[1] উম্যতঅক্যলে যেন্ অক্যল সমত মুনাজাত গরে আর নিরাশ নঅ অঅ য়েই শিক্যা দিবার লাই ইসা য়িতারারে এই উদাআরনগান হইল্: “হনঅ এক শঅরত একজন বিচারক আছিল্। য়িবা আল্লাহ্রে নঅ ডরাইতো আর মানুষরে গ্রাইয্য নঅ গইত্যো।
[3] য়েই শঅরত একজন রারি আছিল্। য়িবা বারবার আইয়েনে য়িবারে হইতো, ‘নিয়াইবিচার গরিয়েনে আঁর বিফক্যর বিরুদ্যে রায় দঅন।’
[4] য়েই বিচারক কিছু দিন ফইয্যন্ত কিছুই নঅ গরিল্। কিন্তু শেষদি য়িবা মনে মনে হইল্, ‘যুদিঅ আঁই আল্লাহ্রে নঅ ডরাই আর মানুষরেঅ গ্রাইয্য নঅ গরি,
[5] তঅঅ এই রারি আঁরে বিরক্ত গরের বুলি আঁই য়িবার ফক্যে নিয়াইবিচার গইজ্যোম। য়িয়ান নঅ অইলে য়িবা বারবার আইবো আর য়িয়ানত আঁই অঅরান অই ফইজ্যোম।’”
[6] ইয়ার ফর ইসা আরো হইল্, “নিয়াই বিচারক নঅ অইলেঅ য়িবা কি হইবো য়িয়ান ভাবি চঅ।
[7] তইলে যারা আল্লাহ্রে দিন রাইত ডাকে, আল্লাহ্ কি তেঁইর য়েই বাছাই গরা বান্দাঅক্যলর ফক্যে নিয়াই বিচার নঅ গরিবো না? তেঁই কি য়িয়ান গইত্যে দেরি গরিবো না?
[8] আঁই তোঁয়ারারে হইর, তেঁই য়িতারার ফক্যে নিয়াই বিচার গইত্যে দেরি গইত্যো নঅ। কিন্তু ইব্নে আদম যহন আইবো তহন কি তেঁই দুনিয়াত ইমান দেকিত্ ফাইবো না?”
[9] যারা নিজরারে ধার্মিক মনে গরিয়েনে অইন্যতারারে তুচ্য গইত্যো য়িতারারে শিক্যা দিবার লাই ইসা এই হতা হইল্:
[10] “দুইজন মানুষ মুনাজাত গরিবার লাই বায়তুল মোকাদ্যসত গেল। য়িতারার মইধ্যে একজন আছিল্ ফরিশি আর অইন্যজন হ্যাজানা আদায়হারি।
[11] য়েই ফরিশি থিয়াই থিয়াই নিজর বিষয়ে এই মুনাজাত গরিল্, ‘অঅ আল্লাহ্, আঁই তোঁয়ারে শুকরিয়া জানাই দে, আঁই অইন্য মানুষঅক্যলর মতন ঠগ, অসত আর জেনাহারি নই, এন্ কি য়েই হ্যাজানা আদায়হারির মতনঅ নই।
[12] আঁই সাফ্তাত দুই বার রোজা রাকি আর আঁর বেক আয়অর দশভাগর একভাগ তোঁয়ারে দিই।’
[13] য়েই সমত য়েই হ্যাজানা আদায়হারি এক্যানা দুরে থিয়াই আছিল্। আসমানর মিক্যা চাইবারঅ য়িবার সঅস নঅ অইল্; য়িবা বুক কিলাইয়েনে হইল্, ‘অঅ আল্লাহ্! আঁই গুনাহ্গার; আঁরে মমতা গর।’
[14] “আঁই তোঁয়ারারে হইর, য়েই হ্যাজানা আদায়হারিরে আল্লাহ্ ধার্মিক বুলি গ্রঅন গরিল্ আর য়িবা বাড়িত্ ফিরি গেল্। কিন্তু য়েই ফরিশিরে তেঁই ধার্মিক বুলি গ্রঅন নঅ গরিল্। যে কেউ নিজরে উচুল গরে য়িবারে নিচু গরা অইবো আর যে নিজরে নিচু গরে তারে উচুল গরা অইবো।
[15] মানুষঅক্যলে গুরা ফোয়ামাইয়্যাঅক্যলরে ইসার হাছে লই আইল্ যেন্ তেঁই য়িতারার উঅর আত রাকে। উম্যতঅক্যলে ইয়ান দেকিয়েনে য়েই মানুষঅক্যলরে গাইল দিতো লাগিল্।
[16] কিন্তু ইসা য়েই ফোয়ামাইয়্যাঅক্যলরে নিজর হাছে ডাকি নিল্। তারবাদে তেঁই উম্যতঅক্যলরে হইল্, “ফোয়ামাইয়্যাঅক্যলরে আঁর হাছে আইস্তো দঅ, বাধা নঅ দিয়্যো; হারন আল্লাহ্র রাইজ্য ইতারার মতন ফোয়ামাইয়্যাঅক্যলরই
[17] আঁই তোঁয়ারারে আঁসা হইর, গুরা ফোয়ামাইয়্যাঅক্যলর মতন আল্লাহ্র শাসন মানি নঅ নিলে কেউ হনঅ মতেই আল্লাহ্র রাইজ্যত ঢুকিত ফাইত্যো নঅ।”
[18] সমাজর একজন নেতা ইসারে ফুছার গরিল্, “উজুর, অনে একজন ভালা মানুষ। আঁরে হঅন কি গইল্যে আঁই আখেরি জিবন লাভ গরিত্ ফাইজ্যোম?”
