[1] য়েই সমত ইহুদিঅক্যলর ইষ্টছারা রুটির ইদ হাছে আই গেইয়্যেল্। ইয়ানরে উদ্যার ইদঅ হোয়া অঅ।
[2] মেইন ইমামঅক্যল আর আলেমঅক্যলে ইসারে গোফনত মারি ফেলিবার উফায় টোয়াইতো আছিল, হারন য়িতারা মানুষঅক্যলরে ডরাইতো।
[3] এই সমত এহুদা যিবারে ইষ্কারিয়োত হোয়া অইতো, য়িবার ভিতরে ইবিলিস ঢুকিল্। এই এহুদা আছিল্ ইসার বারজন সাআবির মইধ্যে একজন।
[4] কেন্ গরিয়েনে ইসারে মেইন ইমামঅক্যলর আর বায়তুল মোকাদ্যসর হর্মচারিঅক্যলর আতত ধরাই দিবো এই বিষয়ে য়িবা যাইয়েনে য়িতারার লগে ফরামশ্য গরিল্।
[5] ইয়ানত য়িতারা বউত খুশি অইয়েনে এহুদারে টিঁয়া দিতো সিকার গরিল্।
[6] তহন এহুদা রাজি অইয়েনে উফযুক্ত সুযোগ টোয়াইতো লাগিল্ যেন্ মানুষঅক্যলর অইদ্যবানে ইসারে ধরাই দিত্ ফারে।
[7] ইস্টছারা রুটির ইদর দিনত উদ্যার ইদর হ্যানার লাই ভেরার বাইচ্যা জবাই গরা অইতো। য়েই দিনগান আজির অইলে ফর ইসা ফিতর আর ইউহোন্যারে এই হইয়েনে ফাটাই দিল্, “তোঁয়ারা যাইয়েনে আঁরার লাই উদ্যার ইদর হ্যানা রেডি গর যেন্ আঁরা য়েগিন হ্যাইত্ ফারি।”
[9] য়িতারা ইসারে ফুছার গরিল্, “অনে হডে আঁরারে এই হ্যানা রেডি গইত্যা হঅন?”
[10] ইসা হইল্, “চঅ, তোঁয়ারা যহন শঅরত ঢুকিবা তহন একজন মরতফোয়ারে এক ঠিল্যা ফানি নিয়েনে যাইতো দেকিবা। য়িবার ফিছদি ফিছদি যাইয়েনে য়িবা যে ঘরত ঢুকিবো য়েই ঘরর মালিকরে হইবা, ‘উজুর জাইন্তো চাআর, তেঁই উম্যতঅক্যলর লগে যেডে উদ্যার ইদর হ্যানা হ্যাইত্ ফারে য়েই মেঅমান ঘরগান হডে?”
[12] তহন য়িবা তোঁয়ারারে উঅর তালার এক্যান সাজাইন্যা ডঁর ঘর দেহ্যাই দিবো; য়েডেই বেক কিছু রেডি গইজ্যো।”
[13] ইসা য়িতারারে যেইল্যা হইয়্যেল্, য়িতারা যাইয়েনে বেক কিছু য়েই রহমই দেকিত্ ফাইল্ আর উদ্যার ইদর হ্যানা রেডি গরিল্।
[14] তার ফর সময় মতন ইসা সাআবিঅক্যলর লগে হ্যাইতো বোইল্।
[15] তেঁই য়িতারারে হইল্, “আঁই হষ্টভোগ গরিবার আগদি তোঁয়ারার লগে উদ্যার ইদর এই হ্যানা হ্যাইবার আঁর বউতই ইছ্যা আছিল্।
[16] আঁই তোঁয়ারারে হইর, আল্লাহ্র রাইজ্যত ইয়ানর উদ্যেশ্য ফুরন নঅ অঅন ফইয্যন্ত আঁই আর হনঅ দিনঅ এই হ্যানা হ্যাইতাম নঅ।”
[17] ইয়ার ফর ইসা ফেঁলা নিল্ আর আল্লাহ্রে শুকরিয়া জানাইয়েনে হইল্, “তোঁয়ারার মইধ্যে ইয়ান ভাগ গরি লঅ,
[18] হারন আঁই তোঁয়ারারে হইর, এহনর ত্যুন আল্লাহ্র রাইজ্য নঅ আইয়্যোন ফইয্যন্ত আঁই আর হনঅ দিনঅ আংগুর ফলর রস হ্যাইতাম নঅ।”
[19] তার ফর তেঁই রুটি নিয়েনে আল্লাহ্রে শুকরিয়া জানাইল্। ফরদি য়েই রুটি টুঁরা টুঁরা গরি উম্যতঅক্যলরে দিয়েনে হইল্, “ইয়ান আঁর শরিল যিয়ান তোঁয়ারার লাই দেয়া অইবো। আঁরে মনত গরিবার লাই এই রহম গইজ্যো।”
[20] হ্যাইবার ফরদি য়েন্ গরিয়েনে তেঁই ফেঁলাগান য়িতারারে দিয়েনে হইল্, “আঁর রক্তর মাইধ্যমে আল্লাহ্র যে নয়া বেবস্তা বআল গরা অইবো য়েই বেবস্তার চিন্য অইল্ এই ফেঁলা। আঁর এই রক্ত তোঁয়ারার লাই দেয়া অইবো।
[21] চঅ, যিবা আঁরে ধরাই দিবো য়িবার আত আঁর আতর লগে এই টেবিলর উঅরদিই আছে।
[22] আল্লাহ্ যেইল্যা ঠিগ গরি রাইক্যে য়েইল্যা গরিয়েনেই ইব্নে আদম মারা যাইবো আঁসা; কিন্তু আয় হায় য়েই মানুষ, যিবা য়িবারে ধরাই দেএ!”
