[1] হনঅ এক জিরাইবার দিনত ইসা শইস্য খেতর মাঝদি যাইতো আছিল্। তেঁইর উম্যতঅক্যলে ছরা ছিরিয়েনে আতত ঘষি ঘষি হ্যাইতো লাগিল্।
[2] তহন হয়েকজন ফরিশি হইল্, “শরিয়ত মতে জিরাইবার দিনত যেগিন গরন উচিত নঅ, তোঁয়ারা য়েগিন গইত্যা লাইগ্যো কিঅর লাই?”
[3] ইসা হইল্, “নবি দাউদ আর য়িবার উঁয়াইজ্যাঅক্যলর যহন ভুগ লাইগ্যেল্ তহন য়িবা কি গইজ্যেল্ য়িয়ান কি অনরা নঅঅ ফরন না?
[4] য়িবা তঅ আল্লাহ্র ঘরত ঢুকিয়েনে ফবিত্র রুটি নিই হ্যাইয়্যেল্ আর য়িবার উঁয়াইজ্যাঅক্যলরেঅ দিয়্যেল্। কিন্তু হালি মাত্র ইমামঅক্যল বাদে আর কেউঅর ত্যুন য়েগিন হ্যঅনর নিয়ম নঅ আছিল্।”
[5] শেষদি ইসা য়েই ফরিশিঅক্যলরে হইল্, “ইব্নে আদমই জিরাইবার দিনর মালিক।”
[6] আর এক জিরাইবার দিনত ইসা মজলিস হ্যানাত যাইয়েনে শিক্যা দিতো আছিল্। য়েডে এন্ একজন মানুষ আছিল্ যার ডাইন আত উয়াই গেইয়্যেল্।
[7] আলেমঅক্যলে আর ফরিশিঅক্যলে ইসারে দোষ দিবার উগ্যুয়া অজুআত টোয়াইতো আছিল্। য়িয়ানর লাই জিরাইবার দিনত তেঁই কেউঅরে বেরামর ত্যুন ভালা গরে কিনা য়িয়ান চাইবার লাই য়িতারা ইসার উঅর ভালাগরি নজর রাইকতো লাগিল্।
[8] ইসা কিন্তু য়িতারার মনর চিন্তা জাইন্তো। য়িয়ানর লাই যিবার আত উয়াই গেইয়্যেল্ তেঁই য়েই মানুষ্যুয়ারে হইল্, “উঢিয়েনে বেক্যিনর সাম্নদি আইয়েনে থিঅ।” য়িয়ানত য়িবা উঢিয়েনে থিয়াইল্।
[9] ইসা আলেম আর ফরিশিঅক্যলরে হইল্, “আঁই অনরারে এক্যান হতা ফুছার গরি, জিরাইবার দিনত ভালা হাম গরন উচিত, নাকি হ্যারাফ হাম গরন উচিত? ফরান রক্যা গরন উচিত, নাকি নষ্ট গরন উচিত?”