[19] ইসা য়িবারে হইল্, “আঁরে ভালা হইতা লাইগ্যো কিঅর লাই? একমাত্র আল্লাহ্ বাদে আর কেউই ভালা নঅ।
[20] অনে তঅ উকুমগিন জানন, ‘জেনা নঅ গইজ্যো, খুন নঅ গইজ্যো, চুরি নঅ গইজ্যো, মিছা সাক্যি নঅ দিয়্যো, তোঁয়ার বাবা-মারে সম্যান গইজ্যো।’”
[21] য়েই নেতা হইল্, “ছোডহালর ত্যুন আঁই এগিন ফালন গরি আইর।”
[22] এই হতা উনিয়েনে ইসা য়িবারে হইল্, “এহনঅ এক্যান হাম অনর ত্যুন বাকি আছে। অনর যা কিছু আছে বেচিয়েনে গরিবঅক্যলরে বিলাই দঅন, তইলে অনে বেহেস্তত ধন ফাইবান। তার ফর আইয়েনে আঁর উম্যত অঅন।”
[23] এই হতা উনিয়েনে য়েই নেতা বউত দুক্যিত অইল্, হারন য়িবা বউত ফুইসাআলা আছিল্।
[24] য়েই নেতার মিক্যা চাইয়েনে ইসা হইল্, “ফুইসাআলাঅক্যলর ফক্যে আল্লাহ্র রাইজ্যত ঢুকন হত্য হোটিন!
[25] ফুইসাআলার ফক্যে আল্লাহ্র রাইজ্যত ঢুকনর ত্যুন বরং উঁইশোর ছেদা দিয়েনে উটর যঅন সুজা।”
[26] ইসার এই হতা যারা উনিল্ য়িতারা হইল্, “তইলে হনে নাজাত ফাইত্ ফারে?”
[27] ইসা হইল্, “মানুষর ফক্যে যা অসম্ভব আল্লাহ্র ফক্যে য়িয়ান সম্ভব।”
[28] তহন ফিতর হইল্, “আঁরা তঅ বেক কিছু ছারি দিয়েনে অনর উম্যত অইয়্যি।”
[29] ইসা তেঁইর উম্যতঅক্যলরে হইল্, “আঁই তোঁয়ারারে আঁসাই হইর, যারা আল্লাহ্র রাইজ্যর লাই বাড়ি-ঘর, বউ, ভাই-বোইন, মা-বাবা বা ফোয়ামাইয়্যা ছারিয়েনে আইস্যে,
[30] য়িতারা বেক্যিনে এই যুগতই বউত বেশি ফাইবো আর সাম্নর যুগত আখেরি জিবন লাভ গরিবো।”
[31] ইসা তেঁইর বারজন উম্যতরে একফাশদি ডাকি নিয়েনে হইল্, “চঅ, আঁরা জেরুজালেমত যাইর। ইব্নে আদমর বিষয়ে নবিঅক্যলে যেগিন যেগিন লেকি গেইয়্যে য়েগিন বেক্যিনই ফুরন অইবো।
[32] তেঁইরে অ-ইহুদিঅক্যলর আতত দেয়া অইবো। মাইন্ষ্যে তেঁইরে ঠঁঅশা আর অফমান গরিবো আর তেঁইর গাআত সেফ মারিবো।
[33] বউত বেশি গরি সঁঅক মারিবার ফরদি য়িতারা তেঁইরে মারি ফেলিবো, আর তিন দিনর দিন তেঁই জিন্দা অই উঢিবো।”
[34] উম্যতঅক্যলে কিন্তু এই বিষয়গিন কিছুই নঅ বুঝিল্। য়েই হতার মানি য়িতারার হাছে গোফন রাকা অইয়্যেল্ বুলি ইসা দে কি হইয়্যেল্ য়িয়ান য়িতারা নঅ বুঝিল্।
[35] ইসা যহন জেরিকো শঅরর হাছে আইল্ তহন একজন আঁধা মানুষ ফথর ধারত বোইয়েনে হ্যরাত খুইজ্দো আছিল্।
[36] বউত মানুষর গলার আবাজ উনিয়েনে য়িবা বেফার কি য়িয়ান ফুছার গরিল্।
[37] মানুষঅক্যলে য়িবারে জানাইল্ দে, নাসরতর ইসা য়েই ফথ দিয়েনে যাআর।
[38] তহন য়িবা চিল্যাইয়েনে হইল্, “দাউদর বংশধর ইসা, আঁরে দয়া গরন।”
[39] যে মানুষঅক্যল ভিরর সাম্নদি আছিল্ য়িতারা য়িবারে ধমক দিয়েনে চুব গইত্যো হইল্। কিন্তু য়িবা আরো চিল্যাইয়েনে হইল্, “দাউদর বংশধর, আঁরে দয়া গরন।”
[40] ইসা থামিল্ আর য়েই আঁধা মানুষ্যুয়ারে তেঁইর হাছে আইন্তো হইল্। য়িবা হাছে আইলে ফর তেঁই হইল্,
[41] “তুঁই কি চঅ? তোঁয়ার লাই আঁই কি গইজ্যোম?” য়িবা হইল্, “উজুর, আঁই যেন্ দেকিত্ ফাই।”
[42] ইসা য়িবারে হইল্, “আইছ্যা, য়িয়ানই অক। তুঁই বিশ্যাস গইজ্যো বুলি ভালা অইয়্যো।”
[43] মানুষ্যুয়া তহনই দেকিত্ ফাইল্ আর আল্লাহ্র ফশংসা গইত্যে গইত্যে ইসার ফিছদি ফিছদি চলিল্। ইয়ান দেকিয়েনে বেক মানুষ আল্লাহ্র ফশংসা গরিল্।