[1] একদিন ইসা বায়তুল মোকাদ্যসত মানুষঅক্যলরে শিক্যা দিতো আছিল্ আর তবলিগ গইত্যো আছিল্। এন্ সমত মেইন ইমামঅক্যলে আর আলেমঅক্যলে বুরানেতাঅক্যলর লগে আইয়েনে ইসারে হইল্, “হন্ অধিকারে তুঁই এগিন গইত্যা লাইগ্যো আর হনে তোঁয়ারে এই অধিকার দিয়্যে, য়িয়ান আঁরারে হঅ।”
[3] জোয়াবে ইসা য়িতারারে হইল্, “আঁইঅ অনরারে এক্যান হতা ফুছার গইজ্যোম। হঅন চাই,
[4] তরিকাবন্দি দিবার অধিকার ইয়াহিয়া আল্লাহ্র হাছর ত্যুন ফাইয়্যেল্, না মানুষর হাছর ত্যুন ফাইয়্যেল্?”
[5] তহন য়িতারা নিজরার মইধ্যে এই আলোচানা গইত্যো লাগিল্, “যুদি আঁরা হই, ‘আল্লাহ্র হাছর ত্যুন,’ তঅ য়িবা হইবো, ‘তইলে তেঁইরে বিশ্যাস নঅঅ গর কিঅর লাই?’
[6] কিন্তু যুদি হই, ‘মানুষর হাছর ত্যুন,’ তইলে মানুষঅক্যলে আঁরারে ফাত্যোর মারিবো, হারন য়িতারা ইয়াহিয়ারে নবি বুলি বিশ্যাস গরে।”
[7] ইয়ানর লাই য়িতারা হইল্, “য়েই অধিকার হডের ত্যুন আইস্যেল্ য়িয়ান আঁরা নঅ জানি।”
[8] ইসা য়িতারারে হইল্, “তঅ আঁইঅ হইতাম নঅ হঅন অধিকারে আঁই এগিন গরির।”
[9] ইয়ার ফরদি ইসা মানুষঅক্যলরে শিক্যা দিবার লাই এই হতা হইল্: “একজন মানুষ উগ্যুয়া আংগুর খেত গরিল্ আর চাষিঅক্যলর হাছে য়িয়ান ইজারা দিয়েনে বউত দিনর লাই বিদেশত গেল্ গই।
[10] ফরদি তেঁই য়েই খেতর আংগুর ফলর ভাগ ফাইবার লাই সময় মতনই একজন গোলামরে চাষিঅক্যলর হাছে ফাটাইল্। কিন্তু চাষিঅক্যলে য়িবারে মাইরধোইর গরিয়েনে হালি আতেই ফেরত ফাটাই দিল্।
[11] তহন তেঁই আর একজন গোলামরে ফাটাইল্, কিন্তু চাষিঅক্যলে য়িবারেঅ মারিল্ আর অফমান গরিল্ ও হালি আতে ফাটাই দিল্।
[12] ফরদি তেঁই তিতিয় গোলামরে ফাটাইল্, কিন্তু চাষিঅক্যলে য়িবারেঅ বউত মাইরধোইর গরিয়েনে দুঁরাই দিল্।
[13] “তহন আংগুর খেতর মালিক হইল্, ‘কি গরি? আইছ্যা, আঁই আঁর মহব্যতর ফোয়ারে ফাটাইয়্যোম। অঅত য়িতারা য়িবারে সম্যান গরিবো।’
[14] “কিন্তু চাষিঅক্যলে য়িবারে দেকিয়েনে একজন অইন্যজনরে হইল্, ‘ইবাই তঅ ফরদি সম্বত্যির মালিক অইবো। সম্বত্যিগান যেন্ আঁরারই অঅ য়িয়ানর লাই আইয়্যো, আঁরা য়িবারে মারি ফেলি।’
[15] এই বুলি য়িতারা য়িবারে ধরিয়েনে খেতর বাইরে লই যাইয়েনে মারি ফেলিল্। “এহন আংগুর খেতর মালিক য়েই চাষিঅক্যলরে কি গরিবো?
