর বন্ধু।’

[35] কিন্তু গেয়ানর অধিনে যারা চলে য়িতারার জিবনই ফরমান গরে দে, গেয়ান হ্যাঁটি।”

[36] একজন ফরিশি ইসারে য়িবার লগে হ্যানার দঅত দিল্। তহন ইসা য়িবার বাড়িত যাইয়েনে হ্যানাত যোগ দিল্।

[37] য়েই গেরামত একজন হ্যারাফ মাইয়্যাফোয়া আছিল্। য়েই ফরিশির ঘরত ইসা হ্যানাত যোগ দিয়্যে জানিত্ ফারিয়েনে য়িবা উগ্যুয়া সাদা ফাত্যোরর বোতলত গরিয়েনে আঁতর লই আইল্।

[38] ফরদি য়িবা ইসার ফিছদি তেঁইর ঠেংগর হাছে যাইয়েনে থিয়াইল্ আর হাঁদি হাঁদি চোগর ফানিত তেঁইর ঠেং ভিজাইতো লাগিল্। তার ফর য়িবা য়িবার মাথার চুল দিয়েনে তেঁইর ঠেং ফুছি দিল্ আর তেঁইর ঠেংগর উঅর চুম দিয়েনে য়েই আঁতর ঢালি দিল্।

[39] যে ফরিশি ইসারে দঅত গইজ্যেল্ য়িবা ইয়ান দেকিয়েনে মনে মনে হইতো লাগিল্, “যুদি এই মানুষ্যুয়া নবি অইতো তইলে জানিত্ ফাইত্যো, হনে আর হন্ ডইল্যা মাইয়্যাফোয়া য়িবার ঠেং ধরের; মাইয়্যাফোয়াউয়া তঅ হ্যারাফ।”

[40] ইসা য়েই ফরিশিরে হইল্, “শিমোন, তোঁয়ারে আঁর কিছু হইবার আছে।” শিমোন হইল্, “উজুর, হঅন।”

[41] ইসা হইল্, “হনঅ এক মাআজনর হাছে দুইজন মানুষ টিঁয়া উদার গইত্যো। একজন উদার গইত্যো ফাঁশ্যত দিনার আর অইন্য জন ফন্চাইশ দিনার।

[42] য়িতারার কেউঅর রিন শোধ গরিবার হ্যমতা নঅ আছিল্ বুলি তেঁই দয়া গরিয়েনে দুইজনরেই মাফ গরিল্। তইলে হঅ চাই, য়িতারার দুইজনর মইধ্যে হনে য়েই মাআজনরে বেশি মহব্যত গরিবো?”

[43] শিমোন হইল্, “আঁর মনে অঅ, যার বেশি রিন মাফ গরা অইল্, য়িবাই।” ইসা য়িবারে হইল্, “তুঁই ঠিগ হইয়্যো।”

[44] তার ফর ইসা য়েই মাইয়্যাফোয়াউয়ার মিক্যাদি মুক ফিরাইয়েনে শিমোনরে হইল্, “তুঁই এই মাইয়্যাফোয়াউয়ারে তঅ দেইক্‌তা লাইগ্যো। আঁই তোঁয়ার ঘরত আইলে ফর তুঁই আঁর ঠেং ধুইবার ফানি নঅঅ দঅ, কিন্তু য়িবা চোগর ফানি দিই আঁর ঠেং ভিজাইয়েনে য়িবার চুল দিয়েনে ফুছাই দিয়্যে।

[45] তুঁই আঁরে চুম নঅঅ দঅ, কিন্তু আঁই ঘরত আইবার ফরর ত্যুনই য়িবা আঁর ঠেংগত চুম দেএর।

[46] তুঁই আঁর মাথাত তেল নঅঅ দঅ, কিন্তু য়িবা আঁর ঠেংগর উঅর আঁতর ঢালি দিয়্যে।

[47] য়িয়ানর লাই আঁই তোঁয়ারে হইর, য়িবা বেশি মহব্যত দেহ্যাইয়্যে বুলি বুঝা যাআর দে, য়িবার গুনাহ্ বউত অইলেঅ য়েগিন মাফ গরা অইয়্যে। যার এক্যানা মাফ গরা অঅ য়িবা এক্যানাই মহব্যত দেহ্যাআ।”

[48] ফরদি ইসা য়েই মাইয়্যাফোয়াউয়ারে হইল্, “তোঁয়ার গুনাহ্ মাফ গরা অইয়্যে।”

[49] যারা ইসার লগে হ্যাইতো বইস্যেল্ য়িতারা মনে মনে হইতো লাগিল্, “ইবা হঅন, যে গুনাহ্‌অ মাফ গরে?”

[50] ইসা তহন য়েই মাইয়্যাফোয়াউয়ারে হইল্, “তুঁই ইমান আইন্যো বুলি নাজাত ফাইয়্যো। শান্তিত যঅ গই।”

তিতিয় লম্বর সিফারা: লুক — Chapters