Skip to content
Opens in a new window
Listen to this chapter • 7:13

[1] য়েই সমত য়েডে আজির হয়েকজন মানুষ ইসারে গালিল ফদেশর হয়েকজন মানুষর বিষয়ে হইল্। য়িতারা হইল্ দে, রোমিয় শাসনহত্যা ফিলাত এই গালিলিয়অক্যলরে হাডিয়েনে য়িতারার হোরবানি গরা ফশুর রক্তর লগে য়িতারার রক্তঅ মিশাইয়্যেল্।

[2] এই হতা উনিয়েনে ইসা হইল্, “অনরার কি মনে অঅ দে, য়েই গালিলিয়অক্যলে য়েন্‌ গরিয়েনে যন্ত্রনা ভোগ গইজ্যে বুলি য়িতারা অইন্য বেক গালিলিয়অক্যলর ত্যুন বেশি গুনাহ্‌গার আছিল্?

[3] আঁই অনরারে হইর, য়িয়ান নঅ, তঅ তঅবা নঅ গরিলে অনরাঅ বেক্যিনে বিনষ্ট অইবান।

[4] শিলোহর উচুল ঘরগান ফরি যাইবার হারনে যে আঢারজনর মরন অইয়্যেল্, অনরার কি মনে অঅ দে, জেরুজালেমর বাকি মানুষঅক্যলর ত্যুন য়িতারার বেশি দোষ আছিল?

[5] আঁই অনরারে হইর, য়িয়ান নঅ, কিন্তু তঅবা নঅ গরিলে অনরাঅ বেক্যিনে বিনষ্ট অইবান।

[6] তার ফর শিক্যা দিবার লাই ইসা এই হতা হইল্: “হনঅ একজন মানুষর ফলর বাগানত উগ্যুয়া ডোংগুলা গাছ লাগানো অইয়্যেল্। একবার তেঁই আইয়েনে ফলর তালাইশ গরিল্ কিন্তু নঅ ফাইল্।

[7] তহন তেঁই মালিরে হইল্, ‘চঅ, তিন বছর ধরিয়েনে এই ডোংগুলা গাছত আঁই ফলর তালাইশ গরির কিন্তু কিছুই নঅ ফাইর। ইয়ানর লাই তুঁই গাছগান হাডি ফেল। কিঅর লাই ইয়ান হালি হালি জমি নষ্ট গরিবো?’

[8] মালি জোয়াব দিল্, ‘উজুর, এই বছরঅ য়িয়ান থাইক্‌তো দঅন। আঁই য়িয়ানর চাইরোফাশদি কুদি সার দিয়োম।

[9] তার ফর যুদি ফল ধরে তঅ ভালা য়িয়ান নইলে অনে য়িয়ান হাডি ফেলিবান।’”

[10] হনঅ এক জিরাইবার দিনত ইসা উগ্যুয়া মজলিস হ্যানাত শিক্যা দিতো আছিল্।

[11] য়েডে এন্ একজন মাইয়্যাফোয়া আছিল্ যিবারে উগ্যুয়া ভুতে আঢারো বছর ধরিয়েনে অসুকে ভোগাইতো আছিল্। য়িবা গুঁজা আছিল্ আর এক্যবারেই সুজা অইত্ নঅ ফাইত্যো।

[12] ইসা য়িবারে দেকিল্ আর য়িবারে হাছে ডাকিয়েনে হইল্, “মা, তোঁয়ার অসুকর ত্যুন তুঁই মুক্ত অইলা।”

[13] এই হতা হইয়েনে ইসা য়িবার উঅর আত রাকিল্, আর তহনই য়িবা সুজা অইয়েনে থিয়াইল্ আর আল্লাহ্‌র ফশংসা গইত্যো লাগিল্।

[14] ইসা জিরাইবার দিনত বেরামর ত্যুন ভালা গইজ্যে বুলি মজলিসহ্যানার নেতা বিরক্ত অইয়েনে মানুষঅক্যলরে হইল্, “হাম গরিবার লাই ছঅ দিন তঅ আছেই। য়িয়ানর লাই জিরাইবার দিনত নঅ আইয়েনে য়েই ছঅ দিনর মইধ্যে আইয়েনে ভালা অইয়্যো।”

[15] তহন হযরত ইসা য়েই নেতারে হইল্, “অনরা ভন্ড! জিরাইবার দিনত অনরা বেক্যিনে কি অনরার বলদ বা গাধারে গোয়াইল ঘরর ত্যুন খুলিয়েনে ফানি হ্যাবাইতো লই নঅ যঅন না?

[16] তঅ ইব্রাহিমর বংশর এই দে মাইয়্যাফোয়াউয়ারে আঢার বছর ধরিয়েনে ইবিলিস বাঁধি রাইক্যেল, য়েই বাঁধনর ত্যুন জিরাইবার দিনত কি য়িবারে মুক্ত গরন উচিত নঅ?”

[17] তেঁই এই হতা হইলে ফর যারা তেঁইর বিরুদ্যে আছিল্ য়িতারা বেক্যিনে শরম ফাইল্। কিন্তু অইন্য মানুষঅক্যলে তেঁইর এই মহত হামগিন দেকিয়েনে খুশি অইল্।

[18] ইয়ার ফরে ইসা হইল্, “আল্লাহ্‌র রাইজ্য কিঅর মতন? কিঅর লগে আঁই ইয়ানর তুলনা গইজ্যোম?

