[1] রোম বাদশা টিবেরিয়াস সিজারর রাজত্যর ফুঁদর বছরর সমত এহুদিয়া ফদেশর মেইন শাসনহত্যা আছিল্ ফন্তিয় ফিলাত। তহন হেরোদ গালিল ফদেশ আর তেঁইর ভাই ফিলিফ যিতুরিয়া ফদেশ ও ত্রাখোনিতিয়া শাসন গইত্যো আছিল্। লুষানিয়া আছিল্ অবিলিনির শাসনহত্যা,
[2] আর হানন ও কাইয়াফা আছিল্ ইহুদিঅক্যলর মআ-ইমাম। ঠিগ এই সমত আল্লাহ্ মরুভুমিত জাকরিয়ার ফোয়া ইয়াহিয়ার উঅর তেঁইর কালাম নাজেল গরিল্।
[3] তহন ইয়াহিয়া জদ্যান দইজ্যার চাইরোমিক্যার বেক জাগাত যাইয়েনে তবলিগ গইত্যো লাগিল্ যেন্ মাইন্ষ্যে গুনাহ্র মাফ ফাইবার লাই তঅবা গরে আর য়িয়ানর চিন্য ইসাবে তরিকাবন্দি নেএ।
[4] নবি ইশাইয়ার কিতাবত যেগিন লেহ্যা আছে ঠিগ য়েন্ গরিয়েনে এগিন অইল্। লেহ্যা আছে, “মরুভুমিত একজনর গলার আবাজ চিল্যাইয়েনে জানার, ‘তোঁয়ারা মাবুদর ফথ ঠিগ গর, তেঁইর রাস্তা সুজা গর।
[5] ফাআরর বেক ঢালা ভরা অইবো, ফাআর ফর্বত সমান গরা অইবো। বেঁহা-টেঁরা ফথ সুজা গরা অইবো, অসমান রাস্তা সমান গরা অইবো।
[6] মানুষরে নাজাত গরিবার লাই আল্লাহ্ যেগিন গইজ্যে বেক মানুষেই য়েগিন দেকিত্ ফাইবো।’”
[7] তহন তরিকাবন্দি নিবার লাই বউত মানুষ ইয়াহিয়ার হাছে আইস্তো লাগিল্। ইয়াহিয়া য়িতারারে হইল্, “আঁফর বংশধরঅক্যল! আল্লাহ্র যে গজব লামি আইয়্যের য়েগিনর ত্যুন ধাই যাইবার লাই এই বুদ্যি তোঁয়ারারে হনে দিল্?
[8] তোঁয়ারা দে তঅবা গইজ্যো য়িয়ানর উফযুক্ত ফল তোঁয়ারার জিবনত দেহ্যঅ। নিজরার মনত নঅ ভাইব্যো দে, তোঁয়ারা ইব্রাহিমর বংশর মানুষ। আঁই তোঁয়ারারে হইর, এই ফাত্যোরগিনর ত্যুন আল্লাহ্ ইব্রাহিমর বংশধর বানাইত ফারে।
[9] গাছর গোঁরাত কুরুইল লাগাইন্যাই আছে। যে গাছত ভালা ফল নঅ ধরে য়িয়ান হাডিয়েনে আগুনত ফেলাই দেয়া অইবো।”
[10] তহন মানুষঅক্যলে ইয়াহিয়ারে ফুছার গরিল্, “তইলে আঁরা কি গইজ্যোম?”
[11] ইয়াহিয়া য়িতারারে হইল্, “যুদি কেউঅর দুয়া হোত্যা থাকে তইলে যিবার হোত্যা নাই য়িবা তারে উগ্যুয়া দঅক। যিবার হ্যানা আছে য়িবাঅ য়েইল্যা গরক।”
[12] হয়েকজন হ্যাজানা আদায়হারি তরিকাবন্দি লইবার লাই আইয়েনে ইয়াহিয়ারে হইল্, “উজুর, আঁরা কি গইজ্যোম?”