[10] তার ফর ইসা চাইরোফাশর বেক্যিনর মিক্যা চাইয়েনে মানুষ্যুয়ারে হইল্, “তোঁয়ার আত বারাই দঅ।” য়িবা য়িয়ান গইল্যে ফর য়িবার আত এক্যবারে ভালা অই গেল্।
[11] তহন য়েই ধর্ম নেতাঅক্যলে বউত গোস্যা গরিল্ আর ইসারে নিয়েনে কি গরন যাআ য়িয়ান নিজরার মইধ্যে আলোচানা গইত্যো লাগিল্।
[12] ইয়ার ফরদি ইসা মুনাজাত গরিবার লাই উগ্যুয়া ফাআরত গেল্ আর গোডা রাইত আল্লাহ্র হাছে মুনাজাত গরিয়েনে হাডাইল্।
[13] ফজর অইলে ফর তেঁই তেঁইর উম্যতঅক্যলরে নিজর হাছে ডাকিল্ আর য়িতারার মইধ্যর ত্যুন বারজনরে বাছি নিয়েনে য়িতরারে সাআবি ফদ্ দিল্।
[14] য়িতারা অইল্ শিমোন, যিবারে তেঁই ফিতর নামঅ দিল্; শিমোনর ভাই আন্দ্রিয়; ইয়াকুব ও ইউহোন্যা; ফিলিফ ও বরথলময়;
[15] মতি আর থোমা; আল্ফেয়র ফোয়া ইয়াকুব; শিমোন, যিবারে মোলবাদি হোয়া অঅ;
[16] ইয়াকুবর ফোয়া এহুদা আর এহুদা ইষ্কারিয়োত, যিবা ইসারে ফরদি শত্রুঅক্যলর আতত ধরাই দিয়্যেল্।
[17] ইসা তেঁইর উম্যতঅক্যলরে লগে নিয়েনে ফাআরর ত্যুন লামি উগ্যুয়া সমান জাগাত যাইয়েনে থিয়াইল্। য়েডে তেঁইর বউত উম্যত জমা অইয়্যেল্। এগিন বাদে এহুদিয়া, জেরুজালেম আর টায়ার ও সিডন নামর সাগর ফারর দুয়া শঅরর এলাহার ত্যুনঅ বউত মানুষ য়েডে আছিল্।
[18] য়িতারা তেঁইর হতা উনিবার লাই আর বেরামর ত্যুন ভালা অইবার লাই য়েডে আইস্যেল্। যারা ভুতর মইধ্য দিয়েনে হষ্ট ফাইতো আছিল্ য়িতারা ভালা অইতো আছিল্।
[19] তহন বেক মানুষ তেঁইরে আত দিয়েনে ধরিবার লাই চেষ্টা গইত্যো লাগিল্, হারন তেঁইর মইধ্যর ত্যুন শক্তি বাইর অইয়েনে বেক্যিনরে ভালা গইত্যো আছিল্।
[20] ফরদি ইসা উম্যতঅক্যলর মিক্যা চাইয়েনে হইতো লাগিল্, “মোবারক তোঁয়ারা, যারা গরিব, হারন আল্লাহ্র রাইজ্য তোঁয়ারারই।
[21] মোবারক তোঁয়ারা যারার এহন ভুগ আছে, হারন তোঁয়ারা তিফ্ত অইবা। মোবারক তোঁয়ারা, যারা এহন হাঁইন্তা লাইগ্যো, হারন তোঁয়ারা আঁসিবা।
[22] “মোবারক তোঁয়ারা, যহন ইব্নে আদমর হারনে মাইন্ষ্যে তোঁয়ারারে ঘিনা গরে, সমাজর ত্যুন বাইর গরি দেএ ও নিন্দা গরে আর তোঁয়ারার নাম উনিলে সেফ্ ফেলে।
[23] য়েই সমত তোঁয়ারা খুশি অইয়্যো আর খুশিত নাচি উইট্যো, হারন বেহেস্তত তোঁয়ারার লাই বিরাট ফুরস্কার আছে। য়েই মানুষঅক্যলর ফুবর্ফুরুষঅক্যলে নবিঅক্যলর উঅরঅ এই রহম গইত্যো।
[24] “কিন্তু আয় হায় ফুইসাআলাঅক্যল! তোঁয়ারা ফরিফুন্যভাবেই সুখ ভোগ গইত্যা লাইগ্যো।
[25] আয় হায় তিফ্ত মানুষঅক্যল! তোঁয়ারার তঅ ভুগ লাগিবো। আয় হায় যারা আঁইস্তা লাইগ্যো! তোঁয়ারা দুক্য গরিবা আর হাঁদিবা।