[19] আল্লাহ্‌র রাইজ্য এন্ উগ্যুয়া ওউরগ্যুয়া দানার মতন যিয়ান একজন মানুষ নিয়েনে য়িবার বাগানত রুকিল্। ফরদি চারা বারি উঢিয়েনে উগ্যুয়া গাছ অই উঢিল্। তহন ফাকিগিন আইয়েনে য়িয়ানর ঢেইল ফালাত বাসা বাঁধিল্।”

[20] ইসা আবার হইল্, “কিঅর লগে আঁই আল্লাহ্‌র রাইজ্যর তুলনা গইজ্যোম?

[21] আল্লাহ্‌র রাইজ্য ইস্টর মতন। একজন মাইয়্যাফোয়া য়েগিন নিয়েনে আঢার কেজি মোইদার লগে মিশাইল্, ফলে বেক মোইদাই ফাঁফি উঢিল্।”

[22] গেরামে গেরামে আর শঅরে শঅরে শিক্যা দিতে দিতে ইসা জেরুজালেমর মিক্যা আগাই চলিল্।

[23] একজন মানুষ তেঁইরে ফুছার গরিল্, “উজুর, নাজাত কি হালি অল্ফ মানুষই ফাইবো না?” তহন ইসা মানুষঅক্যলরে হইল্,

[24] “চিয়ন দরজা দিয়েনে ঢুইক্‌তো জান-ফরান দিয়েনে চেষ্টা গরন। আঁই অনরারে হইর, বউত কেউই ঢুইক্‌তো চেষ্টা গরিবো কিন্তু ফাইত্যো নঅ।

[25] ঘরর মালিক যহন উঢিয়েনে দরজা বন্ধ গরিবো তহন অনরা বাইরে থিয়াইয়েনে দরজা ধাক্যাইতে ধাক্যাইতে হইবান, ‘উজুর, আঁরার লাই দরজা খুলি দঅন।’ কিন্তু তেঁই অনরারে এই জোয়াব দিবো, ‘তোঁয়ারা হডের ত্যুন আইস্যো আই নঅ জানি।’

[26] তহন অনরা হইবান, ‘আঁরা অনর লগে হ্যানাদানা গজ্যি, আর অনে তঅ আঁরারে রাস্তায় রাস্তায় শিক্যা দিতান।’

[27] তহন তেঁই হইবো, ‘তোঁয়ারা হডের ত্যুন আইস্যো আঁই নঅ জানি। দুষ্ট মানুষঅক্যল, তোঁয়ারা বেক্যিনে আঁর হাছর ত্যুন দুর অঅ।’

[28] “যহন অনরা দেকিবান, ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব ও নবিঅক্যল বেক্যিনে আল্লাহ্‌র রাইজ্যর মাঝে আছে আর অনরারে বাইরে ফেলি দেয়া অইয়্যে, তহন অনরা হাঁদাহাঁদি গরিবান ও যন্ত্রনায় দাঁতে দাঁত ঘইষ্‌তা থাকিবান।

[29] ফুক ফছিম, উত্তর আর দইন মিক্যার ত্যুন মানুষঅক্যলে আইয়েনে আল্লাহ্‌র রাইজ্যত হ্যাইতো বোইবো।

[30] যারা এহন শেষদি আছে য়িতারার মইধ্যে কেউ কেউ ফইল্যা অইবো, আর যারা এহন ফইল্যাদি আছে য়িতারার মইধ্যে কেউ কেউ শেষদি ফরিবো।”

[31] য়েই সমত হয়েকজন ফরিশি ইসার হাছে আইয়েনে হইল্, “অনে এডের ত্যুন যঅন গই, হারন হেরোদ অনরে মারি ফেইল্‌তো চাআর।”

[32] ইসা য়িতারারে হইল্, “অনরা যাইয়েনে য়েই য়িয়ালরে হঅন, ‘আর হয়েকদিন আঁই ভুত ছারাইয়্যোম ও বেরাইম্যাঅক্যলরে ভালা গইজ্যোম আর তার ফর আঁর হাম শেষ গইজ্যোম।

[33] যিয়ান অইবো অক, আর হয়েকদিন ফরে আঁর ত্যুন যঅন গই ফরিবো, হারন এক জেরুজালেম বাদে আর হনঅ মিক্যা হনঅ নবির মরন অইত্ ফারে নাকি?

[34] “জেরুজালেম, হায় জেরুজালেম! নবিঅক্যলরে তুঁই খুন গরি থাক আর তোঁয়ার হাছে যারারে ফাটাআ অঅ য়িতারারে ফাত্যোর মারি থাক। কুঁরি যেন্ নিজর বাইচ্যাঅক্যলরে য়িয়ানর ফাগর নিচদি জমা গরে ঠিগ য়েইল্যা আঁই হতবার তোঁয়ার মানুষঅক্যলরে আঁর হাছে জমা গইত্যো চাইয়্যি, কিন্তু তোঁয়ারা রাজি নঅঅ নঅ।

[35] চঅ, তোঁয়ারার বাড়ি তোঁয়ারার সাম্‌নদি হালি অইয়েনে ফরি থাকিবো। আঁই তোঁয়ারারে হইর, যেতদিন না তোঁয়ারা হইবা, ‘যিবা মাবুদর নামে আইয়্যের তেঁইর ফশংসা অক,’ য়েতদিন তোঁয়ারা আর আঁরে দেকিত্ ফাইতা নঅ।”

তিতিয় লম্বর সিফারা: লুক — Chapters