[13] তেঁই য়িতারারে হইল্, “আইনত যিয়ান আছে তার বেশি আদায় নঅ গইজ্যো।”
[14] হয়েকজন সৈন্যঅ তেঁইরে ফুছার গরিল্, “আর আঁরা কি গইজ্যোম?” তেঁই য়েই সৈন্যঅক্যলরে হইল্, “জুলুম গরিয়েনে বা অন্যায় ভাবে দোষ দেহ্যাইয়েনে কেউঅর হাছর ত্যুন কিছু আদায় নঅ গইজ্যো আর তোঁয়ারার বেতনেই খুশি থাইক্যো।”
[15] মানুষঅক্যলে বউত আশা নিয়েনে মনে মনে ভাইব্তো আছিল্ অঅত বা ইয়াহিয়াই মসিহ্
[16] এন্ সমত ইয়াহিয়া য়িতারা বেক্যিনরে হইল্, “আঁই তোঁয়ারারে ফানিত তরিকাবন্দি দিইর, কিন্তু যিবা আঁর ত্যুন শক্তিশালি য়িবা আইয়্যের। আঁই তেঁইর জুতার ফিতা খুলিবারঅ যৈগ্য নঅঅ। তেঁই ফাক রুহ্ আর আগুন দিয়েনে তোঁয়ারারে তরিকাবন্দি দিবো।
[17] কুলা তেঁইর আততই আছে; য়িয়ান দিয়েনে তেঁই তেঁইর ফসল মারাইবার জাগা সাফ গরিয়েনে ফসল গোলাত জমা গরিবো, কিন্তু যে আগুন হনঅ দিনঅ নঅ নিফে য়িয়ানত তেঁই তুইষ ফোরাই ফেলিবো।”
[18] ইয়াহিয়া আরো বউত উফদেশর মইধ্য দিই মানুষঅক্যলর মনত উত্সাঅ জাগাইয়েনে আল্লাহ্র দেয়া সুহ্যবর তবলিগ গরিল্।
[19] শাসনহত্যা হেরোদর ভাইঅর বউ হেরোদিয়ার লগে হেরোদর সম্ফর্কর হারনে আর তেঁইর আরো বউত হ্যারাফ হামর হারনে ইয়াহিয়া তেঁইর দোষ দেহ্যাই দিয়্যেল্।
[20] য়িয়ানত তেঁই ইয়াহিয়ারে বন্দি গরিয়েনে জেলত দিল্। ইয়ানত তেঁইর অইন্য বেক হ্যারাফ হামর লগে এই হ্যারাফ হামগানঅ যোগ অইল্।
[21] যে মানুষগিন ইয়াহিয়ার হাছে আইস্যেল্ য়িতারা তরিকাবন্দি নিবার সমত ইসাঅ তরিকাবন্দি নিল্। তরিকাবন্দির ফরদি ইসা যহন মুনাজাত গইত্যো আছিল্ তহন আসমান খুলি গেল্।
[22] য়েই সমত ফাক রুহ্ হইতোরর আকার নিয়েনে তেঁইর উঅর লামি আইল্, আর বেহেস্তর ত্যুন এই হতা উনা গেল্, “তুঁইই আঁর মহব্যতর ফোয়া, তোঁয়ার উঅর আঁই বউত বেশি খুশি।”
[23] অনুমান তিরিশ বছর বয়সত ইসা তেঁইর হাম শুরু গরিল্। মাইন্ষ্যে মনত গইত্যো তেঁই ইউসুফর ফোয়া। ইউসুফ আলির ফোয়া;
[24] আলি মত্যতর ফোয়া, মত্যত লেবির ফোয়া, লেবি মল্কির ফোয়া, মল্কি যান্যায়র ফোয়া, যান্যায় ইউসুফর ফোয়া;
[25] ইউসুফ মত্যথিয়র ফোয়া, মত্যথিয় আমোজর ফোয়া, আমোস নাহুমর ফোয়া, নাহুম ইষ্লির ফোয়া, ইষ্লি নগির ফোয়া;
[26] নগি মাটর ফোয়া, মাট মত্যথিয়র ফোয়া, মত্যথিয় শিমিয়ির ফোয়া, শিমিয়ি যোষেখর ফোয়া, যোষেখ যুদার ফোয়া;
[27] যুদা যোহানার ফোয়া, যোহানা রিষার ফোয়া, রিষা সরুব্যাবিলর ফোয়া, সরুব্যাবিল শল্টিয়েলর ফোয়া, শল্টিয়েল নেরির ফোয়া;
[28] নেরি মল্কির ফোয়া, মল্কি অদ্যির ফোয়া, অদ্যি কোষমর ফোয়া, কোষম ইল্মাদমর ফোয়া, ইল্মাদম এরর ফোয়া;
[29] এর ইউসার ফোয়া, ইউসা ইলিয়েষরর ফোয়া, ইলিয়েষর যোরিমর ফোয়া, যোরিম মত্যতর ফোয়া, মত্যত লেবির ফোয়া;
[30] লেবি শামাউনর ফোয়া, শামাউন যুদার ফোয়া, যুদা ইউসুফর ফোয়া, ইউসুফ যোনমর ফোয়া, যোনম ইলিয়াকিমর ফোয়া;
[31] ইলিয়াকিম মিলেয়ার ফোয়া, মিলেয়া মিন্যার ফোয়া, মিন্যা মত্যথর ফোয়া, মত্যথ নাথনর ফোয়া, নাথন দাউদর ফোয়া;
[32] দাউদ ইয়াসির ফোয়া, ইয়াসি ওবেদর ফোয়া, ওবেদ বোয়সর ফোয়া, বোয়স সল্মোনর ফোয়া, সল্মোন নহশোনর ফোয়া;
[33] নহশোন অম্যিনাদবর ফোয়া, অম্যিনাদব অদমানর ফোয়া, অদমান অর্নির ফোয়া, অর্নি হিষ্রোনর ফোয়া, হিষ্রোন ফেরসর ফোয়া, ফেরস এহুদার ফোয়া;
[34] এহুদা ইয়াকুবর ফোয়া, ইয়াকুব ইসহাকর ফোয়া, ইসহাক ইব্রাহিমর ফোয়া, ইব্রাহিম তারেখর ফোয়া, তারেখ নাহুরর ফোয়া;
[35] নাহুর সারুজর ফোয়া, সারুজ রাউর ফোয়া, রাউ ফালেজর ফোয়া, ফালেজ আবেরর ফোয়া, আবের শালেখর ফোয়া;
[36] শালেখ কিনানর ফোয়া, কিনান আরফাখশাদর ফোয়া, আরফাখশাদ সামর ফোয়া, সাম নুহ্র ফোয়া, নুহ্ লামাকর ফোয়া;
[37] লামাক মুতাওশালেহর ফোয়া, মুতাওশালেহ্ ইদ্রিসর ফোয়া, ইদ্রিস ইয়ারুদর ফোয়া, ইয়ারুদ মাহলাইলর ফোয়া, মাহলাইল কিনানর ফোয়া;
[38] কিনান আনুশর ফোয়া, আনুশ শিসর ফোয়া, শিস আদমর ফোয়া, আদম আল্লাহ্র ফোয়া।