[26] আয় হায় তোঁয়ারা, যহন বেক মাইন্ষ্যে তোঁয়ারার ফশংসা গরে। এই মানুষঅক্যলর ফুবর্ফুরুষঅক্যলে ভন্ড নবিঅক্যলরঅ ফশংসা গইত্যো।
[27] “তোঁয়ারা যারা উইন্তা লাইগ্যো য়িতারারে আঁই হইর, তোঁয়ারার শত্রুঅক্যলরে মহব্যত গইজ্যো। যারা তোঁয়ারারে ঘিনা গরে য়িতারার উফহার গইজ্যো।
[28] যারা তোঁয়ারার অবনতি চাআ য়িতারার উন্যতি চাইয়্যো। যারা তোঁয়ারার লগে হ্যারাফ বেবার গরে য়িতারার লাই মুনাজাত গইজ্যো।
[29] যিবা তোঁয়ার এক গালত চোয়ার মারে তারে অইন্য গালত্অ মাইত্যো দিয়্যো। যিবা তোঁয়ার চাদ্যর লই যাআ তারে হোত্যাঅ নিতো দিয়্যো।
[30] যারা তোঁয়ার হাছে চাআ য়িতারারে দিয়্যো। কেউ তোঁয়ার হনঅ জিনিস লই গেলে য়েগিন আর ফেরত নঅ চাইয়্যো।
[31] মাইন্ষ্যর হাছর ত্যুন তোঁয়ারা যেইল্যা বেবার ফাইতা চঅ তোঁয়ারাঅ য়িতারার লগে য়েইল্যাই বেবার গইজ্যো।
[32] “যারা তোঁয়ারারে মহব্যত গরে তোঁয়ারা যুদি য়িতারারেই হালি মহব্যত গর তইলে য়িয়ানত ফশংসার কি আছে? হ্যারাফ মানুষঅক্যলেঅ তঅ এন্ গরিয়েনে মহব্যত গরি থাকে।
[33] যারা তোঁয়ারার উফহার গরে তোঁয়ারা যুদি য়িতারারই উফহার গইত্যা থাক তইলে য়িয়ানত ফশংসার কি আছে? হ্যারাফ মানুষঅক্যলেঅ তঅ য়েইল্যা গরি থাকে।
[34] যারার হাছর ত্যুন তোঁয়ারা ফিরি ফাইবার আশা গর, যুদি য়িতারারেই টিঁয়া উদার দঅ তইলে য়িয়ানত ফশংসার কি আছে? ফাইবো বুলিই তঅ হ্যারাফ মানুষঅক্যলে হ্যারাফ মানুষঅক্যলরে উদার দিই থাকে।
[35] কিন্তু তোঁয়ারা তোঁয়ারার শত্রুঅক্যলরে মহব্যত গইজ্যো আর য়িতারার উফহার গইজ্যো। কিছুই ফেরত ফাইবার আশা নঅ রাকিয়েনে উদার দিয়ো। তইলে তোঁয়ারার লাই বিরাট ফুরষ্কার আছে, আর তোঁয়ারা আল্লাহ্তালার সন্তান অইবা, হারন তেঁই অকিতগ্য আর দুষ্টুঅক্যলরেঅ দয়া গরে।
[36] তোঁয়ারার বাবা যেইল্যা দয়ালু তোঁয়ারাঅ য়েইল্যা দয়ালু অঅ।
[37] “অইন্যতারার দোষ ধরিয়েনে নঅ বেরাইয়্যো, য়িয়ানত তোঁয়ারারঅ দোষ ধরা অইতো নঅ। অইন্যতারারে শাস্তি ফাইবার যৈগ্য বুলি মনে নঅ গইজ্যো, য়িয়ানত তোঁয়ারারেঅ শাস্তি ফাইবার যৈগ্য বুলি মনে গরা অইতো নঅ। অইন্যতারারে মাফ গইজ্যো, য়িয়ানত তোঁয়ারারেঅ মাফ গরা অইবো।
[38] দান গইজ্যো, য়িয়ানত তোঁয়ারারেঅ দেয়া অইবো; বউত বেশি গরিয়েনে, চাবি চাবি, ঝারি ঝারি,বাআই ফরিবার মতন গরিয়েনে তোঁয়ারার হোস্যাত্ দেয়া অইবো, হারন যেন্ গরিয়েনে তোঁয়ারা মাফি দঅ য়েন্ গরিয়েনে তোঁয়ারার লাই মাফা অইবো।”
[39] ফরদি ইসা তেঁইর উম্যতঅক্যলরে শিক্যা দিবার লাই এই উদাআরন দিল্: “একজন আঁধা অইন্য আর একজন আঁধারে ফথ দেহ্যাইত্ ফারে না? তইলে য়িতারা দুইজনেই গাঁতাত ফরিবো দে নঅ না?