[23] উম্যতঅক্যলে একজন অইন্য জনরে ফুছার গইত্যো লাগিল্ দে, য়িতারার মইধ্যে হনে এন্ হাম গরিবো।
[24] হারে বেক্যিনর ত্যুন ডঁর হোয়া অইবো ইয়ান নিয়েনে উম্যতঅক্যলর মইধ্যে হতা হাডাহাডি অইল্।
[25] ইসা য়িতারারে হইল্, “অ-ইহুদিঅক্যলর মইধ্যেই বাদশাঅক্যলে ফভুত্য গরে আর য়িতারার শাসনহত্যাঅক্যলরে উফহারি নেতা হোয়া অঅ,
[26] কিন্তু তোঁয়ারার মইধ্যে এই রহম অঅন উচিত নঅ। তোঁয়ারার মইধ্যে যিবা বেক্যিনর ত্যুন ডঁর, য়িবা বরং বেক্যিনর ত্যুন যিবা ছোড য়িবারই মতন অক, আর যিবা নেতা, য়িবা সেবাহারির মতন অক।
[27] হনে ডঁর, যিবা হ্যাইতো বোইয়্যে, নাকি যে সঅর বাঁডি দেএ? যিবা হ্যাইতো বোইয়্যে, য়িবা নঅ না? কিন্তু আঁই তোঁয়ারার মইধ্যে সেবাহারির মতন অইয়্যি।
[28] “আঁর অক্যল দুক্য হস্টর সমত তোঁয়ারা আঁরে ছারি নঅঅ যঅ।
[29] আঁর বাবা যেইল্যা আঁরে শাসন হ্যমতা দান গইজ্যে য়েইল্যা আঁইঅ তোঁয়ারারে হ্যমতা দান গরির।
[30] ইয়ানত আঁর রাইজ্যত তোঁয়ারা আঁর লগে হ্যানা দানা গরিবা আর সিংহাসনত বোইয়েনে ইসরাইলর বারউয়া গুষ্টির বিচার গরিবা।
[31] “শিমোন, শিমোন, চঅ, ইবিলিস তোঁয়ারারে গেঁউঅর মতন গরি চালনি দিয়েনে চালি চাইবার অনুমতি চাইয়্যে।
[32] কিন্তু আঁই তোঁয়ার লাই মুনাজাত গজ্যি যেন্ তোঁয়ার ইমানত ভাঁগন নঅ ধরে। তুঁই যহন আঁর হাছে ফিরি আইবা তহন তোঁয়ার এই ভাইঅক্যলরে শক্তিশালি গরি তুইল্যো।”
[33] ফিতর ইসারে হইল্, “উজুর, অনর লগে আঁই জেলত যাইতে আর মইত্যেঅ রেডি আছি।”
[34] জোয়াবে ইসা হইল্, “ফিতর, আঁই তোঁয়ারে হইর, আজিয়া মোরগ ডাকিবার আগদি তুঁই তিনবার আঁরে অসিকার গরিয়েনে হইবা দে, তুঁই আঁরে নঅ চিন।”
[35] তার ফর ইসা তেঁইর উম্যতঅক্যলরে হইল্, “আঁই যহন তোঁয়ারারে টিঁয়ার থৈলা, ঝুলি আর জুতা ছারা ফাটায়্যিলাম তহন কি তোঁয়ারার হন অভাব অইয়্যেল্ না?” উম্যতঅক্যলে হইল্, “জি না, নঅঅ অঅ।”
[36] ইসা হইল্, “কিন্তু এহন আঁই হইর, যিবার টিঁয়ার থৈলা বা ঝুলি আছে য়িবা য়েগিন লই যক। যিবার ছুরি নাই য়িবা য়িবার চাদ্যর বেচিয়েনে উগ্যুয়া ছুরি কিনক।