[16] তেঁই আইয়েনে য়িতারারে মারি ফেলিবো আর খেতগান অইন্যতারারে ইজারা দিবো।” মানুষঅক্যলে ইসার হতা উনিয়েনে হইল্, “এইল্যা নঅ অক।”
[17] তহন ইসা য়িতারার মিক্যা চাইয়েনে হইল্, “তইলে এই দে হতা ফাক কিতাবর মইধ্যে লেহ্যা আছে, ‘রাজমিস্তিরিঅক্যলে যে ফাত্যোরগান বাতিল গরি দিয়্যেল্, য়িয়ানই বেক্যিনর ত্যুন দরহারি ফাত্যোর অই উঢিল্’ — ইয়ানর মানি কি?
[18] যে কেউ য়েই ফাত্যোরর উঅরদি ফরিবো য়িবা ভাঁগিয়েনে টুঁরা টুঁরা অই যাইবো আর যিবার উঅর য়েই ফাত্যোর ফরিবো য়িবা চুরমার অই যাইবো।”
[19] এই সময় আলেমঅক্যল আর মেইন ইমামঅক্যল ইসারে ধইত্যো চাইল্, হারন য়িতারা বুইঝ্যেল্ দে, য়েই হতা ইসা য়িতারার বিরুদ্যেই হইয়্যে; কিন্তু য়িতারা মানুষঅক্যলরে ডরাইল্।
[20] আলেমঅক্যলে আর মেইন ইমামঅক্যলে ইসারে চোগে চোগে রাকিল্ আর গোয়েন্দা ফাটাই দিল্। ইসারে তেঁইর নিজর হতার ফাঁদত ফেলিবার লাই য়েই গোয়েন্দাঅক্যলে ভালা মানুষর ভান গইত্যো লাগিল্, যেন্ য়িতারা তেঁইরে মেইন শাসনহত্যার বিচার-হ্যমতার অধিনে ফেলিত্ ফারে।
[21] য়িয়ানর লাই য়িতারা তেঁইরে হইল্, “উজুর, আঁরা জানি দে, অনে যেগিন হঅন আর শিক্যা দঅন য়েগিন ঠিগ। অনে বেক্যিনরে সমান চোগে সঅন আর আঁসা ভাবেই আল্লাহ্র ফথর বিষয়ে শিক্যা দিই থাকন।
[22] আইছ্যা, মুসার শরিয়ত অনুযায়ি রোম-বাদশারে কি হ্যাজানা দঅন উচিত না?”
[23] ইসা য়িতারার চালাকি বুঝিত্ ফারিয়েনে হইল্,
[24] “আঁরে উগ্যুয়া দিনার দেহ্যঅ। ইয়ানর উঅরদি হার ছবি আর হার নাম আছে?” য়িতারা হইল্, “রোম বাদশার।”
[25] ইসা য়িতারারে হইল্, “তইলে যেগিন বাদশার য়েগিন বাদশারে দঅ আর যেগিন আল্লাহ্র য়েগিন আল্লাহ্রে দঅ।”
[26] মানুষঅক্যলর সাম্নদি ইসা যেগিন হইয়্যেল্ য়িয়ানত য়েই গোয়েন্দাঅক্যলে তেঁইরে তেঁইর হতার ফাঁদত ফেলিত্ নঅ ফারিল্। তেঁইর জোয়াবে তাইজ্যব অইয়েনে য়িতারা চুব অই গেল্।
[27] সদ্যুকিঅক্যলর মইধ্যে হয়েকজন ইসার হাছে আইল্। সদ্যুকিঅক্যলর মতে মরাঅক্যলর জিন্দা অইয়েনে উঢন বুলি কিছু নাই। য়িতারা ইসারে ফুছার গরিল্,
[28] “উজুর, মুসা আঁরার লাই এই হতা লেকি গেইয়্যে, ফোয়াছা নঅ অঅন অবস্তাত যুদি হনঅ মানুষ য়িবার বউঅরে রাকিয়েনে মরি যাআ, তইলে য়িবার ভাই য়িবার বউঅরে বিয়া গরিয়েনে ভাইঅর অইয়েনে য়িবার বংশ রক্যা গরিবো।
[29] বউত ভালা, ধরন, সাতজন ভাই আছিল্। ফইল্যা জন বিয়া গরিয়েনে ফোয়াছা নঅ অঅন অবস্তাত মরি গেল্।