[40] ছাত্র য়িবার মাস্টোরর উঅরদি নঅ, কিন্তু ফুরাফুরি শিক্যা ফাইয়েনে ফত্যিউয়া ছাত্র য়িবার মাস্টোরর মতনই অই উঢে।
[41] “তোঁয়ারা ভাইঅর চোগত যে কুডা আছে য়িয়ানই হালি দেইক্তা লাইগ্যো, অথচ তোঁয়ার নিজর চোগত যে অঁলা আছে য়িয়ান খিয়াল গইত্যা নঅ লাইগ্যো কিঅর লাই?
[42] তোঁয়ার নিজর চোগত যে অঁলা আছে য়িয়ান যহন খিয়াল গইত্যা নঅ লাইগ্যো তহন কেন্ গরিয়েনে তোঁয়ার ভাইঅরে হইত্ ফার, ‘ভাই, তোঁয়ার চোগত যে কুডা আছে, আইয়্যো, য়িয়ান বাইর গরি দিই’? ভন্ড, ফইল্যা তোঁয়ার নিজর চোগর ত্যুন অঁলাগান বাইর গরি ফেল, তইলে তোঁয়ার ভাইঅর চোগত যে কুডাগান আছে য়িয়ান বাইর গরিবার লাই এস্ফষ্ট দেকিত্ ফাইবা।
[43] “ভালা গাছত হ্যারাফ ফল নঅ ধরে, আবার হ্যারাফ গাছতঅ ভালা ফল নঅ ধরে।
[44] ফল দিয়েনেই গাছ চিনা যাআ। মাইন্ষ্যে কেঁডাঝোফর ত্যুন ডোংগুলা আর কেঁডাগাছর ত্যুন আংগুর নঅ তুলে।
[45] ভালা মানুষ য়িবার দিল্ ভরা ভালার ত্যুন ভালা হতাই বাইর গরি আনে, আর হ্যারাফ মানুষ য়িবার দিল্ ভরা হ্যারাফির ত্যুন হ্যারাফ হতা বাইর গরি আনে। মানুষর দিল্ যেগিন দিয়েনে ভরা থাকে মুক তঅ য়েই হতাই হঅ।
[46] “তোঁয়ারা কিঅর লাই আঁরে ‘ফভু, ফভু’ হইয়েনে ডাক, অথচ আঁই যেগিন হই য়েগিন নঅ গর?
[47] যে কেউ আঁর হাছে আইয়েনে আঁর হতা উনে আর য়েই মতন হাম গরে য়িবা হার মতন আঁই য়িয়ান তোঁয়ারারে হই।
[48] য়িবা এন্ একজন মানুষর মতন, যিবা ঘর বানাইবার লাই গভির গরিয়েনে মেডি হাডি ফাত্যোরর উঅর ভিত্যি গাঁথিল্। ফরদি বইন্যা আইল্ আর দইজ্যার ফানির স্রোত য়েই ঘরর উঅর আই ফরিল্, কিন্তু ঘরগান লরাইত্ নঅ ফারিল্, হারন য়িয়ান শক্ত গরিয়েনেই বানা অইয়্যেল্।
[49] যে আঁর হতা উনে অথচ য়েই মতন হাম নঅ গরে তেএ এন্ একজন মানুষর মতন, যে মেডির উঅর ভিত্যি ছারাই ঘর বানাইল্। ফরদি দইজ্যার ফানির স্রোত যহন য়েই ঘরর উঅর আই ফরিল্ তহনই য়েই ঘরগান ফরিয়েনে এক্যবারে তচনচ অই গেল্।”