[37] ফাক কিতাবত লেহ্যা আছে, ‘তেঁইরে গুনাহ্গারঅক্যলর লগে গনা অইল্।’ আঁই তোঁয়ারারে হইর, এই হতা আঁর মইধ্যেই ফুরন অঅন ফরিবো, হারন আঁর বিষয়ে যেগিন লেহ্যা আছে য়েগিন ফুরন অইতো যাআর।”
[38] তহন উম্যতঅক্যলে হইল্, “উজুর, সঅন, এডে দুয়া ছুরি আছে।” ইসা জোয়াব দিল্, “থক্, আর নঅ।”
[39] ইসা য়েই জাগা ছারিয়েনে নিজর নিয়ম মতন জৈতুন ফাআরত গেল্। তেঁইর উম্যতঅক্যলে তেঁইর ফিছদি ফিছদি গেল্।
[40] ঠিগ জাগাত ফোঁছিবার ফর ইসা য়িতারারে হইল্, “মুনাজাত গর যেন্ ফরিক্যাত নঅ ফর।”
[41] তার ফর ইসা উম্যতঅক্যলর হাছর ত্যুন এক্যানা দুরে যাইয়েনে আঁঢু গাঁরি মুনাজাত গইত্যো লাগিল্,
[42] “বাবা, যুদি তুঁই চঅ তইলে এই দুক্যর ফেঁলা আঁর হাছর ত্যুন সরাই লঅ। তঅঅ আঁর ইছ্যামতন নঅ, তোঁয়ার ইছ্যামতনই অক।”
[43] তহন বেহেস্তর ত্যুন একজন ফেরেস্তা আইয়েনে ইসারে শক্তি দান গরিল্।
[44] মনর হষ্টে ইসা আরো আকুতি গরিয়েনে মুনাজাত গরিল্। তেঁইর গাআর ঘাম রক্তর ফোডার মতন অইয়েনে মেডিত ফইত্যো লাগিল্।
[45] মুনাজাতর ফরদি তেঁই উঢিয়েনে তেঁইর উম্যতঅক্যলর হাছে আইল্। মনর দুক্যে অঅরান অইয়েনে উম্যতঅক্যলে ঘুমাই ফইজ্যে দেকিয়েনে ইসা য়িতারারে হইল্, “ঘুম যাইতা লাইগ্যো কিঅর লাই? উঢিয়েনে মুনাজাত গর যেন্ ফরিক্যাত নঅ ফর।”
[47] ইসা তহনঅ হতা হঅর এন্ সমত বউত মানুষ য়েডে আইল্। এহুদা নামর তেঁইর বারজন সাআবির মইধ্যে একজন য়েই মানুষঅক্যলর আগদি আগদি আইস্তো আছিল্। এহুদা ইসারে চুম দিবার লাই তেঁইর হাছে আইল্।
[48] তহন ইসা য়িবারে হইল্, “এহুদা, চুম দিয়েনে কি ইব্নে আদমরে ধরাই দিতা লাইগ্যো না?”
[49] যারা ইসার চাইরোফাশদি আছিল্ য়িতারা বুঝিল্ কি অইতো যাআর। ইয়ানর লাই য়িতারা ইসারে হইল্, “উজুর, আঁরা কি ছুরি দিয়েনে আঘাত গইজ্যোম না?”
[50] উম্যতঅক্যলর মইধ্যে একজন ছুরির আঘাতে মআ-ইমামর গোলামর ডাইন হানগান হাডি ফেলিল্।
[51] ইসা হইল্, “থক্, আর নঅ।” এই হই তেঁই মানু্ষ্যুয়ার হান ধরিয়েনে য়িবারে ভালা গরিল্।
[52] যেতাক্যিন মেইন ইমামঅক্যলে, বায়তুল মোকাদ্যসর হর্মচারিঅক্যলে আর বুরানেতাঅক্যলে ইসারে ধইত্যো আইস্যেল্ ইসা য়িতারারে হইল্, “আঁই কি ডাহাইত্ দে, অনরা ছুরি আর লাঢি নিই আইস্যোন?