[30] ফরদি দিতিয় ও তার ফরদি তিতিয় ভাই য়েই রারি মাইয়্যাফোয়ারে বিয়া গরিল্ আর য়েই একই ভাবে সাতজনই ফোয়ামাইয়্যা নঅ রাকিয়েনে মরি গেল্।
[32] শেষদি য়েই মাইয়্যাফোয়াউয়াঅ মরি গেল্।
[33] তইলে যেদিন্যা মরাঅক্যলে জিন্দা অইয়েনে উঢিবো য়েই দিন য়িবা হার বউ অইবো? সাতজনর ফত্যিকেই তঅ য়িবারে বিয়া গইজ্যেল্।”
[34] ইসা য়িতারারে হইল্, “এই হালর মানুষঅক্যলে বিয়া গরে আর য়িতারারে বিয়া দেয়া অঅ।
[35] কিন্তু মরার ত্যুন জিন্দা অইয়েনে সাম্নর যুগত ফার অইয়েনে যাইবার যৈগ্য বুলি যারারে ধরা অইবো, য়িতারা বিয়া গইত্যো নঅ আর য়িতারারে বিয়া দেয়াঅ অইতো নঅ।
[36] য়িতারা আর মরিত্ নঅ ফারে, হারন য়িতারা ফেরেস্তাঅক্যলর মতন। য়িতারা আল্লাহ্র ফোয়াছা হারন মরনর ত্যুন য়িতারারে জিন্দা গরা অইয়্যে।
[37] জলন্ত ঝোফর বিষয়ে যেডে লেহ্যা আছে য়েডে মুসা দেহ্যাই দিয়্যে দে, মরাঅক্যলে আঁসাই জিন্দা অইয়েনে উঢে। য়েডে মুসা মাবুদরে ‘ইব্রাহিমর আল্লাহ্, ইসহাকর আল্লাহ্ আর ইয়াকুবর আল্লাহ্’ বুলি ডাইক্যে।
[38] কিন্তু আল্লাহ্ তঅ মরাঅক্যলর আল্লাহ্ নঅঅ, তেঁই জিন্দাঅক্যলরই আল্লাহ্। তেঁইরই উদ্যেশ্যে বেক মানুষ বাঁচি থাকে।”
[39] তহন হয়েকজন আলেম হইল্, “উজুর, অনে ভালাই হইয়্যোন।”
[40] য়িতারা আর হনঅ কিছু ইসারে ফুছার গইত্যে সঅস নঅ ফাইল্।
[41] ইসা য়েই আলেমঅক্যলে হইল্, “মাইন্ষ্যে কি গরিয়েনে হঅ দে, মসিহ্ দাউদর বংশধর?
[42] জবুর শরিফ কিতাবত দাউদ তঅ নিজেই এই হতা হইয়্যে, ‘মাবুদ আঁর ফভুরে হইল্, যেতক্যন না আঁই তোঁয়ার শত্রুঅক্যলরে তোঁয়ার ঠেংগর তলাত রাকি, য়েতক্যন তুঁই আঁর ডাইন মিক্যাদি বোইয়্যো।’
[44] দাউদ তঅ মসিহ্রে ফভু হইয়েনে ডাইক্যেল্; তইলে মসিহ্ কেন্ গরিয়েনে দাউদর বংশধর অইত্ ফারে?”
[45] মানুষঅক্যলে যহন ইসার হতা উইন্তো আছিল্ তহন ইসা তেঁইর উম্যতঅক্যলরে হইল্,
[46] “আলেমঅক্যলর বিষয়ে সাবধান অঅ। য়িতারা লাম্বা লাম্বা হোত্যা ফিঁদিয়েনে ঘুরি বেরাইতো চাআ আর আঁট-বাজারত সম্যান ফাইতো ভালাবাসে। য়িতারা মজলিস হ্যানাত মেইন মেইন আসনত আর হ্যানার সমত সম্যানর জাগাত বোইস্তো ভালাবাসে।
[47] এক মিক্যাদি য়িতারা মানুষঅক্যলরে দেহ্যাইবার লাই লাম্বা লাম্বা মুনাজাত গরে, অইন্য মিক্যাদি রারিঅক্যলর সম্বত্যি দহল গরে। এই মানুষঅক্যলর বউত বেশি শাস্তি অইবো।”