[53] বায়তুল মোকাদ্যসত দিনর ফর দিন আঁই অনরার সাম্নদি আছিলাম, কিন্তু তহন তঅ অনরা আঁরে নঅঅ ধরন। তঅ এহন অবইশ্য অনরারই সময়; আঁধারর হ্যমতা এহন দেহ্যা যাআর।”
[54] তহন য়িতারা ইসারে ধরিয়েনে মআ-ইমামর বাড়িত্ লই গেল্। ফিতর দুরে থাকিয়েনে ফিছদি ফিছদি যাইতো আছিল্।
[55] উঢানর মাঝদি যারা আগুন জলাইয়েনে বোই আছিল্ ফিতর আইয়েনে য়িতারার মইধ্যে বোইল্।
[56] একজন সঅরমাইয়্যা য়েই আগুনর ফঅরত ফিতররে দেকিত্ ফাইল্ আর ভালা গরি চাইয়েনে হইল্, “এই মানুষ্যুয়াঅ য়িবার লগে আছিল্।”
[57] ফিতর অসিকার গরিয়েনে হইল্, “আঁই য়িবারে নঅ চিনি।”
[58] এক্যানা ফরদি আর একজন মানুষ য়িবারে দেকিয়েনে হইল্, “তুঁইঅ তঅ য়িতারার একজন।” ফিতর হইল্, “না, আঁই নঅ।”
[59] এক ঘন্টা ফরদি আর একজন জোর দিয়েনে হইল্, “এই মানুষ্যুয়া নিচ্যয়ই য়িবার লগে আছিল্, হারন ইবা তঅ গালিল ফদেশর মানুষ।”
[60] ফিতর হইল্, “চঅ, তুঁই কি হইতা লাইগ্যো আঁই বুঝিত্ নঅ ফারির।” ফিতরর হতা শেষ অইতে নঅ অইতেই উগ্যুয়া মোরগ ডাকি উঢিল্।
[61] তহন ইসা মুক ফিরাইয়েনে ফিতরর মিক্যা চাইল্। ইয়ানত যে হতা ইসা য়িবারে হইয়্যেল্ য়েই হতা ফিতরর মনত্ ফরিল্, “আজিয়া মোরগ ডাকিবার আগদি তুঁই তিনবার হইবা দে, তুঁই আঁরে নঅ চিন।”
[62] তহন ফিতর বাইরে যাইয়েনে বউত হাঁইন্তো লাগিল্।
[63] যারা ইসারে ফাআরা দিতো আছিল্, য়িতারা তেঁইরে ঠঁঅশা গইত্যো আর মাইত্যো লাগিল্।
[64] য়িতারা ইসার চোগ বাঁধি দিয়েনে হইল্, “হঅ তঅ চাই, হনে তোরে মারিল্?”
[65] এন্ গরিয়েনে য়িতারা আরো বউত হতা হইয়েনে তেঁইরে অফমান গরিল্।
[66] ফজর অইলে ফর ইহুদিঅক্যলর বুরানেতাঅক্যল, মেইন ইমামঅক্যল আর আলেমঅক্যল একলগে জমা অইল্ আর ইসারে য়িতারার ডঁর মিটিংগর সাম্নদি আনিয়েনে হইল্,
[67] “তুঁই যুদি মসিহ্ অঅ তইলে আঁরারে হঅ।” ইসা হইল্, “আঁই যুদি হই তঅঅ অনরা হনমতেই বিশ্যাস গইত্যান নঅ আর অনরারে কিছু ফুছার গইল্যে জোয়াব দিতান্ নঅ।
[69] কিন্তু ইব্নে আদম এহনর ত্যুন সর্বশক্তিমান আল্লাহ্র ডাইন ফাশদি বোই থাকিবো।”
[70] তহন বেক্যিনে ফুছার গরিল্, “তইলে তুঁই কি ইব্নুল্লাহ্ না?” তেঁই য়িতারারে হইল্, “অনরা ঠিগই হইতা লাইগ্যোন দে, আঁইই য়িবা।”
[71] তহন নেতাঅক্যলে হইল্, “আঁরার ত্যুন সাক্যির আর কি দরহার? আঁরা নিজেরাই তঅ য়িবার মুকত উনিলাম।”